প্রোডাক্ট রিভিউ | ম্যাক প্রো লংওয়্যার কনসিলার

জান্নাতুল মৌ · Nov 06, 2016 · 1 min read

প্রোডাক্ট রিভিউ | ম্যাক প্রো লংওয়্যার কনসিলার

দাগ-ছোপ, ডার্ক সার্কেল ঢাকতে কনসিলারের জুড়ি নেই। বাজারে অনেক ধরনের কনসিলার রয়েছে। তার মধ্যে অত্যন্ত পপুলার একটি কনসিলার হচ্ছে - ম্যাক এর প্রো লং ওয়্যার কনসিলার।  আজকে আমি এই কনসিলারটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো।

ম্যাক প্রো লং ওয়্যার কনসিলারটি ৯ এম.এল এর একটি কাঁচের বোতলে থাকে। এর মুখে একটি  পাম্প রয়েছে। এটির ১৬ টি শেড রয়েছে।

 আমার অভিজ্ঞতা

ম্যাক প্রো লং ওয়্যার কনসিলারের সাথে আমার সখ্যতা প্রায় ২ বছর ধরে। এটি একটি ক্রিমি কনসিলার এবং এটি ফুল কভারেজ দেয়। আমি মূলত আমার ডার্ক সার্কেল ঢাকার জন্য কিনেছিলাম। কিন্তু এটি অনায়াসে আমার ফেস এর অন্যান্য স্পটও ঢেকে দেয়। এটি খুব সহজে স্কিনে বসে যায়। অনেক সময় চোখের নিচে কনসিলার ব্যবহার করার কিছুক্ষন পরে চোখের নিচে ছোট ছোট লাইন দেখা যায়। কিন্তু এই কনসিলারের ক্ষেত্রে এমন কিছুই হয় না। আমি এই কনসিলার ব্যবহার করে সারাদিন বাইরে ছিলাম এবং দিন শেষে আমার কনসিলার একদম ঠিক ছিল। এক্ষেত্রে  বলা যায় এটি একটি লং লাস্টিং কনসিলার।

 [picture]

এই কনসিলারের যে দিকগুলি আমার ভালো লেগেছে 

(১)  এটি খুবই থিক অথবা খুবই থিন নয়।
(২)  একগাদা কনসিলার ব্যবহারের প্রয়োজন হয় না। পরিমানে খুবই কম লাগে। এক ফোটা কনসিলারই পুরো চোখের ডার্ক সার্কেল কাভার করতে পারে।
(৩)  একটি পাম্পের সাহায্যে কনসিলারটি আসে। যা ব্যবহারের ক্ষেত্রে খুবই হাইজেনিক।
(৪)  এটি ফুল কভারেজ দেয়।
(৫)  এটি খুবই লং ওয়্যারিং কনসিলার । অয়েলি স্কিনের অধিকারীরা একটু পাউডার দিয়ে সেট করে নিলে কনসিলার সারাদিন ভালো থাকবে। ড্রাই স্কিনে পাউডার দিয়ে না সেট করলেও চলবে।
(৬)  এটি স্কিনে খুবই ন্যাচারাল দেখতে লাগে।
(৭)  অনেক শেড রয়েছে। তাই স্কিন শেড এবং টোন অনুযায়ী নির্বাচন করা সহজ।

এই কনসিলারের যে দিকগুলো আমার ভালো লাগেনি 

(১)  প্রথমেই যে অপছন্দের কথাটি বলব, তা হলো এর প্যাকেজিং। এটি খুবই পাতলা কাঁচের বোতলে আসে। যা যে কোনো অসাবধানতায় ভেঙ্গে যেতে পারে।
(২)  এটি খুব তাড়াতাড়ি স্কিনে সেট হয়ে যায়। তাই কনসিলারটি ব্যবহার করার সাথে সাথে ব্লেন্ড করতে হয়। নতুবা পরে ব্লেন্ড করতে করতে খুবই কষ্ট হয়।
(৩)  কনসিলারটি যখন পাম্পের সাহায্যে বের করা হয়, তখন অনেক বেশি পরিমানে বের হয়ে আসে। যেহেতু, আগেই বলেছি এটি পরিমানে খুবই কম লাগে তাই বেঁচে যাওয়া কনসিলারটুকু নষ্ট হয়।
 
কোথায় পাবেন?

