পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি

রুমানা রহমান · Apr 14, 2015 · 1 min read

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি

নিজের মুখ, চুল আর অন্যান্য অংশগুলো সুন্দর করে তোলার চক্করে পড়ে আমরা প্রায় ভুলেই যাই যে সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আপনার সুস্থ আর সুন্দর পা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? একবার নিজের মুখটা আয়নায় দেখে আপনার পায়ের দিকেও তাকান তো! আমি অনেকটা নিশ্চয়তা দিয়েই বলতে পারি বেশিরভাগ মানুষই নিজেদের পা দুটোকে "নিতান্ত হেঁটে বেড়াতেই কেবল প্রয়োজন, এর আবার যত্নের কী আছে"- এই মানসিকতার কারণে অযত্ন আর অবহেলায় রাখেন।

আপনার পায়ের সৌন্দর্য বর্ধন করা সম্ভব। না আপনাকে পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় আর অর্থ নষ্ট করতে হবে না, কেবল আপনাকে জানতে হবে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি ও এর ব্যবহার সম্পর্কে। আসুন আজ আপনাদের দেখাবো এমন কিছু ফুট মাস্ক রেসিপি যা আপনার পায়ের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলবে।

১) পা নরম কোমল করতে স্ক্রাব

যা যা লাগবে-

  • ব্রাউন সুগার ২ টেবিল চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • মধু ১ টেবিল চামচ
  • অলিভ অয়েল ১ টেবিল চামচ

রেসিপি: একটি বাটিতে সব উপাদান একসাথে নিয়ে ভালোভাবে মেশাতে থাকুন যতক্ষণ না এটি নরম পেস্ট আকার ধারণ করে। এবার আপনার পা দুটি একটি বড় গামলায় গরম পানি নিয়ে সেই পানিতে ১০ থেকে ২০ মিনিট ডুবিয়ে রাখুন। এতে করে আপনার পায়ের আলগা ময়লা স্তর নরম হয়ে যাবে, বাটি থেকে পেস্ট নিয়ে আপনার পায়ে লাগান এবং আলতো হাতে ঘষতে থাকুন। একই উপায়ে অপর পায়েও এই স্ক্রাব লাগান। কিছু সময় এভাবে পায়ে এই স্ক্রাব ম্যাসাজ করে পা ধুয়ে ফেলুন।

এটি আপনার পায়ের ডেডসেল ও শক্ত ভাব দূর করে পা নারিশ আর সফট করে।

২) কলা ফুট মাস্ক

যা যা লাগবে-

  • পাকা কলা
  • হালকা গরম পানি (প্রয়োজনমত)

রেসিপি: পাকা কলা চটকে আপনার পায়ের গোড়ালিতে লাগান। এটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং এরপর হালকা গরম পানি দিয়ে আপনার পা ধুয়ে ফেলুন।

এই মাস্কের বিশেষত্ব হচ্ছে যাদের পায়ের গোড়ালি ফাটা বা খসখসে তারা এই ফুট মাস্ক ব্যবহার করার ফলে পা ফাটা থেকে মুক্তি পাবেন ও পায়ের গোড়ালি নরম কোমল আর সুন্দর হয়ে উঠবে। কারণ কলা আপনার পায়ের জন্য ভালো ফুট ময়েশ্চারাইজারের কাজ করে।

৩) ফুট ময়েশ্চারাইজার

যা যা লাগবে-

  • পেট্রোলিয়াম জেলি ১ টেবিল চামচ
  • লেবুর রস ২ থেকে ৩ ফোঁটা
  • গরম পানি
  • পায়ের কটন মোজা

রেসিপি: পেট্রোলিয়াম জেলি ও লেবুস রস দিয়েই আপনি ঘরে বসে আপনার ফুট ময়েশ্চারাইজার বানিয়ে ফেলতে পারেন। এই দুই উপাদান একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তবে পায়ে এটি লাগানোর আগে আপনার পা হালকা গরম পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার পায়ে এই ময়েশ্চারাইজার লাগিয়ে আলতো ম্যাসাজ করে পায়ে মোজা দিয়ে রাখুন। পরদিন সকালে উঠেই পাবেন সুন্দর কোমল এক জোড়া নজরকাড়া আকর্ষণীয় পা।

৪) ফুট ময়েশ্চারাইজার ক্রিম

যা যা লাগবে-

  • অলিভ অয়েল ১ টেবিল চামচ
  • ল্যাভেন্ডার অয়েল ২ থেকে ৩ ফোঁটা

রেসিপি: অলিভ অয়েল ও ল্যাভেন্ডার অয়েল একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ যখন আপনার প্রয়োজন বা ইচ্ছে হয় ব্যবহার করতে পারেন।

শুধু মনে রাখবেন যখনই এই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন ক্রিমটা ভালো ভাবে ঝাঁকিয়ে নেবেন। এটি ব্যবহারে আপনার পায়ের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে।

**পায়ের যত্নে কিছু হ্যান্ডি টিপস-

  • পর্যাপ্ত পানি পান করুন সাথে তাজা সবজি ও ফলমূল খান।
  • পায়ের নিয়মিত যত্ন করুন, পায়ের নখ বেশি বড় না করাই ভালো।
  • শুধু মুখের ত্বকে নয় পায়েও ময়েশ্চারাইজার লাগান।
  • পায়ে সব সময় হিলজুতো পড়া থেকে বিরত থাকুন। আবার একেবারে খুব পাতলা সোলের জুতাও পরবেন না।
  • গরমকালে বেশি পায়ে ঘাম হয় তাই বাইরে থেকে এসে অবশ্যই পা ধুয়ে ফেলবেন।
 

লিখেছেন- রুমানা রহমান

ছবি- সেনশোয়াসিটি.কো.ইউকে

সম্পর্কিত লেখা

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব

নিত্যদিনের এই ব্যস্ততম জীবনে নিজের প্রতি আলাদাভাবে খেয়াল রাখাটা যেন হয়েই ওঠে না। যদিও বা অল্পস্বল্প যত্নআত্তি করা হয় সেটাও বেশিরভাগ ফেইস কেয়ার। কতজনই...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

আরও পড়ুন

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব

"নিজের পায়ে দাঁড়ানো" এই কথাটা দিয়ে আত্মবিশ্বাসী হওয়া বোঝায়, আমরা সবাই জানি। আর আত্মবিশ্বাসী হতে হলে মানসিকভাবে শক্তি সঞ্চয় করার পাশাপাশি বাহ্যিকভাবেও...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

…