ফেস কন্টোর ও হাইলাইট টিউটোরিয়াল

সাজগোজ উপ সম্পাদক · Jun 03, 2014 · 1 min read

ফেস কন্টোর ও হাইলাইট টিউটোরিয়াল

ফাউন্ডেশন দেয়ার পর আমাদের চেহারা একটা সমান ক্যানভাসে পরিনত হয় কিন্তু আমাদের স্বাভাবিক চেহারায় রঙের তারতম্য থাকে এবং খানিকটা আলোছায়ার খেলা থাকে। কন্টোর আর হাইলাইটিং-এর উদ্দেশ্য হল ফাউন্ডেশন এর পরে চেহারায় স্বাভাবিক আলোছায়ার বৈচিত্র্য যতটা সম্ভব ফিরিয়ে আনা এবং সাথে চেহারার আকৃতিকে আরও প্রস্ফুটিত করা।

আজকের পিক-টোরিয়াল কন্টোর ও হাইলাইটিং এর বেসিক কিছু ধারাবাহিকতা নিয়ে।

ব্যবহৃত প্রোডাক্টঃ *Flormar pretty compact blush(bronzer) in shade P114

*Flormar pretty compact blush in shade P113

*MUA undress your skin shimmer highlighter.

আপনি আপনার পছন্দ মতো যেকোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন।

নিচের ছবিটি ফাউন্ডেশন ব্যবহারে পর...

gs1

প্রথম ধাপঃ

আপনার পছন্দ মতো ব্রঞ্জিং পাউডার ও ব্রাশ নিন। ব্রঞ্জিং পাউডার ত্বকের রঙের চেয়ে দু/তিন শেড গাঢ় হতে হবে। কানের উপরিভাগ থেকে শুরু করে চোয়ালের মাঝ পর্যন্ত এবং ঠিক চোয়ালের হাড় বরাবর ব্রঞ্জার লাগান, ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে তা ভালো করে ব্লেন্ড করে দিন।

gs2

দ্বিতীয় ধাপঃ

এবারে কানের পাশ থেকে টেনে কপালের চুলের লাইনে হালকা করে ব্রঞ্জার লাগান।

gs3

তৃতীয় ধাপঃ চ্যাপ্টা অথবা ছোট আরেকটি ব্রাশ দিয়ে নাকের দুপাশে ব্রঞ্জার লাগান।

gs4

চতুর্থ ধাপঃ এবারে নিচের ছবির মতো করে থুতনির নিচ থেকে কানের পিছ পর্যন্ত ব্রঞ্জার লাগান এবং গলার দিকে মিশিয়ে দিন। এই ধাপটি যাদের ভারী থুতনি /‘ডাবল-চিন’ আছে তাদের জন্য আবশ্যক। গলার কাছে এভাবে কন্টোর করে ‘ডাবল-চিন’ অনেকাংশে ঢেকে ফেলা যায়।

gs5

কন্টোর এর এ পর্যায়ে আপনার চেহারা নিচের ছবির মতো হবে।

gs6

পঞ্চম ধাপঃ এবার ব্লাশ-অন লাগানোর পালা। আপনি হাসলে গালের যে অংশ উচু হয় সেখানে ব্লাশ লাগান এবং তা ব্রঞ্জারের সাথে ভালো করে মিশিয়ে দিন।

gs8

ষষ্ঠ ধাপঃ হাইলাইটিং, এটি সবচেয়ে শেষ ধাপ কিন্তু চেহারায় আলোছায়া তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। পছন্দমতো মতো হাইলাইটার ছোট ব্রাশে নিন, চোয়ালের হাড়ের ঠিক উপরে তা হালকা ভাবে লাগান, চোখের বেশি কাছে লাগাবেন না। হাইলাইটার কখনই পুরোটা গালে ছড়িয়ে লাগাবেন না। চাইলে নাকের হাড়ের উপরে, কপালের মাঝে ও ঠোঁটের উপরে আলতো করে হাইলাইট করতে পারেন। হাইলাইটার পছন্দ করার সময় খেয়াল রাখবেন তা যেন খুব বেশি গ্লিটারি না হয়।

 gs9

ব্যাস, হয়ে গেল কন্টোর আর হাইলাইটিং।

Capture

আগে এবং পরে ছবিটি ভালো করে খেয়াল করুন। আশা করা যায় পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন।

