মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি

Nuzhat Farhana · Mar 15, 2015 · 1 min read

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি

ছোটবেলা থেকেই ঈশিতার সৃজনশীলকাজে ঝোঁক বেশি ছিল। ছোটবেলায় চাচার সাথে চারুকলায় যেতেন, পরে ওখানে কিছুদিন ছবি আঁকাও শিখলেন। শিখলেন গানও। পড়াশুনা করেছেন ভিকারুন্নিসা নুন স্কুল ও  কলেজ থেকে বিজ্ঞান বিভাগে। পরে নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করে এখন ওখানেই এমবিএ করছেন। ইউনিভার্সিটি ড্রামা ক্লাবে ড্রামা করতেন, শিল্পকলাতে দুই বার পারফরমও করেছেন। বিবিএ শেষ করে এশিয়াটিক অ্যাডভারটাইজিং এজেন্সিতে এক বছর চাকরি করেছেন কপি রাইটার হিসেবে।

কথা হচ্ছিল ঈশিতা খানের সাথে। ফেইসবুকে একটি গ্রুপে তার সাথে পরিচয়। একদিন গ্রুপে একটি মেকআপ পেইজের লিংক শেয়ার করে বললেন বিউটি ব্লগিং নাকি শুরু করছেন! কিছুদিন পর আরেকটি পোস্টে জানালেন যে, নিজের বাড়িতেই একটি মেকআপ স্টুডিও শুরু করছেন অচিরেই! শুনে নড়ে-চড়ে বসলাম। বাংলাদেশে কয়েক বছর ধরে বিউটি ব্লগিঙের যে ক্রেইজ চলছিল, সেটা যে এত তাড়াতাড়ি মেকআপ ফ্রিল্যান্সিং এ পা রাখবে, তা ভাবতে পারিনি! ছোটবেলা থেকেই মেকআপের ভক্ত ঈশিতার মা নাকি ছোটবেলায় তার সাজ দেখে বলতেন, ‘যাত্রা দলের নায়িকা’! অথচ এখন সেই শখটি নিয়েই কাজ করছেন প্রফেশনালি!

IMG_20150226_002708

চলুন, ঈশিতার কাছ থেকে জেনে নিই মেকআপ ফ্রিল্যান্সিঙের আদি-অন্ত।

শুভেচ্ছা ঈশিতা! আপনিতো ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছেন। তো মেকআপ নিয়ে আগ্রহটি তৈরি হল কীভাবে?

শুভেচ্ছা সাজগোজ টিমকে। আসলে মেকআপ নিয়ে কম বেশি সব মেয়েদের আগ্রহ থাকে ছোটবেলা থেকেই। আমিও খুব পছন্দ করতাম মেকআপ নিয়ে ঘাঁটাঘাঁটি করা। মেকআপ করা আমার কাছে স্ট্রেস রিলিফের মত মনে হত। মন খারাপ হলে মেকআপ করতে বসে যেতাম। কলেজ-ইউনিভার্সিটি ওঠার পর সবাই ভালোই প্রশংসা করা শুরু করলো আমার মেকআপের। পার্টিতে যাওয়ার আগে নিজে মেকআপ করে ঢাকার নামকরা এক পার্লার থেকে শাড়ি আর চুল বাঁধতে যেতাম। প্রতিবারে বেশ কয়েকজন জানতে চাইতেন যে কার কাছে সেজেছি। তখন মনে হত যে মেকআপ হয়ত আমি ভালোই করতে পারি। এভাবে আরো উৎসাহ বাড়তে থাকে।

যাত্রা শুরু হল কীভাবে?

