আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ | ত্বকে এনে দেবে গোল্ডেন গ্লো

ফাইজা আলম · Apr 24, 2019 · 1 min read

 আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ | ত্বকে এনে দেবে গোল্ডেন গ্লো

আগেই বলে রাখি , সাজগোজে এটাই আমার ফার্স্ট রিভিউ। এর আগে লেখা হয় নি, কারণ আমি স্কিন কেয়ারেও আসলে নতুন! খুব বেশি প্রোডাক্ট ট্রাই করাও হয় নি আর রিভিউ দেয়াও হয় নি। তাছাড়া প্রোডাক্ট-এর পেছনে অনেক খরচ করতেও আমার একটু কেমন যেন লাগে এখনও! নিশ্চয়ই অনেকেই আমার ব্যাপারটা বুঝতে পারছেন, তাই না? ভাবলাম, তবুও নিজের ব্যবহার করা এই  আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ নিয়ে রিভিউ দিলে যদি কারও হেল্প হয়! সেটাই ভালো... তাই লেখাটা শুরু করলাম।

প্রোডাক্টটা কি?

এটা হচ্ছে, লিভার আয়ুষ ন্যাচারাল ফেয়ারনেস স্যাফ্রন ফেইস ওয়াশ (Lever Ayush Natural Fairness Saffron Face wash)।

স্যাফ্রন মানে হচ্ছে- জাফরান বা কেশর। পৃথিবীর অন্যতম আয়ুর্ভেদিক উপকরণ। অসম্ভব সুন্দর রঙ আর গন্ধের এই আয়ুর্ভেদিক উপকরণটি আমার কাছে খুবই আকর্ষনীয় লাগে।

আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ সম্পর্কে যা যা দেখেছিলাম

আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ এর উপাদান - shajgoj.com

এতে জাফরানের নির্যাসের পাশাপাশি আছে কুমকুমাদি তেল।  এই জিনিসটা কী আমি আগে জানতাম না! এরপর খুঁজে খুঁজে বের করলাম যে কুমকুমাদি তেল অনেক প্রাচীন একটা আয়ুর্বেদিক ফর্মুলা, যাতে আছে স্কিন-এর দাগ ছোপ কমানো, স্কিন কোয়ালিটি ইমপ্রুভ করার মতো ১৪ টা প্রুভেন হার্বের ব্লেণ্ড!

দাম টাম কেমন?

৮০ গ্রামের টিউবটা আমি কিনেছিলাম ১৬০ টাকায়!

প্যাকেজিং?

আয়ুষ ফেইস ওয়াশ - shajgoj.com

স্যাফ্রন ফেইস ওয়াশ-এরপ্যাকেজিং-এর একটা ছবি দিয়ে দিলাম।

দেখতেই পাচ্ছেন এটা টিউব প্যাকেজ-এ আসে। টিউব নিয়ে আসলে জার্নি করা বা ব্যাগে রাখায় খুব সুবিধা, তাই না? আমি সবসময় আমার ব্যাগে টিউবটা নিয়ে কলেজে গিয়েছি। আজ পর্যন্ত ঝামেলা হয় নি। তাই, বলব প্যাকেজিং কোয়ালিটি ভালোই।

ছবিতে দেখতে পাচ্ছেন এটার ক্যাপটা হচ্ছে ফ্লিপ টপ ক্যাপ।

প্যাকেজিং-এ এই টিউবে কতটুকু কুমকুমাদি তেল, জাফরান আছে তা খুব ক্লিয়ারলি দেয়া আছে। আর আছে প্রোডাক্ট-এর ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারিং ডেট।

টেক্সচার

আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ এর টেক্সচার - shajgoj.com

এটা একটা ক্রিমি টেক্সচার-এর ফেইস ওয়াশ।  এক মটর দানার মতো পরিমাণের ফেইস ওয়াশ হাতে নিয়ে পানি মিক্স করলেই বেশ অনেকটা ফেনা হয়ে যায়! আমি অ্যাকচুয়ালি যত ফেইস ওয়াশ লাগবে প্রতি ওয়াশে ভেবেছিলাম তার চেয়ে অনেক অনেক কম ফেইস ওয়াশ লাগে!

প্রথম কয়েকদিন তো নরমাল ফেইস ওয়াশের মতো গাদাখানিক হাতে নিয়ে পানি দিয়ে মুখে ঘষাঘষি স্টার্ট করলাম! এরপর দেখি, ওমা! একি? ফেনা হয়েই যাচ্ছে!

এরপর বুঝলাম পরিমাণ আসলে আমি যা নিয়েছি তার অর্ধেক হলে ঠিক হত!

আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ আমার কেমন লাগলো?

প্রথমেই বলি এটা কেমন ক্লিন করে।

আমি ডেইলি এই ফেইস ওয়াশটা ২-৩ বার ইউজ করেছি। সকালে একবার, খুব দরকার হলে দুপুরে আর রাতে তো অবশ্যই...!

লিভার আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশের টিউবে লেখা আছে, এটা স্কিনে একটা গোল্ডেন গ্লো নিয়ে আসবে। রেগ্যুলার ইউজ করলে আসলেই গোল্ডেন গ্লো চলে আসে!

আর নরমাল ফেইস ওয়াশ ইউজ করার ১-২ ঘণ্টা পর স্কিন-এ যে কালচে একটা ভাব চলে আসে, অনেক তেল এসে চিটচিটে একটা ফিল আসে যে জন্য স্কিনটা অনেক ডাল, রাফ আর টায়ার্ড লাগে, ঐ ব্যাপারটা না আমি একেবারেই দেখি নি!

