কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!

দুর্দানা চৌধুরী · Sep 15, 2022 · 1 min read

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!

চোখের নীচের ডার্ক সার্কেল, পিম্পলের দাগ লুকানো কিংবা স্কিনের যে কোনো ইমপারফেকশন ঢাকা – এক কথায়, কনসিলার ছাড়া বেসিক মেকআপ বলতে গেলে অসম্পূর্ণ। প্রতিদিনের মেকআপ রুটিনে যারা ফাউন্ডেশন এড়িয়ে চলেন তারাও কনসিলারের সাহায্যে চটজলদি স্মুথ আর ফ্ললেস স্কিন পেতে চান। কনসিলারের ফর্মুলা ফাউন্ডেশন থেকে বেশ খানিকটা ঘন হয় এবং এর কভারেজের কারণে স্কিনের ইমপারফেকশনগুলো সহজেই ঢেকে যায়। মেকআপ ব্যাগের অ্যাসেনশিয়াল একটি প্রোডাক্ট হলেও কনসিলারের একটা সমস্যা আমরা প্রায়ই দেখি, সেটা হলো ক্রিজিং। অর্থাৎ অ্যাপ্লাইয়ের কিছুক্ষণের মধ্যেই কনসিলার চামড়ায় ভাঁজ ফেলে পুরো লুকটা কেকি করে দেয়। এই কারণে স্কিন দেখতে নিষ্প্রাণ লাগে এবং বয়স বেশি মনে হয়। কীভাবে কনসিলার ক্রিজিং এড়ানো যায় সেটারই ৬টি হ্যাকস সম্পর্কে জানাবো আজকের ফিচারে।

কীভাবে কনসিলার ক্রিজিং এড়ানো যায়?

কনসিলার অ্যাপ্লিকেশন ও প্রিপারেশন সংক্রান্ত সঠিক ধারণা থাকলে এই বিড়ম্বনা এড়ানো সম্ভব। চলুন চটজলদি ৬টি দারুণ হ্যাকস জানা যাক যা দিয়ে সহজেই রোধ করা যাবে কনসিলার ক্রিজিং।

১) কনসিলার অ্যাপ্লাইয়ের আগে আইক্রিম ব্যবহার করা

কনসিলারের ফর্মুলা বেশ ঘন হয় এবং সাধারণত এতে ময়েশ্চায়ের পরিমাণ কম থাকে। এজন্য কনসিলার সহজেই স্কিনকে ড্রাই করে দেয়। ড্রাই স্কিনে সরাসরি ফুল কভারেজের কনসিলার অ্যাপ্লাই করলে তা সহজেই ক্রিজ করে। এ কারণে চোখের নীচের ড্রাই স্কিন আর কনসিলার দুটো মিলে আন্ডার আই এরিয়া হয়ে ওঠে আরও ডিহাইড্রেটেড এবং কনসিলার ফেটে গিয়ে খুবই বাজে দেখায়।

কনসিলার ক্রিজিং এড়াতে আইক্রিম অ্যাপ্লাই করা

চোখের নীচে ড্রাই স্কিনের কারণে হওয়া এ সমস্যা থেকে মুক্তি পেতে কনসিলার অ্যাপ্লাইয়ের আগে ব্যবহার করুন ভালো মানের আইক্রিম। আইক্রিম আপনার চোখের নিচের সেনসিটিভ অংশের আর্দ্রতা ধরে রাখবে এবং কনসিলার নিখুঁত ফিনিশিং দিবে।

২) লাইট ওয়েট কনসিলার বেছে নেয়া

অনেকে হেভি ও ফুল কভারেজ কনসিলারে স্বাচ্ছন্দ্য বোধ করলেও সচরাচর ব্যবহারের জন্য লাইট ওয়েট কনসিলারই উপযুক্ত। চেষ্টা করবেন এমন একটি কনসিলার বেছে নিতে যা লাইট ওয়েট, সেই সাথে প্রয়োজনীয় কভারেজও দেয়। এ ধরনের কনসিলারের আরেকটি বড় সুবিধা হলো এটি সহজেই স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এতে মেকআপ হয় আরও নিখুঁত ও সুন্দর। হেভি কভারেজ ও ওয়েটের কনসিলার শুকিয়ে যায় বলে কম সময়ে ব্লেন্ড করাও বেশ কষ্টকর। এটি স্কিনকেও ড্রাই করে ফেলে। যার কারণে কনসিলার সহজেই ক্রিজ করে।

