কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

sub-editor · Dec 03, 2016 · 1 min read

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ।  অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব বেশী প্রচলিত। আমি আগের কিছু আর্টিকেলে ক্রিম কন্ট্যুরিং  এবং হাইলাইটিং এর কথা উল্লেখ করেছি, কিন্তু বিস্তারিতভাবে বলা হয়নি। যারা জানেন না ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং কি, অথবা কীভাবে এটা করবেন? তাদের জন্যেই আজকের এই লেখা।

প্রথমেই জেনে নেয়া যাক, ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং কি?

আমাদের ন্যাচারাল ফেসে খেয়াল করলেই দেখবেন কিছু আলো-ছায়া রয়েছে অর্থাৎ,  কিছু কিছু জায়গা সামনের দিকে এবং কিছু কিছু জায়গা পেছনের দিকে। আমরা মেকাপ করার সময় যখন ফাউন্ডেশন ব্যবহার করি, তখন ফেস এর আলো-ছায়াটা আর থাকে না, ফেস দেখতে একদম সমান লাগে। তাই মেকাপের মাধ্যমেই ফেসের ন্যাচারাল আলো-ছায়াগুলো ফিরিয়ে আনার জন্যে করা হয় ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং।

[picture]

চলুন এবার দেখে নিই, কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং।

ক্রিম হাইলাইটিং এবং কন্ট্যুরিং করা হয় যে কোনো ক্রিমি কনসিলার অথবা ফাউন্ডেশন দিয়ে। হাইলাইটিং এর জন্যে আপনার ফেসের থেকে অন্তত পক্ষে ২-৩ শেড লাইট একটি কনসিলার ব্যবহার করতে হবে। কন্ট্যুরিং -এর জন্য আপনার ফেস এর থেকে ৪-৫ শেড ডার্ক একটি কনসিলার ব্যবহার করতে হবে।

কন্ট্যুরিং করবো ফেসের যে জায়গায়গুলো আমরা ছায়ার মতো তৈরী করতে চাই অর্থাৎ যে যে অংশ ফুটিয়ে তুলতে চাচ্ছি না যেমন- চিক বোনের নিচে, কপালের হেয়ার লাইনে, নাকের দুই পাশে, থুতনির নিচে ইত্যাদি অংশে। এছাড়াও কিছু বিষয় যেমন - অনেকের কপাল অনেক বেশী চওড়া এবং বড়, অনেকের ডাবল চিন আছে, অনেকের নাক মোটা থাকে, এই সকল খুতগুলো কন্ট্যুরিং এর মাধ্যমে ঢেকে ফেলা যায় অনেকটা। ধরুন, আপনার নাক মোটা অনেক, এখন আপনি চাচ্ছেন, নাকটাকে একটু শার্প এবং খাড়া দেখাতে, তখন আপনি নাকের দুই পাশে কন্ট্যুরিং করে নিলেন।

হাইলাইটিং করতে হবে ফেস এর হাই পয়েন্টগুলোতে। যেমন- চোখের নিচে, নাকের হাড়ে, কপালে, থুতনি, ঠোঁটের উপরে এবং দুই পাশে ইত্যাদি। নাক শার্প দেখানোর জন্য যেমন নাকের দুই পাশে কন্ট্যুরিং করেছেন, তেমনি নাকের হাড়টি আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে নাকের হাড়ে হাইলাইটিং করে নিলেন। এছাড়াও ক্রিম হাইলাইটিং ফেসে একটা ফ্রেশভাব ফুটিয়ে তোলে।

- নিচের ছবিতে, আমি শুধু প্রাইমার এবং ফাউন্ডেশন ব্যবহার করেছি। আমার ফেসে আমি কোনো কন্ট্যুরিং হাইলাইটিং করিনি। এজন্য আমার ফেস অনেক সমান লাগছে।

