ছোট চোখ বড় দেখাতে ১২টি টিপস!

জান্নাতুল মৌ · Dec 25, 2017 · 1 min read

ছোট চোখ বড় দেখাতে ১২টি টিপস!

চোখ এমন একটা অঙ্গ, যাকে সাজাতে পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। কারণ সুন্দর একজোড়া চোখের চাহনীতেই একজন নারীর সৌন্দর্যটুকু ফুটে ওঠে। টানা টানা বড় চোখের অধিকারী যারা, তারা তো আগে থেকেই আশির্বাদপুষ্ট। তবে যাদের চোখ একটু ছোট, তারাও কিন্তু পারবেন চোখটাকে বড় দেখাতে। এজন্য জানা দরকার কিছু আই মেকাপ ট্রিকস। চলুন জেনে নেই ছোট চোখ বড় দেখাতে ১২টি টিপস।

ছোট চোখ বড় দেখাতে টিপস এন্ড ট্রিকস

(১) আমি সবসময়ই বলি আইব্রো এর কথা। আই মেকাপ শুরুর আগে খেয়াল রাখবেন আইব্রোটা গ্রুম করা আছে কিনা। কারণ পারফেক্ট শেইপের আইব্রোর মাধ্যমে আই মেকাপ এ ডিফারেন্স আনা সম্ভব।

(২) চোখ ছোট লাগার অনেক বড় একটা কারণ কিন্তু চোখের পাফিনেস। তাই চোখের পাফিনেস দূর করার জন্যে আই কেয়ার করা উচিত। এজন্য ভালো মানের আই জেল অথবা সিরাম ব্যবহার করবেন।

(৩) চোখে ডার্কনেস থাকলে তা কনসিল করে নেবেন কনসিলারের সাহায্যে। সাথে সাথে চোখের পাতা প্রাইম করে নেবেন। চোখ বড় দেখতে লাগার জন্যে এগুলো ও অনেক বেশী ইম্পরট্যান্ট স্টেপ।

ছোট চোখ বড় দেখাতে আইশ্যাডো ব্যবহার - shajgoj.com

(৪) যেকোন ব্রাউন আইশ্যাডো দিয়ে ক্রিজ এরিয়া ডিফাইন করে নিবেন। এতে ক্রিজ লাইনে শেডিং তৈরি হবে। পরবর্তীতে আইলিডের আইশ্যাডো ভালোভাবে ফুটে উঠবে। ব্যাপারটা অনেকটা কন্ট্যুরিং-হাইলাইটিং এর মতো।

(৫) ছোট চোখের জন্যে চোখের আইলিডটাকে ভালোভাবে ফুটিয়ে তোলা জরুরী। এতে চোখ বড় মনে হয়। একটি ব্রাশের সাহায্যে  কনসিলার নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। এতে করে নতুন বড় আইলিড তৈরি হবে। মনে রাখবেন, ক্রিজ যেন ক্রস না করে। এরপর উপরে যে কোন লাইট শিমারী আইশ্যাডো লাগিয়ে নিবেন।

(৬) স্মোকি আই মেকাপ এর মাধ্যমে চোখ বড় দেখাতে পারবেন। এজন্যে চোখের ইনার পার্ট এবং আউটার পার্ট এ ডার্ক আইশ্যাডো লাগিয়ে মিডেল পার্ট এ লাইট শিমারী আইশ্যাডো লাগিয়ে নিবেন। এছাড়া, অনেক টিউটোরিয়াল পাবেন ইন্টারনেট এ।

(৭) শিমারী হাইলাইটার এর সাহায্যে চোখের ইনার কর্ণার হাইলাইট করতে ভুলবেন না। এতে করে চোখ ওপেন এবং বড় মনে হবে।

(৮) আইলাইনার লাগানোর ক্ষেত্রে উইংড আইলাইনার লাগাবেন। তবে, বেশি মোটা বা লং উইং করে লাগালে আবার চোখ ছোট দেখাতে পারে।

(৯) যাদের চোখ ছোট, তারা চোখের ওয়াটার লাইনে কাজল ব্যবহার করলে চোখ দেখতে আরো ছোট মনে হবে। তাই চোখের লোয়ার ওয়াটার লাইনে কালো কাজল ব্যবহার না করে চোখের আপার ওয়াটার লাইনে কাজল লাগিয়ে নিন। এতে চোখের আপার পার্ট ভারী মনে হবে এবং আইল্যাশগুলোও ঘন মনে হবে।

(১০) চোখের ওয়াটার লাইনে ব্যবহার করুন হোয়াইট অথবা ন্যুড কালারের কাজল। এতে করে চোখ অনেক বেশি বড় লাগবে দেখতে।

(১১) চোখের লোয়ার ল্যাশ লাইনে ডার্ক কালারের আইশ্যাডো দিয়ে স্মোক আউট করে নিন। হোয়াইট /ন্যুড কাজলের সাথে এটি বেশ ভালো লাগবে দেখতে এবং বড় লাগতে হেল্প করবে।

(১২) চোখ বড় দেখাতে কয়েক কোট মাশকারা লাগাতে একদম ভুলবেন না। চাইলে বড় ধরণের আইল্যাশ পরে নিতে পারেন। এতে করে চোখ বড় এবং ড্রামাটিক লাগবে দেখতে।

এই তো জেনে নিলেন, কীভাবে ছোট চোখ বড় দেখাতে পারবেন। আশা করছি, আই মেকাপ ট্রিকসগুলো আপনাদের উপকারে আসবে। অথেনটিক প্রোডাক্টস কিনতে আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

ছবি- সংগৃহীত: ফ্যাসোনেস্টিয়া.কম

Products in this article

সম্পর্কিত লেখা

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

ছোট চোখ বড় দেখানোর জন্য ৭টি অ্যামেজিং মেকআপ টিপস ও ট্রিকস
চোখের সাজ

ছোট চোখ বড় দেখানোর জন্য ৭টি অ্যামেজিং মেকআপ টিপস ও ট্রিকস

একজোড়া টানা টানা মায়াবী চোখ নজর কাড়ে সবারই। একেক জনের চোখের শেইপ একেক রকম। চোখের শেইপ বা আকার যেমনই হোক না কেন, কিছু মেকআপ ট্রিকস ফলো করলে মনের মতো আই...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

আরও পড়ুন

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

চোখ দুটি থাকুক সযত্নে
বিউটি টিপস

চোখ দুটি থাকুক সযত্নে

বুঝিগো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া ওই আঁখিদুটি , চাহিলে হ্নদয় পানে মরমেতে পড়ে ছায়া , তারা উঠে ফুটি। রবীন্দ্রনাথ তার দৃষ্টি কবিতায় এভাব...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস | কোন কোন বিষয়ে সাবধান থাকবেন?
সুস্থতা

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস | কোন কোন বিষয়ে সাবধান থাকবেন?

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস নামের সমস্যার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। চোখের পর্দা বা কনজাংটিভায় প্রদাহের কারণে এটি হয়। এটি একটি ভাইরাস জনিত সমস্যা। জীব...

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?
চোখের সাজ

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?

বিভিন্ন অকেশনে আউটফিটের সাথে ম্যাচ করে আইলুক ক্রিয়েট করতে তো সবাই পছন্দ করেন। তবে যাদের হুডেড আই, তারা কিন্তু চোখ সাজানোর সময় বেশ স্ট্রাগল করে থাকেন।...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

…