নিজের তৈরি মেকাপ রিমুভার!

Farhana Preeti · Dec 21, 2017 · 1 min read

নিজের তৈরি মেকাপ রিমুভার!

কর্মজীবী হওয়ার কারণে প্রতিদিন মেকাপ করাই হয়! আর মিটিং অ্যাটেন্ডের বেলায় তো প্যাচাপ মাস্ট।  সারা দিনের ব্যস্ততার পর বাড়িতে ফিরে প্রথম কাজটি থাকে মেকাপ রিমুভ করা। আমার পরিস্থিতি পড়ে বুঝতেই পারছেন মেকাপ প্রোডাক্টসের পাশাপাশি রিমুভার আমার লিস্টের একেবারেই প্রথম সারিতেই অবস্থান করে। রিসেন্ট একটি অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। একটি অনলাইন পেইজে থেকে দু’টা মেকাপ রিমুভার কিনেছিলাম কিন্তু ঐ প্রোডাক্টগুলো মেয়াদ ছিল কেবল ৩ মাসের মতো। এতো অল্প সময়ে তো ব্যবহার করে শেষ করতে পারব না! তখন নিজেকে বোকাই মনে হচ্ছিল। কি আর করা একগাদা টাকা জলে ফেললাম আর কি!

তবে এরপর থেকে সিদ্ধান্ত নিলাম আর মেকাপ রিমুভার আর কিনছি না। এবার নিজেই তৈরি করে নিব নিজের স্কিনের ধরণ অনুযায়ী মেকাপ রিমুভার!

আমার ত্বক বেশ ড্রাই। এমন ত্বকে মেকাপ রেসিডিউ সহজে যেতেই চায় না। তাই এমন কিছু উপাদান দিয়ে মেকাপ রিমুভার তৈরি করতে হবে যা ত্বক থেকে জেদি  মেকাপ রেসিডিউ গুলো তুলে নিয়ে আসবে। টোটালি ডিপ ক্লিঞ্জিং যাকে বলে। তবে ডিপ ক্লিঞ্জিং এর কথা আসলেই মনে হয় আবার তো ত্বক এক্সট্রা ড্রাই হয়ে যাবে !

[picture]

না আজ এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যা বেশ কিছুদিন যাবত আমি ট্রাই করে বেশ ভালো ফল পেয়েছি। যেমন- ত্বকের ড্রাইনেস বেড়ে যায়নি,ত্বকে মেকাপের রেসিডিউ না জমার কারণে ব্রণের উৎপত্তি হয়নি। এক্সট্রা নারিশমেন্টের প্রয়োজন পড়েনি। তাহলে এবার আসা যাক, এই মেকাপ রিমুভারের উপাদানগুলো কী কী ছিল তা সম্পর্কে-

(১) কোকোনাট মিল্ক (নারকেলের দুধ)

ত্বকের গভীর থেকে ময়লা বা ডার্ট পরিষ্কারে এই উপাদানটির জুড়ি নেই। তবে এটি তৈরি করা বেশ কষ্টসাধ্য তাই এর সাবস্টিটিউট হিসেবে আমি নিয়েছিলাম কোকোনাট মিল্ক সমৃদ্ধ লোশন। হাতে সময় এবং উপকরণ থাকলে নারকেল থেকে দুধ তৈরি করে নিতে পারেন তবে আমার হাতে অতো সময় ছিল না বলেই এই লোশনটি চুজ করা। এবং আসলে এর কার্যকারিতায় আমি স্যাটিসফাইড!

(২) ১ টি ভিটামিন ই ক্যাপস্যুল

যেকোনো ফার্মেসিতেই গিয়ে বললেই হবে স্কিনে দেয়ার ভিটামিন ই ক্যাপস্যুল চাচ্ছেন। ভিটামিন ই ত্বকের বলিরেখা দূর করে এবং লোশনের সাথে ইজিলি ত্বকের গভীর প্রবেশ করে ত্বকের ভঙ্গুরতা  দূর করে।

(৩) বেবি শ্যাম্পু

অবশ্যই বেবি শ্যাম্পু নিবেন কারণ শিশুদের জন্য তৈরি এই শ্যাম্পুতে ক্ষারের পরিমাণ একেবারেই সামান্য এবং অবশ্যই সালফেট ফ্রি হয়ে থাকে। কাজেই ত্বক বাড়তি ক্ষতির হাত থেকে বেঁচে যাবে।

এবার তৈরি এবং ব্যবহারের পালা। তেমন কোন ঝামেলা নেই। সব উপকরণগুলো একসাথে একটি পাত্রে নিয়ে মিক্স করে নিন এবার হাত ভালো করে ভিজিয়ে নিন। এবার হাতের তালুতে অল্প পরিমাণে নিয়ে আই এড়িয়া বাদে পুরো মুখে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকুন। এরপর টিস্যু পেপার/ কটন বল দিয়ে মুছে ফেলুন।

চোখের মেকাপ সবচেয়ে পুরু হয়ে থাকে তাই একবারের জায়গায় দু’বারও করতে হতে পারে। একই উপায়ে হাতের তালুতে পানি নিয়ে আর মেকাপ রিমুভারের মিশ্রণটি নিয়ে আলতো করে ঘষেঘষে মেকাপ তুলে ফেলুন। সবশেষে ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন।

এই রিমুভারটি ইনস্ট্যান্ট তৈরি করে নিবেন। খুব বেশি উপকরণের কথা বলা হয়নি। এমন কিছু উপকরণ বলেছি যা কমবেশি সবার বাড়িতেই থাকে।

তাহলে আর দামি দামি মেকাপ রিমুভার না কিনে এই উপাদানগুলো দিয়ে নিজেই তৈরি করে নিন ঘরোয়া মেকাপ রিমুভার।

লিখেছেন – নীলা

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?
মেকআপ

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?

মেকআপ করে দিন শেষে কি প্রপারলি মেকআপ তুলেছিলেন? মেকআপ ঠিকমত না তুললে ব্রণের মত নানান স্কিনের সমস্যা হয়, অথচ মেকআপ রিমুভার তৈরির উপায় জানলে এই সমস্যায়...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

আরও পড়ুন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স
মেকআপ

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আজকাল আমরা সবাই কমবেশী মেকাপ ব্যবহার করে থাকি। কিন্তু মেকাপ করলেই তো শুধু হবে না, দিনশেষে মেকাপ তুলে ফেলা কিন্তু খুবই...

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট
মেকআপ

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট

সুন্দর মেকাপের জন্য যেমন ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট ত্বকের সাথে মিল রেখে কেনাটা জরুরি, তেমনি জরুরি মেকাপ অ্যাপ্লিকেশনের সরঞ্জামগুলো প্রয়োজন...

…