লিভার আয়ুষ টারমারিক ক্রিম | একটি কার্যকর অ্যান্টি মার্কস চয়েজ

ফারহানা বকুল · Apr 08, 2019 · 1 min read

লিভার আয়ুষ টারমারিক ক্রিম | একটি কার্যকর অ্যান্টি মার্কস চয়েজ

গতবার তো আয়ুষের টারমারিক ফেইস ওয়াশের রিভিউ লিখেছিলাম। আজকে ঐ রেইঞ্জেরই অ্যান্টি মার্কস ক্রিম মানে লিভার আয়ুষ টারমারিক ক্রিম নিয়ে লিখব।

আগেরবারও লিখেছিলাম, আমার আম্মু সবসময় বলেন,-“মেকআপ-এর চেয়ে স্কিন কেয়ারটাই বেশি ইম্পরটেন্ট”। কারণ,আমার স্কিনটাই আমার বেস্ট মেকআপ, যেটা আমাকে সবসময় ক্যারি করতে হবে। এক ফ্রেন্ড-এর পরামর্শে প্রথমবার আয়ুষের টারমারিক ফেইস ওয়াশ আর ক্রিমটা কিনি। গত কয়েক মাস ধরেই ইউজ করছি। কেন? বলছি...।

ফ্রেন্ডলি ক্লিয়ার স্কিন-এর জন্য প্রোডাক্ট কিন্তু পাওয়া কিছুটা দুষ্কর। এই ক্রিমে আয়ুর্বেদের গুডনেস তো পাচ্ছিই, স্কিন-এর অবস্থাও আগের চেয়ে বেটার।

[picture]

 

লিভার আয়ুষ টারমারিক ক্রিম - প্যাকেজিং

লিভার আয়ুষ অ্যান্টি মার্কস টারমারিক ফেইস ক্রিম প্রোডাক্ট-এর আউটলুক নিয়ে একটু কথা বলি, কেমন? সাদা সারফেস-এ হালকা হলদে রঙের ডিজাইনের বডি পার্ট। সাদায় গোল্ডেন বর্ডার দেয়া, ঘুরিয়ে ঘুরিয়ে খোলা যায় এরকম ক্যাপের সাথে টিউবে আসে, প্রোডাক্টটি কাগজের বক্সের ভেতর টিউব থাকে। ওপরে কয়েকটা কাঁচা হলুদ এবং একটা কাঠের বাটিতে কাঁচা হলুদের গুঁড়ো, সবুজ পাতার ছবি দেয়া আছে।

লিভার আয়ুষ টারমারিক ক্রিম এর প্যাকেজিং - shajgoj.com

দেখলেই আয়ুর্বেদের একটা ফীল আসে। টিউবের পেছনের অংশে ইংরেজিতে এর ব্যবহারবিধি, মূল উপাদান বিষয়ক সমস্ত ইনফরমেশন দেয়া আছে এবং উৎপাদনের তারিখ থেকে দুই বছর পর্যন্ত এর মেয়াদ দেয়া আছে। ৫০ গ্রাম ও ২৫ গ্রাম-এর ২টি টিউবেই এই ক্রীমটি পাওয়া যায়। ২৫ গ্রামের ছোট্ট টিউবটা অসম্ভব কিউট লাগে দেখতে!

লিভার আয়ুষ টারমারিক ক্রিম এর প্যাকেজিং ও ডেস্ক্রিপশন - shajgoj.com

মূল উপাদান এবং তাদের কার্যকারিতা

এতে আছে কাঁচা হলুদের নির্যাস, যেটা ত্বককে দূষণ মুক্ত করে তোলে এবং সেই সাথে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। আরো আছে কুমকুমাদি তেল। যেটা প্রাচীন আয়ুর্বেদে খুব বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটা উপাদান। যেটা স্কিনে ব্রণসহ অন্যান্য কারণে হওয়া দাগ হালকা হতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, স্কিনে হেলদি একটা গ্লো দেয়। কুমকুমাদি তেল কিন্তু মূলত ১৪টা ইউনিক উপকরণ এবং কার্যকরী তেলের সংমিশ্রণ। আয়ুর্বেদে বিভিন্ন জায়গায় এর ব্যবহার করা হয়।

