পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

ফারিহা সুলতানা · Nov 14, 2023 · 1 min read

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গোড়ালি ফাটা অনেক ক্ষেত্রেই হতে পারে অন্য কোনো লুকানো রোগের লক্ষণ। এছাড়াও ফেটে যাওয়ার কারণে ব্যথা হওয়া বা চলাফেরায় অসুবিধা হওয়া তো আছেই। শীতের আগমন বার্তা পেলেই তাই বেশ সচেতন হয়ে যান, সারাবছর স্কিন কেয়ার না করা মানুষটিও এই সময় রাতে একবার, দুপুরে একবার নিয়ম করে পুরু লেয়ারে ভ্যাসলিন বা লোশন লাগিয়ে নেন পায়ে। কিন্তু সমাধান তো তখনই হবে যখন আসল কারণ খুঁজে সেই অনুযায়ী সমাধানের পথে যাওয়া হবে। তাই চলুন আগে বিজ্ঞান কী বলে পা ফাটার কারণ নিয়ে সেগুলো জেনে আসি, এরপর সমাধানটাও বের করি।

পায়ের গোড়ালি ফাটার কারণ

পা ফাটার সমস্যা আজকে নতুন নয়। আপনি, আমি বা আমাদের পরিবারের মোটামুটি সবাই জীবনের কোনো না কোনো সময়ে এই সমস্যার মুখোমুখি হয়েছেন। ছেলে হোক বা মেয়ে, সবার জন্য এই সমস্যা কমন। পা ফাটলে দেখতে তো খারাপ লাগেই, পা ঢাকা জুতো ছাড়া তখন বাইরে বেরোনোটাও দায় হয়ে যায়। পা ঢেকে না হয় লোকলজ্জা এড়ানো গেলো কিন্তু সমস্যা তো এড়াতে পারছেন না। তাই চলুন আগেভাগে জেনে আসি কারণগুলো কী।

ডিহাইড্রেশন এর ফলে পা ফাটা হয়  
ডিহাইড্রেশন

পা ফাটার কারণগুলোর মধ্যে অন্যতম হলো ডিহাইড্রেশন। শরীরে যখন পানিশূন্যতা হবে তখন স্বাভাবিকভাবেই পা ফাটবে, এছাড়াও অতিরিক্ত শুষ্ক পরিবেশে থাকার কারণেও পায়ের চামড়া ফেটে যেতে পারে।

নিউট্রিশনের অভাব

শরীরে নিউট্রিশনের অভাব হলে সেটাও পা ফাটার একটা কারণ হতে পারে। শুনতে অবাক লাগলেও এটা সত্য। আমাদের ত্বকের জন্য ভিটামিন বি ও সি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই যখন এই দুই ভিটামিন শরীরে কমে যায় তখন স্বভাবতই তার প্রকাশ পায় পায়ের চামড়া ফেটে যাওয়ার মাধ্যমে।

বাহ্যিক পরিবেশ

দীর্ঘসময় ধুলোবালির মধ্যে কাজ করা, ক্ষেত খামারে কাজ করা এগুলোর কারণেও পায়ের গোড়ালি ফেটে যেতে পারে৷

ব্যক্তিগত অভ্যাস

দীর্ঘসময় খালি পায়ে কাজ করা পায়ের গোড়ালি ফেটে যাওয়ার অন্যতম একটি কারণ। খালি পায়ে কাজ করলে ত্বকে ঘর্ষণের পরিমাণ বেড়ে যায়, ফলে পা ফেটে যায়। এছাড়াও দীর্ঘক্ষণ জুতা না পরা, শক্ত জুতা পরাও পা ফেটে যাওয়ার কারণ হতে পারে।

পা ফাটার পিছনে থাকতে পারে কিছু রোগ

এগুলো ছাড়াও বেশ কিছু রোগের কারণে পা ফাটা দেখা দিতে পারে। এসব রোগগুলো আমাদের খুব পরিচিত না বলে আমরা সেভাবে এগুলোর ব্যাপারে কথা বলি না, কিন্তু এসব ব্যাপারে না জানা হতে পারে পা ফাটা থেকেও বড় কোনো রোগের সূচনা।

সোরিয়াসিস এর কারণে ক্র্যাক হিল হয়
পামোপ্ল্যান্টার কেরাটোডার্মা

এই রোগটি জিনবাহিত। এই রোগের ক্ষেত্রে রোগীর চামড়া পুরু ও শক্ত হয়ে যায়। পুরু ও শক্ত চামড়া খুব সহজেই ফেটে যায়। ফাটা জায়গা দিয়ে রক্ত বের হওয়া তো খুব স্বাভাবিক। তবে মূল সমস্যা যেটা হয় তা হলো এই ফাটা জায়গা দিয়ে বিভিন্ন জীবাণু শরীরের মধ্যে ঢোকে আর সে থেকে শুরু হয় নানা ধরনের ইনফেকশন বা প্রদাহ।

সোরিয়াসিস

এটি একটি অটো ইমিউন রোগ, এই রোগের ক্ষেত্রে ত্বকের উপরিভাগে চাকা চাকা হয়ে যায়, প্রচন্ড চুলকানি হয়, চামড়া ওঠে। হাতের বা পায়ের তালুতে যদি সোরিয়াসিস হয় সেক্ষেত্রে চামড়া উঠে যায় এবং ভেতরের লালচে মাংসপেশি দেখা যায়।