যখন ঠিক করলাম মেকআপ ফ্রিল্যান্সিং করব, তখন থেকেই নিজের দক্ষতা বাড়ানোর জন্য ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল দেখা শুরু করলাম। নিজের জমানো টাকা দিয়ে ইউএস আর ইউকে থেকে ভালো ব্র্যান্ডের কসম্যাটিকস কিনলাম। লাইট লাগানো আয়নার স্টুডিও ভ্যানিটি বানালাম। তারপর ফেইসবুকে প্রচার করতে থাকলাম। কিন্তু শুরুর দিকে খুব কম ক্লায়েন্ট আসত। হয়ত বাসায় এসে মেকআপ করতে হবে বলে তারা ইতস্তত করত। কিন্তু ধীরে ধীরে ক্লায়েন্ট বাড়তে শুরু করল। এ পর্যন্ত যত জনকে সাজিয়েছি, প্রত্যেকেই খুব পছন্দ করেছে। আমি ন্যাচারাল বেইজ দিয়ে মেকআপ করি, তাই যারা পার্লারের ভারী মেকআপ পছন্দ করেন না, তারা আমার কাছে আসছেন। এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতা খুব ভালো। ব্লগিং করছি বেশ আগের থেকেই। আমি ইংরেজিতে ব্লগ লিখি যেন অন্য দেশের পাঠকরাও পড়তে পারেন। আমার ব্লগিং করার ধরনটি অন্যদের থেকে একটু আলাদা। আমি খুব সংক্ষেপে প্রয়োজনীয় বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। আর কসম্যাটিকস  ব্যবহার নিয়ে অনেক ছবি পোস্ট করি, যেন পাঠকরা অল্পসময়ে বুঝতে পারেন।

New folder (2)2
ঈশিতার করা পার্টি মেকআপ

বাংলাদেশে মেকআপ ফ্রিল্যান্সিঙের সম্ভাবনা কেমন বলে আপনার ধারণা? আপনার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা কেমন?

কিছুদিন আগেও বাংলাদেশে ব্রাইডাল অথবা পার্টি মেকআপ করতে চাওয়া মানেই ছিল পার্লারে গিয়ে মেকআপ করা। কিন্তু বর্তমানে অনেকেই ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্টদের কাছে মেকআপ নিচ্ছেন। এক্ষেত্রে ফেইসবুকের অবদান অনেক। ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্টরা নিজেদের কাজ ফেইসবুকে তুলে ধরছেন এবং তা দেখে অনেকেই উৎসাহী হচ্ছেন তাদের কাছে মেকআপ করতে। এখন পর্য্ন্ত ফ্রিল্যান্স মেকআপে আমার অভিজ্ঞতা খুবই ভালো। আমার কাছে মেকআপ করতে আসেন তারাই, যারা ন্যাচারাল মেকআপ চান। অনেকেই আসেন যারা পার্লারের ভারী মেকআপ পছন্দ করেন না অথবা নন-ব্র্যান্ডেড মেকআপে ত্বকে সমস্যা হয়, ,তারা আমার স্টুডিওতে মেকআপ করে সন্তুষ্ট।

New folder13
ব্রাইডাল মেকআপ

নতুনদের জন্য কোন পরামর্শ আছে কি?

আমার নিজেরই মনে হয় এখনও অনেক কিছু শেখা বাকি আছে। আসলে প্রতি দিনই কিছু না কিছু নতুন শিখছি। মেকআপের উপর আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই, কিন্তু প্র্চুর প্যাশন ছিল। তাই ইউটিউবে রাত দিন মেকআপ টিউটোরিয়াল দেখতাম। প্রথমে বন্ধু আর আত্মীয় স্বজনদের মেকআপ করিয়ে হাত পাকিয়েছি। তাদের প্রশংসা আর উৎসাহে ফ্রিল্যান্সিং শুরু করি। যা ভেবেছিলাম তার থেকে বেশি সাড়া পাচ্ছি। নতুনদের জন্যেও আমার পরামর্শ ওটাই যে, প্রচুর প্যাশন আর চর্চা থাকতে হবে। দেশে প্রশিক্ষণ নেয়ার মত তেমন কোন ইন্সটিট্যুট নেই। তবে কেউ প্রয়োজনবোধে বিদেশি নানা ইন্সটিট্যুট থেকে প্রশিক্ষণ নিতে পারেন। ইন্ডিয়ায় Fat Mu মেকআপ ট্রেইনিং স্কুল থেকে চাইলে ট্রেইনিং নিয়ে আসতে পারেন।

IMAG0393
ঈশিতার হ্যালোউইন মেকআপ

বর্তমানে কী কী কাজ করছেন? ভবিষ্যত পরিকল্পনা কী?

