নিখুঁত মেকআপ পেতে সহজ ৫টি মেকআপ হ্যাকস

শাহরীন অনি · Nov 01, 2020 · 1 min read

নিখুঁত মেকআপ পেতে সহজ ৫টি মেকআপ হ্যাকস
সাজগোজ করতে পছন্দ করি কমবেশি আমরা সবাই। সাজগোজ অনেকের জন্যে শখের বিষয় হলেও এখন কিন্তু এটি আমাদের প্রতিদিনের প্রয়োজন বললেই চলে। শুধু মেকআপ প্রোডাক্টস থাকলেই কি সাজগোজ করা যায়? ব্যাপারটি কিন্তু মোটেও তেমন না! প্রোপারলি মেকআপ করতে পারাটাও কিন্তু একটি আর্ট। অনেকেরই ধারণা, পারফেক্ট মেকআপের জন্যে প্রয়োজন খুবই দামী দামী ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্টস! আসলেই কি তাই? একদমই না! আপনি যদি জানেন কীভাবে মেকআপ করতে হয়, এবং বেসিক স্টেপস গুলো কী কী তাহলে কিন্তু খুব সহজেই কিছু প্রোডাক্টস দিয়েই আপনি আপনার মেকআপটি কমপ্লিট করে ফেলতে পারেন। আর এক্ষেত্রে মেকআপ হ্যাকসের কোন বিকল্প নেই! তাই আজকে আমরা জেনে নিব, এমনই কমন কিন্তু প্রয়োজনীয় কিছু মেকআপ হ্যাকস নিয়ে, যা আপনার সময়ও যেমন বাঁচাবে তেমনি আপনার মন মত মেকআপ লুকও দিবে নিমিষেই। চলুন তাহলে জেনে নেয়া যাক, সহজ ৫টি মেকআপ হ্যাকস।

সহজ ৫টি মেকআপ হ্যাকস

১. আইশ্যাডোর পিগমেন্টেশন বাড়াতে সাদা কাজল

আইশ্যাডো লাগানোর সময় আমাদের অনেকেরই একটা কমন কমপ্লেইন থাকে চোখের পাতায় পিগমেন্টেশন বোঝা যায়না। কন্সিলার, ফাউন্ডেশন, সেটিং পাউডার সব কিছু ব্যবহার করার পরও যেন মন মত হচ্ছেনা! এক্ষেত্রে আপনার এই সমস্যার সহজ সমাধান হবে সাদা কাজল। সাধারণত যাদের চোখ ছোট তারা মেকআপ করার সময় বা চোখের মেকআপ করার সময় সাদা কাজল ব্যবহার করে থাকি। এতে চোখটা আরও ভাসা ভাসা দেখতে লাগে এবং চেহারায় সুন্দর করে ফুটে উঠে। কম বেশি আমাদের সবার কাছেই এখন এই সাদা কাজলটি থাকে। চোখের মেকআপ করার সময় কন্সিলার ব্যবহারের পর আপনার সাদা কাজলটি চোখের বেইজ এরিয়াতে লাগিয়ে নিন। ব্যাস! এবার যে কোন কালারের আইশ্যাডোই লাগান না কেন, দেখবেন তার পিগমেন্টেশন আগের চেয়ে আরও অনেক গুণ বেড়ে গেছে।