স্মেল, টেক্সচার, কনসিসটেন্সি, কালার

লিভার আয়ুষ টারমারিক ক্রিম এর টেক্সচার - shajgoj.com

সত্যি কথা বলতে ফেইস ওয়াশটার মত ক্রিমের স্মেলটাও আমার পছন্দ হয়েছে। অফ হোয়াইট কালারের এই ক্রিমটার কনসিসটেন্সি আমি বলবো মাঝামাঝি ধাঁচের। মুখে এবং গলায় দেয়ার কিছুক্ষণ পর একটা ম্যাট ফীল আসে। গ্রিজিনেস নেই, যেটা আমার বেশ ভালো লেগেছে। কারণ, আমাদের দেশে যেরকম গরম পড়ে, স্কিন পুরো চটচটে লাগে গ্রিজি কোন ময়েশ্চারাইজার দিলে। সামারের জন্য বেশ পারফেক্ট একটা রেগ্যুলার ময়েশ্চারাইজার হতে পারে এটা।

ব্যবহার করছি যেভাবে

আমি সাধারণত ডেইলি সকালে ও রাতে দুইবেলা এটা ব্যবহার করি। টারমারিক-এর ফেইস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে মোছার পর ক্রিমটা নিয়ে ছোট ছোট ডটের সাহায্যে ধীরে ধীরে ফেইসে ট্যাপ করে করে ক্রিমটা ব্লেন্ড করে নেই। হ্যান্ডব্যাগেও আমি ফেইসওয়াশের পাশাপাশি ক্রিমটাও ক্যারি করি এবং অফিস থেকে কোথাও যাবার হলে ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে, ক্রিম লাগিয়ে, কম্প্যাক্ট পাউডার, লিপস্টিক আর কাজল দিয়ে বের হই!

দরদাম

দাম কিন্তু এক্কেবারেই হাতের নাগালে! ২৫ গ্রামের ছোট্ট টিউবটার দাম ৮০/- টাকা এবং ৫০ গ্রামের টিউবটার দাম ১৫০/- টাকা।

আমার এক্সপেরিয়েন্স

আমার স্কিনের ডালনেস অনেকটাই কমেছে। ব্রণের দাগগুলোও কমেছে। ওভারঅল আমার এক্সপেরিয়েন্স বেশ ভালো। আর আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সেইম রেইঞ্জের ফেইস ওয়াশ ইউজ করে তারপর ক্রিমটা ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়।

আর আমি এটা কিনেছিলাম  শপ.সাজগোজ.কম-এর অনলাইনে অর্ডার করে। তাছাড়াও  যমুনা ফিউচারপার্ক ও সীমান্ত স্কয়ার-এ অবস্থিত তাদের ফিজিক্যাল শপেও পাবেন।

  ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!
ত্বক

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!

আমি মুনা। ইউনিভার্সিটিতে পড়ছি। ভার্সিটি লাইফ মানেই পড়াশোনার পাশাপাশি অনেক অনেক এক্সটা কারিকুলার অ্যাকটিভিটিজ আর আড্ডা। তার মানে সকাল থেকে সন্ধ্যা বাহি...

আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম | ন্যাচারাল ফেয়ারনেস পেতে দারুণ প্রোডাক্ট
ত্বক

আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম | ন্যাচারাল ফেয়ারনেস পেতে দারুণ প্রোডাক্ট

আজকের রিভিউ-এর টপিক, আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম যেই রেঞ্জ-এ আয়ুষের আরও একটা প্রোডাক্ট আছে, স্যাফ্রন ফেইস ওয়াশ। সেটা ছিল আমার লেখা সাজগোজে ফার্স্ট রিভিউ...

