কাজল কালো আঁখিটি...

সাজগোজ সম্পাদক · May 10, 2013 · 1 min read

কাজল কালো আঁখিটি...
কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ... কবি গুরু রবীন্দ্রনাথ ও কালো মেয়ের কালো চোখ দেখে মুগ্ধ হয়েছিলেন। বাঙালি সাজের অন্যতম অনুসঙ্গ কাজল। যুগ যুগ ধরে চোখের সাজে কাজলের ব্যবহার হয়ে আসছে। কাজল সব বয়সী সাজে মানান সই। রাতে কিংবা দিনের অনুষ্ঠানে,হালকা অথবা জমকালো সাজের মাঝে চোখ দুটিকে মোহনীয় করে তুলতে কাজলের বিকল্প পাওয়া ভার। আর তাই কাজল আজকাল আইশ্যাডো,আইলাইনারের পরিবর্তে ও ব্যবহৃত হচ্ছে।

beautiful_20eyes

চোখের আকার বুঝে কাজল লাগাতে হবে। আকার ছোটো হলে নাকের পাশ থেকে একটু জায়গা ছেড়ে তারপর কাজল দিতে হবে।চোখের বাইরের দিকে ওপরের অংশে একটু টেনে কাজল পড়লে চোখ বড় দেখায়। বড় চোখের ক্ষেত্রে ওপরে নিচে অথবা টেনে কাজল দেয়া যায়। তাতে চোখ আর ও বড় লাগবে।অনেকের কাজল লাগানোর পর তা ছড়িয়ে যায়। তাই কাজল দেয়ার আগে চোখের নিচে একটু পাউডার লাগিয়ে নিতে পারেন। কাজল দেয়া হতে গেলে বাড়তি পাউডার ঝেড়ে ফেলুন। এরপর নিজের আঙ্গুল দিয়ে কাজল একটু ঘসে নিতে পারেন। তাতে আর ছড়িয়ে পরার ভয় থাকবে না।

[picture]

কালো রঙের পাশাপাশি আজকাল বাজারে বিভিন্ন রঙ ও শেডের কাজল পাওয়া যায়। রুচি, বয়স ও পোশাকের সাথে মিলিয়ে তা ব্যবহার করলে সাজে বৈচিত্র্য আনে। দিনের বেলায় কালো রঙের পাশাপাশি বাদামি রঙের কাজল ব্যবহার করা যেতে পারে। রাতে পোশাকের সাথে মিলিয়ে যে কোনো গাঢ় রঙ যেমন নীল,সবুজ অথবা বিভিন্ন গ্লিটার দেয়া শেডের কাজল দেয়া যেতে পারে।ভ্রূর ক্ষেত্রে কাজল ব্যবহার না করে, বাদামি ভ্রূ পেনসিল বা বাদামি আইশ্যাডো ব্যবহার করুন।

বাজারে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ও ভিন্ন ভিন্ন দামের পেনসিল অথবা লিকুইড কাজল পাওয়া যায়। হঠাৎ নতুন কোনো ব্র্যান্ডের কাজল ব্যবহার করলে র‍্যাশ বা জ্বলুনি হতে পারে। সেক্ষেত্রে ঠান্ডা পানির ঝাপ্টা দিলে উপকার পাওয়া ।আপনার চোখ ও মন বুঝে একেক ধরনের নিতে পারেন একেক সাজ। কখনো চিকন, কখনো টেনে কাজল দিয়ে আপনি হয়ে উঠতে পারেন দৃষ্টিনন্দিত।

লিখেছেনঃ  বৈশাখী

সম্পর্কিত লেখা

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

কাজল কালো চোখের কাজল সমাচার
চোখের সাজ

কাজল কালো চোখের কাজল সমাচার

কাজল নারীর সাজসজ্জার জন্য যেন এক অবিচ্ছেদ্য অংশ। শুধু মাত্র একটু কাজলের ছোঁয়ায় বাঙালি নারীরা হয়ে ওঠেন আরও মায়াবী। কাজল এমনই এক প্রসাধনী যা আধুনিক...

সঠিকভাবে কাজল ব্যবহারের ৬টি ধাপ জানা আছে তো?
মেকআপ

সঠিকভাবে কাজল ব্যবহারের ৬টি ধাপ জানা আছে তো?

মেকআপ করতে ভালবাসেন বা নাই বাসেন, কিন্তু কাজল দিয়ে চোখ দুটি সাজাতে পছন্দ করে না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। চোখের সাথে কাজলের সম্পর্কটা কিন্তু যুগ যু...

আরও পড়ুন

চোখে সাদা কাজল ব্যবহার করার ৮টি টিপস জানেন কী?
চোখের সাজ

চোখে সাদা কাজল ব্যবহার করার ৮টি টিপস জানেন কী?

মেকআপের দুনিয়ায় নতুন করে সাদা কাজলের ব্যবহার শুরু হয়েছে প্রায় ৮-৯ বছর ধরে। নতুন করে বলছি এই কারণেই কারণ সত্তর আশির দশকে চোখের সাজে টেনে কালো কাজল দেওয়...

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে
মেকআপ

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার নিয়ে বলার আগে আফরিনের ঘটনাটা শেয়ার করবো। আফরিন তার বান্ধবীর বিয়েতে খুব সুন্দর করে সেজে গিয়েছিল। কিন্তু যখন ছবি খুঁজতে যাচ্ছে...

কাজলের একাল-সেকাল
রিভিউ

কাজলের একাল-সেকাল

সুন্দর এক জোড়া চোখ আরও বেশি সুন্দর, আকর্ষণীয় ও মোহনীয় হয়ে উঠতে পারে কাজলের ছোঁয়ায়। সব মেয়েই কম-বেশি কাজল লাগাতে পছন্দ করে, অনেকে আছেন যারা কখনো মেক-আপ...

ছোট চোখ বড় দেখাতে ১২টি টিপস!
চোখের সাজ

ছোট চোখ বড় দেখাতে ১২টি টিপস!

চোখ এমন একটা অঙ্গ, যাকে সাজাতে পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। কারণ সুন্দর একজোড়া চোখের চাহনীতেই একজন নারীর সৌন্দর্যটুকু ফুটে ওঠে। টানা টান...

আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার টিপস অ্যান্ড ট্রিকস
চোখের সাজ

আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার টিপস অ্যান্ড ট্রিকস

চোখের সাজের উপর ওভারঅল মেকআপ লুক অনেকটাই ডিপেন্ড করে। তাই মেকআপের সময় আমরা অনেক সময় নিয়ে, যত্ন করে আইলুক ক্রিয়েট করি। কিন্তু দেখা যায় মেকআপ করে বাইরে...

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?
রিভিউ

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?

কাজল ও আইলাইনার কিনতে গেলে কোন বিষয়গুলো সবার আগে ভাবনায় আসে বলুন তো? প্রোডাক্টগুলো ওয়াটারপ্রুফ, স্ম্যাজপ্রুফ, লং লাস্টিং হবে কিনা, তাই না? সবগুলো ক্রা...

…