হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

ন্যান্সী জাহান · Aug 29, 2019 · 1 min read

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশি। তাছাড়া আমরা মুখের যত্ন যেভাবে নেই হাত ও পায়ের যত্ন সেভাবে নেই না। ফলে মুখ থাকে ফর্সা আর হাত পা থাকে কালো, অমসৃণ আর অনুজ্জ্বল। এ কারণে অনেকেই লম্বা হাতার জামা পরেন এবং সু জুতা পরেন যেন হাত ও পা দেখা না যায়। আবার শীতের দিনে আমরা অনেকেই ময়েশ্চারাইজার মেখে কেবল মুখেরই যত্ন নেই। কিন্তু হাত ও পায়ের যত্ন নিতে ভুলে যাই। তাই সঠিক যত্ন হয় না বলে আমাদের পায়ের গোড়ালি ফেটে যায়, হাত হয়ে পড়ে শুষ্ক-রুক্ষ, যা আপনার সৌন্দর্যই নষ্ট করে দেয়।

সঠিকভাবে হাত পায়ের যত্ন নিলেই আমাদের হাত পা হয়ে যেতে পারে ফর্সা আর উজ্জ্বল। এজন্য আমাদের পার্লারে গিয়ে হাত ও পায়ের যত্ন করতে হবে না। ঘরোয়া পদ্ধতিতে অ্যালোভেরা ব্যবহার করে আমরা খুব সহজেই হাত পায়ের যত্ন নিতে পারি। চলুন তবে দেখা যাক অ্যালোভেরা কেন উপকারী ও কী উপায়ে অ্যালোভেরা দিয়ে হাত ও পায়ের যত্ন নিতে পারি।

হাত ও পায়ের যত্ন যেভাবে হবে অ্যালোভেরা

অ্যালোভেরা কেন উপকারী?

হাত-পায়ের যত্ন নিতে অ্যালোভেরা জেল বের করা - shajgoj.com

অ্যালোভেরা বা ঘৃতকুমারীর ভেষজ চিকিৎসার জুড়ি মেলা ভার। অ্যালোভেরাতে আছে ভিটামিন এ, সি, ও ই। এছাড়াও আছে মিনারেল, শর্করা, অ্যামিনো এসিড, লিগনিন, স্যালিসাইলিক এসিড ও বিভিন্ন উপকারী এনজাইম। যেগুলো অ্যান্ট- অক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যালোভেরায় আরও রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাংগাল এবং ক্লিঞ্জিং প্রপার্টি। যার কারণে ত্বকের সমস্যায় এটি বিশেষ উপকারী। অ্যালোভেরার স্কিন ময়েশ্চারাইজার হাত ও পায়ের আর্দ্রতা বজায় রাখে এবং হাত ও পায়ের ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। বাড়িতে টবেই আমরা অ্যালোভেরা গাছ লাগিয়ে নিতে পারি।

এবার জেনে নেয়া যাক কী কী পদ্ধতিতে অ্যালোভেরা ব্যবহার করে আমরা হাত পা এর যত্ন নিতে পারি।

হাত ও পায়ের যত্ন নিতে অ্যালোভেরার ৮টি প্যাক

১) অ্যালোভেরা জেল

অ্যালোভেরা পাতার মাঝখানে ছুরি দিয়ে কেটে জেলটা বের করে নিয়ে হাত ও পায়ে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এই জেল আমাদের হাত পায়ের আসল স্কিন টোন ফিরে পেতে সাহায্য করে। এছাড়া পা ফাটা সমস্যায় অ্যালোভেরা দারুন উপকারী। নিয়মিত হালকা করে অ্যালোভেরা জেল হাতে-পায়ে লাগিয়ে রাতে ঘুমাতে গেলে হাত-পায়ের সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনকি শীতের রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে ভারী করে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলে, তারপর শুকিয়ে গেলে পা ভালো করে কুসুম গরম পানিতে ধুয়ে মোজা পরে নিন। এতে পা এর গোড়ালি কোমল থাকবে এবং পা ফাটা কমে যাবে।

২) অ্যালোভেরা স্ক্রাব

হাত-পায়ের যত্নে অ্যালোভেরা স্ক্রাব - shajgoj.com

অ্যালোভেরা জেলের সাথে চিনি মিশিয়ে হাত ও পায়ে ঘষলে ত্বকের মৃত কোষ দূর হয় এবং এটি হাত ও পায়ের ত্বককে করে মসৃণ।