২. লিপস্টিক দীর্ঘস্থায়ী করে ম্যাট লুক দিবে পাউডার

মার্কেটে এখন নানা রকম ম্যাট লিকুয়িড লিপস্টিক পাওয়া গেলেও অনেকেই বুলেট লিপস্টিক ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে বুলেট লিপস্টিকগুলোর কমন একটি সমস্যা হলো এটি বেশীক্ষণ ঠোঁটে থাকেনা। আবার খুব সহজেই ঠোঁটের আশেপাশে ছড়িয়ে একটা বিচ্ছিরি অবস্থা সৃষ্টি করে। এই সমস্যার সহজ সমাধান দিবে পাউডার। লিপস্টিক লাগানোর পর ঠোটের উপর একটি টিস্যু পেপার ধরে তার উপর একটি ব্রাশ দিয়ে পাউডার লাগিয়ে নিন। অথবা হাত দিয়েও হালকা একটু ড্যাব করে পাউডার লাগিয়ে নিন। এবার কয়েক ঘন্টার জন্যে একদম নিশ্চিন্ত থাকুন। তেল জাতীয় কোন খাবার না খেলে, এটি নির্দ্বিধায় কয়েক ঘণ্টার জন্যে একদম ম্যাট লুক দিবে। লিপস্টিক অ্যাপ্লাই করছেন একজন

৩. মেকআপ করুন ন্যাচারাল আলোতে

দিনের বেলা যখনই মেকআপ করবেন সবচেয়ে ভাল হয় যদি আর্টিফিশিয়াল আলোর জায়গায় দিনের ন্যাচারাল আলো ব্যবহার করা যায়। ন্যাচারাল আলোতে আমাদের ফেইসের প্রত্যেকটি জায়গা তুলনামূলক ভাবে বেশি ভালোভাবে দেখা যায়। তাই কোন জায়গায় কতটুকু পরিমাণে কোন প্রোডাক্ট ইউজ করতে হবে তা বুঝতে সুবিধা হয়। এর ফলে মেকআপের ফিনিশিংও সুন্দর হয়। তবে যদি আর্টিফিশিয়াল আলোতে করতেই হয় তবে চেষ্টা করবেন মেকআপ শেষে একবার বাইরের ন্যাচারাল আলোতে যেয়ে দেখে নিতে যে, ঠিক ঠাক আছে কিনা সবকিছু।

৪. আইল্যাশ দীর্ঘসময় কার্ল রাখতে হেয়ার ড্রায়ার

চোখের পারফেক্ট লুক দিতে ফেক ল্যাশের জুড়ি নেই। তবে আমরা অনেকেই এই ফেক ল্যাশ ব্যবহারে অভ্যস্ত না। তাই চোখের ন্যচারাল ল্যাশ কেই আইল্যাশ কার্লারের সাহায্যে কার্ল করে নিতে পছন্দ করি অনেকেই। কিন্তু মজার ব্যাপার হলো, অনেকক্ষণ ধরে আইল্যাশ কার্ল রাখতে হেয়ার ড্রায়ার কিন্তু হতে পারে আপনার পরম বন্ধু! কীভাবে? তেমন কিছুই না! জাস্ট আইল্যাশ কার্লারটি ব্যবহারের আগে, হেয়ার ড্রায়ার দিয়ে একটু হালকা গরম করে নিন। এবার যেভাবে কার্ল করেন সেভাবেই নরমালি কার্ল করে নিন। ব্যাস! ডিফরেন্সটা নিজেই বুঝবেন।