৩) সঠিক উপায়ে কনসিলার ব্যবহার করা

কনসিলার কীভাবে অ্যাপ্লাই করতে হবে এ নিয়ে ইন্টারনেট ঘুরলে একেক জায়গায় একেক তথ্য পাওয়া যায়। তবে মেকআপ এর জগতে খুব প্রচলিত একটি কথা হচ্ছে, ‘লেস ইজ মোর’ অর্থাৎ ভালো ফলাফল পেতে হলে ব্যবহার করতে হবে অল্প পরিমাণ প্রোডাক্ট। কনসিলারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কনসিলার ক্রিজিংয়ের অন্যতম কারণ হলো অতিরিক্ত পরিমাণে অ্যাপ্লাই করা। প্রোডাক্ট বেশি হলে সেটা ব্লেন্ড করাও বেশ কষ্টসাধ্য। এই বিড়ম্বনা এড়াতে ট্রায়াঙ্গেল শেইপে কনসিলার অ্যাপ্লাই করে নিতে পারেন। এতে ফেইস ব্রাইট দেখাবে এবং এটা ডিসকালারেশনও ফিক্স করবে।

কনসিলার ব্যবহার

আন্ডার আই পাফিনেসের ভিজিবিলিটি কমাতে এই স্টেপটি দারুণ হেল্পফুল। কনসিলার অ্যাপ্লাইয়ের পর খুব বেশি রাব করা যাবে না, এতে মেকআপ আনইভেন দেখাবে। ভেজা স্পঞ্জ দিয়ে ড্যাব ড্যাব করে নিন, এতে মেকআপ লুক হবে পারফেক্ট ও ফ্ললেস।

৪) কনসিলার সেট করে নেয়া

কনসিলার কিছুক্ষণ পর ছড়িয়ে যায় বলে বাজেভাবে ক্রিজিং হয় এবং পুরো লুক নষ্ট করে দেয়! এ সমস্যা এড়াতে অ্যাপ্লাইয়ের পর ভালো মানের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিন। ট্রান্সলুসেন্ট পাউডার যেহেতু ড্রাই তাই এটি কনসিলার দীর্ঘসময় পরও ছড়িয়ে যেতে দেয় না।

৫) বেক করে নেয়া

বেকিং হচ্ছে বেশ খানিকটা পাউডার অ্যাপ্লাইয়ের পর কিছুক্ষণ একে সেট করতে দেয়া, এরপর ব্রাশের সাহায্যে অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলা। এতে মেকআপ লং লাস্টিং হয়। আমাদের মতো গরম এবং আর্দ্র আবহাওয়ায় মেকআপ গলে যাওয়া একটি বড় সমস্যা। কনসিলার যেহেতু ক্রিমি আর হেভি প্রোডাক্ট, তাই গরমে নষ্ট হওয়ার সম্ভাবনা আরও বেশি। এজন্য একে বেক করে নিলে দীর্ঘক্ষণ ঝামেলামুক্ত থাকা যায়।

কনসিলার ক্রিজিং এড়াতে বেক করে নিন

৬) বিউটি ব্লেন্ডার ব্যবহার করা

মেকআপ অ্যাপ্লিকেশনের সবচেয়ে কমন দুটি টুলস হচ্ছে ব্রাশ ও বিউটি ব্লেন্ডার। এ দুটির মাঝে বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলার অ্যাপ্লাই করা সবচেয়ে কার্যকর। এতে ইজিলি বেশ স্মুথ ফিনিশিং পাওয়া যায়। ব্রাশের সাহায্যে কনসিলার অ্যাপ্লাই করলে অনেক সময় ক্রিজি লুক দেয়। তাই ঝামেলা এড়াতে বিউটি ব্লেন্ডার ব্যবহার করাই শ্রেয়।

এই তো জেনে নিলেন, ক্রিজিং এড়ানোর জন্য দারুণ কয়েকটি হ্যাকস। এভাবে কনসিলার অ্যাপ্লাই করে দেখুন, ফ্ললেস মেকআপ পেতে আর কোনো ঝামেলাই হবে না! কনসিলারসহ অথেনটিক মেকআপ প্রোডাক্টস পেয়ে যাবেন সাজগোজে। অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের চারটি শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকেও কিনতে পারেন আপনার পছন্দের মেকআপ, স্কিন ও হেয়ার কেয়ার প্রোডাক্ট।

  ছবিঃ সাজগোজ

সম্পর্কিত লেখা

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?
মেকআপ

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?

