হাইলাইটার নিয়ে যত কথা

সাজগোজ উপ সম্পাদক · Sep 22, 2013 · 1 min read

হাইলাইটার নিয়ে যত কথা

মেক-আপের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে হাইলাইটার। খুব সুন্দর করে সাজুগুজু করার পর সঠিক ভাবে হাইলাইটার দিতে না পারলে বা ভুল জায়গায় হাইলাইট করার মাধ্যমে সুন্দর দেখানোর পরিবর্তে সবার কাছে হাসির পাত্র হয়ে উঠতে পারেন আপনি। আবার ত্বকের ধরন এবং স্কিন টোন বুঝেও কেনা চাই হাইলাইটার। তাই হাইলাইটার কেনা এবং ব্যবহারের ক্ষেত্রে চাই কিছু সতর্কতা। আজকে আপনাদের জন্য হাইলাইটার দেয়ার জায়গা, নিয়ম এবং কোন ত্বকে কেমন হাইলাইটার ব্যবহার করবেন সে সম্পর্কে লেখা হলো।

[picture]

কোথায় হাইলাইট করবেনঃ

হাইলাইটার ব্যবহারের প্রধান নিয়মই হচ্ছে এটি মুখের এমন সব জায়গায় অ্যাপলাই করা যেসব জায়গায় লাইট সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। এতে করে ঐসব জায়গা হাইলাইট করার মাধ্যমে চেহারায় উজ্বল ভাব আসে।

01

যেসব জায়গায় হাইলাইট করবেন সেগুলো হচ্ছেঃ

- চিক বোন বা গালের উঁচু হাড়ে

- ভ্রু এর একটু উপরে, ভ্রু এর নীচের হাড় বা ব্রো বোন-এ এবং চোখের ভেতরের কোনায়

- কপালের মাঝখানে

- উপরের ঠোঁটের খাঁজ কাটা অংশে

- ঠোঁটের নীচের অংশে

কেমন হাইলাইটার কিনবেনঃ

বিভিন্ন রকমের হাইলাইটার রয়েছে, যেমন - ক্রিম, লিকুইড এবং পাউডার হাইলাইটার। এমন একটি হাইলাইটার বাছাই করুন যা আপনার ত্বকের সাথে মানানসই এবং যা আপনাকে কাঙ্ক্ষিত রেজাল্ট দেবে। যেমন - যদি আপনি চেহারায় চকচকে ভাব আনতে চান সেক্ষেত্রে ক্রিম বা লিকুইড হাইলাইটার ব্যবহার করুন। আর যদি হালকা উজ্জ্বল আভা আনতে চান তাহলে পাউডার হাইলাইটার ব্যবহার করুন। এছাড়াও ত্বকের ধরন অনুযায়ী হাইলাইটার কিনুন। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের জন্য পাউডার হাইলাইটার ব্যবহার করাই উত্তম। কারণ তৈলাক্ত ত্বকে ক্রিম হাইলাইটার ব্যবহারে ত্বক আরও বেশি তৈলাক্ত দেখায়। আর যাদের ত্বক শুষ্ক তারা ক্রিম হাইলাইটার ব্যবহার করুন। বিভিন্ন কালারের হাইলাইটার রয়েছে, যেমন - হালকা গোলাপি, গোল্ডেন এবং সিলভার কালারের শিমারি হাইলাইটার। আপনার পছন্দ অনুযায়ী কালার নির্বাচন করতে পারেন। তবে সাধারণত ফর্সা ত্বকে গোলাপি বা পিংক টোনড হাইলাইটার বেশি মানায় এবং মিডিয়াম স্কিন টোনে গোল্ডেন কালার হাইলাইটার খুব ভালো মত যায়।

