মেকআপ তোলার সময় নিজের অজান্তেই যে ভুলগুলি করছি

sub-editor · Feb 28, 2016 · 1 min read

মেকআপ তোলার সময় নিজের অজান্তেই যে ভুলগুলি করছি

বিয়ের দাওয়াত আছে-সাজতে হবে,জন্মদিনের অনুষ্ঠান আছে-সাজতে হবে,বন্ধুর বিবাহ বার্ষিকী-সাজতে হবে,পুরনো বন্ধুদের রিউনিওন-সাজতে হবে? কত  কিছুর জন্যই আমাদের প্রতিনিয়ত সাজগোজ করতে হচ্ছে । আর সাজতে গেলে মেকাপ তো অপরিহার্য । কিন্তু, অনুষ্ঠান শেষে আপনার ত্বকের উপরে যে মেকাপ করেছিলেন, তার কথা ভুলে গেল তো চলবে না। দিনের শেষে যথাযথভাবে মেকআপ তোলা একটি অতীব  জরুরী কাজ । নয়তো ত্বক হয়ে উঠবে রুক্ষ,মলিন আর অনুজ্জ্বল। মেকাপ তোলার সময় সঠিকভাবে মেকাপ পরিষ্কার করার ক্ষেত্রে আমরা আমাদের অজান্তেই কিছু ভুল করে ফেলি । আসুন নিজের অজান্তে করা সেই ভুলগুলোর কথা জেনে নিয়ে আজ থেকে  সঠিকভাবে  মেকআপ পরিস্কার করি।

[picture]

 

১। সম্পূর্ণ ভাবে মেকআপ পরিস্কার না করা 

ব্যস্ততার কারণে হয়তো মেকআপ পুরোপুরি পরিস্কার করলেন না আর তা নিয়েই ঘুমিয়ে পড়লেন অবশিষ্ট মেকআপ আপনার ত্বককে শুষ্ক করে ফেলবে যা পরবর্তীতে ত্বকের জন্য ডিহাইড্রেট  এর কারণ হিসেবে দেখা দিতে পারে।  এছাড়া ত্বকের  ঘাম এবং ব্যাকটেরিয়ার আর অবশিষ্ট মেকআপ এর সাথে মিলে সারারাত আপনার ত্বকের উপর এসবের উপস্থিতি  পরবর্তীতে বড় ক্ষতির কারণ হিসেবে দেখা দিতে পারে ।

২। মেকআপ ওয়াইপ (wipe) ব্যবহার করার পর ক্লিঞ্জার দিয়ে মুখ পরিস্কার না করা

অনেকেই মনে করেন যে, মেকআপওয়াইপ ব্যবহার করার পর আর ক্লিঞ্জার দিয়ে মুখ পরিস্কার করার দরকার নেই । কিন্তু আসলে এটি একটি ভুল ধারণা । মেকআপ ওয়াইপ ব্যবহার করার পর অন্যcleanser দিয়ে মুখ পরিস্কার করতে হবে এবং সবশেষে পানি দিয়ে মুখ ভালোভাবে পরিস্কার করতে হবে।

৩ । একটিমেকআপ ওয়াইপ (wipe)  দিয়ে সব মেকআপ পরিস্কার করা

একটি  মেকআপ ওয়াইপ আপনার সব মেকআপ পরিস্কার করার জন্য মোটেই যথেষ্ট নয় । আলাদা আলাদা মেকআপ ওয়াইপ নিয়ে মুখ, চোখ,  ঠোট আলাদাভাবে পরিস্কার করাই মেকআপতোলার যথোপযুক্ত পদ্ধতি ।

৪। চোখের প্রসাধন পুরোপুরি পরিস্কার না করা

অনেকেই মনে করেন চোখ, মুখের অতি অল্প জায়গা জুড়ে আছে, তাই চোখের মেকআপ পুরোপুরি পরিস্কার না করলেও চলে। এটি একটি ভ্রান্ত ধারনা । চোখের ত্বক অতি স্পর্শকাতর  বিধায় চোখের মেকআপ ভালভাবে তুলে ফেলা অতিশয় জরুরী ।

৫। মেকআপ তোলার জন্য সঠিক  রিমুভার ব্যাবহার না করা

চোখ, মুখ,ঠোট  এর মেকআপ তোলার জন্য আলাদা আলাদা রিমুভার রয়েছে । তাই একই রিমুভার দিয়ে সব মেকআপ  না তুলে সঠিকভাবে আলাদা আলাদা মেকআপ রিমুভার ব্যবহার করুন।

