মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

sub-editor · Aug 24, 2017 · 1 min read

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা কেমন ফেটে ফেটে গেছে। ভাবছেন, এমন কেন হলো? মেকাপ তো সুন্দরভাবেই করেছিলাম। আর তখন তো এমন ছিলো না।আসলে, এটাকে বলে মেকাপ ক্রিজিং। মেকাপ করার কিছুক্ষণের মধ্যেই এমনটা অনেকেরই হয়।  কিন্তু, কিছু টিপস মাথায় রেখে মেকাপ করলে এমন হওয়ার সম্ভবনা অনেকাংশেই থাকে না।

(১) সর্বপ্রথম আমি যে বিষয়টি বলবো, তা হলো সবসময় চেষ্টা করবেন ওয়াটারপ্রুফ মেকাপ প্রোডাক্ট ব্যবহার করতে। বিশেষ করে আপনার ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ যেন ওয়াটারপ্রুফ হয়। এতে করে মেকাপ ক্রিজিং হওয়ার চান্স অনেক কম হয়ে যায়।

(২) মেকাপ ক্রিজিং রোধ করতে হলে মেকাপ সুন্দরভাবে অ্যাপ্লাই হওয়া দরকার। ক্লিন ফেইস মেকাপ অ্যাপ্লাই-এর জন্যে আদর্শ। তাই মেকাপ অ্যাপ্লাই এর আগে শিওর হয়ে নিতে হবে যে আপনার ফেইস একদম ক্লিন।

(৩) চোখের নিচে মেকাপ ক্রিজিং হওয়া থেকে রোধ করতে ব্যবহার করতে পারেন আই ক্রিম। এটি আই এড়িয়া হাইড্রেট রাখবে। এবং কনসিলার সুন্দরভাবে বসতে সাহায্য করবে।

(৪) মেকাপ শুরুর আগে কখনোই ময়েশ্চারাইজার এবং প্রাইমার বাদ দেয়া যাবে না। এগুলো অনেকাংশে ক্রিজিং এর হাত থেকে বাঁচায়।

[picture]

(৫) একগাদা ফাউন্ডেশন নিয়ে মুখে ব্লেন্ড করা বন্ধ করুন। আপনার শুধুমাত্র যতটুকু ফাউন্ডেশন দরকার শুধু ততটুকুই ব্যবহার করুন। পুরো মুখে ফাউন্ডেশন লাগানোর কোনোই দরকার নেই। যে সকল এড়িয়াতে আপনার কভারেজ দরকার শুধু সেই সকল এড়িয়াতেই ফাউন্ডেশন লাগান।

(৬) ফাউন্ডেশন, কনসিলার যা-ই লাগান না কেন, খুব থিন লেয়ারে লাগানোই আদর্শ।  ভালো হয়, একটি ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করা। এতে লেয়ারিং-টা থিন হয়। এক্সট্রা লেয়ারিং কিন্তু মেকাপ ক্রিজিং এর অন্যতম কারণ।

(৭) মেকাপ ক্রিজিং রোধ করার অন্যতম একটা উপায় হলো, ফাউন্ডেশন এবং  কনসিলারের ফর্মুলা যেন লাইটওয়েট হয়।

(৮) মুখের অয়েলিনেস থেকেও কিন্তু মেকাপ ক্রিজিং হয়। তাই ফাউন্ডেশন এবং কনসিলার ব্যবহারের পর একটি ব্লটিং-পেপার নিয়ে মুখে হালকা হালকা করে চেপে নিন। এতে মুখের এক্সট্রা অয়েলটুকু ব্লটিং-পেপারে চলে যাবে।

(৯) মেকাপ বেকিং। হ্যা, মেকাপ বেকিং এর মাধ্যমে মেকাপ ক্রিজিং রোধ করা যায়। মেকাপ বেক করা খুবই সহজ। একটি বিউটি স্পঞ্জে অনেকখানি লুজ পাউডার নিয়ে আপনার চোখের নিচে, স্মাইল লাইনে, লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে এক্সট্রা পাউডারটুকু একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিন।

(১০) সর্বশেষ টিপস যেটি দেবো, তা করতে কিন্তু একদমই ভুলবেন না। একটি মেকাপ সেটিং স্প্রে দিয়ে পুরো ফেস এ স্প্রে করে নিন। এতে আপনার পুরো মেকাপ লক থাকবে এবং ক্রিজিং হবে না।

আসলেই, মেকাপ করার পর যখন দেখেন, ক্রিজিং হয়ে গেছে  তখন মনে হয় পুরো পরিশ্রমই মাটি হলো। এছাড়া দেখতেও কিন্তু বাজে লাগে । যাই হোক, এখন তো জেনেই নিলেন যে কীভাবে মেকাপ ক্রিজ হওয়া রোধ করবেন। তাহলে আর চিন্তা কিসের?

ছবি - পিন্টারেস্ট ডট কম লিখেছেন – জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

আরও পড়ুন

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স
মেকআপ

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আজকাল আমরা সবাই কমবেশী মেকাপ ব্যবহার করে থাকি। কিন্তু মেকাপ করলেই তো শুধু হবে না, দিনশেষে মেকাপ তুলে ফেলা কিন্তু খুবই...

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট
মেকআপ

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট

সুন্দর মেকাপের জন্য যেমন ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট ত্বকের সাথে মিল রেখে কেনাটা জরুরি, তেমনি জরুরি মেকাপ অ্যাপ্লিকেশনের সরঞ্জামগুলো প্রয়োজন...

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!
মেকআপ

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!

চোখের নীচের ডার্ক সার্কেল, পিম্পলের দাগ লুকানো কিংবা স্কিনের যে কোনো ইমপারফেকশন ঢাকা – এক কথায়, কনসিলার ছাড়া বেসিক মেকআপ বলতে গেলে অসম্পূর্ণ। প্রতিদিন...

মেকাপ তুলুন প্রাকৃতিকভাবে
মেকআপ

মেকাপ তুলুন প্রাকৃতিকভাবে

মুখ থেকে মেকাপ তোলার জন্য এতদিনে নিশ্চয়ই বাজারের সমস্ত কিনজিং পণ্য একবার করে ব্যবহার করে ফেলেছেন ! এখনও নিশ্চয়ই কেউ কেউ সবচেয়ে ভালো মেকাপ রিমুভারট...

…