আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম | ন্যাচারাল ফেয়ারনেস পেতে দারুণ প্রোডাক্ট

sub-editor · May 05, 2019 · 1 min read

আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম | ন্যাচারাল ফেয়ারনেস পেতে দারুণ প্রোডাক্ট

আজকের রিভিউ-এর টপিক, আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম যেই রেঞ্জ-এ আয়ুষের আরও একটা প্রোডাক্ট আছে, স্যাফ্রন ফেইস ওয়াশ। সেটা ছিল আমার লেখা সাজগোজে ফার্স্ট রিভিউ। জানি না কেমন হয়েছিল! কিন্তু বেশি চিন্তা না করে সাহস করে ক্রিমটারও রিভিউ লিখে ফেললাম।

ক্রিমটা ফেইস ওয়াশ-এর সাথেই কেনা ছিল। তাই প্রায় ১ মাস ১৩-১৪ দিনের মতো ডেইলি ইউজ করেছি অলরেডি। বাট আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম কেমন লাগলো আমার বলার আগে রিলেটেড সব ইনফরমেশন দিয়ে দেই।

আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম - দাম?

Lever Ayush Natural Fairness Saffron Face Cream - shajgoj.com

লিভার আয়ুষ ন্যাচারাল ফেয়ারনেস স্যাফ্রন ফেইস ক্রিম (Lever Ayush Natural Fairness Saffron Face Cream) ৫০ গ্রাম টিউবের দাম পড়েছে ১৫০/- টাকা।

প্রোডাক্ট ক্লেইম

আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম এর প্রোডাক্ট ক্লেইম - shajgoj.com

খেয়াল করলাম ফেইস ওয়াশ-এর রিভিউ-টায় আয়ুষের কনসেপ্ট নিয়ে তেমন কিছু লিখি নি... এবার লিখব।

আয়ুষের প্রোডাক্টগুলোর কনসেপ্ট এসেছে ৫০০০ বছর আগের আয়ুর্ভেদিক জ্ঞান থেকে। সেই প্রাচীন রেসিপিতে দেখা গেছে স্কিনের ব্রাইটনেস বাড়াতে, দাগছোপ কমাতে সবচেয়ে বেশি কাজে আসে জাফরান বা স্যাফ্রন নির্যাস আর কুমকুমাদি তেল।

আয়ুষ স্যাফ্রন নির্যাস আর কুমকুমাদি তেল ইউজ করেছে এখানে।

প্যাকেজিং

ক্রিমটা অস্বচ্ছ টিউবে আসে। এটাই ভালো। জারের মধ্যে যেসব ক্রিম পাওয়া যায় ওগুলো বারবার হাত দিয়ে তুলতে হয় বলে খুবই আনহাইজেনিক হয়। তাই টিউব প্যাকেজিং বেস্ট! ক্যারি করা ইজি। এটার মুখটা স্ক্রু ক্যাপ সিস্টেমের।

আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম ইউজ কিভাবে করব?

প্রথমে স্কিন ফেইস ওয়াশ দিয়ে ক্লিন করে নিন (আয়ুষের ২টি আয়ুর্ভেদিক ফেইস ওয়াশ রয়েছে)। এরপর একদম খরখরে হয়ে শুকিয়ে যাবার আগেই ডট করে সারা ফেইসে ক্রিমটা লাগিয়ে নিন। এবার আলতো হাতে ম্যাসাজ করলেই ব্যস... হয়ে গেল!

অবশ্য, আমি টোনার ইউজ করি। তাই আমি আগে টোনার দিয়ে ৩০-৪০ সেকেন্ড ওয়েট করে এই ক্রিমটা উপরের পদ্ধতিতে লাগাই।

আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম নিয়ে আমার যতো কথা

প্রথমেই আমি যেটা নোটিশ করলাম সেটা হল, ক্রিমটার টেক্সচার লাইট ওয়েট।

একদম লাইট বেইজ-এ সাস্পেন্ডেড ছোট ছোট ক্রিম পার্টিকেল, যেগুলো একটু ম্যাসাজ করলে স্কিন-এ সে নরমাল ক্রিমের মতই মিশে যায়। জানি না ছবিতে টেক্সচার কতটুকু এসেছে, তবুও দেখুন।

আয়ুষ স্যাফ্রন ফেইস ক্রিম হাতে এপ্লাই - shajgoj.com আমি না প্রথমে ভেবেছিলাম যেহেতু এটা অয়েলি স্কিন স্পেসিফাইড প্রোডাক্ট না সুতরাং এটা অনেক হেভি হবে। আমার স্কিন টাইপ এমনিতে অয়েলি। কিন্তু শীতের সময়ে নরমাল টু ড্রাই। তাই এই একই ক্রিম গরম চলে আসার পরেও ইউজ করা যাবে কিনা ভাবছিলাম।

কিন্তু ক্রিমটা স্কিন-এ ব্লেণ্ড করার ৫-৭ সেকেন্ডের ভেতরেই পুরো ম্যাট একটা লুক চলে আসে!! ড্রাই না কিন্তু! ম্যাট!!

