বায়োরে ডিপ পোর ক্লিনজার | ত্বকের ময়লা সব হবে দূর এক নিমিষেই

তাবাসসুম তিরানা · Apr 17, 2019 · 1 min read

বায়োরে ডিপ পোর ক্লিনজার | ত্বকের ময়লা সব হবে দূর এক নিমিষেই

এই প্রচণ্ড গরমে আমরা যারা অয়েলি স্কিনের অধিকারী/অধিকারিণী, তাদের চেয়ে বাজে অবস্থা কি আর কারও আছে? সারাদিনই মনে হয় স্কিনের প্রতিটা পোর দিয়ে তেল বের হচ্ছে এবং বাইরের ধুলা ময়লা সব টেনে স্কিনের উপরে একটা লেয়ার তৈরি করছে! কী একটা গা ঘিনঘিনে অবস্থা, তাই না? মুখ যতবারই ফেইস ওয়াশ দিয়ে ক্লিন করি না কেন, ১-২ ঘণ্টা পরই আবার যেই তেলের খনি সেই তেলের খনি!! তাই খুঁজছিলাম একটা ভালো অয়েল কনট্রোলিং ডিপ ক্লিঞ্জিং ফেইস ওয়াশ! কিন্তু বাজারের সব অয়েলি স্কিনের ফেইস ওয়াশ আমার আগেই ট্রাই করা! নতুন কী কিনব বুঝতে পারছিলাম না! এরপর সাজগোজ গ্রুপেরই এক মেম্বার আপু সাজেস্ট করলো এই নতুন বায়োরে ডিপ পোর ক্লিনজার প্রোডাক্টটি! সেটা আরও মোটামুটি ৪০-৪৫ দিন আগের ঘটনা!

বায়োরে ডিপ পোর ক্লিনজার প্রোডাক্টটি - shajgoj.com

ভাবলাম, এই বায়োরে ডিপ পোর চারকোল ক্লিনজার (BIORE Deep Pore Charcoal Cleanser)-টা যেহেতু এখনও অনেকেই ট্রাই করে নি এবং এটা সম্পর্কে সবাই তেমন কিছু জানেও না, লিখেই ফেলি একটা রিভিউ।

আগে বায়োরে ডিপ পোর ক্লিনজার প্রোডাক্টটির দামটা জানিয়ে দেই?

২০০ মিলি ফেইস ওয়াশ-এর প্রাইস ৯০০/- টাকা। যা বডিশপ বা নিউট্রজিনার কমপ্যারিজন-এ বেশ সাশ্রয়ী মনে হয়েছে আমার কাছে। আমি যখন শপ.সাজগোজ.কম থেকে অর্ডার দিয়েছি এটা তখন এটার উপরে কোনও সেল ছিল না। তাই সেল চলাকালীন সময়ে যারা এটা কিনে ফেলতে পারবেন তারা আরও সেভ করবেন! সেল-এ এখন ৭৯৯/- টাকায় পাওয়া যাচ্ছে।

শপ সাজগোজে বায়োরে ডিপ পোর ক্লিনজার প্রোডাক্টটি - shajgoj.com

এবার আসি বায়োরে ডিপ পোর ক্লিনজার প্রোডাক্টটির প্যাকেজিং-এ

বোতলটা দেখতে ডার্ক মনে হলেও আসলে এটা একদম স্বচ্ছ। ভেতরের ফেইস ওয়াশ-টা আসলে ডার্ক ব্ল্যাক টাইপ। লিকুইড-এর ভেতরে ছোট ছোট চারকোলের দানা দেখা যায় বলে আমার ধারণা। এটা পাম্প বোতল হওয়ায় যে কোনোভাবে ব্যাগে ক্যারি করা ইজি। প্রোডাক্টের গায়েই এর ইনগ্রেডিয়েন্টস নিয়ে ডিটেইলস-এ লেখা আছে।

বায়োরে ডিপ পোর ক্লিনজার প্রোডাক্ট প্যাকেজিং - shajgoj.com

বায়োরে ডিপ পোর ক্লিনজার ইউজ করে কেমন লাগলো?