পিটিরিয়াসিস রুব্রা পিলারিস

এই রোগটি জিনঘটিত, সোরিয়াসিসের মতো এটাতেও চামড়া উঠে যায় এবং চুলকানি হয়।

ক্র্যাক হিল প্রতিরোধে ঘরোয়া টিপস ফলো করুন

ক্র্যাক হিল প্রতিরোধের উপায়

পা ফাটা রোগ প্রতিরোধের ক্ষেত্রে একমাত্র ও প্রধান কাজ হলো পা পরিষ্কার ও মসৃণ রাখা। এটি নিশ্চিত করতে পারলেই প্রতিরোধ হবে অনাকাঙ্ক্ষিত পা ফাটা। কীভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে কিছু ধারণা দেওয়া হলো নিচে-

১. খালি পায়ে চলাফেরা না করা। ২. এমন জুতা পরিধান করা যেটা একইসাথে নরম ও আরামদায়ক।

৩. প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। যারা এসি রুমের মধ্যে বেশিরভাগ সময় থাকেন তাদের জন্য এই ধাপ আরও সতর্কতার সাথে পালনীয়।

৪. গোসলের পরে বা পা ধোয়ার পরে ত্বককে ময়েশ্চারাইজ করতে ফুট ক্রিম বা লোশন ব্যবহার করা। চাইলে নারকেল তেল বা অলিভ অয়েলও মালিশ করতে পারেন। এতে করে রক্ত সঞ্চালনও ভালো হবে।

৫. ঝামা পাথর বা পিউমিস স্টোন দিয়ে পায়ের ত্বকের ডেড সেল বা মরা কোষগুলোকে পরিষ্কার করে ফেলা এবং পা ধুয়ে নেয়ার পরে নারকেল তেল/অলিভ অয়েল/ভালো ব্র‍্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করা।

৬. পা ফাটার সমস্যা বেশি হলে রাতে ঘুমানোর আগে পায়ে ভ্যাসলিন লাগিয়ে মোজা পরে ঘুমানো।

৭. শীতের আমেজ শুরু হলেই পায়ে মোজা পরার অভ্যেস শুরু করে দিন, এতে করে শুষ্ক আবহাওয়া থেকে ও ধুলোবালি থেকে ত্বক রক্ষা পাবে।

পায়ের গোড়ালি ফাটা রোধে ঘরোয়া টিপস ফলো করতে পারেন

ক্র্যাক হিল রোধে কিছু ঘরোয়া উপায়

খুব জলদি দুটো ঘরোয়া উপায় দেখে নিই চলুন। এই উপায়গুলো পা রাখবে সুন্দর, মসৃণ এবং সাথে পা ফাটাকে রাখবে আপনার থেকে বেশ দূরে।

১. একটি বালতি নিয়ে এর অর্ধেকটা কুসুম গরম পানি দিয়ে ভরে ফেলুন, পানির তাপমাত্রা যেন আপনার সহনীয় মাত্রার মধ্যে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর এতে কয়েক চিমটি লবণ মিশিয়ে নিয়ে পা ডুবিয়ে রাখুন আধঘন্টা। এতে করে পায়ের চামড়া নরম হবে, একইসাথে হাইড্রেটেড থাকবে।

২. একটি বাটিতে সমপরিমাণে গ্লিসারিন ও গোলাপজল নিয়ে নিন। ভালোভাবে দুটি উপাদান মিশিয়ে নিয়ে পায়ে লাগিয়ে রেখে দিন সারারাত, সকালে উঠে ধুয়ে ফেলুন। গ্লিসারিন ত্বককে মসৃণ করে। গোলাপজলে আছে নানা অ্যান্টি অক্সিডেন্টস, যা ত্বকে পুষ্টি জোগায়।

নিজেকে ভালোবাসলে ও আগে থেকেই একটু সচেতন হলে পায়ের গোড়ালি  ফাটা সহ সব ধরনের সমস্যা দূরে থাকবে আপনার ত্বক থেকে। তাই প্রচুর পানি পান করুন এবং ত্বককে দিন সেই ভালোবাসাটুকু যেটা আপনার ত্বক ডিজার্ভ করে।

ছবিঃ সাটারস্টক।

Products in this article

Aarong Earth Sea Salt Body Scrub

সম্পর্কিত লেখা

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

আরও পড়ুন

পায়ের গোড়ালি ফেটে চৌচির!
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফেটে চৌচির!

শীতের নানা রকম সমস্যার মধ্যে একটি কমন সমস্যা হল পায়ের গোড়ালি ফেটে যাওয়া। অনেকেই আছেন যারা ফেটে যাওয়া গোড়ালি ঢাকতে পুরো শীতকালই মোজা পরে থাকেন। কিন্তু...

বর্ষায় পায়ের যত্ন
ত্বকের যত্ন

বর্ষায় পায়ের যত্ন

ব্যস্ত জীবনে সকাল থেকে রাত অব্দি আমরা ছুটে বেড়াই। নিজেরা ক্লান্ত হই তো বটেই, সেই সাথে সারাদিন আমাদের ভার বয়ে বেড়ানো পা দুটোর অবস্থা হয়ে যায় আরও খারাপ।...

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি
ত্বকের যত্ন

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি

নিজের মুখ, চুল আর অন্যান্য অংশগুলো সুন্দর করে তোলার চক্করে পড়ে আমরা প্রায় ভুলেই যাই যে সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আপনার সুস্থ আর সুন্দর পা। বিশ...

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

…