ইউজ করার পরপর স্কিনে একটা ইভেন টোন থাকে। তাই যারা ইনস্ট্যান্ট ব্রাইটনেস-এর জন্য কিছু খুঁজছেন তাদের জন্য এটা কাজ করবে আমার মতে।

আর গত মাসে ইউজ করে আমি স্কিন-এ কোনও ব্রেকআউট বা সাইড ইফেক্ট দেখি নি। বরং আমার মনে হচ্ছে,  শীতে আমার ঠোটের দুই পাশে বেশ ডার্ক প্যাচ পড়েছিল (যেটা অনেকেরেই পড়ে, প্রবলেমটা খুবই বিরক্তিকর তাই না?) সেই প্যাচ একটু লাইট হয়েছে।

তাই, আমার মতো যারা ডেইলি ইউজ করার জন্য একটা এভ্রিডে ময়েশ্চারাইজার খুঁজছেন, যেটা থাকবে হাতের নাগালে কিন্তু কোনও ক্ষতিকর কেমিক্যাল বা সাইড ইফেক্ট থাকবে না তারা এই ক্রিমটা ট্রাই করতে পারেন।

এইতো। হয়ে গেল রিভিউ! আপনাদের মাঝে কেউ এই স্যাফ্রন ফেয়ারনেস ক্রিমটা ইউজ করে থাকলে জানাবেন কেমন লাগলো। আর আয়ুষ ব্র্যান্ডের আরও কিছু প্রোডাক্ট ট্রাই করার চিন্তা করছি। ভালো লাগলে আবার লিখব।

আজ এটুকুই।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!
ত্বক

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!

আমি মুনা। ইউনিভার্সিটিতে পড়ছি। ভার্সিটি লাইফ মানেই পড়াশোনার পাশাপাশি অনেক অনেক এক্সটা কারিকুলার অ্যাকটিভিটিজ আর আড্ডা। তার মানে সকাল থেকে সন্ধ্যা বাহি...

 আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ | ত্বকে এনে দেবে গোল্ডেন গ্লো
ত্বক

 আয়ুষ স্যাফ্রন ফেইস ওয়াশ | ত্বকে এনে দেবে গোল্ডেন গ্লো

আগেই বলে রাখি , সাজগোজে এটাই আমার ফার্স্ট রিভিউ। এর আগে লেখা হয় নি, কারণ আমি স্কিন কেয়ারেও আসলে নতুন! খুব বেশি প্রোডাক্ট ট্রাই করাও হয় নি আর রিভিউ দেয়...

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!
ত্বক

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!

কেন গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম নিয়ে কথা বলছি? জানেন? বয়স বাড়ার সাথে সাথে বেটার, একটু রিচ অ্যান্টি এজিং ক্রিম খোঁজা মানেই কিন্তু সারাজীবন তরুণ থাকার...

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন
সুস্থতা

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন

ঝকঝকে সুন্দর সাদা দাঁত কে না চায়! মন খুলে হাসলেই ঠিক মুক্ত ঝরা হাসি যেন! কিন্তু ঝকঝকে সুন্দর সাদা দাঁত আজ হারিয়ে যাচ্ছে আজকালকার কিছু বাজে অভ্যাসের জন...

আরও পড়ুন

লিভার আয়ুষ টারমারিক ক্রিম | একটি কার্যকর অ্যান্টি মার্কস চয়েজ
ত্বক

লিভার আয়ুষ টারমারিক ক্রিম | একটি কার্যকর অ্যান্টি মার্কস চয়েজ

গতবার তো আয়ুষের টারমারিক ফেইস ওয়াশের রিভিউ লিখেছিলাম। আজকে ঐ রেইঞ্জেরই অ্যান্টি মার্কস ক্রিম মানে লিভার আয়ুষ টারমারিক ক্রিম নিয়ে লিখব। আগেরবারও লিখেছ...

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন
রিভিউ

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

'ঘুম থেকে ওঠার পর ফেইসে হাত দিতেই বেশ চিটচিটে ফিল হলো। বাইরে যেয়েও একই অবস্থা! আবার দিন দিন একনে প্রবলেমও বাড়ছে। এই অয়েল আর একনে কি কোনোভাবেই কন্ট্রোল...

একনে প্রন স্কিনের যত্নে বাজেট ও কনসার্ন অনুযায়ী সেরা ৫টি ফেইস ওয়াশ
ত্বক

একনে প্রন স্কিনের যত্নে বাজেট ও কনসার্ন অনুযায়ী সেরা ৫টি ফেইস ওয়াশ

অয়েলি স্কিন মানেই তেল চিটচিটে ফেইস আর একনে প্রবলেম! যতই ফেইস ক্লিন করা হোক না কেন, ততই যেন সিবাম প্রোডাকশন বাড়তে থাকে। এমন ধরনের স্কিনে কোন ফেইস ওয়াশ...

ফেইস অয়েল আর সিরাম কখন কোনটা ব্যবহার করবেন?
ত্বকের যত্ন

ফেইস অয়েল আর সিরাম কখন কোনটা ব্যবহার করবেন?

সময়ের সাথে সাথে স্কিনকেয়ার ট্রেন্ডে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনের সূত্র ধরেই আমরা মার্কেটে বিভিন্ন ফর্মুলার নতুন নতুন স্কিনকেয়ার...

কজআরএক্স সেনটেলা ব্লেমিশ ক্রিমেই দূর হবে ব্রণ ?
ত্বক

কজআরএক্স সেনটেলা ব্লেমিশ ক্রিমেই দূর হবে ব্রণ ?

প্রচণ্ড অয়েলি আর একনেপ্রন স্কিনের অধিকারী হিসেবে ১০০% ক্লিয়ার স্কিনের অধিকারী হওয়ার সৌভাগ্য আমার কোনদিনও হয় নি! খুব ভালো অবস্থায় স্কিন থাকলেও হয়ত চিনে...

…