অ্যালোভেরা স্ক্রাব | উজ্জ্বল ত্বক পাবেন ঘরোয়া ১টি উপায়ে!

রুমানা রহমান · Sep 02, 2015 · 1 min read

অ্যালোভেরা স্ক্রাব | উজ্জ্বল ত্বক পাবেন ঘরোয়া ১টি উপায়ে!

উজ্জ্বল ত্বক পেতে আমরা কত কি না করি। এ নিয়ে যারা দীর্ঘদিন বিষন্নতায় ভুগছেন, যারা বিভিন্ন স্কিন ব্রাইটেনিং প্রসাধনী ব্যবহার করেও ফল পান নাই বরং স্কিনের আরও ক্ষতি করে ফেলেছেন তাদের জন্য আজ এমন একটি ন্যাচারাল স্কিন ব্রাইটেনিং স্ক্রাব নিয়ে বলবো যা স্কিনের কোন ক্ষতি না করেই উজ্জ্বল ত্বক পেতে সহায়তা করবে। এই স্ক্রাবটি বানাতে যা লাগবে তা হলো অ্যালোভেরা (Aloe Vera)। অ্যালোভেরা বা বা ঘৃতকুমারীর গুণের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অ্যালোভেরা হল আমাদের জন্য বিধাতার দেওয়া অনন্য এক উপাদান। আসুন দেখি কী করে স্কিনের ব্রাইটনেস বাড়িয়ে তুলতে তথা উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরা স্ক্রাব বানিয়ে ব্যবহার করবেন কি করে তা বিশদভাবে।

উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরা স্ক্রাব

যা যা লাগবে

অ্যালোভেরা স্ক্রাব - shajgoj.com ১. এক কাপ চিনি। ২. হাফ কাপ অ্যালোভেরা জেল। ৩. দুই টেবিল চামচ লেবুর রস।

কাঁচের জারে সব উপাদান এক সাথে নিয়ে আলতো করে মিশান। খেয়াল রাখুন মিশ্রণটি খুব বেশি নেড়ে চিনি ও অন্যান্য উপাদান মিলেমিশে গলিয়ে ফেলবেন না। অ্যালোভেরা স্ক্রাব পারফেক্টলি রেডি করতে চাইলে উপাদানের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।

ব্যবহার

স্ক্রাবটি তৈরি হয়ে গেলে আপনি আপনার মুখের স্কিন ও বডিতে খুব হালকা করে এই হোমমেড স্ক্রাব দিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ এভাবে ম্যাসাজ করে এই স্ক্রাব মুখে অল্প সময় রেখে মুখ ধুয়ে ফেলুন।

কতবার ব্যবহার করবেন

এই স্ক্রাব সপ্তাহে ২ বা ৩ দিন ব্যবহার করুন। নিয়ম মেনে ব্যবহার করলে অল্পদিনে আপনি ফলাফল দেখতে পাবেন।

এই স্ক্রাবের উপাদনের উপকারিতা

অ্যালোভেরা স্ক্রাব বানাতে চিনি - shajgoj.com

চিনিঃ চিনি আপনার স্কিনে ডেডসেল রিমুভ করে স্কিন ব্রাইট করবে ও ক্লিন লুক দেবে।

অ্যালোভেরাঃ অ্যালোভেরা স্কিন ডিপক্লিন করবে, স্কিন ময়েশ্চারাইজ করবে ও এটির সৌন্দর্য বর্ধক উপাদানসমূহ স্কিনের কমনীয়তা বাড়িয়ে তুলবে।

লেবুর রসঃ লেবুর রস আপনার স্কিনের স্পট রিমুভ করবে, স্কিন টোন লাইট করবে ও ক্লিন ন্যাচারালই ক্লিন করবে।

টিপস

১. চেষ্টা করুন আপনার স্কিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সারাদিন যদি বাইরে থাকেন ঘরে ফিরে অবশ্যই স্কিন ক্লিন করুন।

২. স্কিন হেলদি রাখতে নিয়মিত প্রাকৃতিক উপাদান দিয়ে স্কিন কেয়ার এর ট্রাই করুন।

৩. মুখে যাতে করে দ্রুত বলিরেখা বা রিংকেল না আসতে পারে এর জন্য ঘরোয়াভাবে অ্যান্টি-এজিং ফেইসমাস্ক করে ইউজ করুন।

৪. ভুলেও মুখে মেকআপ নিয়ে ঘুমিয়ে যাবেন না। আলসেমি না করে ঘুমানোর আগে মেকআপ রিমুভার দিয়ে বা ভালোভাবে পানি দিয়ে স্কিন ক্লিন করে ঘুমান।

৫. স্কিন ব্রাইট করতে স্কিনকে ভেতর থেকে পুষ্টি দিতে ফ্রেশ ফ্রুট আর ভেজিটেবল খান।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!
রিভিউ

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!

ত্বকের ও চুলের যত্নে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়ে যে একইসাথে ত্বক ও চুলের সমস্যা সহজে সমাধান করা...

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?
বিউটি টিপস

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?

এক্সফলিয়েটর বা স্ক্রাব এই শব্দ দুটির সাথে পরিচিত আমরা কম বেশি সবাই। তবে স্কিন কেয়ার রুটিনে এর প্রয়োজনীয়তা অনেক হলেও এটি ব্যবহার করার আগে চিন্তায় পড়ে য...

আরও পড়ুন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!
চুল

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!

অ্যালোভেরা বা ঘৃতকুমারী বর্তমানে আমাদের কাছে একটি পরিচিত নাম। প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চা এবং সুস্বাস্থ্যের জন্য অ্যালোভেরার ব্যবহার এত উপযোগী যে,...

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব

তেলতেলে মুখ যাদের, তাদের তো ব্রণের সমস্যা হবেই হবে। এক্ষেত্রে কিন্তু এই লেখাটি আপনাকে সাহায্য করতে পারে। কারণ এই লেখায় ত্বকের অতিরিক্ত তেল কমাতে কিছু...

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন

আমাদের প্রত্যেকের স্কিনই আলাদা। তবে, বয়সের সাথে সাথে আমাদের স্কিন কিন্তু পরিবর্তন হয়। আর আমাদেরও উচিত বয়সভেদে স্কিন কেয়ার করা যেহেতু বয়সের সাথে সাথে স...

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?
ড্রাই স্কিন

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?

একটা বিষয় নিয়ে আমাদের প্রায় সময়ই কমপ্লেইন থাকে, ‘এত কিছু ব্যবহার করি তাও স্কিনের কোনো পরিবর্তন নেই! দামি দামি প্রোডাক্ট কিনলাম, ডায়েট চেঞ্জ করলাম, কিছ...

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য কেমন হওয়া উচিত স্কিন কেয়ার রুটিন?
ত্বকের যত্ন

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য কেমন হওয়া উচিত স্কিন কেয়ার রুটিন?

ফ্রেশ ও হেলদি স্কিন আমরা সবাই চাই। কিন্তু আবহাওয়া, পরিবেশ এমনকি বয়সের সাথে সাথে স্কিন তার ন্যাচারাল হাইড্রেশন হারিয়ে নিষ্প্রাণ ও মলিন হয়ে পড়ে। আর ডিহা...

…