কীভাবে হাইলাইটার অ্যাপলাই করবেনঃ

- ক্রিম বা লিকুইড হাইলাইটার ব্যবহারের ক্ষেত্রে হাতের ডগায় অল্প পরিমাণ নিয়ে হাইলাইট করার জায়গায় অ্যাপলাই করুন। প্রথমেই খুব বেশি নিলে হাইলাইটার ভালো মতো বসবে না এবং দেখতেও খারাপ লাগবে। তাই প্রথমে খুব অল্প পরিমাণে নিয়ে শুরু করুন। পরে আরও দরকার হলে আবার নিয়ে লাগান। ক্রিম হাইলাইটার চেহারায় শাইনি ভাব নিয়ে আসে।

- পাউডার হাইলাইটারের ক্ষেত্রে একটি ব্রাশে পাউডার লাগিয়ে যেসব জায়গা হাইলাইট করতে চান সেখানে ব্রাশ দিয়ে হাইলাইটার ভালো মতো ব্লেনড করে নিন। যত বেশি ভালো মতো ব্লেনড করতে পারবেন আপনার মেক-আপ ততটাই ন্যাচারাল দেখাবে এবং চেহারায় সুন্দর গ্লো আসবে।

কিছু হাইলাইটারের নামঃ

-MUA Undress Your Skin Highlighting Powder:

 02

এটি পিংক টোনড হাইলাইটার এবং খুব পিগমেনটেড। আপনি যদি কম বাজেটের মধ্যে কিনতে চান তবে MUA ব্র্যান্ডের এই হাইলাইটার হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। এর দাম হচ্ছে ৩ পাউন্ড। দেশে পাবেন না। অনলাইন অর্ডার করতে হবে।

-The Balm Mary Lou Manizer:

03

এই হাইলাইটারটি গোল্ড টোনড এবং হালকা শিমারি। তবে মুখে দিলে গ্লিটার ততটা চোখে পড়ে না। অনেকেই আছেন বেশি গ্লিটারি হাইলাইটার পছন্দ করেন না, তারা এই হাইলাইটার ট্রাই করে দেখতে পারেন। এটি মুখে ন্যাচারাল গ্লো দেয়। এর দাম পড়বে ২৪ ডলার। অনলাইন অর্ডার করতে হবে।

-MAC Mineralised Skin Finish in Soft & Gentle:

Benefit High Beam:

05

এটিও কিছুটা পিংক টোনড। বেনেফিট ব্র্যান্ডের এই লিকুইড হাইলাইটারটি খুব জনপ্রিয়। এটি চেহারায় হালকা গোলাপি আভা নিয়ে আসে। দাম হচ্ছে ২৬ ডলার। অনলাইন অর্ডার করতে হবে। তবে যারা দেশে পাওয়া যায় এমন হাইলাইটার কিনতে চান তারা Almas, Agora এই টাইপের সুপার শপ গুলোতে দেখতে পারেন। কেনার আগে আসল না নকল সেটা ভালো মতো যাচাই করে নেবেন। তবে কসমেটিকস বা স্কিন কেয়ার প্রোডাক্ট যতটা সম্ভব বাইরে থেকে আনানোই ভালো।

লিখেছেনঃ নাহার

ছবিঃ টোওপএন্ডটিকাপস.কম, নোমোরড্যামসেলস.কম, হ্যাঞ্জিনস্পা.কম

সম্পর্কিত লেখা

আপনার মেকআপে হাইলাইটার সঠিকভাবে ব্যবহার করছেন কি?
মেকআপ

আপনার মেকআপে হাইলাইটার সঠিকভাবে ব্যবহার করছেন কি?

এখন সব নারীরাই সৌন্দর্য সচেতন। সৌন্দর্যের কথা ভাবলে প্রথমেই মাথায় আসে মেকআপের কথা। এখন দেখা যায় প্রায় প্রতিদিনই মেয়েরা মেকআপ করেই বের হচ্ছেন। পরিবেশ ও...

গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করবেন?
মেকআপ

গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করবেন?

প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য খুব সুন্দর করে মেকআপ করেছেন। কিন্তু লাইট পড়লেই ফেইস দেখতে অতিরিক্ত হাইলাইটেড লাগছে। ফেইসের হাইলাইটিং পয়েন্টগুলোতে অতিরি...

