ত্বক উপযোগী সঠিক কনসিলার বাছাই করবেন কীভাবে?

সিনথিয়া আক্তার · May 13, 2013 · 1 min read

ত্বক উপযোগী সঠিক কনসিলার বাছাই করবেন কীভাবে?

নানা রং ও টেক্সারের কনসিলার থেকে নিজের ত্বকের সাথে মানানসই কনসিলার খুঁজে বের করা খুব একটা সহজ কাজ নয়। কনসিলার এমন একটা জিনিস যা একটু এদিক সেদিক হলেই পুরো সাজেরই বারোটা বেজে যায়। দাগ দূর করতে গিয়ে নতুন দাগের আবির্ভাব তো কারও কাম্য নয়। তাই আজ বলবো ত্বক উপযোগী সঠিক কনসিলার বেছে নেয়ার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যাতে খুব সহজেই আপনি বেছে নিতে পারেন আপনার ত্বকের উপযোগী কনসিলার!

ত্বক উপযোগী সঠিক কনসিলার বাছাই

আনইভেন স্কিনটোন-এ কনসিলারের ভূমিকা কী?

ত্বকের ন্যাচারাল স্কিনটোন-এর সাথে মিলিয়ে কনসিলার ব্যবহার করা যেতে পারে অথবা কালার কারেক্টিং কনসিলার ও ব্যবহার করতে পারেন যা ত্বকের আনইভেন স্কিনটোনকে ব্যালেন্স করবে।

কভার অর কারেক্ট?

নিজের স্কিনটোনের সাথে মিলিয়ে কনসিলার কিনতে হলে আপনার ফাউন্ডেশনের থেকে হাফ শেড  হালকা থেকে শুরু করুন। চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতে হলে ওয়ার্ম বা হলুদ ফ্যামিলি থেকে বেছে নিন আপনার কনসিলার। কব্জির ভিতরের দিকে যে এলাকায় নীল ভেইন দেখা যায় সেখানে লাগিয়ে পরীক্ষা করে নিন কনসিলার-এর স্বচ্ছতা। ত্বকের ব্লেমিশ বা কালোদাগ দূর  করতে আপনার ফাউন্ডেশনের চেয়ে এক শেড হালকা কিন্তু একই আন্ডারটোন-এর কনসিলার ব্যবহার করুন।

ত্বক উপযোগী সঠিক কনসিলার এর জন্য কালার থিওরি

ত্বক উপযোগী সঠিক কনসিলার ব্যবহারের আগে ও পরের চিত্র - shajgoj.com

প্রাইমার-এর মত কনসিলার ব্যবহারের ক্ষেত্রেও কালার থিওরি কাজে লাগাতে পারেন। যেমন লাল রং সবুজের বিপরীত তেমনি কমলা রং নীলের এবং হলুদ রং বেগুণীর বিপরীত। তাই বেগুণী রং-এর ডার্ক সার্কেল দূর করতে হলুদ বা কমলা-হলুদ-বেইজ ব্যবহার করতে হবে। যাদের রং ফর্সা তাদের ডার্ক সার্কেল সাধারণত সবুজাভ হয়ে থাকে তাই মোভ রোজ কালার-এর কারেক্টর তাদের জন্য কার্যকর। সানস্পট বা ফ্রিকেল ঢাকতে ব্যবহার করুন পিচি অ্যাপ্রিকট আর ব্লেমিশ বা ব্রণের দাগ ঢাকতে সবুজ বা হলুদ রংয়ের কনসিলার ভাল কাজ করবে।

ত্বক উপযোগী সঠিক কনসিলার এর জন্য টেক্সচার

ব্লেমিশ বা কালোদাগের জন্যে ক্রিমি ফরমুলার টেক্সচার বেছে নিন। চোখের নিচের ডার্ক সার্কেল-এর জন্যে হালকা কিছু ব্যবহার করাই শ্রেয়। আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

পরিশেষে মনে রাখতে হবে কনসিলার-এ কোন জাদুর চেরাগ নেই যা এক তুড়িতে আপনার সমস্ত কালো দাগ, ব্লেমিশ, ত্বকের ডিসকালারেশন মুছে দেবে। তব সঠিক কালার এবং টেক্সাচার-এর কনসিলার খুঁজে নিতে পারলে তা আপনার ত্বকের লুক অনেকাংশেই বদলে দিতে পারে।

 ছবিঃ সংগৃহীত - সাজগোজ.কম

Products in this article

সম্পর্কিত লেখা

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?
মেকআপ

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?