ব্রাইট স্কিন পেতে এবং ফিট থাকতে টারমারিক মিল্ক কীভাবে সাহায্য করে?
বিউটি টিপস

ব্রাইট স্কিন পেতে এবং ফিট থাকতে টারমারিক মিল্ক কীভাবে সাহায্য করে?

প্রতিদিনের ব্যস্ততায় ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আমরা নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু শুধু প্রোডাক্ট ব্যবহারই নয়, স্কিন ব্রাইট...

 আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ | ত্বকে এনে দেবে গোল্ডেন গ্লো
ত্বক

 আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ | ত্বকে এনে দেবে গোল্ডেন গ্লো

আগেই বলে রাখি , সাজগোজে এটাই আমার ফার্স্ট রিভিউ। এর আগে লেখা হয় নি, কারণ আমি স্কিন কেয়ারেও আসলে নতুন! খুব বেশি প্রোডাক্ট ট্রাই করাও হয় নি আর রিভিউ দেয়...

আরও পড়ুন

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন
সুস্থতা

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন

ঝকঝকে সুন্দর সাদা দাঁত কে না চায়! মন খুলে হাসলেই ঠিক মুক্ত ঝরা হাসি যেন! কিন্তু ঝকঝকে সুন্দর সাদা দাঁত আজ হারিয়ে যাচ্ছে আজকালকার কিছু বাজে অভ্যাসের জন...

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!
ত্বক

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!

কেন গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম নিয়ে কথা বলছি? জানেন? বয়স বাড়ার সাথে সাথে বেটার, একটু রিচ অ্যান্টি এজিং ক্রিম খোঁজা মানেই কিন্তু সারাজীবন তরুণ থাকার...

ফ্যাটি লিভার ডায়েট | সুস্থ থাকুন ৩বেলার পরিকল্পিত আহারে!
ফিটনেস

ফ্যাটি লিভার ডায়েট | সুস্থ থাকুন ৩বেলার পরিকল্পিত আহারে!

মানুষের শরীর এমন যন্ত্র সদৃশ যাতে প্রত্যেকটি অঙ্গই খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এর মধ্যে একটি বিকল হয়ে পড়লে আরেকটি যেন ছন্দ হারায়। লিভার বা যকৃত মান...

আয়ুষ টারমারিক ফেইস ওয়াশ | কয়েক ওয়াশেই পান ব্রণমুক্ত ত্বক!
ত্বক

আয়ুষ টারমারিক ফেইস ওয়াশ | কয়েক ওয়াশেই পান ব্রণমুক্ত ত্বক!

আমার বয়স ২২। ভার্সিটি শেষ করে ইন্টার্নশিপ করছি আজ দু'মাস হলো। ভার্সিটিতে পড়াকালীন সময়ে স্কিনের তেমন কোন প্রবলেম ছিল না, মাঝেমাঝে দু-একটা পিম্পল উঠতো।...

লিভার সিরোসিস | যকৃতের এই রোগে মৃত্যুঝুঁকি কেন বেড়ে যায়?
সুস্থতা

লিভার সিরোসিস | যকৃতের এই রোগে মৃত্যুঝুঁকি কেন বেড়ে যায়?

মানব শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হলো লিভার বা যকৃৎ। সমস্ত দূষিত বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে লিভার। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ফ্যাটি লিভার ডিজিজ | ২টি প্রাকৃতিক উপায়ে হবে রিমিডি!
সুস্থতা

ফ্যাটি লিভার ডিজিজ | ২টি প্রাকৃতিক উপায়ে হবে রিমিডি!

ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে কতটা জানেন আপনি? বেশ কিছুদিন আগের কথা, খুব বেশী পরিশ্রম না করার পরেও খুব ক্লান্ত অনুভব করতাম। মাথা ঘুরাতো, ক্ষুধা মন্দা সব কিছ...

…