৩) অ্যালোভেরা, হলুদ ও মধুর মাস্ক 

একটি বাটিতে অ্যালোভেরা জেলের সাথে ১ চা চামচ মধু ও এক চিমটি হলুদ গুড়ো মিশিয়ে পেস্ট তৈরী করে হাত ও পায়ে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে হাত ও পা ভাল করে ধুঁয়ে ফেলুন। সপ্তাহে ১৫ দিন এই মাস্ক ব্যবহারে আপনার হাত ও পা হয়ে যাবে উজ্জ্বল ও ফর্সা।

৪) অ্যালোভেরার সাথে লেবুর রসের ব্যবহার

অ্যালোভেরার দুই সাইডের কাটাগুলো ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা আস্ত লেবুর রস এতে মিশিয়ে মাস্ক তৈরী করুন। প্রতিদিন এই মিশ্রণটি হাত ও পায়ে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মিশ্রণটি এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। এ মাস্ক রোদে পোড়া ভাব দূর করে।

৫) মুলতানি মাটি ও অ্যালোভেরা

অ্যালোভেরা জেল, পরিমাণমতো মুলতানি মাটি, অর্ধেকটা লেবুর রস ও ২ চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরী করে হাত ও পায়ে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতেও হাত পায়ের ত্বক উজ্জ্বল হয়।

৬) অ্যালোভেরা, কাঁচা টমেটো ও মসুর ডাল

হাত-পায়ের যত্নে অ্যালোভেরা ও মুসুর ডালের মাস্ক - shajgoj.com

একটি কাঁচা টমেটোর মাঝখানের শাঁসটুকু নিয়ে, মসুর ডাল পেস্ট করে সাথে অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে মাস্ক তৈরী করে হাতে পায়ে লাগিয়ে ১৫/২০ মিনিট রেখে দিন। এর পর ঠান্ডা পানি দিয়ে হাত পা ভাল করে ধুয়ে ফেলুন। এই মাস্ক ব্যবহারে হাত পায়ের ত্বক হয় টানটান আর উজ্জ্বল।

৭) শসার পেস্ট, টকদই ও অ্যালোভেরা প্যাক

অ্যালোভেরা জেলের সাথে শসা পেস্ট করে মিশিয়ে, ২ চা চামচ টক দই ও ২ চা চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে হাত পায়ে মাখুন। তারপর ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতেও হাত পায়ের ত্বক উজ্জ্বল ও কোমল হয়।

৮) গোলাপজল ও অ্যালোভেরা প্যাক

অ্যালোভেরা জেলের সাথে অল্প কাঁচা দুধ, পরিমাণমতো মধু, সামান্য হলুদ গুঁড়া ও সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে হাত পায়ে মেখে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। হাতে নাতে ফল পাবেন। খুব দ্রুত আপনার হাত-পা হবে কোমল ও উজ্জ্বল!

পরিশেষে বলা যায়, অ্যালোভেরার গুণাগুণ লিখে শেষ করার মতো নয়। নিয়মিত এর ব্যবহারে আপনার অনুজ্জ্বল, অমসৃণ হাত পা হয়ে উঠবে মসৃণ, উজ্জ্বল ও দাগমুক্ত। তবে এখন ঘরে বসেই নিজেকে করে তুলুন আরও আকর্ষণীয় ও সুন্দর ত্বকের অধিকারিণী!

ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!
রিভিউ

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!

ত্বকের ও চুলের যত্নে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়ে যে একইসাথে ত্বক ও চুলের সমস্যা সহজে সমাধান করা...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

আরও পড়ুন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়
ত্বকের যত্ন

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়

সব সময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশি সহজ হয় না কারণ আমাদের বেশিরভাগ সময়ই কাজের জ...

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি
চুলের যত্ন

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি

চুল নিয়ে তো হাজারো সমস্যা! এত যত্ন করার পরেও চুলের সমস্যা একটার পর একটা যেন লেগেই আছে; যেমন– খুশকি, চুল পড়া, রুক্ষ-শুষ্ক চুল, তৈলাক্ত চুল ইত্যাদি। আজ...

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয় কী?
ত্বকের যত্ন

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয় কী?

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হয় অনেক মেয়েরই। এ নিয়ে অনেকে দ্বিধাতে থাকে। বাস্তবতা হলো, আমরা সব সময় মুখের যত্নটা বেশি নিয়ে থাকি। শরীরের বাকি অংশ বলত...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

…