2016-11-29-12-50-42-779

- এবারে, আমি আমার কন্ট্যুরিং এবং হাইলাইটিং এড়িয়াগুলোতে ক্রিমি কনসিলারগুলো লাগিয়ে নিয়েছি। ছবিতে দেখতে পাচ্ছেন, যে যে এড়িয়াতে আমি কন্ট্যুরিং করতে চাই, সেই সেই এড়িয়াতে আমি ডার্ক কনসিলার লাগিয়েছি, যেটা আমার ফেস এর থেকে ৪-৫ শেড ডার্ক একটি কালার।

IMG_20161129_125948IMG_20161129_130024

- আর যে যে এড়িয়া হাইলাইট করতে চাচ্ছি, সেই সকল এড়িয়াতে আমার ফেস এর থেকে লাইট কালার কনসিলার লাগিয়েছি, যেটা আমার ফেস এর থেকে ২ শেড লাইট।

- কনসিলারগুলো ব্লেন্ড করে নেওয়ার জন্যে আমি বিউটি ব্লেন্ডার ব্যবহার করেছি। আমি প্রথমে বিউটি ব্লেন্ডারের এক সাইড দিয়ে কন্ট্যুরিং কনসিলার ব্লেন্ড করেছি। এরপর অন্য সাইড দিয়ে আমি হাইলাইটিং কনসিলার ব্লেন্ড করেছি।

2016-11-29-12-58-38-0002016-11-29-12-43-54-029

- প্রথম প্রথম ব্লেন্ড করার সময় ফেস দেখতে অদ্ভুত লাগতে পারে। কিন্তু ২টা কনসিলার ভালোভাবে ব্লেন্ড করে নিলে দেখতে অনেক বেশী সুন্দর লাগবে। আপনি চাইলে বিউটি ব্লেন্ডার এর বদলে ব্রাশও ব্যবহার করতে পারেন।

IMG_20161129_183524 - ব্লেন্ডিং শেষে আমি পুরো ফেস একটি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপর যে যে এড়িয়ায় আমি ক্রিম কন্ট্যুরিং করেছিলামম, সেই সব এড়িয়াতে কন্ট্যুরিং পাউডার দিয়ে সেট করে নিয়েছি। গালে ব্লাশ লাগিয়ে নিয়েছি এবং যেসব এড়িয়াতে হাইলাইটিং করেছিলাম, সেই সব এড়িয়াতে পাউডার হাইলাইটার লাগিয়েছি। এরপর বাকি মেকাপ করে নিয়েছি।

IMG_20161129_132909

এইতো ছিল, কীভাবে ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং করবেন তার বিস্তারিত। আশা করছি, এখন থেকে নিজেরাই করতে পারবেন ক্রিম কন্ট্যুরিংএবং হাইলাইটিং। তবে কিছু কথা-

  • সবার ফেস এর গড়ন এক রকম না। তাই নিজের ফেস এর প্রয়োজন অনুযায়ী আগে বুঝতে শিখুন কোথায় কোথায় আপনার কন্ট্যুরিং এবং হাইলাইটিং করা দরকার।
  • শুধুমাত্র একদিনেই আপনি পারফেক্টভাবে ক্রিম হাইলাইটিং এবং কন্ট্যুরিং করতে পারবেন না। প্রথম প্রথম প্রাক্টিস করতে হবে। তবেই আয়ত্ত্বে আসবে।
  • ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং গ্লামারাস ধরনের মেকাপের সাথেই করা ভালো। বিশেষ করে রাতের অনুষ্ঠানে। দিনের বেলায় না করাই ভালো।

যে সব প্রোডাক্ট আমি ব্যবহার করেছি : 1. Rimmel stay matte primer 2. Kryolan Supracolor Foundation (shade - fs40) 3. mac pro longwear concealer shade- nc -35 (for highlighting.) 4. L.A. girl Concealer  shade - dark cocoa.( for cream contouring) 5. rimmel stay matte powder 6. Mua Blush shade - 4 7. Elf Contour Palette ( for powder contouring) 8. Makeup Revolution Affairmation Eyeshadow (rose gold shimary eyeshadow for powder highlighting)