পরিশেষে কিছু কথাঃ ছবিতে ধাপ গুলো ভালো ভাবে বোঝানোর জন্য অনেক গাঢ় করে সব প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে। আপনি যখন নিজে কন্টোর করবেন অবশ্যই খেয়াল রাখবেন তা যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায় এবং ভালোভাবে ত্বকে মিশে যায়। হাইলাইটার বাছার সময় ত্বকের আন্ডারটোনের দিকে খেয়াল রাখুন। যদি আপনার আন্ডারটোন গোলাপি হয় গোলাপি/কুল টোনের হাইলাইটার নিন আর আপনার ত্বক হলুদাভ বা উষ্ণ টোনের হলে শে অনুযায়ী উষ্ণ টোনের হাইলাইটার নিন। মনে রাখবেন, হাইলাইট করা মানে ত্বক সাদা অথবা স্পার্কলি করে ফেলা না, ত্বকে গ্লো তথা আলোছায়া তৈরি করা।

লিখেছেনঃ তামান্না ইসলাম

ছবিঃ গ্রিনস্টোরি

সম্পর্কিত লেখা

গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করবেন?
মেকআপ

গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করবেন?

প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য খুব সুন্দর করে মেকআপ করেছেন। কিন্তু লাইট পড়লেই ফেইস দেখতে অতিরিক্ত হাইলাইটেড লাগছে। ফেইসের হাইলাইটিং পয়েন্টগুলোতে অতিরি...

আপনার মেকআপে হাইলাইটার সঠিকভাবে ব্যবহার করছেন কি?
মেকআপ

আপনার মেকআপে হাইলাইটার সঠিকভাবে ব্যবহার করছেন কি?

এখন সব নারীরাই সৌন্দর্য সচেতন। সৌন্দর্যের কথা ভাবলে প্রথমেই মাথায় আসে মেকআপের কথা। এখন দেখা যায় প্রায় প্রতিদিনই মেয়েরা মেকআপ করেই বের হচ্ছেন। পরিবেশ ও...

হাইলাইটার নিয়ে যত কথা
মেকআপ

হাইলাইটার নিয়ে যত কথা

মেক-আপের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে হাইলাইটার। খুব সুন্দর করে সাজুগুজু করার পর সঠিক ভাবে হাইলাইটার দিতে না পারলে বা ভুল জায়গায় হাইলাইট করার মাধ্যমে স...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

আরও পড়ুন

কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশ প্যালেট
মেকআপ

কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশ প্যালেট

আজকে রিভিউ দেবো কোস্টাল সেন্টস এর বেস্ট সেলিং প্রোডাক্ট গুলোর মধ্যে একটির। এটি হল কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশপ্যালেট। যারা নতুন মেকাপ করা শুরু করছেন ব...

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?
মেকআপ

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব...

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!
ড্রাই স্কিন

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!

যে কোন ত্বকের চেয়ে শুষ্ক ত্বক যত্নে রাখাটা কিছুটা কঠিন। কারণ এটি খুব তাড়াতাড়ি ময়েশ্চার হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। ড্রাই স্কিনের সাথে অনেক ধরনের সমস্যা জড়িয়...

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে
ত্বকের যত্ন

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

অ্যারোমাথেরাপি হলো এক ধরনের উপশমক প্রক্রিয়া, যা কিনা অ্যারোমাটিক এসেনসিয়াল তেলের মাধ্যমে আপনার শারীরিক আর মানসিক উন্নতি ঘটায়। অ্যারোমা ফেসিয়ালের ফ...

যোগ ব্যায়াম ও ধ্যান | আত্মিক উন্নয়নের অন্য মাত্রা
ফিটনেস

যোগ ব্যায়াম ও ধ্যান | আত্মিক উন্নয়নের অন্য মাত্রা

সংস্কৃত শব্দ Yoga এর মানে হচ্ছে স্রষ্টার সাথে এক হয়ে যাওয়া। টানটান করে শরীরের পেশিগুলোকে চাগিয়ে নেয়াটা আসলে হাজার বছর পূর্বে শরীর ও আত্মার প্রতি ন...

…