মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয় কী?

তাপসী · Jul 24, 2013 · 1 min read

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয় কী?

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হয় অনেক মেয়েরই। এ নিয়ে অনেকে দ্বিধাতে থাকে। বাস্তবতা হলো, আমরা সব সময় মুখের যত্নটা বেশি নিয়ে থাকি। শরীরের বাকি অংশ বলতে গেলে অবহেলাতেই থেকে যায়। আমরা অনেকেই হয়ত জানি না আমাদের হাতের কবজি এবং পা সব চেয়ে বেশি সেনসেটিভ, শরীরের অন্য জায়গা থেকে । হাত, পা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় এবং তাড়াতাড়ি ফাইন লাইন পড়ে। মুখের মত হাত, পা ও গলা জামার বাইরে থাকে, তাই রোদে পুড়ে কালো দেখায় মুখের মত। যত্ন নেয়ার অভাবে অনেক সময় মুখের থেকেও বেশি কালো লাগে, যেটা অনেক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। রোদে পুড়লে হাত, পা এমনি শুষ্ক হয়ে যায়। শুষ্কতার জন্য হাত, পা রোদে বেশি পুড়ে। হাত, পা, গলা উজ্জ্বল করার কিছু টিপস দেওয়া হল। আশা করি উপকৃত হবেন।

[picture]

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয়

হাত এবং পা

(১) বাইরে থেকে এসে হাত, পা, ঘাড়ে টক দই লাগাবেন। এতে করে রোদের পোড়া দাগ কমে যাবে।

(২) শুষ্কতার জন্য হাত, পা কালো দেখায়। তাই যাদের স্কিন শুষ্ক তারা গরম হোক আর শীত হোক ১২ মাস হাতে পায়ে ভেসলিন লাগাবেন। কিছুদিন পর লক্ষ করবেন হাত, পা অনেক কোমল, আগের থেকে অল্প হলেও কালচে ভাবটা কমেছে।

(৩) ভিটামিন ই লিকুইড ১ চামচ, ১ চামচ লেবুর রস, ১ চামচ গ্লিসারিন, ৫ চামচ কাঁচা দুধ দিয়ে হাত, পা ম্যাসাজ করবেন গোসল করার আগে। হাত, পা উজ্জ্বল হবে।

(৪) গোসলের পর সরিষার তেল হাত, পায়ে মাখবেন। উপকৃত হবেন।

(৫) ভিটামিন সি ১ চামচ, বাদাম তেল ১ চামচ, এলোভেরা জেল ১ চামচ মিশিয়ে হাত পায়ে দিবেন। হাত, পা ফর্সা হবে। রোদে গেলে সানস্ক্রিন ক্রিম লাগাতে ভুলবেন না।

(৬) প্রতিদিন হাত, পা গোসল করার সময় স্ক্রাব করবেন। গোসলের পর ভারী ক্রিম অথবা ভেসলিন লাগাবেন।

(৭) শশার রস, গোলাপজল, গ্লিসারিন মিশিয়ে হাতে পায়ে মাখবেন। হাত পায়ের কালচে দাগ কমবে।

(৮) টমেটো, আলুর রস প্রাকৃতিক ব্লিচিং এর কাজ করে। রস করে হাতে পায়ে লাগিয়ে রাখুন ৩০ মিনিট।

(১০) চন্দন ১ চামচ, মুলতানি মাটি ১ চামচ, হলুদ বাটা ১ চামচ, মধু ১ চামচ , ১ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে সপ্তাহে ৩ দিন করে লাগান। ১ মাসে ফলাফল দেখুন।