শপ.সাজগোজ.কম-এর রাইফেলস স্কয়ার এবং যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ থেকে আপনি নিজে দেখে কিনতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন।

 দাম কত পড়বে?

এই কনসিলারের দাম পড়বে ২৮৫৫/- টাকার মধ্যে।

রেটিং

 সব মিলিয়ে আমি এই কনসিলারের রেটিং দিব ৮/১০

এটি আমার অত্যন্ত পছন্দের একটি কনসিলার। কিছু অপছন্দের দিক থাকলেও এটির কোয়ালিটির দিক দিয়ে বেশ ভালো।

ছবি - মেকাপফরলাইফ ডট কম

সম্পর্কিত লেখা

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম
বেইজ মেকআপ

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম

মেকআপের জন্য অপরিহার্য একটি উপাদান হলো কনসিলার। চোখের ডার্ক সার্কেল ঢাকতে কিংবা ব্রণের দাগ ঢাকতে কনসিলারের জুড়ি নেই। কিন্তু হয়তো অনেকেরই জানা নেই যে শ...

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?
মেকআপ

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?

'কনসিলার ও ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করেছি। তবু মেকআপ এমন কেকি হয়ে যাচ্ছে কেন? আবার একনে স্পটও ভিজিবল হয়ে আছে!’ আপনিও কি এই সমস্যা ফেইস করেছেন? তাহলে হতে...

কনসিলারের ব্যবহার | ১০টি টিপস জেনে মেকআপ রাখুন পারফেক্ট!
বেইজ মেকআপ

কনসিলারের ব্যবহার | ১০টি টিপস জেনে মেকআপ রাখুন পারফেক্ট!

কনসিলার কি শুধুই মুখের দাগ, চোখের ডার্ক সার্কেল ঢাকার জন্য? একদমই না। কনসিলারের আরো কিছু ব্যবহার রয়েছে, যা আমরা অনেকেই হয়তো জানি না। এই ব্যবহারগুলো জা...

আরও পড়ুন

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!
মেকআপ

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!

চোখের নীচের ডার্ক সার্কেল, পিম্পলের দাগ লুকানো কিংবা স্কিনের যে কোনো ইমপারফেকশন ঢাকা – এক কথায়, কনসিলার ছাড়া বেসিক মেকআপ বলতে গেলে অসম্পূর্ণ। প্রতিদিন...

সাশ্রয়ী মূল্যে হাই-কভারেজ কনসিলার খুঁজছেন?
মেকআপ

সাশ্রয়ী মূল্যে হাই-কভারেজ কনসিলার খুঁজছেন?

ডার্ক সার্কেল এবং দাগছোপ যে কারো জন্যেই মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়। এগুলো আপনার সৌন্দর্য অনেকখানি কমিয়ে দেয়। তাই, আজ এমন একটি রিজনেবল মেকাপ প্রোডাক্টে...

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস
মেকআপ

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস

মেকআপ ব্যাগে ফাউন্ডেশন আর ফেইস পাউডারের সাথে আরেকটি জিনিস না রাখলেই নয়, সেটি হলো কনসিলার! একনে স্পট হাইড করা, ব্লেমিশ, ডার্ক সার্কেল, আনইভেন স্কিনটোন...

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য
বেইজ মেকআপ

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য

মেকাপ সচেতন নারীরা কম-বেশি সবাই কনসিলার ও কালার কারেক্টার শব্দ দুটির সাথে পরিচিত। কালার কারেক্টারের সাথে না হলেও কনসিলার চেনে না এমন মেয়ে নেই বললেই চল...

ত্বক উপযোগী সঠিক কনসিলার বাছাই করবেন কীভাবে?
বেইজ মেকআপ

ত্বক উপযোগী সঠিক কনসিলার বাছাই করবেন কীভাবে?

নানা রং ও টেক্সারের কনসিলার থেকে নিজের ত্বকের সাথে মানানসই কনসিলার খুঁজে বের করা খুব একটা সহজ কাজ নয়। কনসিলার এমন একটা জিনিস যা একটু এদিক সেদিক হলেই...

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?
মেকআপ

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?

ধরুন, আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, স্বাভাবিকভাবেই আপনি খুব এক্সাইটেড! বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন বলে আপনি অনেকক্ষণ সময় নিয়ে ফুল ফেইস মেকআপ করল...

…