হাইলাইটার, ব্রোঞ্জার, ব্লাশ- একটি ফেইস প্যালেটেই সবকিছু!
রিভিউ

হাইলাইটার, ব্রোঞ্জার, ব্লাশ- একটি ফেইস প্যালেটেই সবকিছু!

আচ্ছা! একটি কমপ্লিট মেকআপ লুকের জন্য কী কী প্রোডাক্ট লাগে, বলুন তো? বেইজের জন্যে প্রয়োজন হয়- ফাউন্ডেশন, ফেইস পাউডার, কনসিলার, কন্ট্যুরিং ক্রিম! এরপরই...

আরও পড়ুন

ম্যাট মেকাপ লুককে ডিউয়ি / গ্লোয়ি করে তোলার ১২টি দারুণ উপায়
মেকআপ

ম্যাট মেকাপ লুককে ডিউয়ি / গ্লোয়ি করে তোলার ১২টি দারুণ উপায়

আজকাল মেকাপ করতে পছন্দ করে না এমন নারী খুজে পাওয়া মুশকিল। তবে মেকাপ লুকটা যে ম্যাট ফিনিসই হতে হবে এমন কোনো কথা নেই। মেকাপে গ্লোয়ি একটা লুক আসলে দেখতেও...

স্কিনের অবস্থা খারাপ | জেনে নিন, এই সমস্যা লুকানোর কিছু মেকাপ ট্রিকস
মেকআপ

স্কিনের অবস্থা খারাপ | জেনে নিন, এই সমস্যা লুকানোর কিছু মেকাপ ট্রিকস

নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আমাদের কতো না আয়োজন।কিন্তু সবসময় কি সম্ভব হয় একদম পারফেক্টভাবে নিজেকে ফুটিয়ে তুলতে। অসুস্থতা এবং সময়ের অভাবে যত্ন না নেও...

ফুল কভারেজ মেকআপের প্রোডাক্টস পেয়ে যাবেন মাত্র ৭৫০ টাকার মধ্যে!
মেকআপ

ফুল কভারেজ মেকআপের প্রোডাক্টস পেয়ে যাবেন মাত্র ৭৫০ টাকার মধ্যে!

ভালো ব্র্যান্ডের মেকআপ আইটেমস কিনতে গেলেই অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে! মেকআপ প্রোডাক্টস কিনতে গেলে এমন চিন্তাই প্রথমে মাথায় আসে, তাই না? সাধ্যের মধ্যে...

ডিউয়ি মেকআপ লুক | লক্ষ্য রাখুন ১১টি বিষয়!
মেকআপ

ডিউয়ি মেকআপ লুক | লক্ষ্য রাখুন ১১টি বিষয়!

মেকআপ ট্রেন্ডে এই সময়ে লিড দিচ্ছে ডিউয়ি বা গ্লোয়ি লুক। স্টাইল ম্যাগাজিনে অথবা ইন্সট্রাগ্রাম, ফেইসবুক স্ক্রল করলে বিভিন্ন সেলিব্রেটির সফট গ্ল্যাম ডিউয়ি...

ফেস কন্টোর ও হাইলাইট টিউটোরিয়াল
হাউ টু

ফেস কন্টোর ও হাইলাইট টিউটোরিয়াল

ফাউন্ডেশন দেয়ার পর আমাদের চেহারা একটা সমান ক্যানভাসে পরিনত হয় কিন্তু আমাদের স্বাভাবিক চেহারায় রঙের তারতম্য থাকে এবং খানিকটা আলোছায়ার খেলা থাকে। কন...

বডি মেকাপ | সেটা আবার কী?
মেকআপ

বডি মেকাপ | সেটা আবার কী?

কিছুদিন আগে ফেসবুকে একটা গ্রুপে এক পরিচিত মেম্বারের পোস্ট দেখলাম। নিচের ছবিটি দেয়া, সাথে প্রশ্ন, আচ্ছা আমাদের হাত পায়ের স্কিন তো এমন ঝকঝক করে না। ওরা...

…