মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?

জান্নাতুল মৌ · Jul 15, 2017 · 1 min read

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?

মেকআপ করে দিন শেষে কি প্রপারলি মেকআপ তুলেছিলেন? মেকআপ ঠিকমত না তুললে ব্রণের মত নানান স্কিনের সমস্যা হয়, অথচ মেকআপ রিমুভার তৈরির উপায় জানলে এই সমস্যায় পড়তে হয় না। অনেককেই আমি বলতে শুনি, "না বাবা, মেকআপ করা যাবে না। মেকআপ করলেই আমার ব্রণ ওঠে।" তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, মেকআপ করার পর দিন শেষে কি আপনি প্রপারলি মেকআপ তুলেছিলেন ?

অনেককেই দেখি অনলি ফেইসওয়াশ দিয়েই মেকআপ উঠিয়ে ফেলছেন। আপনি কি নিশ্চিত পুরো মেকাপ উঠে আসছে এতে ? উহু, একদম শিওর হয়ে কেউ বলতে পারবেন না। কারণ মেকআপ শুধু করলাম আর তা ঠিকমতো রিমুভ করলাম না তাহলে তো ব্রণ এবং স্কিন প্রবলেম হবেই। যাই হোক, মেকআপ রিমুভ করতে দরকার হয় মেকআপ রিমুভারের। তাই আজ শেখবো, ঘরে বসে সহজেই কীভাবে মেকআপ রিমুভার তৈরি করতে পারবেন তার ৩ টি উপায় । চলুন জেনে নিই।

ঘরে বসে মেকাপ রিমুভার তৈরির উপায় - ১

উপকরণ

(১) বেবী অয়েল

(২) বেবী শ্যাম্পু

(৩) ফুটানো ঠান্ডা পানি

(৪) খালি ছোট কন্টেইনার

যেভাবে মেকআপ রিমুভার তৈরি এবং ব্যবহার করবেন -

১) একটি খালি ছোট কন্টেইনার এ পরিমাণ মতো ফুটানো ঠান্ডা পানি নিন। এর মধ্যে ২ টেবিল চামচ বেবী অয়েল এবং ২ টেবিল চামচ বেবী শ্যাম্পু নিন। কন্টেইনার এর মুখ আটকে নিয়ে ভালোমতো ঝাঁকিয়ে মিশিয়ে নিন উপকরণগুলো। ব্যস, আপনার মেকআপ রিমুভার তৈরি।

২) একটি কটন প্যাডে পরিমাণ মতো মেকআপ রিমুভার নিয়ে মেকআপের উপর হালকা হাতে রাব করতে থাকুন। দেখবেন, কটন প্যাডে মেকাপ উঠে এসেছে। এবার ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

ঘরে বসে মেকাপ রিমুভার তৈরির উপায়  - ২

উপকরণ

(১) ময়েশ্চারাইজিং লোশন

(২) গোলাপজল

(৩) ভিটামিন ই ক্যাপসুল

(৪) খালি কৌটো

যেভাবে মেকআপ রিমুভার তৈরি এবং ব্যবহার করবেন -

১)  আপনার পছন্দের যে কোনো ময়েশ্চারাইজিং লোশন নিন। একটি খালি কৌটোর অর্ধেকটা ময়েশ্চারাইজিং লোশন দিয়ে ভরে ফেলুন। এর বাকি খালি অংশ গোলাপজল দিয়ে ভরে ফেলুন। এর মধ্যে ২ টা ভিটামিন ই ক্যাপসুল কেটে নিয়ে এর অয়েলটা যোগ করুন। হাতের কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকলে ১ চা চামচ কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিন। কন্সেস্টেন্সি মোটামুটি ক্রিমি হবে।

২) ফেইস এর মেকাপের উপরে এই তৈরিকৃত মেকাপ রিমুভার লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ৩০ সেকেন্ড রেখে দিন।  এরপর কটন প্যাড /মেকাপ ওয়াইপ্স দিয়ে পুরো মেকাপ মুছে নিন। ব্যস, আপনার মেকাপ রিমুভ হয়ে যাবে সহজেই। এরপর ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।

ঘরে বসে মেকাপ রিমুভার তৈরির উপায়  - ৩

উপকরণ

(১) কোকোনাট অয়েল

(২) আপনার রেগুলার ফেইসওয়াশ

(৩) অ্যালোভেরা জেল

(৪) খালি কৌটো

যেভাবে মেকআপ রিমুভার তৈরি এবং ব্যবহার করবেন -

১) একটি খালি কৌটোতে ৪ টেবিল চামচ কোকোনাট অয়েল, ২ টেবিল চামচ আপনার পছন্দের রেগুলার ফেইসওয়াশ এবং ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, আপনার মেকাপ রিমুভার তৈরি। এই পদ্ধতিটা হেভি / ওয়াটারপ্রুফ মেকাপ তুলতে বেশ কার্যকরি।

২) এই পদ্ধতির মেকাপ রিমুভারটিও ক্রিমি কন্সেস্টেন্সির হবে। তাই এটির ব্যবহারবিধিও ২য় পদ্ধতিটির মতোই। তবে মুখ ফেইসওয়াশ দিয়ে পরিষ্কারের পর টোনার এবং ময়েশ্চাইজার লাগাতে ভুলবেন না যেন।

এই তো জেনে নিলেন, কীভাবে ঘরে বসে সহজেই, কম খরচে মেকাপ রিমুভার তৈরি করে ফেলতে পারবেন। এই হোমমেইড মেকাপ রিমুভার-গুলো বাজারের বিভিন্ন ব্রান্ডের মেকাপ রিমুভারের থেকে কম যায় না। তাই এখন থেকে আশা করছি আলসেমি ঝেড়ে ফেলে প্রপারলি মেকাপ রিমুভ করবেন।

ছবি - সাটারস্টক

Products in this article

Groome makeup cleansing sponge-Brown

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

মেকআপ তোলার সময় নিজের অজান্তেই যে ভুলগুলি করছি
মেকআপ

মেকআপ তোলার সময় নিজের অজান্তেই যে ভুলগুলি করছি

বিয়ের দাওয়াত আছে-সাজতে হবে,জন্মদিনের অনুষ্ঠান আছে-সাজতে হবে,বন্ধুর বিবাহ বার্ষিকী-সাজতে হবে,পুরনো বন্ধুদের রিউনিওন-সাজতে হবে? কত কিছুর জন্যই আমাদের প...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

আরও পড়ুন

নিজের তৈরি মেকাপ রিমুভার!
মেকআপ

নিজের তৈরি মেকাপ রিমুভার!

কর্মজীবী হওয়ার কারণে প্রতিদিন মেকাপ করাই হয়! আর মিটিং অ্যাটেন্ডের বেলায় তো প্যাচাপ মাস্ট। সারা দিনের ব্যস্ততার পর বাড়িতে ফিরে প্রথম কাজটি থাকে মেকাপ...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

বেবী পাউডারের এই অসাধারণ ব্যবহারগুলো জানেন কি?
বিউটি টিপস

বেবী পাউডারের এই অসাধারণ ব্যবহারগুলো জানেন কি?

হ্যালো সাজগোজের বন্ধুরা। কেমন আছেন সবাই? নিশ্চই ভালো। কিছুদিন আগে বেবী অয়েলের কিছু অজানা ব্যবহার সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। তো আজ ভাবলাম, বেবী অয়েল...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

…