ফেইস ওয়াশ-টা হাতে নেয়ার পর আরও স্বচ্ছ মনে হয়। এটায় বেশ ভালোরকমের মেনথলের একটা রিফ্রেশিং স্মেল পাওয়া যায়। অনেকে এধরনের স্মেল পছন্দ করে না, কিন্তু আমার এই কুলিং স্মেল ভালোই লাগে।

কিন্তু এটা নরমাল সোপ বা ফোমিং ফেইস ওয়াশ-এর মতো অনেকখানি ফেনা তৈরি করে না। সামান্য বাবলেই স্কিন বেশ ভালোভাবে ক্লিন হয়ে যায়। তাই অযথা অনেকখানি ফেইস ওয়াশ নিয়ে হাত ভর্তি ফেনা তৈরি করার চেষ্টা করে লাভ নেই।

বায়োরে ডিপ পোর ক্লিনজার হাতে ব্যবহার - shajgoj.com

আমি ফেইস ওয়াশ ফোম দিয়ে ১ মিনিট মুখ হালকা হাতে ম্যাসাজ করি, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলি। ধোয়ার পর মুখ খুব স্কুইকি ক্লিন মনে হয়! আর আমার সুপার অয়েলি স্কিনেও ৪-৫ ঘণ্টা একদম ম্যাট থাকে। এই প্রচণ্ড গরমে মুখ ধোঁয়ার পর যে ঠাণ্ডা ঠাণ্ডা ভাবটা থাকে সেটাও খুবই এঞ্জয়েবল! কিন্তু আমার মনে হয় যেহেতু এই ফেইস ওয়াশ-টা চারকোল দিয়ে স্কিনের অয়েল একদম পরিস্কার করে ফেলে এটা হয়ত ড্রাই বা ডিহাইড্রেটেড স্কিনে তেমন ভালো কাজ করবে না!

যাদের স্কিন আমার মতো অনেক বেশি অয়েলি তাদের জন্য এই ফেইস ওয়াশ-টা বেস্ট হবে। এটা ইউজ করার পর থেকে আমার ছোট ছোট ব্রেকআউট আর হোয়াইটহেড প্রবলেম অনেক কমে গেছে তাই সেদিক থেকেও আমি একে দশে দশ মার্ক দেব!

ও আরেকটা কথা! এটা কিন্তু একটা নরমাল ফেইস ওয়াশ, তাই মেকআপ রিমুভার কিন্তু আপনার আলাদাভাবে ইউজ করতে হবে! ফেইস ওয়াশ দিয়েই মেকআপ-টেকআপ সব পরিস্কার হবে ভাবলে ভুল করবেন।

তাই সব মিলিয়ে-

১. এটা খুবই এফিশিয়েন্ট একটা ডিপ ক্লিনজার, যা বেসিকালি স্কিন খুব ভালোভাবে ক্লিন করে, পোরের ভেতরের অয়েল শুষে বের করে দেয়। এর ফলে স্কিন ৪-৫ ঘণ্টা ইজিলি অয়েল ফ্রি থাকে।

২. ছোট ছোট ব্রেকআউট কনট্রোল করে।

৩. ঠাণ্ডা একটা সেনসেশন দেয় যা গরমে খুবই সুদিং!

৪. দামের তুলনায় পরিমাণে অনেক বেশি ফেইস ওয়াশ পাওয়া যায়, তাই ভ্যালু ফর মানি!

কিন্তু, এটা অয়েলি একনে প্রন স্কিনের জন্য যতটা ভালো হবে, স্কিন খুব ড্রাই আর ম্যাচিওর হলে হয়ত এতো ভালো রেজাল্ট আপনি নাও পেতে পারেন। এটাই আমার হিসাব বলে।

তো এই ছিল আমার ইউজ করা লেটেস্ট বাজেট ফ্রেন্ডলি অয়েল কনট্রোলিং ফেইস ওয়াশ-এর রিভিউ... ভবিষ্যতে হয়ত এধরনের বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে আরও লিখব। আজ এটুকুই।।

 

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন
রিভিউ

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

'ঘুম থেকে ওঠার পর ফেইসে হাত দিতেই বেশ চিটচিটে ফিল হলো। বাইরে যেয়েও একই অবস্থা! আবার দিন দিন একনে প্রবলেমও বাড়ছে। এই অয়েল আর একনে কি কোনোভাবেই কন্ট্রোল...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে
ত্বকের যত্ন

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে

মুখের সৌন্দর্য নষ্ট করার আতংকের নামই ব্রণ। ব্রণ আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ব্রণ আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন- ত্বকের তৈলাক্ততা বেড়ে...

