চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

ন্যান্সী জাহান · Dec 29, 2019 · 1 min read

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছে আমাদের দেশে। বিভিন্ন কবি, সাহিত্যিকগণ তাদের লেখায় কাজলকালো চোখের বর্ণনা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কাজলকালো শব্দটি উচ্চারণ করলেই আমাদের সামনে ভেসে উঠে কালো বর্ণের নিখুঁত সুন্দর মায়াবী একজোড়া চোখের ছবি। তবে চোখে কাজল ছড়িয়ে যাওয়া কেউ কি চায়? কেউই নয়।

যুগ যুগ ধরে কাজল আমাদের বাঙালি নারীদের সাজসজ্জার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কাজল ছাড়া বাঙালি নারীদের চোখের সাজ পূর্ণই হয় না। সময়ের সাথে সাথে সাজের ধরন বদলালেও টিকে আছে কাজলের ব্যবহার। শাড়ি, সালোয়ার-কামিজ বা ওয়েস্টার্ন আউটফিটসহ সব পোশাকের সাথেই মানিয়ে যায় কাজল। কাজলকালো চোখ একজন নারীকে করে তোলে আরও বেশি মায়াবী আর আকর্ষণীয়।

চোখে কাজল

চোখের কাজল ছড়িয়ে যাওয়ার কারণ 

হালকা সাজ হোক অথবা গর্জিয়াস, আমাদের দেশের মেয়েরা কাজল দিয়ে চোখ সাজাতে পছন্দ করেন। কাজল দেয়া অপরূপ চোখ নজর কাড়ে সবসময়। আর সেই সাথে একজন নারীর সৌন্দর্য যেন ফুটে উঠে দ্বিগুণভাবে। কিন্তু এই কাজল দেয়ার পর একটি কমন সমস্যা হলো কাজল ছড়িয়ে যাওয়া। কাজল নিয়ে এই একই অভিযোগ কমবেশি সব মেয়ের। এত সুন্দর করে কাজল দিয়ে চোখ সাজানোর পর যদি চোখে কাজল ছড়িয়ে যাওয়া শুরু হয় তাহলে পুরো সাজটাই নষ্ট হয়ে যায়।

কাজল ছড়িয়ে গেলে তা চোখের চারপাশে পুরো কালো করে ফেলে, সেই সাথে আপনার পুরো ফেইসে একটা ডার্ক ইফেক্ট এনে দেয়। চোখে কাজল ছড়িয়ে যাওয়ার সমস্যা বেশি হয় গরমের দিনে। কারণ এ সময় চোখের নীচটা ঘামে, সেই সাথে পুরো মুখে তেল ওঠে। যার জন্য কাজল লেপ্টে যায়। এছাড়া যাদের চোখের পাতা তৈলাক্ত কিংবা যাদের চোখে কাজল দেয়ার সময় বেশি পলক পড়তে থাকে, তাদের চোখে কাজল বেশি ছড়ায়।

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন ?

অল্প কয়েকটি টিপস মেনেই কাজল ছড়িয়ে যাওয়ার সমস্যা এড়ানো যায়। চলুন জেনে নেই টিপসগুলো-

১) কাজল লাগানোর আগে চোখ ভালো করে  ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

২) কাজল ব্যবহারের পূর্বে চোখের নিচে ও আশেপাশে ভালো করে লুজ বা সাধারণ পাউডার লাগিয়ে নিন। এগুলো চোখের নিচের তেল শুষে নিবে এবং কাজল ছড়িয়ে যাওয়া বন্ধ করবে।

চোখের কাজল ছড়ানো এড়াতে লুজ পাউডার ইউজ করুন

৩) যদি কাজল একটু লিকুইড বা তৈলাক্ত ধরনের হয় তবে কাজল দেয়ার পর চিকন আইশ্যাডো ব্রাশ দিয়ে ম্যাট ফিনিশের কালো আইশ্যাডো দিয়ে নিন। এতে কাজলের তৈলাক্ত ভাব চলে গিয়ে কাজলটা দীর্ঘস্থায়ী হবে। সেইসাথে চোখে একটা স্মোকি ভাব এসে চোখকে আরও আকর্ষণীয় করে তুলবে।

৪) কাজল ছড়িয়ে যাওয়া এড়াতে দিনের বেলা হালকা করে কাজল দিন। আর রাতের বেলায় গাঢ় করে কাজল লাগান।

৫) চোখের ভেতরের দিকে কাজল দিলে ছড়িয়ে যায় বেশি। কাজেই কাজল দেয়ার সময় চোখের কোণায় হালকা করে কাজল দিয়ে মাঝখানের অংশে গাঢ় করে কাজল দিন। চোখের কোণে গাঢ় করে কাজল না দিলে কাজলটা আর ছড়াবে না।

৬) চোখের বাইরে কাজল লাগানোর পর এর উপর দিয়ে পাতলা করে আইলাইনার লাগিয়ে নিন। এতে কাজল ছড়ানোর সম্ভাবনা থাকবে না। আরো ভালো ফল পেতে শুকিয়ে যাওয়ার পর চোখে মাশকারা ব্যবহার করুন।

৭) চোখের নিচের পাতায় কাজল লাগানোর সময় চোখের ওয়াটার লাইনের বাইরে থেকে কাজল লাগানো শুরু করে তারপর ভেতরের দিকে কাজল লাগান। তা না হলে চোখের পানি বের হয়ে কাজলের কালির সাথে মিশে কাজল ছড়িয়ে যাবে এবং চোখের আশপাশটা কালো হয়ে যাবে।

