বেবী পাউডারের এই অসাধারণ ব্যবহারগুলো জানেন কি?

sub-editor · Mar 19, 2018 · 1 min read

বেবী পাউডারের এই অসাধারণ ব্যবহারগুলো জানেন কি?

হ্যালো সাজগোজের বন্ধুরা। কেমন আছেন সবাই? নিশ্চই ভালো। কিছুদিন আগে বেবী অয়েলের কিছু অজানা ব্যবহার সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। তো আজ ভাবলাম, বেবী অয়েলের মত বেবী পাউডারেরও তো কিছু অসাধারণ ব্যবহার রয়েছে। সেগুলো কেন শেয়ার করি না?!

বেবী পাউডার বেবীর স্কিনে ব্যবহারের জন্যে তৈরী হয়। কিন্তু এটির অন্যান্য অজানা ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি না।

তো চলুন আর কথা না বাড়িয়ে বেবী পাউডারের অজানা ব্যবহারগুলো জেনে নেই।

[picture]

১. ব্যস্ততার কারণে ৩-৪ দিন চুল শ্যাম্পু করা হয় নি, অথবা অনেকেই চুলের ক্ষতির কথা ভেবে ২-১ দিন বাদেই শ্যাম্পু করতে চান না। কিন্তু আপনার স্কাল্পটা অয়েলি। শ্যাম্পু ঠিকমতো না করলে মনে হয় মাথায় তেল দিয়ে রেখেছেন। এই অবস্থায় বাইরে যাবেন কি করে? আর এখন শ্যাম্পু করে, তারপর বাইরে যাওয়ার সময়ও নেই!! তাহলে??

এহ্মেত্রে বন্ধু হতে পারে বেবী পাউডার। হাতে বেশ খানিকটা বেবী পাউডার নিয়ে একটি বিগ ফ্লাফি মেকাপ ব্রাশের সাহায্যে চুলের গোড়ায় সিঁথি কেটে কেটে বেবী পাউডার লাগিয়ে নিন। এবার চুল আচড়ে নিন। ব্যস, চটজলদি আপনার স্কাল্পের এক্সট্রা অয়েল গায়েব। এটা অনেকটা ড্রাই শ্যাম্পুর মতই কাজ করে।

২. অনেক সময় পা ঘেমে গিয়ে পছন্দের জুতাজোড়াতে বাজে গন্ধ হয়ে যায়। এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেবী পাউডার।

একটু খানি পাউডার নিয়ে জুতোর ভেতরের দিকে ছড়িয়ে দিন। ব্যস।

৩. যাদের স্কিন বেশ অয়েলি তাদের স্কিনে মুখ পরিষ্কারের বেশ কিছুক্ষণ পরেই অয়েলি শাইন দেখা যায়। তখন, একটু বেবী পাউডার নিয়ে পুরো ফেস এ লাগাতে পারেন। এটি ফেস এর শাইন কন্ট্রোল করতে হেল্প করে এবং স্কিনে একটা ফ্রেশ লুক এনে দেয়।

যেহেতু এটা বেবীদের সফট স্কিনের কথা ভেবেই তৈরী, সেহেতু এটা আপনার স্কিনে প্রবলেম তৈরী করবে না।

৪. আমার আইল্যাশ এত ছোট এবং পাতলা যে মাশকারা দেওয়ার পরেও কেমন যেন শান্তি লাগেনা। আর সবসময় তো আর ফলস ল্যাশ পড়ে ঘোরা সম্ভব না। তো আমি কি করি?