তৈলাক্ত ত্বকের যত্নে কার্যকরী ৪টি ফেইস ওয়াশ
রিভিউ

তৈলাক্ত ত্বকের যত্নে কার্যকরী ৪টি ফেইস ওয়াশ

“তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেইস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করবো?” এমন প্রশ্ন আমরা অহরহ পেয়ে থাকি। আমাদের একেক জনের স্কিন টাইপ একজন অন্যজন হতে ভিন্ন। তাই ভ...

আরও পড়ুন

ছেলেদের জন্য সেরা ৩টি ফেইস ওয়াশ | কোনটা আপনার জন্য রাইট চয়েজ?
ত্বকের যত্ন

ছেলেদের জন্য সেরা ৩টি ফেইস ওয়াশ | কোনটা আপনার জন্য রাইট চয়েজ?

ছেলেদের স্কিন কেয়ার বলতে গেলে সাবান বা ফেইস ওয়াশেই সীমাবদ্ধ। ময়েশ্চারাইজারের ব্যবহার অথবা সপ্তাহে একদিন স্ক্রাব ব্যবহার করতে হবে বা করা উচিৎ, এটা অনেক...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ খুঁজছেন?
রিভিউ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ খুঁজছেন?

পানামের প্রাচীন আভিজাত্য এখন নতুন রূপে! কি, এই লাইনটা দেখে একটু চমকে গেলেন? 'পানাম' স্কিন কেয়ার ব্র্যান্ডের নামটা দেখে আমারও বেশ ইন্টারেস্টিং লেগেছিলো...

ত্বকে ব্রণ কিংবা একনে কমবে দারুণ একটি ফেইস ওয়াশে!
রিভিউ

ত্বকে ব্রণ কিংবা একনে কমবে দারুণ একটি ফেইস ওয়াশে!

আমরা যারা ত্বকে ব্রণ কিংবা একনে নিয়ে ভুগছি, তাদের ত্বকে বরাবরই দরকার বাড়তি যত্ন। আর এই যত্নের জন্য প্রথম ধাপেই দরকার পড়ে ভালো মানের একটি ফেইস ওয়াশ। কি...

অল স্কিন টাইপের জন্য স্যুইটেবল ব্রাইটেনিং ফেইস ওয়াশ
রিভিউ

অল স্কিন টাইপের জন্য স্যুইটেবল ব্রাইটেনিং ফেইস ওয়াশ

‘ঘুরে এলাম পানাম, সাথে নিয়ে এলাম পানাম’। কী অবাক হচ্ছেন কথাটি শুনে? ভাবছেন পানাম ঘুরে কী করে পানাম সাথে নিয়ে এলাম? এখানে কিন্তু পানামের স্মৃতির কথা মো...

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?

এখন আমরা সবাই নিজের যত্ন নিয়ে অনেক বেশি সচেতন, বিশেষ করে স্কিনকেয়ারের ক্ষেত্রে। আর স্কিনকেয়ারের প্রথম ধাপটি হলো ক্লেনজিং। এখন এমন হয়তো কাউকেই খুঁজে প...

ইমবিউ | বৈশাখের পর স্কিনের যত্ন হবে ৫টি দারুণ প্রোডাক্টে
ত্বক

ইমবিউ | বৈশাখের পর স্কিনের যত্ন হবে ৫টি দারুণ প্রোডাক্টে

আগামীকাল পহেলা বৈশাখ। সবাই বৈশাখের জন্য রেডি হচ্ছেন নিশ্চয়ই! বর্ষ বরণের খুশিতে সেদিন সবাই আমরা মনের মত সাজাই নিজেদের। তাই বৈশাখকে কেন্দ্র করে এখনতো মে...

…