নোজ কনট্যুরিং | নাক শার্প দেখাতে ৮টি ম্যাজিকাল মেকআপ ট্রিকস!

sub-editor · Sep 04, 2018 · 1 min read

নোজ কনট্যুরিং | নাক শার্প দেখাতে ৮টি ম্যাজিকাল মেকআপ ট্রিকস!

প্রত্যেকটি মানুষেরই ফেইস শেইপ বা কাটিং আলাদা। নাক, চোখ, ঠোঁট- সবটাই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যার চেহারার গড়ন যেমনই হোক না কেন, সবাই কিন্তু চায় যে তাকে দেখতে আকর্ষণীয় লাগুক। নাক আমাদের ফেইসের সেন্টার-এ অবস্থিত হওয়ায় আমাদের সৌন্দর্য-এর অনেকটাই এর উপরে নির্ভর করে। নাকের গড়ন একজনের থেকে অন্যজনের আলাদা হয়। কারো শার্প, কারো চওড়া, কারো খুব শার্পও না আবার চওড়াও না। যাদের নাক শার্প, তাদের দেখতে তো এমনিতেই সুন্দর লাগে। তবে যাদের নাক চওড়া ধরনের, তারাও তাদের নাককে শার্প দেখাতে পারবেন কিছু ট্রিকস ফলো করলেই। তো, চলুন আর কথা না বাড়িয়ে নোজ কনট্যুরিং এর ট্রিকসগুলো জেনে নেই।

নোজ কনট্যুরিং

১. যাদের নাক একটু চওড়া ধরনের, তার স্কিনে একটু ডার্ক টোন-এর ফাউন্ডেশন ব্যবহার করবেন। ডার্ক টোন-এর ফাউন্ডেশন বলতে স্কিনটোন-এর থেকে ২ শেড ডার্ক ফাউন্ডেশন নিলেই চলবে।

জী না! আমি পুরো ফেইস-এ ডার্ক ফাউন্ডেশন লাগাতে বলছি না। জাস্ট চোখের ক্রিজ থেকে নাকের দুই পাশে এবং থুঁতনির নিচের দিকে ডার্ক ফাউন্ডেশন ব্যবহার করবেন। আবার নাকের হাড়ের উপরে এবং নাকের দুই পাশে যেখানে ডার্ক ফাউন্ডেশন লাগিয়েছেন। তার পাশ থেকেই শুরু করে পুরো ফেইস-এ নিজের স্কিনটোন অনুযায়ী ফাউন্ডেশন লাগান। সব কিছু ভালো করে ব্লেন্ড করতে ভুলবেন না যেন। এক্ষেত্রে ফ্ললেস ফিনিশিং-এর জন্য বিউটি স্পঞ্জ ভালো কাজ দিবে।

২. আপনার নাক যদি চওড়া হয়, তবে আপনার ফেইস-এর অ্যাটেনশন নাক থেকে অন্য গুড ফিচার-গুলোর দিকে নিয়ে নিতে পারেন। যেমন: আপনার আন্ডার আই, আইলিড, চিকবোন ইত্যাদিতে অ্যাটেনশন ক্রিয়েট করতে পারেন। এই এড়িয়া-গুলো সুন্দর করে হাইলাইট করে নিতে পারেন। তবে মেইক শিওর করবেন, ফেইস-এর ফ্ল যেমন- ডার্ক সার্কেল, স্পট-গুলো যেন সুন্দর করে হাইড হয়ে থাকে। এতে করে চওড়া নাক খুব একটা অ্যাটেনশন পাবে না।

৩. নাক শার্প করার জন্য সব থেকে ইম্পরট্যান্ট স্টেপ হলো কন্ট্যুরিং। এই কন্ট্যুরিং-এর মাধ্যমে নাকের চেহারা বদলে  ফেলা সম্ভব। এক্ষেত্রে শুধু নাক কন্ট্যুর করলেই হবে না। চিকবোনের নিচে, কপালে এবং নাকে কন্ট্যুর করে নিলে জিনিসটা পারফেক্ট লাগবে। কন্ট্যুরিং পাউডার নিয়ে নাকের দুই পাশে লাগিয়ে নিন একটা ছোট ব্রাশের সাহায্যে এবং ভালোভাবে ব্লেন্ড করে নিন। একইভাবে কন্ট্যুরিং ব্রাশের সাহায্যে চিকবোনের নিচে এবং কপালের হেয়ারলাইন-এর দিকে কন্ট্যুর করে নিন। চাইলে আগে ক্রিম কন্ট্যুরিং-ও করে নিতে পারেন। এরপর একটা শিমারী হাইলাইটার নিয়ে নোজ ব্রিজ-এ লাগিয়ে নিন। ব্যস!!