৬। মেকআপ তোলার জন্য গরম পানি ব্যবহার করা

মেকআপ তোলার জন্য কখনোই গরম পানি ব্যবহার করবেন না। গরম পানির  ব্যবহার  আপনার ত্বককে শুষ্ক করে ফেলবে  বা ত্বকের  চামড়া  ক্রমান্বয়ে কুচকে ফেলবে ।

৭ । ত্বকের ধরণ অনুযায়ী cleanserব্যবহার না করা

যার যার ত্বকের ধরণ অনুযায়ী ক্লিঞ্জার ব্যবহার করাটা অতিশয়  জরুরী। আমরা সবাই জানি  তৈলাক্ত ত্বকের আর শুষ্ক   ত্বকের ক্লিঞ্জার কখনোই এক  হতে পারেনা । তাই, মেকআপ রিমুভার  কেনার সময় আপনার  ত্বকের ধরণটা মাথাই রেখেই রিমুভার কিনবেন।

৮। আপনার ক্লিঞ্জার এসঠিক  মাত্রার ph level না থাকা

সাধারণত ৫.৫ মাত্রার ph level এর cleanser বা মেকাপ রিমুভার ব্যবহার  করা উচিৎ ।  অনেকেই রিমুভার  বা cleanser  কেনার  সময়  বিষয়টি ভূলে যান । সঠিক  মাত্রার  ph level না থাকার কারণে আপনার ত্বকের সমূহ ক্ষতি হতে পারে।

৭ । Harsh  ধরণের scrub ব্যবহার করা

মেকআপ তোলার জন্য Harsh ধরণের স্ক্রাব ব্যবহার করবেন না ।অনেকেই মনে করেন Harsh ধরণের  scrub মেকআপ তোলার জন্য ভাল । আসলে কিন্তু তা সঠিক নয় ।

৯। টাওয়েল দিয়ে ঘষে ঘষে মুখ পরিস্কার করা

আমাদের মুখের ত্বক অতিশয় স্পর্শকাতর । এজন্য কখনোই মুখের ত্বকের উপর টাওয়েল দিয়ে ঘষে ঘষে মুখ পরিস্কার করবেন না। নরম টাওয়েল দিয়ে হালকাভাবে চেপে চেপে মুখের পানি শুকিয়ে নিবেন। আর মুখের জন্য সবসময় আলাদা নরম পরিস্কার টাওয়েল ব্যবহার করবেন ।

লিখেছেন – রোকসানা আকতার

ছবি – গোপিউরটুডে.কম

সম্পর্কিত লেখা

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?
মেকআপ

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?

মেকআপ করে দিন শেষে কি প্রপারলি মেকআপ তুলেছিলেন? মেকআপ ঠিকমত না তুললে ব্রণের মত নানান স্কিনের সমস্যা হয়, অথচ মেকআপ রিমুভার তৈরির উপায় জানলে এই সমস্যায়...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

আরও পড়ুন

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি
মেকআপ

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি

ছোটবেলা থেকেই ঈশিতার সৃজনশীলকাজে ঝোঁক বেশি ছিল। ছোটবেলায় চাচার সাথে চারুকলায় যেতেন, পরে ওখানে কিছুদিন ছবি আঁকাও শিখলেন। শিখলেন গানও। পড়াশুনা করেছেন ভি...

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো
মেকআপ

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো

“কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলেই আমার স্কিনে ইরিটেশন, একনে দেখা দেয়"- এরকম সমস্যা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি। যদি আপনার স্কিন কন্ডিশন...

বিগেইনারদের জন্যে মেকআপ গাইডলাইন এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস
মেকআপ

বিগেইনারদের জন্যে মেকআপ গাইডলাইন এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস

মনে করে দেখুনতো, আপনার প্রথম মেকআপ প্রোডাক্টস কেনার সময়টা! আচ্ছা, কী কী চিন্তা ঘুরছিল মাথায় তখন? বেসিক মেকআপ করতে কী কী লাগে, কোন ব্র্যান্ডগুলো ভাল হব...

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক
মেকআপ

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক

ধরুন, খুব সুন্দর করে সেজেগুজে বিয়ের প্রোগ্রামে গেলেন। এখন হঠাৎ যদি কোনোভাবে পানি লেগে অথবা ঘামের কারণে ফেইসের মেকআপ উঠে যেতে শুরু করে, তাহলে প্রোগ্রা...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

…