কনসিলারের ব্যবহার | ১০টি টিপস জেনে মেকআপ রাখুন পারফেক্ট!

জান্নাতুল মৌ · Sep 28, 2016 · 1 min read

কনসিলারের ব্যবহার | ১০টি টিপস জেনে মেকআপ রাখুন পারফেক্ট!

কনসিলার কি শুধুই মুখের দাগ, চোখের ডার্ক সার্কেল ঢাকার জন্য? একদমই না। কনসিলারের আরো কিছু ব্যবহার রয়েছে, যা আমরা অনেকেই হয়তো জানি না। এই ব্যবহারগুলো জানা থাকলে মেকআপ অনেক সহজ করার সাথে সাথে করে তুলবে আরও নিখুঁত ও সুন্দর। চলুন জেনে নেওয়া যাক, কনসিলারের ব্যবহার সম্পর্কে বিস্তারিত।

কনসিলারের ব্যবহার

(১) আই প্রাইমার নেই? কোনো চিন্তা নেই। চোখের পাতায় কনসিলার লাগিয়ে নিন এবং ব্রাশ/ আঙ্গুলের সাহায্যে ব্লেন্ড করে নিন পুরো চোখের পাতা জুড়ে। এটি আপনার চোখের পাতায় আই প্রাইমারের কাজ করবে এবং আই মেকআপে বেইজ হিসেবে কাজ করবে।

(২) আই লাইনার/ আইশ্যাডো দেওয়ার সময় বাইরের দিকে ছড়িয়ে গেছে? একটু কনসিলার নিয়ে ছোট একটি ব্রাশের সাহায্যে যেখানে লাইনার/শ্যাডো ছড়িয়ে গেছে সেখানে লাগিয়ে নিন এবং ব্লেন্ড করে নিন। ব্যস, লাইনার/শ্যাডো বাইরের দিকে অনেক শার্প লাগবে এবং ক্যাটআই লুক পাবেন।

(৩) ফাউন্ডেশন দেয়ার পরও চোখের নিচ ক্লান্ত লাগছে/আই মেকআপ ভালোভাবে ফুটে উঠছে না?  নিজের স্কিনের শেডের থেকে ২-৩ শেইড লাইট কনসিলার চোখের নিচে V শেইপে লাগিয়ে নিন। পুরো ফেসে সামঞ্জস্য আনার জন্য কপালে নাকের উপরে থুতনিতেও লাগিয়ে নিতে পারেন। এটিকে ক্রিম হাইলাইটিং বলে। কনসিলারটি ভালোভাবে ব্লেন্ড করতে ভুলবেন না।

(৪) ফাউন্ডেশন ব্যবহারের পরেও ফেইসের কালো দাগ, রেডনেস বোঝা যাচ্ছে? বেছে নিন কালার কারেক্টিং কনসিলার।

ফাউন্ডেশন লাগানোর আগে অরেঞ্জ কালার কনসিলার ব্যবহার করুন কালো দাগের উপর। চাইলে পিচ কালার ও ব্যবহার করতে পারেন, যদি আপনার স্কিন শেইড লাইট হয়। গ্রিন কালার কনসিলার ব্যবহার করুন রেডনেসের উপরে। এগুলো চাইলে নিজেও বানিয়ে নিতে পারেন। অরেঞ্জ/ পিচ কালার কনসিলারের জন্য আপনার কনসিলারের সাথে পিচ/ অরেঞ্জ কালার লিপস্টিক মিক্স করে বানিয়ে নিন।

  • গ্রিন কনসিলারের জন্য গ্রিন কালারের আইশ্যাডো নিয়ে কনসিলারের সাথে মিক্স করে বানিয়ে নিন।
  • কিছু কালার কারেক্টিং কনসিলারের নাম- এল.এ.গার্ল কালার কারেক্টিং কনসিলার, এন.ওয়াই.এক্স কারেক্টর।

 (৫) লিপস্টিক ব্যবহারের পর লিপের চারদিকে কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নিন। এতে লিপ অনেক শার্প মনে হবে, লিপস্টিক ছড়িয়ে যাবে না এবং লিপস ফুলার মনে হবে।

(৬) প্রতিদিন মেকআপে ফাউন্ডেশন ব্যবহার করতে চান না অথচ, মুখের দাগ, ডার্ক সার্কেল, রেডনেস নিয়ে বাইরে যেতে ও মন চাইছে না? এমন একটি কনসিলার নিন যেটা ফুল কভারেজ দিবে এবং সেটি আপনার স্কিনের শেডের সাথে ম্যাচ করে। কনসিলারটি লাগিয়ে নিন আপনার ফেইসের দাগ, ডার্ক সার্কেলের উপরে এবং ব্লেন্ড করে নিন। পুরো ফেইসে পাউডার লাগিয়ে নিন। ব্যস, আপনি রেডি বাইরে যাওয়ার জন্যে।

(৭) আইব্রো আঁকতে গিয়ে বেশী মোটা হয়ে গেছে / ছড়িয়ে গেছে? চিন্তা নেই! ছোট ব্রাশে কনসিলার নিয়ে যেখানে আইব্রো মোটা হয়ে গেছে/ ছড়িয়ে গেছে সেখানে লাগিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে আইব্রোর চারদিকে লাগিয়ে নিতে পারেন, এতে আইব্রো হাইলাইট হবে এবং আইব্রো অনেক শার্প মনে হবে।