প্রথমে হালকা করে এক কোট মাশকারা লাগিয়ে নেই। এরপর, একটা ছোট আইশ্যাডো ব্রাশে বেবী পাউডার নিয়ে আইল্যাশে লাগিয়ে নেই এবং এক্সট্রা পাউডার টুকু ঝেড়ে ফেলে দেই। তারপরে আবার ভালো করে কয়েক কোট মাশকারা লাগিয়ে নেই। এতে করে আমার আইল্যাশে অনেক বড় ডিফারেন্স আসে।

৫. সাধের নেকলেস এর চেইনগুলো একটার সাথে আরেকটা পেঁচিয়ে গেছে। এটা আমাদের মেয়েদের সবারই কাছেই কমন ঘটনা। তো সেই চেইন ছাড়াতে গিয়ে তো বেশ বেগ পেতে হয়। সহজে তো ছাড়তেই চায় না। তবে, এই কাজটি এবার থেকে সহজ করে দেবে বেবী পাউডার।

অল্প একটু পাউডার নিয়ে যেখানে চেইন পেঁচিয়ে গিয়েছে সেখানে লাগিয়ে নিন। দেখবেন চেইনের প্যাচগুলো খুলে আসছে। এরপর ছাড়িয়ে নিলেই হল।

৬. মেকাপ বেকিং এর কথা তো এখন সবাই ই কমবেশী জানেন। তো বেকিং করার জন্যে লুজ পাউডার নেই? অথবা ফুরিয়ে গেছে?

কোনো চিন্তা নেই। বেবী পাউডার দিয়েই করতে পারবেন মেকাপ বেকিং।

একটি মেকাপ স্পঞ্জে বেশ খানিকটা বেবী পাউডার নিয়ে আপনার আন্ডারআই, মাউথ এড়িয়া, কপাল, নাক এবং কনট্যুরিং লাইনের নিচে লাগিয়ে নিন। এবার ৫ মিনিট এভাবেই রেখে দিন। এরপর, একটা বড় পাউডার ব্রাশের সাহায্যে এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে ফেলে দিন। ব্যস!!

৭. বেবী পাউডার স্কিন সুদিং এ হেল্প করে। আপনার হাটু, কনুই ইত্যাদি এড়িয়াতে ইরিটেশন অথবা ড্রাই প্যাচ থাকলে সেখানে অল্প একটু বেবী পাউডার লাগিয়ে নিয়ে রাব করুন হালকাভাবে। এটা স্কিনকে সুদিং ফিলিং দিবে।

৮. পিম্পল এবং একনি স্পট হাইডে বেবী পাউডার এখন বেশ জনপ্রিয়। কারণ, বেবী পাউডার ময়শ্চার শুষে নেয়, যার ফলে পিম্পল শুকিয়ে আসে। এজন্যে,

একটি ছোট বাটিতে ২ চা চামচ বেবী পাউডার নিয়ে এর মধ্যে পরিমান মত পানি  মিশিয়ে একটা থিক পেস্ট তৈরি করুন। এবার এটি শুধুমাত্র যেখনে পিম্পল অথবা স্পট রয়েছে, সেই সকল জায়গাতে লাগাবেন। পুরো মুখে লাগানোর দরকার নেই। ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন।

৯. মেকাপের আগে প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারেন বেবী পাউডার। কারণ বেবী পাউডার স্কিনে একটি সফট এবং স্মুদ ভাব তৈরি করে, যার ফলে ফাউন্ডেশন সুন্দরভাবে স্কিনে বসে যায় এবং ব্লেন্ড হয়।

১০. অনেকেই আমরা বাসায় বসে ওয়্যাক্সিং করে থাকি। এটাকে একটু সহজ করে তুলতে পারে বেবী পাউডার।

যে এড়িয়াতে ওয়্যাক্সিং করবেন, সেখানে সামান্য বেবী পাউডার লাগিয়ে নিন। এরপর ওয়্যাক্স করে ফেলুন।হেয়ারের আশেপাশের ময়শ্চারটুকু বেবী পাউডার শুষে নেবে এবং ওয়্যাক্সিং সুন্দরভাবে করা হয়ে যাবে।

এই তো জেনে নিলেন, বেবী পাউডারের কিছু অসাধারণ ব্যবহার সম্পর্কে। আশা করছি, আপনাদের অনেক বেশী হেল্প হবে।

লিখেছেন- জান্নাতুল মৌ ছবি- লারইয়াম.কম

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

পাউডারের রকমফের
ত্বক

পাউডারের রকমফের

গরমের প্রসাধনীতে সিংহ ভাগ জুড়েই থাকে পাউডার। মেক-আপ এর পরে বা এমনিতেও অনেকে আছেন খালি পাউডার পাফ করেই বেড়িয়ে পড়েন; শুধু তাই নয় সারাদিনের ফ্রেশনেস ধরে...

