নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস

রোজেন · Feb 26, 2014 · 1 min read

নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস

মানুষের মুখমণ্ডলের সৌন্দর্যের মধ্যে নাক হলো অন্যতম। অনেক সময় আলসেমির কারণে নাকের যত্ন নেওয়া হয় না। তখন নাক খসখসে হয়ে যায়। নাকে দাগ পড়ে যায়। ফলে মুখমণ্ডল শ্রীহীন হয়ে যায়। জানেন কি, নাকের ত্বকের যত্ন নিতে আপনার হাতের নাগালেই রয়েছে সব উপকরণ। এই আর্টিকেলে রূপচর্চার আয়োজনে তুলনামূলক অবহেলিত নাকের ত্বকটির যত্নআত্তি জানিয়ে দিচ্ছি আপনাদের।

নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস

১. নাকের দু’পাশে অনেক সময়ই কালচে ছোপ দেখা যায়, এর থেকে মুক্তি পেতে ১ চামচ মুলতানি মাটি, ৪/৫টা লবঙ্গ গুঁড়ো গোলাপ জলে গুলে নাকের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এছাড়া নাকের উপর থেকে কালচে ছোপ দূর করতে টক দই, মধু ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন।

২. আপনার নাকটি যদি অয়েলি টি জোনের অন্তর্ভুক্ত থাকে তবে প্রতিদিন রুটিন করে এক টেবিল চামচ অ্যালোভেরার সাথে ১ চা চামচ শশার রস মিশিয়ে মিশ্রণটি কটন প্যাডে লাগিয়ে ২০ মিনিটের আপনার নাকে লাগান।

নাকের ত্বকের যত্ন নিতে বেকিং সোডা - shajgoj.com

৩. দুধে ১ চিমটি খাবার সোডা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে তুলা ভিজিয়ে নাকের উপর আলতো করে মুছে নিতে হবে। এতে নাকের উপরে জমে থাকা ধুলো পরিষ্কার হবে।

৪. ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে নাকের উপরে এবং দু’পাশে আলগা মরা চামড়া দেখা যায়। কমলার খোসা গুঁড়া, আমন্ড পাউডার ও ভুসি দুধের সঙ্গে মিলিয়ে ভেজা ত্বকে লাগিয়ে আলতোভাবে মরা চামড়ার উপর লাগান।

নাকের ত্বকের যত্ন নিতে লেবু ও ওট মিল - shajgoj.com

৫. অনেক সময় নাকের পাশের লোমকূপের মুখ বড় হয়ে যায়। ১ চামচ ওটমিল পাউডারের সঙ্গে আধা চামচ পাতিলেবুর রস সামান্য পানি দিয়ে মিশিয়ে লাগান। মিনিট কুড়ি পরে ধুয়ে ফেলুন।

৬. নাকের ত্বক মসৃণ করতে ১ চামচ মধু, ১০-১২ ফোঁটা লেবুর রস, ২ চামচ গাজরের রস ও ১ চামচ বেসন এক সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৭. আমন্ড গুঁড়া করে এর সাথে গ্লিসারিন এবং এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব হিসেবে নাকে হালকাভাবে ঘষুন। তবে মিহি গুঁড়া করবেন না একটু যেন দানাদার থাকে। এতে নাকের ত্বকের মরা কোষ দূর হবে।

নাকের ত্বকের যত্ন নিতে মধু ও দই - shajgoj.com

৮. নাকের উপর থেকে কালো ছোপ দূর করতে টকদই, মধু ও ডিমের সাদা অংশ এক সঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন।

৯. নাকের ত্বকে হোয়াইটহেডস হলে আতপ চালের গুঁড়োর সঙ্গে মসুর ডাল বাটা লাগালে এর থেকে মুক্তি পাবেন।

১০. নাকের উপর ও চারপাশে দুধ দিয়ে পরিষ্কার করে ক্লিনজিং মাস্ক লাগাতে হবে। দই, ডিম, মধু ও সামান্য পরিমাণ হলুদ একসঙ্গে মিশিয়ে নাকের উপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পরে ধুয়ে ফেলুন। ফলে সব সময় নাকের উপর ও চারপাশ পরিষ্কার থাকবে। সহজে কোন ছোপ বা ব্ল্যাকহেডস হবে না।

১১. নাকের চারপাশের ত্বক খুব বেশি শুষ্ক হয়ে গেলে রোজ নারকেল তেল ও আমন্ড অয়েল এক সঙ্গে মিশিয়ে দিনে ২ বার ম্যাসেজ করলে শুষ্কতা থেকে রক্ষা পাওয়া যাবে।

নাকের ত্বকের যত্ন নিতে তরমুজের রস আর লেবু - shajgoj.com

১২. তরমুজের রস আর লেবুর রস ত্বককে ঠান্ডা করার পাশাপাশি ত্বককে নরম করে। অন্যদিকে লেবু প্রাকৃতিক পরিষ্কারক। তাই নাকের অংশের অতিরিক্ত তৈলাক্ত ত্বকে প্রতিদিন সকালে এটা লাগান।

