আয়ুষ টারমারিক ফেইস ওয়াশ | কয়েক ওয়াশেই পান ব্রণমুক্ত ত্বক!

ফারহানা বকুল · Dec 09, 2018 · 1 min read

আয়ুষ টারমারিক ফেইস ওয়াশ | কয়েক ওয়াশেই পান ব্রণমুক্ত ত্বক!

আমার বয়স ২২। ভার্সিটি শেষ করে ইন্টার্নশিপ করছি আজ দু'মাস হলো। ভার্সিটিতে পড়াকালীন সময়ে স্কিনের তেমন কোন প্রবলেম ছিল না, মাঝেমাঝে দু-একটা পিম্পল উঠতো। আমার স্কিন টাইপ কম্বিনেশন, মানে টি-জোন অয়েলি, আর বাকি ফেইস স্কিন নরমাল। ভার্সিটি ছিল বাড়ির কাছে। নবাবের মত দেরি করে ঘুম থেকে উঠে রিকশায় চড়ে চলে যেতাম। কিন্তু ইন্টার্নশিপ করছি ব্যাংকে এবং বলাই বাহুল্য, এখন হাঁটাও লাগে, বাসেও চড়া লাগে। সারাদিনে যে কী পরিমাণ ধুলোবালি লাগে, আর কী পরিমাণ ঘাম ঝরে, তা বলাই বাহুল্য। আমি স্কিনকেয়ারে নতুন কোন প্রোডাক্ট যোগ করার আগে বেশ চিন্তাভাবনা করে নেই। কারণ আমার আম্মু সবসময় বলেন, মেকআপ-এর চেয়ে স্কিনকেয়ারটাই বেশি ইম্পরটেন্ট। কারণ আমার স্কিনটাই আমার বেস্ট মেকআপ যেটা আমাকে সবসময় ক্যারি করতে হবে আয়ুষ টারমারিক ফেইস ওয়াশ।

[picture]

 

এক ফ্রেন্ডের পরামর্শে লিভার আয়ুশের অ্যান্টি পিম্পল টারমারিক ফেসওয়াশ (Lever ayush pimple clear turmeric face wash) আর ফেইস ক্রিমটা কিনে ইউজ করা শুরু করি। কারণ আমি বাজেটের মধ্যে স্কিনের জন্য সেইফ প্রোডাক্ট চাচ্ছিলাম। আর আমি ছোটবেলা থেকেই আম্মুকে দেখেছি কাঁচা হলুদের ফেইসপ্যাক, বডিপ্যাক মাখতে, আমার আম্মু বরাবরই সুন্দর। আর আমি অলস(!)।

 লিভার আয়ুশের অ্যান্টি পিম্পল টারমারিক ফেসওয়াশ - shajgoj.com

আয়ুশের প্রোডাক্টে কাঁচা হলুদ আছে দেখে আমি ইন্টারেস্টেড হই। গত দেড় মাস ধরে আমি প্রোডাক্টগুলো ইউজ করছি। আজকে ফেইসওয়াশ-টা নিয়ে কথা বলবো। নেক্সটে ক্রিমটা নিয়ে কথা বলবো।

প্যাকেজিং

তো সবার আগে আমি যেটা নিয়ে কথা বলবো, সেটা হলো, প্রোডাক্টের আউটলুক। মানে প্যাকেজিং। হালকা হলদে রঙের ফ্লিপ টপ ক্যাপের টিউবে আসে প্রোডাক্টটি। ওপরে কয়েকটা কাঁচা হলুদ এবং একটা কাঠের বাটিতে কাঁচা হলুদের গুঁড়ো, সবুজ পাতার ছবি দেয়া আছে, দেখলেই আয়ুর্বেদের একটা ফীল আসে। টিউবের পেছনের অংশে সম্পূর্ণ বাংলায় এর ব্যবহারবিধি, মূল উপাদান বিষয়ক সমস্ত ইনফরমেশন দেয়া আছে। বারকোড দেয়া আছে। এবং উৎপাদনের তারিখ থেকে দুই বছর পর্যন্ত এর মেয়াদ দেয়া আছে।

লিভার আয়ুশের অ্যান্টি পিম্পল টারমারিক ফেসওয়াশের প্যাকেজিং - shajgoj.com

মূল উপাদান এবং তাদের কার্যকারিতা

এই পিম্পল ক্লিয়ার ফেইসওয়াশে আছে কাঁচা হলুদের নির্যাস, যা ত্বককে দূষণমুক্ত করে তোলে এবং সেই সাথে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আর আছে নালপামারাদি তেল। যেটা সম্পর্কে আমি খুব বেশি কিছু জানতাম না। পরে ইন্টারনেট ঘেঁটে দেখলাম, এটা প্রাচীন আয়ুর্বেদের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। যেটা স্কিন র‍্যাশ, ইনফেকশন সারিয়ে তোলে, ন্যাচারালি স্কিন টোন ব্রাইটেন করতে সাহায্য করে। নালপামারাদি তেলটা মূলত উশিরা, পিপুল, আমলকর মত কিছু উপাদানের সংমিশ্রণে তৈরি করা হয়।