শীতে শিশুর যত্ন  | মাত্র ৫টি বিষয়ে খেয়াল করলেই আপনার শিশুটি থাকবে সুস্থ!
মা ও শিশু

শীতে শিশুর যত্ন | মাত্র ৫টি বিষয়ে খেয়াল করলেই আপনার শিশুটি থাকবে সুস্থ!

শীতকাল প্রায় চলেই আসল। শীতে বাচ্চাদের অতিরিক্ত খেয়াল রাখতে হয়, নয়ত ঠান্ডা-কাশি, নিউমোনিয়া, হাঁপানী বা অ্যাজমা সহ নানা রকম রোগের কবলে পড়তে পারে। এটি এক...

বেবি প্রোডাক্টস-এর দারুণ কিছু ব্যবহার
লাইফ স্টাইল

বেবি প্রোডাক্টস-এর দারুণ কিছু ব্যবহার

হ্যালো সাজগোজের বন্ধুরা, নিশ্চই সবাই ভালো আছেন। আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি, আমি এতটা বড় হয়েছি তাও বেবী কেয়ার প্রোডাক্ট-গুলো মার্কেট-এ দেখলে...

আরও পড়ুন

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?
মেকআপ

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?

বেসিক মেকআপ আইটেম এর মধ্যে ফেইস পাউডার থাকা মাস্ট, তা যতই হালকা মেকআপ করি না কেন, তাই না? তবে ফেইস পাউডার যদি স্কিনে ঠিকমত না সেট হয়, তাহলে কিন্তু তা...

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?
মেকআপ

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?

মেকআপ করে দিন শেষে কি প্রপারলি মেকআপ তুলেছিলেন? মেকআপ ঠিকমত না তুললে ব্রণের মত নানান স্কিনের সমস্যা হয়, অথচ মেকআপ রিমুভার তৈরির উপায় জানলে এই সমস্যায়...

প্রেসড পাউডার কেনার আগে স্কিনটোন ও কনসার্ন জেনে নিয়েছেন তো?
রিভিউ

প্রেসড পাউডার কেনার আগে স্কিনটোন ও কনসার্ন জেনে নিয়েছেন তো?

নিয়মিত মেকআপ করা হোক বা না হোক, মেয়েদের কাছে ফেইস পাউডারের নাম কিন্তু বেশ পরিচিত। শুনে শুধু একটি প্রোডাক্ট মনে হলেও এই ফেইস পাউডারের কয়েকটি ধরন আছে। য...

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?
মেকআপ

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?

মেকআপকে ম্যাট রাখতে বা সারাদিন সেট রাখতে লুজ পাউডার কিন্তু আমরা সবাই কমবেশি ইউজ করছি। প্রোপারলি লুজ পাউডার ইউজ করার পরও অনেকেরই কমপ্লেইন থাকে মেকআপ ডা...

এবার নিজেই তৈরি করুন ফেস পাউডার
বেইজ মেকআপ

এবার নিজেই তৈরি করুন ফেস পাউডার

আমরা সবাই কমবেশি ফেস পাউডার ব্যবহার করি। সৌন্দর্য সচেতন মেয়েদের কাছে এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস।ফেস পাউডার যদি নিজেই বানানো যায় তাহলে কেমন হয়! ঘরের...

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!
মেকআপ

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!

ফাউন্ডেশন ও কনসিলার ফেইসে প্রোপারলি সেট করার জন্য সেটিং পাউডার একটি অ্যাসেনশিয়াল প্রোডাক্ট। আপনি মেকআপে বিগেইনার কিংবা এক্সপার্ট যেটাই হয়ে থাকুন না ক...

…