৮) ভালো ব্র্যান্ডের কাজল ব্যবহার করুন। ওয়াটার প্রুফ দেখে কাজল কিনুন। এই কাজল দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হয়। কাজল কেনার আগে এর গায়ে লাগানো লেবেল লক্ষ্য করুন। “Smudge Proof” অথবা “Long-lasting” লেখা দেখে কিনুন। এ ধরনের কাজল দীর্ঘসময় চোখে থাকার পাশাপাশি ছড়াবেও না।

নিরভানা কালার

৯) যদি সম্ভব হয় কাজল লাগানোর পূর্বে প্রাইমার ব্যবহার করুন। চোখের পাতা সহ আশেপাশের স্থানে প্রাইমার লাগিয়ে তারপর কাজল লাগিয়ে নিন। প্রাইমার মূলত মেকআপের একটা বেইজ তৈরি করে চোখের পাতা মসৃণ রাখে। এতে চোখে কাজল ভালোভাবে বসবে এবং কাজল ছড়িয়েও যাবে না।

১০) চোখের ওয়াটার লাইনে কাজল, আইলাইনার ব্যবহার না করাই ভালো। এতে অনেকের চোখের ভেতরে জ্বালাপোড়াসহ বিভিন্ন ইনফেকশন সৃষ্টি করতে পারে। রাতে ঘুমানোর আগে অবশ্যই কাজল পরিষ্কার করে ঘুমাতে যাবেন।

এই টিপসগুলো ফলো করলে চোখে কাজল ছড়িয়ে যাওয়ার সমস্যা খুব সহজেই এড়ানো যায়। সেই সাথে চোখও দেখাবে আকর্ষণীয় ও সুন্দর। চোখের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত নয়। তাই ভালো মানের কাজল ব্যবহার করুন। চোখের সাজ এবং স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপের অথেনটিক প্রোডাক্ট পেয়ে যাবেন সাজগোজে। অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের চারটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

 

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

কাজল কালো চোখের কাজল সমাচার
চোখের সাজ

কাজল কালো চোখের কাজল সমাচার

কাজল নারীর সাজসজ্জার জন্য যেন এক অবিচ্ছেদ্য অংশ। শুধু মাত্র একটু কাজলের ছোঁয়ায় বাঙালি নারীরা হয়ে ওঠেন আরও মায়াবী। কাজল এমনই এক প্রসাধনী যা আধুনিক...

সঠিকভাবে কাজল ব্যবহারের ৬টি ধাপ জানা আছে তো?
মেকআপ

সঠিকভাবে কাজল ব্যবহারের ৬টি ধাপ জানা আছে তো?

মেকআপ করতে ভালবাসেন বা নাই বাসেন, কিন্তু কাজল দিয়ে চোখ দুটি সাজাতে পছন্দ করে না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। চোখের সাথে কাজলের সম্পর্কটা কিন্তু যুগ যু...

চোখে সাদা কাজল ব্যবহার করার ৮টি টিপস জানেন কী?
চোখের সাজ

চোখে সাদা কাজল ব্যবহার করার ৮টি টিপস জানেন কী?

মেকআপের দুনিয়ায় নতুন করে সাদা কাজলের ব্যবহার শুরু হয়েছে প্রায় ৮-৯ বছর ধরে। নতুন করে বলছি এই কারণেই কারণ সত্তর আশির দশকে চোখের সাজে টেনে কালো কাজল দেওয়...

আরও পড়ুন

কাজল কালো আঁখিটি...
চোখের সাজ

কাজল কালো আঁখিটি...

কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ... কবি গুরু রবীন্দ্রনাথ ও কালো মেয়ের কালো চোখ দেখে মুগ্ধ হয়েছিলেন। বাঙালি সাজের অন্যতম অনুসঙ্গ ক...

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে
মেকআপ

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার নিয়ে বলার আগে আফরিনের ঘটনাটা শেয়ার করবো। আফরিন তার বান্ধবীর বিয়েতে খুব সুন্দর করে সেজে গিয়েছিল। কিন্তু যখন ছবি খুঁজতে যাচ্ছে...

কাজলের একাল-সেকাল
রিভিউ

কাজলের একাল-সেকাল

সুন্দর এক জোড়া চোখ আরও বেশি সুন্দর, আকর্ষণীয় ও মোহনীয় হয়ে উঠতে পারে কাজলের ছোঁয়ায়। সব মেয়েই কম-বেশি কাজল লাগাতে পছন্দ করে, অনেকে আছেন যারা কখনো মেক-আপ...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার টিপস অ্যান্ড ট্রিকস
চোখের সাজ

আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার টিপস অ্যান্ড ট্রিকস

চোখের সাজের উপর ওভারঅল মেকআপ লুক অনেকটাই ডিপেন্ড করে। তাই মেকআপের সময় আমরা অনেক সময় নিয়ে, যত্ন করে আইলুক ক্রিয়েট করি। কিন্তু দেখা যায় মেকআপ করে বাইরে...

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?
রিভিউ

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?

কাজল ও আইলাইনার কিনতে গেলে কোন বিষয়গুলো সবার আগে ভাবনায় আসে বলুন তো? প্রোডাক্টগুলো ওয়াটারপ্রুফ, স্ম্যাজপ্রুফ, লং লাস্টিং হবে কিনা, তাই না? সবগুলো ক্রা...

…