৫. মাশকারার দাগ এড়াতে ছোট চামচ

চোখের সাঁজে মাশকারা ব্যবহারের জুড়ি নেই। যারা মেকআপ করায় এক্সপার্ট তারা খুব সহজেই সুন্দর করে ঝটপট মাশকারা অ্যাপ্লাই করে ফেলতে পারেন। তবে যারা বিগেইনার তাদের কিন্তু পোহাতে হয় নানা রকম সমস্যা। কতটুক নিয়ে লাগাতে হবে, কতবার লাগাতে হবে, কোন দিক থেকে অ্যাপ্লাই করতে হবে এমন আরও কত কী সমস্যা। তাইনা? তবে সবচেয়ে বিরক্তিকর সমস্যা যখন মাশকারা অ্যাপ্লাই করার সময় চোখের পাতায় লেগে লেগে যায়। এ সমস্যা এড়ানোর জন্য মাশকারা ব্যবহারের আগে চোখের পাতায় চামচের উল্টো দিকের গোলাকার অংশটি ধরে তারপর স্বাভাবিক নিয়মে মাশকারা অ্যাপ্লাই করুন। নিচের চোখের পাপড়িতেও একইভাবে  মাশকারা অ্যাপ্লাই করুন। আশা করছি আর এমন সমস্যা হবেনা। এই তো জেনে নিলাম, মেকআপ নিয়ে ৫টি দারুণ হ্যাকস! হ্যাক বলতে কিন্তু মূলত আমরা ঐ সকল পদ্ধতিগুলোকে বুঝি যা আমাদের রেগুলার জীবনের কাজগুলোকে সহজ করে তোলে। এরকম আরও অসংখ্য বিউটি হ্যাক রয়েছে যা দিয়ে ছোটখাটো উপায়ে আমাদের বিউটি রিলেটেড সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারি। আশা করছি, আজকের এই হ্যাকসগুলো আপনাদের কাজে লাগবে। স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেনটিক প্রোডাক্ট আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ছবি- সাজগোজ, গেটি ইমেজ

সম্পর্কিত লেখা

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!
মেকআপ

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!

যত সুন্দর করেই আই মেকআপ করেন না কেন, লাস্টে যদি মাশকারাটাই না লাগান তবে আই লুক কিন্তু ফুটে উঠবে না। কারণ, চোখ দুটিকে আকর্ষণীয় করে তোলে আইল্যাশ। আইল্যা...

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?
মেকআপ

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?

চোখের সাজে আমরা কত কিছুই না ব্যবহার করি। আইশ্যাডো, কাজল, আইলাইনার ইত্যাদি। কিন্তু এত কিছু ব্যবহার করার পর ও চোখের সাজ অসম্পূর্ণ থেকে যায় যদি মাশকারা আ...

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

মাশকারা ব্যবহারে গর্জিয়াস আইল্যাশ পাবেন ১১টি টিপস জানলেই!
চোখের সাজ

মাশকারা ব্যবহারে গর্জিয়াস আইল্যাশ পাবেন ১১টি টিপস জানলেই!

ঘন কালো চোখের পাপড়ি সবাই চায়। ক্লান্ত চোখকেও কিন্তু প্রাণবন্ত দেখানোর জন্য একটু মাশকারা ছোঁয়াই যথেষ্ট। খুব সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিকস মেনে চললে কিন্...

আরও পড়ুন

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন
বিউটি টিপস

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন

সাধারণত ডে টাইমে, কোনো অকেশনে বা ইভিনিং পার্টিতে হেভি কিংবা ক্যাজুয়াল লুকের সাথে মাশকারা অ্যাপ্লাই না করলেই নয়! যাদের অনেক বেশি ঘাম হয়, তাদের জন্য ওয়া...

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক
মেকআপ

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক

ধরুন, খুব সুন্দর করে সেজেগুজে বিয়ের প্রোগ্রামে গেলেন। এখন হঠাৎ যদি কোনোভাবে পানি লেগে অথবা ঘামের কারণে ফেইসের মেকআপ উঠে যেতে শুরু করে, তাহলে প্রোগ্রা...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

লেন্স পরে মেকআপের সময় চোখের ক্ষতি এড়াতে ৬টি টিপস
মেকআপ

লেন্স পরে মেকআপের সময় চোখের ক্ষতি এড়াতে ৬টি টিপস

“চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা”। চোখ আর চোখের জল নিয়ে চারিদিকে কত কত কবিতা আর কত কত উক্তির সমাগম! তাইনা? কিন্তু সেই ছলছল চোখ কোন কবির কাব্যে বা গ...

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস
মেকআপ

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস

পারফেক্ট মেকআপ লুকের জন্য আইলুকটাও হতে হয় কমপ্লিট। আর আইলুক কমপ্লিট হওয়ার জন্য ফেইক আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে। অনেকেই চোখের পাপড়িতে ঘন করে ম...

…