এই কারণেই আসলে অবাক হয়ে এক টানে এক্কেবারে রিভিউ লিখতে বসে গেলাম!

এবার তাহলে এক নজরে একটু দেখি !

এটার ঘ্রাণ ভালোই। স্মেলটা আসলে এটার ভেতরে থাকা হারবাল কুমকুমাদি তেল আর জাফরানেরই।  যাদের পিওর হারবাল স্মেল ভালো লাগে আমার মনে হয় তারা এই স্মেলটা বেশ এনজয় করবেন!!

এইতো! মোটামুটি সবটুকু কাভার করে ফেললাম। এই প্রাইস-এ এই কোয়ালিটির আর একদম আসল কুমকুমাদি তেল , জাফরান অ্যাড করা প্রোডাক্ট ট্রাই করতে পেরেই আসলে আমি খুশি!

আশা করি ফিউচারে আরও অনেক অনেক প্রোডাক্ট ট্রাই করে আপনাদের জন্য আরও অনেক রিভিউ নিয়ে আসতে পারব। আজ এখানেই শেষ করি?

 

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম | ন্যাচারাল ফেয়ারনেস পেতে দারুণ প্রোডাক্ট
ত্বক

আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম | ন্যাচারাল ফেয়ারনেস পেতে দারুণ প্রোডাক্ট

আজকের রিভিউ-এর টপিক, আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম যেই রেঞ্জ-এ আয়ুষের আরও একটা প্রোডাক্ট আছে, স্যাফ্রন ফেইস ওয়াশ। সেটা ছিল আমার লেখা সাজগোজে ফার্স্ট রিভিউ...

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!
ত্বক

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!

আমি মুনা। ইউনিভার্সিটিতে পড়ছি। ভার্সিটি লাইফ মানেই পড়াশোনার পাশাপাশি অনেক অনেক এক্সটা কারিকুলার অ্যাকটিভিটিজ আর আড্ডা। তার মানে সকাল থেকে সন্ধ্যা বাহি...

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন
রিভিউ

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

'ঘুম থেকে ওঠার পর ফেইসে হাত দিতেই বেশ চিটচিটে ফিল হলো। বাইরে যেয়েও একই অবস্থা! আবার দিন দিন একনে প্রবলেমও বাড়ছে। এই অয়েল আর একনে কি কোনোভাবেই কন্ট্রোল...

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে
ত্বকের যত্ন

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে

মুখের সৌন্দর্য নষ্ট করার আতংকের নামই ব্রণ। ব্রণ আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ব্রণ আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন- ত্বকের তৈলাক্ততা বেড়ে...

আরও পড়ুন

ছেলেদের জন্য সেরা ৩টি ফেইস ওয়াশ | কোনটা আপনার জন্য রাইট চয়েজ?
ত্বকের যত্ন

ছেলেদের জন্য সেরা ৩টি ফেইস ওয়াশ | কোনটা আপনার জন্য রাইট চয়েজ?

ছেলেদের স্কিন কেয়ার বলতে গেলে সাবান বা ফেইস ওয়াশেই সীমাবদ্ধ। ময়েশ্চারাইজারের ব্যবহার অথবা সপ্তাহে একদিন স্ক্রাব ব্যবহার করতে হবে বা করা উচিৎ, এটা অনেক...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

বায়োরে ডিপ পোর ক্লিনজার | ত্বকের ময়লা সব হবে দূর এক নিমিষেই
ত্বক

বায়োরে ডিপ পোর ক্লিনজার | ত্বকের ময়লা সব হবে দূর এক নিমিষেই

এই প্রচণ্ড গরমে আমরা যারা অয়েলি স্কিনের অধিকারী/অধিকারিণী, তাদের চেয়ে বাজে অবস্থা কি আর কারও আছে? সারাদিনই মনে হয় স্কিনের প্রতিটা পোর দিয়ে তেল বের হচ্...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ খুঁজছেন?
রিভিউ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ খুঁজছেন?

পানামের প্রাচীন আভিজাত্য এখন নতুন রূপে! কি, এই লাইনটা দেখে একটু চমকে গেলেন? 'পানাম' স্কিন কেয়ার ব্র্যান্ডের নামটা দেখে আমারও বেশ ইন্টারেস্টিং লেগেছিলো...

ইমবিউ | বৈশাখের পর স্কিনের যত্ন হবে ৫টি দারুণ প্রোডাক্টে
ত্বক

ইমবিউ | বৈশাখের পর স্কিনের যত্ন হবে ৫টি দারুণ প্রোডাক্টে

আগামীকাল পহেলা বৈশাখ। সবাই বৈশাখের জন্য রেডি হচ্ছেন নিশ্চয়ই! বর্ষ বরণের খুশিতে সেদিন সবাই আমরা মনের মত সাজাই নিজেদের। তাই বৈশাখকে কেন্দ্র করে এখনতো মে...

তৈলাক্ত ত্বকের যত্নে কার্যকরী ৪টি ফেইস ওয়াশ
রিভিউ

তৈলাক্ত ত্বকের যত্নে কার্যকরী ৪টি ফেইস ওয়াশ

“তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেইস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করবো?” এমন প্রশ্ন আমরা অহরহ পেয়ে থাকি। আমাদের একেক জনের স্কিন টাইপ একজন অন্যজন হতে ভিন্ন। তাই ভ...

…