'কনসিলার ও ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করেছি। তবু মেকআপ এমন কেকি হয়ে যাচ্ছে কেন? আবার একনে স্পটও ভিজিবল হয়ে আছে!’ আপনিও কি এই সমস্যা ফেইস করেছেন? তাহলে হতে...

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম
বেইজ মেকআপ

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম

মেকআপের জন্য অপরিহার্য একটি উপাদান হলো কনসিলার। চোখের ডার্ক সার্কেল ঢাকতে কিংবা ব্রণের দাগ ঢাকতে কনসিলারের জুড়ি নেই। কিন্তু হয়তো অনেকেরই জানা নেই যে শ...

কনসিলারের ব্যবহার | ১০টি টিপস জেনে মেকআপ রাখুন পারফেক্ট!
বেইজ মেকআপ

কনসিলারের ব্যবহার | ১০টি টিপস জেনে মেকআপ রাখুন পারফেক্ট!

কনসিলার কি শুধুই মুখের দাগ, চোখের ডার্ক সার্কেল ঢাকার জন্য? একদমই না। কনসিলারের আরো কিছু ব্যবহার রয়েছে, যা আমরা অনেকেই হয়তো জানি না। এই ব্যবহারগুলো জা...

আরও পড়ুন

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস
মেকআপ

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস

মেকআপ ব্যাগে ফাউন্ডেশন আর ফেইস পাউডারের সাথে আরেকটি জিনিস না রাখলেই নয়, সেটি হলো কনসিলার! একনে স্পট হাইড করা, ব্লেমিশ, ডার্ক সার্কেল, আনইভেন স্কিনটোন...

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য
বেইজ মেকআপ

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য

মেকাপ সচেতন নারীরা কম-বেশি সবাই কনসিলার ও কালার কারেক্টার শব্দ দুটির সাথে পরিচিত। কালার কারেক্টারের সাথে না হলেও কনসিলার চেনে না এমন মেয়ে নেই বললেই চল...

ত্বক উপযোগী সঠিক কনসিলার বাছাই করবেন কীভাবে?
বেইজ মেকআপ

ত্বক উপযোগী সঠিক কনসিলার বাছাই করবেন কীভাবে?

নানা রং ও টেক্সারের কনসিলার থেকে নিজের ত্বকের সাথে মানানসই কনসিলার খুঁজে বের করা খুব একটা সহজ কাজ নয়। কনসিলার এমন একটা জিনিস যা একটু এদিক সেদিক হলেই...

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?
মেকআপ

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?

ধরুন, আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, স্বাভাবিকভাবেই আপনি খুব এক্সাইটেড! বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন বলে আপনি অনেকক্ষণ সময় নিয়ে ফুল ফেইস মেকআপ করল...

প্রোডাক্ট রিভিউ | ম্যাক প্রো লংওয়্যার কনসিলার
মেকআপ

প্রোডাক্ট রিভিউ | ম্যাক প্রো লংওয়্যার কনসিলার

দাগ-ছোপ, ডার্ক সার্কেল ঢাকতে কনসিলারের জুড়ি নেই। বাজারে অনেক ধরনের কনসিলার রয়েছে। তার মধ্যে অত্যন্ত পপুলার একটি কনসিলার হচ্ছে - ম্যাক এর প্রো লং ওয়্যা...

নো ফাউন্ডেশন মেকআপ লুক কীভাবে ক্রিয়েট করবেন?
মেকআপ

নো ফাউন্ডেশন মেকআপ লুক কীভাবে ক্রিয়েট করবেন?

প্রতিদিন বাইরে যাওয়ার আগে ফেইস দেখতে টায়ার্ড ফ্রি ও রেডিয়েন্ট লাগুক এমনটা আমরা সবাই চাই। কিন্তু সত্যিটা হচ্ছে ভালোভাবে মেকআপ না করলে দেখতেও ভালো লাগে...

…