'কনসিলার ও ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করেছি। তবু মেকআপ এমন কেকি হয়ে যাচ্ছে কেন? আবার একনে স্পটও ভিজিবল হয়ে আছে!’ আপনিও কি এই সমস্যা ফেইস করেছেন? তাহলে হতে...

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম
বেইজ মেকআপ

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম

মেকআপের জন্য অপরিহার্য একটি উপাদান হলো কনসিলার। চোখের ডার্ক সার্কেল ঢাকতে কিংবা ব্রণের দাগ ঢাকতে কনসিলারের জুড়ি নেই। কিন্তু হয়তো অনেকেরই জানা নেই যে শ...

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!
মেকআপ

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!

চোখের নীচের ডার্ক সার্কেল, পিম্পলের দাগ লুকানো কিংবা স্কিনের যে কোনো ইমপারফেকশন ঢাকা – এক কথায়, কনসিলার ছাড়া বেসিক মেকআপ বলতে গেলে অসম্পূর্ণ। প্রতিদিন...

আরও পড়ুন

কনসিলারের ব্যবহার | ১০টি টিপস জেনে মেকআপ রাখুন পারফেক্ট!
বেইজ মেকআপ

কনসিলারের ব্যবহার | ১০টি টিপস জেনে মেকআপ রাখুন পারফেক্ট!

কনসিলার কি শুধুই মুখের দাগ, চোখের ডার্ক সার্কেল ঢাকার জন্য? একদমই না। কনসিলারের আরো কিছু ব্যবহার রয়েছে, যা আমরা অনেকেই হয়তো জানি না। এই ব্যবহারগুলো জা...

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য
বেইজ মেকআপ

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য

মেকাপ সচেতন নারীরা কম-বেশি সবাই কনসিলার ও কালার কারেক্টার শব্দ দুটির সাথে পরিচিত। কালার কারেক্টারের সাথে না হলেও কনসিলার চেনে না এমন মেয়ে নেই বললেই চল...

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস
মেকআপ

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস

মেকআপ ব্যাগে ফাউন্ডেশন আর ফেইস পাউডারের সাথে আরেকটি জিনিস না রাখলেই নয়, সেটি হলো কনসিলার! একনে স্পট হাইড করা, ব্লেমিশ, ডার্ক সার্কেল, আনইভেন স্কিনটোন...

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?
মেকআপ

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?

ধরুন, আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, স্বাভাবিকভাবেই আপনি খুব এক্সাইটেড! বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন বলে আপনি অনেকক্ষণ সময় নিয়ে ফুল ফেইস মেকআপ করল...

স্কিনটোনের সাথে মেকআপ প্রোডাক্টস পারফেক্টলি ম্যাচ করছে না?
মেকআপ

স্কিনটোনের সাথে মেকআপ প্রোডাক্টস পারফেক্টলি ম্যাচ করছে না?

খুব শখ করে পছন্দের ব্র্যান্ডের ফাউন্ডেশন, কনসিলার বা অন্য কোনো মেকআপ প্রোডাক্ট কেনার পর যখন দেখেন সেগুলো স্কিনটোনের সাথে পারফেক্টলি ম্যাচ করছে না, তখন...

প্রোডাক্ট রিভিউ | ম্যাক প্রো লংওয়্যার কনসিলার
মেকআপ

প্রোডাক্ট রিভিউ | ম্যাক প্রো লংওয়্যার কনসিলার

দাগ-ছোপ, ডার্ক সার্কেল ঢাকতে কনসিলারের জুড়ি নেই। বাজারে অনেক ধরনের কনসিলার রয়েছে। তার মধ্যে অত্যন্ত পপুলার একটি কনসিলার হচ্ছে - ম্যাক এর প্রো লং ওয়্যা...

…