লিখেছেন -  জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে
মেকআপ

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে

ফেইসটাকে একটু স্লিম এবং শার্প দেখাতে কন্ট্যুরিং- এর জুড়ি নেই। বিশেষ করে যাদের ফেইস একটু হেলদি। এছাড়াও ফাউন্ডেশন লাগানোর পরে কিন্ত আমাদের ফেইসটা দেখতে...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)

আগের অংশে দেখানো হয়েছিল ফাউন্ডেশন দেওয়ার কিছু বেসিক নিয়ম । আজকের পার্টে থাকবে কিভাবে মুখে কোন অংশ কন্ট্যুরিং , কোন অংশে ব্লাস, কোন অংশে হাইলাইটস করা হ...

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং-এর পার্থক্য কোথায়?
মেকআপ

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং-এর পার্থক্য কোথায়?

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং! সত্যি বলতে কি এই দুটো ব্যাপারকে আমরা অনেকেই একই রকম ভাবি। অনেকে আবার ভাবেন ব্রোঞ্জার ও কন্ট্যুর একই শেডের প্যালেট দিয়েই করা যা...

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম
বেইজ মেকআপ

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম

মেকআপের জন্য অপরিহার্য একটি উপাদান হলো কনসিলার। চোখের ডার্ক সার্কেল ঢাকতে কিংবা ব্রণের দাগ ঢাকতে কনসিলারের জুড়ি নেই। কিন্তু হয়তো অনেকেরই জানা নেই যে শ...

আরও পড়ুন

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

স্লিম ফেইস হেলদি দেখাতে কিছু মেকাপ ট্রিক
মেকআপ

স্লিম ফেইস হেলদি দেখাতে কিছু মেকাপ ট্রিক

সবার মুখের গড়ন তো এক নয়। আর মেকাপ সবসময় যেমন স্কিন টাইপ বুঝে করতে হয় তেমনি ফেইস এর গঠন ও কিন্তু এক্ষেত্রে ইম্পরট্যান্ট। সঠিকভাবে মেকাপ অ্যাপ্লাইয়ের ম...

স্কিনের অবস্থা খারাপ | জেনে নিন, এই সমস্যা লুকানোর কিছু মেকাপ ট্রিকস
মেকআপ

স্কিনের অবস্থা খারাপ | জেনে নিন, এই সমস্যা লুকানোর কিছু মেকাপ ট্রিকস

নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আমাদের কতো না আয়োজন।কিন্তু সবসময় কি সম্ভব হয় একদম পারফেক্টভাবে নিজেকে ফুটিয়ে তুলতে। অসুস্থতা এবং সময়ের অভাবে যত্ন না নেও...

নোজ কনট্যুরিং | নাক শার্প দেখাতে ৮টি ম্যাজিকাল মেকআপ ট্রিকস!
মেকআপ

নোজ কনট্যুরিং | নাক শার্প দেখাতে ৮টি ম্যাজিকাল মেকআপ ট্রিকস!

প্রত্যেকটি মানুষেরই ফেইস শেইপ বা কাটিং আলাদা। নাক, চোখ, ঠোঁট- সবটাই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যার চেহারার গড়ন যেমনই হোক না কেন, সবাই কিন্তু চায় যে তাকে দে...

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?
মেকআপ

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?

'কনসিলার ও ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করেছি। তবু মেকআপ এমন কেকি হয়ে যাচ্ছে কেন? আবার একনে স্পটও ভিজিবল হয়ে আছে!’ আপনিও কি এই সমস্যা ফেইস করেছেন? তাহলে হতে...

মেকাপ ট্রিকস | রাউন্ড ফেইস হোক স্লিম এবং শার্প!
বিউটি টিপস

মেকাপ ট্রিকস | রাউন্ড ফেইস হোক স্লিম এবং শার্প!

গোলাকার থুঁতনির এড়িয়া, প্রশস্ত কপাল, চওড়া চিক বোন এগুলোই রাউন্ড ফেইস শেইপের অধিকারীদের বৈশিষ্ট্য। রাউন্ড ফেইস এর অধিকারীরা এগুলো নিয়ে চিন্তায় থাকেন যে...

…