ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

sub-editor · Jan 29, 2017 · 1 min read

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আজকাল আমরা সবাই  কমবেশী মেকাপ ব্যবহার করে থাকি। কিন্তু মেকাপ করলেই তো শুধু হবে না, দিনশেষে মেকাপ তুলে ফেলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাজুগুজু করে নিজেকে সুন্দর দেখালেন এবং সবার প্রশংসা কুড়ালেন, কিন্তু বাসায় এসে মেকাপ না তুলেই শুয়ে পড়লেন। আর পরের দিন ঘুম থেকে উঠলেন পিম্পল/ স্কিন প্রব্লেম নিয়ে! তাই মেকাপ পুরোপুরিভাবে  রিমুভ করা খুবই জরুরী। মেকাপ রিমুভিং এর জন্য অনেক ধরণের পদ্ধতি রয়েছে। কিন্তু, সবচেয়ে সহজ পদ্ধতি হলো মেকাপ রিমুভিং ওয়াইপ্স এর মাধ্যমে মেকাপ রিমুভ করা। 

[picture]

আপনি যদি দিনশেষে বাসায় ফিরে ক্লান্তও থাকেন, তবুও মেকাপ রিমুভিং ওয়াইপ্সের মাধ্যমে চটজলদি মেকাপ রিমুভ করে ফেলতে পারবেন। বাজারে অনেক ব্রান্ডের মেকাপ রিমুভিং ওয়াইপস রয়েছে।  কিন্তু যারা কেমিক্যাল ফ্রি এবং কম খরচে মেকাপ রিমুভিং ওয়াইপস চান, তারা ঘরেই এটি বানিয়ে নিতে পারবেন।

কীভাবে? চলুন জেনে নিই। আগে জেনে নেয়া যাক ঘরোয়া মেকাপ রিমুভিং ওয়াইপ্স তৈরির জন্য আমাদের কী কী লাগছে- 

(১) ফুটানো গরম পানি হাফ কাপ

(২)গ্রিন টি ব্যাগ ১ টি (গ্রিন টি আমাদের স্কিন ক্লিঞ্জিং, টোনিং এবং টাইটেনিং এ সাহায্য করে।)

(৩) অলিভ অয়েল দেড় চা চামচ (অলিভ অয়েল স্কিনের কোন রকম ক্ষতি না করেই মেকাপকে তুলে আনতে সাহায্য করে। এটি স্কিনকে নারিশ এবং ময়েশ্চারাইজ করে।)

(৪) ভিটামিন ই অয়েল হাফ চা চামচ (ভিটামিন ই অয়েল স্কিনকে নারিশ এবং রেডিয়েন্ট করে তোলে।)

(৫) অ্যালোভেরা জেল ২ চা চামচ (অ্যালোভেরা জেল স্কিন থেকে মেকাপ প্রোডাক্টস তুলে ফেলতে সাহায্য করে।)

(৬) টিস্যু পেপার ১০ টি

(৭) একটি ঢাকনাসহ পরিষ্কার প্লাস্টিক/ কাচের জার 

যেভাবে বানাবেন মেকাপ রিমুভিং ওয়াইপ্স:

- প্রথমে একটি পাত্রে হাফ কাপ পরিমান গরম পানি নিয়ে এর মধ্যে গ্রিন টি ব্যাগটি দিয়ে দিন এবং এটি ১০-১৫ মিনিটের জন্যে রেখে দিন। 

- এবার একটি টিস্যু পেপার নিয়ে এটি মাঝখান দিয়ে ভাজ করে নিন এবং এরপর এক সাইড দিয়ে আরো ২-৩ টি ভাজ করে নিন। তবে ভাজ আপনার ইচ্ছা মতোই করে নিতে পারেন। কিন্তু একটু বড় করে ভাজ করলেই ভালো হয়। টিস্যু পেপারগুলো একটি জারে একটার উপর আর একটা রেখে সাজিয়ে নিন।

- ১৫ মিনিট পর গ্রিন টি ওয়াটার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে টি ব্যাগটি তুলে নিন।

- এর মধ্যে দেড় চা চামচ অলিভ অয়েল, হাফ চা চামচ ভিটামিন ই অয়েল এবং ২ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে অ্যালোভেরা জেল গ্রিন টি ওয়াটারের সাথে পুরোপুরিভাবে মিশে যায়।

-  একটি স্পুনের সাহায্যে পুরো মিশ্রণটি, যে জারে টিস্যু পেপারগুলো রেখেছিলেন সেই টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিন। 

- এরপর জারটি ঢাকনার সাহায্যে বন্ধ করে ১ ঘন্টা রেখে দিন। ব্যস, আপনার মেকাপ রিমুভিং ওয়াইপ্স ব্যবহারের জন্যে তৈরি। এই ওয়াইপ্সগুলো  ১০-১৫ দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।

যেভাবে মেকাপ ওয়াইপ্সের  সাহায্যে মেকাপ রিমুভ করবেন:

  • একটি ওয়াইপ্সের নিন। এবার এটি নিয়ে আপনার মুখের মেকাপের উপর আস্তে আস্তে রাব করুন। দেখবেন আপনার সব মেকাপ উঠে আসছে। 
  • এভাবে মুখের পুরো মেকাপ তুলে নিন। 
  • এরপর আপনি চাইলে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।

ছবি - ব্লগ ডট ফ্রিপিপল ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ 

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

আরও পড়ুন

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট
মেকআপ

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট

সুন্দর মেকাপের জন্য যেমন ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট ত্বকের সাথে মিল রেখে কেনাটা জরুরি, তেমনি জরুরি মেকাপ অ্যাপ্লিকেশনের সরঞ্জামগুলো প্রয়োজন...

মেকাপ তুলুন প্রাকৃতিকভাবে
মেকআপ

মেকাপ তুলুন প্রাকৃতিকভাবে

মুখ থেকে মেকাপ তোলার জন্য এতদিনে নিশ্চয়ই বাজারের সমস্ত কিনজিং পণ্য একবার করে ব্যবহার করে ফেলেছেন ! এখনও নিশ্চয়ই কেউ কেউ সবচেয়ে ভালো মেকাপ রিমুভারট...

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?
মেকআপ

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?

মেকআপ করে দিন শেষে কি প্রপারলি মেকআপ তুলেছিলেন? মেকআপ ঠিকমত না তুললে ব্রণের মত নানান স্কিনের সমস্যা হয়, অথচ মেকআপ রিমুভার তৈরির উপায় জানলে এই সমস্যায়...

…