১৩. আপনি যদি নাকে ব্ল্যাকহেডসের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে থাকেন তবে শশা, তুলসী, গোলাপজল ও নিম পাতার মিশ্রণ নিয়মিত ব্যবহার করুন।

১৪. ঘরোয়া পদ্ধতিতে নাকের ত্বকে্র স্ক্র্যাব তৈরি করতে পারেন। এজন্য চিনি, লেবুর রস এবং অলিভ অয়েল দিয়ে মাস্ক তৈরি করে নিন। এবার কিছুক্ষণ এই মিশ্রণ দিয়ে ত্বক ম্যাসাজ করে ধুয়ে নিন। চালের গুঁড়াও স্ক্র্যাব হিসেবে ব্যবহার করতে পারেন।

আজকালকার মেয়েরা অনেক সচেতন কিন্তু সৌন্দর্যের অন্যতম অঙ্গ নাকের প্রতি আমাদের উদাসীনতা দেখা যায়। চুল, চোখ, ঠোঁট, হাত, পা’র যত্নের পাশাপাশি নাকের ত্বকের যত্ন নিতে হবে সমান তালে। নাকের ত্বকের যত্ন নিতে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপায় তো জানলেন। এখন চলুন দেখে নেওয়া যায় নাকের ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করার কিছু নোজ স্ট্রিপ যেগুলো পাওয়া যাচ্ছে শপ সাজগোজ-এ।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস এর কারণ এবং এর চিকিৎসা
সুস্থতা

নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস এর কারণ এবং এর চিকিৎসা

শরীরের অন্যতম অঙ্গ নাক। নাকের প্রধান কাজ শ্বাস গ্রহণ ও ত্যাগ করা। শ্বাস প্রশ্বাস সঠিকভাবে চলছে মানেই ব্যক্তি জীবিত আছেন। এই নাক দিয়ে যখন রক্ত পড়ে তখন...

মেকাপ দিয়েই বদলে ফেলুন নাকের গড়ন
মেকআপ

মেকাপ দিয়েই বদলে ফেলুন নাকের গড়ন

মেকাপের মূল উদ্দেশ্য হচ্ছে চেহারার খুঁতগুলোকে আড়াল করা। নাক আমাদের চেহারার খুবই গুরুত্বপূর্ণ অংশ। মেকাপের সাহায্যে নাকের খুঁতগুলো খুব সহজেই আড়াল করা...

নোজ কনট্যুরিং | নাক শার্প দেখাতে ৮টি ম্যাজিকাল মেকআপ ট্রিকস!
মেকআপ

নোজ কনট্যুরিং | নাক শার্প দেখাতে ৮টি ম্যাজিকাল মেকআপ ট্রিকস!

প্রত্যেকটি মানুষেরই ফেইস শেইপ বা কাটিং আলাদা। নাক, চোখ, ঠোঁট- সবটাই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যার চেহারার গড়ন যেমনই হোক না কেন, সবাই কিন্তু চায় যে তাকে দে...

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ
ফিটনেস

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ

হাঁপানি ফুসফুসের অতিসাধারণ একটি পরিস্থিতি যা যেকোনো বয়সেই হয়ে থাকে। যদিও প্রায় ক্ষেত্রে এটি শৈশব থেকেই শুরু হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে- "প্রাপ্তবয়স্...

আরও পড়ুন

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!

নাকের কালো কালো দানাদার ব্ল্যাকহেডস খুবই বিরক্তিকর, তাই না? এটা খুবই কমন স্কিন প্রবলেম। টিনেজে তো বটেই, বয়স বাড়ার সাথে সাথে ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস-...

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?
মেকআপ

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)

আগের অংশে দেখানো হয়েছিল ফাউন্ডেশন দেওয়ার কিছু বেসিক নিয়ম । আজকের পার্টে থাকবে কিভাবে মুখে কোন অংশ কন্ট্যুরিং , কোন অংশে ব্লাস, কোন অংশে হাইলাইটস করা হ...

নাকের দু’পাশে চশমার কালো দাগ দূর করার ৪টি উপায়!
ত্বকের যত্ন

নাকের দু’পাশে চশমার কালো দাগ দূর করার ৪টি উপায়!

ফেইসে যেকোনো ধরনের স্পট বা দাগই অস্বস্তিকর। কারণ এসব স্পট বা দাগ আমাদের মুখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে। স্পট বা দাগ বিভিন্ন কারনে হতে পারে। প্রতিদি...

যে অভ্যাস বা সাধারণ ভুলগুলো হতে পারে আমাদের মৃত্যুর কারণ
ডারমাটোলজিস্ট

যে অভ্যাস বা সাধারণ ভুলগুলো হতে পারে আমাদের মৃত্যুর কারণ

পিম্পল পপিং বা নখ দিয়ে ব্রণ খোটাখুটি অনেকেরই নিয়মিত অভ্যাস। নখ দিয়ে চেপে ভেতর থেকে শাল না বের করলে তাদের ভালোই লাগেনা। আবার আরেক দল মানুষ আছেন যাদের ন...

…