স্মেল, টেক্সচার, কনসিসটেন্সি, কালার

লিভার আয়ুশ অ্যান্টি পিম্পল টারমারিক ফেসওয়াশের টেক্সচার হাতের উপর - shajgoj.com

সত্যি কথা বলতে এর স্মেলটা আমার খুব বেশি পছন্দ হয়নি। কিন্তু হার্বাল জিনিসপত্রের স্মেল মনে হয় একটু স্ট্রং-ই হয়। টেক্সচার এবং কনসিসটেন্সি দেখতেই পাচ্ছেন, হালকা থকথকে ধাঁচের। আর রংটা হালকা হলুদ, যেটা আসলে এর মধ্যে থাকা কাঁচা হলুদের কথাই মনে করিয়ে দেয়। ওভারঅল পুরো প্রোডাক্টটা দেখলে আয়ুর্বেদের একটা ফীল আসে।

ব্যবহার করছি যেভাবে

আমি প্রতিদিন সকালে ও রাতে দুইবেলা এটা ব্যবহার করি। পানি দিয়ে মুখ ধুয়ে ভেজা হাতে ফেইসওয়াশ নিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করি কিছুক্ষণ। তারপর ঠাণ্ডা পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেলি। হ্যান্ডব্যাগেও আমি ফেইসওয়াশ-টা ক্যারি করি এবং অফিস থেকে কোথাও যাবার হলে ঐটা দিয়ে মুখ ধুয়ে নেই।

দরদাম

To be honest, এই প্রাইস রেইঞ্জের প্রোডাক্টের কাছ থেকে এরকম পারফরম্যান্স আমি এক্সপেক্ট করি নাই। ৪০ এম.এল.-টা ব্যাগে ক্যারি করি, ঐটার দাম ৯০/-। আর বাসায় যেটা ইউজ করছি, ৮০ এম.এল. এর, ঐটার দাম ১৬০/-।

So, for me, it's a good deal....

আমার এক্সপেরিয়েন্স

আমার স্কিনের ডালনেস অনেকটাই কমেছে, পিম্পল ওঠাও কমেছে। ওভার অল আমার এক্সপেরিয়েন্স বেশ ভালো। কারণ এই দামে আয়ুর্বেদিক প্রোডাক্ট is a great deal for me। আমি রিপারচেজ করবো। পরবর্তীতে ফেস ক্রিম-টার রিভিউ লিখবো।

আর আমি এটা কিনেছিলাম শপ.সাজগোজ.কম-এর অনলাইনে অর্ডার করে। তাছাড়াও যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার-এ অবস্থিত তাদের ফিজিক্যাল শপ-এও পাবেন।

সম্পর্কিত লেখা

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

মেকআপের সাহায্যে ও মেকআপ ছাড়াই পিম্পল হাইড করার টিপস ও ট্রিকস!
মেকআপ

মেকআপের সাহায্যে ও মেকআপ ছাড়াই পিম্পল হাইড করার টিপস ও ট্রিকস!

সবই ঠিকঠাক চলছে, স্কিনটাও বেশ ভালোই আছে। কিন্তু যেই কোনো একটা স্পেশাল অকেশন সামনে আসবে, তখনই যেন স্কিনে পিম্পলগুলো হুট করে হাজির হয়ে যাবে! এই জিনিসটা...

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?
ত্বক

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?

আজ যে প্রোডাক্ট নিয়ে কথা বলব তার সাথে আমার সম্পর্ক প্রায় ৮-৯ বছরের পুরনো। আমার জীবনে প্রথম ব্যবহার করা টোনার এটি। একচুয়ালি টোনার নয়... অ্যাসট্রিনজেন্ট...

আরও পড়ুন

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!
ত্বক

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!

আমি মুনা। ইউনিভার্সিটিতে পড়ছি। ভার্সিটি লাইফ মানেই পড়াশোনার পাশাপাশি অনেক অনেক এক্সটা কারিকুলার অ্যাকটিভিটিজ আর আড্ডা। তার মানে সকাল থেকে সন্ধ্যা বাহি...

আমার ভালো থাকার গল্প!
লাইফ স্টাইল

আমার ভালো থাকার গল্প!

আমি খুবই পজেটিভ মাইন্ডের একজন মেয়ে। সবসময়ই হাসিখুশি থাকতে পছন্দ করি। শুধু পছন্দ করি বললে তা ভুল হবে। হাসিখুশি থাকিও আমি। সবাই আমার মুখে হাসি দেখেই অভ্...

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?
ব্রাইডাল

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?

এই সময়ে যাদের বিয়ে হতে যাচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন সেটা হলো, "কীভাবে নিব বিয়ের আগে নিজের স্কিনের যত্ন?" আমার মনেও ছিল ঠিক এই প্রশ্নটিই। আমার বিয়ে হয়...

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

লিভার আয়ুষ টারমারিক ক্রিম | একটি কার্যকর অ্যান্টি মার্কস চয়েজ
ত্বক

লিভার আয়ুষ টারমারিক ক্রিম | একটি কার্যকর অ্যান্টি মার্কস চয়েজ

গতবার তো আয়ুষের টারমারিক ফেইস ওয়াশের রিভিউ লিখেছিলাম। আজকে ঐ রেইঞ্জেরই অ্যান্টি মার্কস ক্রিম মানে লিভার আয়ুষ টারমারিক ক্রিম নিয়ে লিখব। আগেরবারও লিখেছ...

…