৪. নাক চওড়া হলে ফেইস সবসময় অয়েল ফ্রি/ম্যাট রাখার চেষ্টা করুন। এজন্য বেস্ট হতে পারে লুজ পাউডার।  লুজ পাউডার দিয়ে পুরো ফেইস সেট করে নিন। আন্ডার আই বেকিং-এর সময় একটি ট্রায়াঙ্গেল স্পঞ্জ-এ লুজ পাউডার নিয়ে নাকের দুই পাশে যেখানে কন্ট্যুরিং করেছেন, তার পাশে থেকে নিয়ে পুরা আন্ডার আই পর্যন্ত বেকিং করুন। এতে নাক ছোট ও কম চওড়া মনে হবে।

৫. চওড়া নাক শার্প দেখাতে আপনাকে প্রচুর মেকআপ না করলেও চলবে। আগেই বলেছি, ফেইস-এর অন্যান্য ফিচার-এ অ্যাটেনশন ড্র করতে। আপনার চিকস-এ ব্যবহার করুন শিমারী ব্লাশ। এতে করে একটু হলেও আপনার নাক দেখতে ছোট লাগবে। আর চিকবোন-এ পাউডার হাইলাইটার লাগাতে কিন্তু একদম ভুলবেন না।

৬. মেকআপ-এর মাধ্যমে নাক শার্প করার বেলায় নাকের সাথে কিন্তু ফেইস-এর অন্য ফিচার-গুলো কানেক্টেড থাকতে হবে। নাহলে পুরো ব্যাপারটা দেখতে মেকি মনে হতে পারে। তাই এক্ষেত্রে আপনার বন্ধু হতে পারে ব্রোঞ্জার। ফেইস-এর চারদিকে যেমন- চিকস, কপাল, থুঁতনির দিকে ব্রোঞ্জার লাগিয়ে নিন। এতে করে ফেইস-এর ফিচার-গুলো কানেক্টেড মনে হবে এবং মেকি-ও লাগবে না।

৭. স্মোকি আই অথবা ড্রামাটিক আই মেকআপ আপনার নোজ থেকে অ্যাটেনশন সরিয়ে নিতে পারে। তাই ট্রাই করুন স্মোকি আই অথবা ড্রামাটিক কোনো আই মেকআপ।

৮. সবসময় ব্যবহার করুন বোল্ড এবং ব্রাইট কালার-এর লিপস্টিক। যদি মেকআপ নাও লাগান, তবে এই ট্রিক-টা ফলো করতে পারেন। এতে করে কেউ আপনার চওড়া নাকের দিকে খেয়াল ই করবে না।

এই তো জেনে নিলেন, চওড়া নাক শার্প দেখানোর জন্যে কিছু মেকআপ  ট্রিকস। আশা করছি, আপনাদের অনেক বেশী হেল্প হবে।

 

লিখেছেন- জান্নাতুল মৌ

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস এর কারণ এবং এর চিকিৎসা
সুস্থতা

নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস এর কারণ এবং এর চিকিৎসা

শরীরের অন্যতম অঙ্গ নাক। নাকের প্রধান কাজ শ্বাস গ্রহণ ও ত্যাগ করা। শ্বাস প্রশ্বাস সঠিকভাবে চলছে মানেই ব্যক্তি জীবিত আছেন। এই নাক দিয়ে যখন রক্ত পড়ে তখন...

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর উপায়গুলো জেনে নিন!
সুস্থতা

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর উপায়গুলো জেনে নিন!

ঘুমের মধ্যে নাক ডাকেন অনেকেই। যিনি নাক ডাকেন, তাঁর জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে আর অবধারিতভাবেই পাশের মানুষটির জন্য হয়ে ওঠে চরম বিরক্তিকর। মধ্যবয়স্ক...

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে
মেকআপ

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে

ফেইসটাকে একটু স্লিম এবং শার্প দেখাতে কন্ট্যুরিং- এর জুড়ি নেই। বিশেষ করে যাদের ফেইস একটু হেলদি। এছাড়াও ফাউন্ডেশন লাগানোর পরে কিন্ত আমাদের ফেইসটা দেখতে...

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?
মেকআপ

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব...

আরও পড়ুন

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!
ফ্যাশন

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!

নাকফুল নারীদের পছন্দের গয়নাগুলোর মধ্যে অন্যতম। নাকে এক টুকরো গয়না যেন নারীর সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। আকৃতি, নকশা বা রং বদলে নাকফুল বারবার ঠাঁই ক...

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

মেকাপ দিয়েই বদলে ফেলুন নাকের গড়ন
মেকআপ

মেকাপ দিয়েই বদলে ফেলুন নাকের গড়ন

মেকাপের মূল উদ্দেশ্য হচ্ছে চেহারার খুঁতগুলোকে আড়াল করা। নাক আমাদের চেহারার খুবই গুরুত্বপূর্ণ অংশ। মেকাপের সাহায্যে নাকের খুঁতগুলো খুব সহজেই আড়াল করা...

নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস
ত্বকের যত্ন

নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস

মানুষের মুখমণ্ডলের সৌন্দর্যের মধ্যে নাক হলো অন্যতম। অনেক সময় আলসেমির কারণে নাকের যত্ন নেওয়া হয় না। তখন নাক খসখসে হয়ে যায়। নাকে দাগ পড়ে যায়। ফলে মুখমণ্...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)

আগের অংশে দেখানো হয়েছিল ফাউন্ডেশন দেওয়ার কিছু বেসিক নিয়ম । আজকের পার্টে থাকবে কিভাবে মুখে কোন অংশ কন্ট্যুরিং , কোন অংশে ব্লাস, কোন অংশে হাইলাইটস করা হ...

স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাইট বা ডার্ক করার ইজি হ্যাকস!
মেকআপ

স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাইট বা ডার্ক করার ইজি হ্যাকস!

দোকানে ঘুরে ঘুরে, অনেকগুলো ফাউন্ডেশন থেকে বেছে বেছে নিজের স্কিন টোন অনুযায়ী পছন্দের শেইডটি বাসায় নিয়ে আসলেন। মনে মনে ভাবলেন, এই তো নিজের স্কিন টোন বুঝ...

…