(১১) সপ্তাহে ২ বার না পারলেও কমপক্ষে একবার পেডিকিউর, মেনিকিউর করানো উচিত। পার্লার যাওয়ার সময় নেই?? কোন ব্যাপার না। ঘরে বসে একদম প্রাকৃতিক উপায়ে পেডিকিউর, মেনিকিউর করতে পারবেন। গরম পানিতে লেবু, লবন (পারলে সি স্লট), mild শ্যাম্পু মিশিয়ে ১৫ মিনিট হাত, পা ভিজিয়ে রেখে পেডিকিউর, মেনিকিউর সেট দিয়ে হাত ও পায়ের ময়লা পরিষ্কার করে, মধু এবং চিনি দিয়ে হাত, পা স্ক্রাব করে, কোন একটি ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে যে কোন একটি প্যাক লাগিয়ে ফেলুন, হয়ে গেলো পেডিকিউর, মেনিকিউর। মনে রাখা জরুরী হাত পা পরিষ্কার না থাকলে, মুখের ত্বক যতই সুন্দর থাকুক, আপনি কিন্তু ভেতর থেকে ততটা কনফিডেন্ট থাকবেন না।

(১২) লবন এবং মধু দিয়ে হাত, পা প্রতিদিন ম্যাসাজ করতে পারেন। এতে করে হাত পায়ের ত্বক অনেক নরম হবে।

ঘাড়

(১) যাদের ঘাড় কালো তারা ১ চামচ উপটান, ৬ চামচ কাঁচা দুধ, আধা চামচ হলুদ বাটা দিয়ে প্যাক বানিয়ে ঘাড়ে লাগান। এতে করে ঘাড়ের কালচে ভাব দূর হবে।

(২) উপটান আর গোলাপজল দিয়ে প্যাক বানিয়ে ঘাড়ে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

(৩) দেশি ঘি, এলাচি, ভিটামিন সি ক্যাপসুল, ভিটামিন সি ক্যাপসুল, চন্দন গুঁড়ো মিশিয়ে ঘাড়ে লাগান ২০ মিনিটের জন্য।

(৪) ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ প্রতিদিন দুবার খান।

সঠিক যত্নে যেকোনো জিনিস-ই আগের থেকে ভালো হয়। তবে একদিনে কোন কিছু থেকেই ভালো ফলাফল পাওয়া যায় না। মুখের মত হাত, পা, ঘাড়ের যত্ন প্রতিদিন না হলেও সপ্তাহে ২ বার নেয়া উচিত। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

ছবি - পিনস্পট, সাটারস্টক, সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস
নেইলস

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস

পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়। কিন্ত...

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

আরও পড়ুন

বর্ষায় পায়ের যত্ন
ত্বকের যত্ন

বর্ষায় পায়ের যত্ন

ব্যস্ত জীবনে সকাল থেকে রাত অব্দি আমরা ছুটে বেড়াই। নিজেরা ক্লান্ত হই তো বটেই, সেই সাথে সারাদিন আমাদের ভার বয়ে বেড়ানো পা দুটোর অবস্থা হয়ে যায় আরও খারাপ।...

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়
ত্বকের যত্ন

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়

সব সময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশি সহজ হয় না কারণ আমাদের বেশিরভাগ সময়ই কাজের জ...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?

শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। দ্রাবিড় সভ্যতায় আজ থেকে ৫ হাজার বছর আগে এই ব্যায়ামের উৎপত্তি ঘটে। দ্রাবিড়...

বৈশাখে রোদে পোড়া ত্বক | ৫টি কার্যকরী প্যাকে হবে দূর
ত্বকের যত্ন

বৈশাখে রোদে পোড়া ত্বক | ৫টি কার্যকরী প্যাকে হবে দূর

লাল সাদা শাড়ির সাথে ছোট একটা হাতে আঁকা লাল টিপ আর দুই হাত ভর্তি লাল চুড়ি। চুলে থাকবে একগুচ্ছ বেলী ফুল, ব্যস এই হবে বৈশাখের সাজ। বৈশাখের প্রথম দিনটিকে...

পায়ের গোড়ালি ফেটে চৌচির!
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফেটে চৌচির!

শীতের নানা রকম সমস্যার মধ্যে একটি কমন সমস্যা হল পায়ের গোড়ালি ফেটে যাওয়া। অনেকেই আছেন যারা ফেটে যাওয়া গোড়ালি ঢাকতে পুরো শীতকালই মোজা পরে থাকেন। কিন্তু...

…