বর্তমানে আমার নিজের বাসায় ছোট একটা হোম মেকওভার স্টুডিও আছে ‘আজমি’স মেকওভার স্টুডিও’ নামে। এখানে আমি ব্রাইডাল এবং পার্টি মেকওভার করি। আমার স্টুডিওর মেকআপের সব সামগ্রী USA/Uk-এর নামকরা ব্র্যান্ডের এবং ভবিষ্যতে ইচ্ছা আছে আরো নামিদামি ব্র্যান্ডের মেকআপ সামগ্রী ব্যবহার করার। আমি এই কাজটি করি সম্পূর্ন প্যাশন থেকে। তাই স্টুডিও থেকে ভবিষ্যতে পার্লার দেওয়ার কোন ইচ্ছে নেই। আমার স্টুডিও থেকে ফ্রিল্যান্সিং এর কাজটিই করে যেতে চাই।

আমার মেকআপ স্টুডিওঃ www.facebook.com/azmi.studio

আমার ব্লগিং ফ্যান পেইজঃ www.facebook.com/azmi.weaver

 

অনেক ধন্যবাদ ঈশিতা। সাজগোজের পক্ষ থেকে শুভ কামনা রইল আজমির জন্য।

সাজগোজ টিমকেও ধন্যবাদ এবং শুভ কামনা।

সাক্ষাৎকার নিয়েছেনঃ নুজহাত ফারহানা

সম্পর্কিত লেখা

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

আরও পড়ুন

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো
মেকআপ

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো

“কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলেই আমার স্কিনে ইরিটেশন, একনে দেখা দেয়"- এরকম সমস্যা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি। যদি আপনার স্কিন কন্ডিশন...

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক
মেকআপ

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক

ধরুন, খুব সুন্দর করে সেজেগুজে বিয়ের প্রোগ্রামে গেলেন। এখন হঠাৎ যদি কোনোভাবে পানি লেগে অথবা ঘামের কারণে ফেইসের মেকআপ উঠে যেতে শুরু করে, তাহলে প্রোগ্রা...

বিগেইনারদের জন্যে মেকআপ গাইডলাইন এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস
মেকআপ

বিগেইনারদের জন্যে মেকআপ গাইডলাইন এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস

মনে করে দেখুনতো, আপনার প্রথম মেকআপ প্রোডাক্টস কেনার সময়টা! আচ্ছা, কী কী চিন্তা ঘুরছিল মাথায় তখন? বেসিক মেকআপ করতে কী কী লাগে, কোন ব্র্যান্ডগুলো ভাল হব...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?
বিউটি টিপস

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?

‘মেকআপ করার পরই ফেইসে একনে হয়! এতগুলো প্রোডাক্ট কিনলাম সেদিন। তাহলে কি এগুলো আর ব্যবহার করা হবে না? আবার স্কিনকেয়ারও তো করছি। তাও কোনো লাভ হচ্ছে না।’...

৯টি স্কিন প্রবলেম হতে পারে সঠিকভাবে মেকআপ রিমুভ না করলে!
ত্বকের যত্ন

৯টি স্কিন প্রবলেম হতে পারে সঠিকভাবে মেকআপ রিমুভ না করলে!

প্রতিদিনকার মেকআপ হোক বা পার্টি মেকআপ, দিনশেষে মেকআপ না তুললে স্কিনের যে বারোটা বাজবে সেই কথা কিন্তু বারবারই বলেন এক্সপার্ট-রা। তবুও আমাদের অনেকেই মেক...

…