(৮) কনসিলার দিয়ে কন্টুরিং ও করে নিতে পারেন। এজন্য ফেইসের থেকে ৪-৫ শেড ডার্ক একটি কনসিলার বেছে নিন। এই কনসিলারটি কন্টুরিং এরিয়াতে (চোয়ালের নিচে, হেয়ার লাইনে, নাকের দুই পাশে) লাগিয়ে নিন এবং ব্লেন্ড করে নিন। এর পরে কন্টুরিং পাউডার দিয়ে সেট করে নিবেন।

(৯) একটি কটনবাডে লিকুইড কনসিলার নিন। এটি আপনার চোখের পাপড়িতে লাগিয়ে নিন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মাশকারা লাগিয়ে নিন। এতে করে আপনার চোখের পাপড়িগুলো অনেক ঘন মনে হবে।

(১০) লিপস্টিকের রঙ ঠোঁটে ঠিকমতো ফুটে উঠছে না? পুরো ঠোঁটে অল্প একটু কনসিলার লাগিয়ে নিন। একটু পরে লিপস্টিক লাগান। দেখবেন, লিপস্টিকের আসল রঙটি ফুটে উঠেছে।

কিছু ভালো কনসিলারের নাম- ম্যাক প্রো লং ওয়্যার কনসিলার, এল.এ. গার্ল প্রো কনসিলার, রিমেল ওয়েক মি আপ কনসিলার, আর্বান ডিকে নেকেট স্কিন কনসিলার, মেইবিলিন ফিট মি কনসিলার, মেইবিলিন এইজ রিওয়াইন্ড কনসিলার ইত্যাদি।

কনসিলার ব্যবহারের পর তা পাউডার দিয়ে সেট করে নিতে ভুলবেন না।  জেনে নিলেন, কনসিলারের অসাধারণ কিছু ব্যবহারের কথা। আশা করছি এটি অনেক হেল্পফুল হবে আপনাদের মেকাপের ক্ষেত্রে। অনেক খুঁটিনাটি বিষয় সহজ হয়ে যাবে।

ছবি - স্টাইলক্রেজ ডট কম

সম্পর্কিত লেখা

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম
বেইজ মেকআপ

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম

মেকআপের জন্য অপরিহার্য একটি উপাদান হলো কনসিলার। চোখের ডার্ক সার্কেল ঢাকতে কিংবা ব্রণের দাগ ঢাকতে কনসিলারের জুড়ি নেই। কিন্তু হয়তো অনেকেরই জানা নেই যে শ...

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?
মেকআপ

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?

'কনসিলার ও ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করেছি। তবু মেকআপ এমন কেকি হয়ে যাচ্ছে কেন? আবার একনে স্পটও ভিজিবল হয়ে আছে!’ আপনিও কি এই সমস্যা ফেইস করেছেন? তাহলে হতে...

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!
মেকআপ

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!

চোখের নীচের ডার্ক সার্কেল, পিম্পলের দাগ লুকানো কিংবা স্কিনের যে কোনো ইমপারফেকশন ঢাকা – এক কথায়, কনসিলার ছাড়া বেসিক মেকআপ বলতে গেলে অসম্পূর্ণ। প্রতিদিন...

আরও পড়ুন

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য
বেইজ মেকআপ

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য

মেকাপ সচেতন নারীরা কম-বেশি সবাই কনসিলার ও কালার কারেক্টার শব্দ দুটির সাথে পরিচিত। কালার কারেক্টারের সাথে না হলেও কনসিলার চেনে না এমন মেয়ে নেই বললেই চল...

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস
মেকআপ

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস

মেকআপ ব্যাগে ফাউন্ডেশন আর ফেইস পাউডারের সাথে আরেকটি জিনিস না রাখলেই নয়, সেটি হলো কনসিলার! একনে স্পট হাইড করা, ব্লেমিশ, ডার্ক সার্কেল, আনইভেন স্কিনটোন...

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?
মেকআপ

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?

ধরুন, আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, স্বাভাবিকভাবেই আপনি খুব এক্সাইটেড! বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন বলে আপনি অনেকক্ষণ সময় নিয়ে ফুল ফেইস মেকআপ করল...

প্রোডাক্ট রিভিউ | ম্যাক প্রো লংওয়্যার কনসিলার
মেকআপ

প্রোডাক্ট রিভিউ | ম্যাক প্রো লংওয়্যার কনসিলার

দাগ-ছোপ, ডার্ক সার্কেল ঢাকতে কনসিলারের জুড়ি নেই। বাজারে অনেক ধরনের কনসিলার রয়েছে। তার মধ্যে অত্যন্ত পপুলার একটি কনসিলার হচ্ছে - ম্যাক এর প্রো লং ওয়্যা...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

ত্বক উপযোগী সঠিক কনসিলার বাছাই করবেন কীভাবে?
বেইজ মেকআপ

ত্বক উপযোগী সঠিক কনসিলার বাছাই করবেন কীভাবে?

নানা রং ও টেক্সারের কনসিলার থেকে নিজের ত্বকের সাথে মানানসই কনসিলার খুঁজে বের করা খুব একটা সহজ কাজ নয়। কনসিলার এমন একটা জিনিস যা একটু এদিক সেদিক হলেই...

…