রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব

নাইমা আক্তার · Feb 28, 2024 · 1 min read

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব

"নিজের পায়ে দাঁড়ানো" এই কথাটা দিয়ে আত্মবিশ্বাসী হওয়া বোঝায়, আমরা সবাই জানি। আর আত্মবিশ্বাসী হতে হলে মানসিকভাবে শক্তি সঞ্চয় করার পাশাপাশি বাহ্যিকভাবেও পরিপাটি থাকা প্রয়োজন। শরীরের অন্যান্য অংশের ঠিকঠাক কদর করলেও আমরা পায়ের দিকে খুব একটা নজর দেই না। এতে পা দিনে দিনে রুক্ষ-শুষ্ক হয়ে যায়। আর অনেকের পা ফাটার সমস্যাও থাকে। রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে যথাযথ যত্ন নেওয়া জরুরি।

অনেকেই মনে করেন এটি সময়সাপেক্ষ এবং দামি দামি প্রোডাক্ট ব্যবহারের দরকার হয়। কিন্তু না! ছুটির দিনে বা অবসরে খুব কম সময়ে একদম ঘরোয়াভাবে পায়ের যত্ন নিতে পারেন। আজকে কথা বলবো ফুট স্ক্রাব নিয়ে। এই ফুট স্ক্রাবগুলো আপনাকে সফট ও প্যাম্পারড পা পেতে সাহায্য করবে। হাতের কাছে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে ফুট স্ক্রাব বানিয়ে নিতে পারবেন। এগুলো আপনার সেলফ কেয়ার রুটিনকে আরো কার্যকরী করে তুলবে।

ফুট স্ক্রাবের উপকারিতা

  • পায়ের মৃত কোষ দূর করতে সাহায্য করে, যার ফলে ত্বক মসৃণ ও নরম হয়
  • ম্যাসাজ পায়ে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে; তাই এটি ফোলাভাব কমাতে, ক্লান্তি দূর করতে দারুণ কার্যকরী
  • DIY ফুট স্ক্রাবগুলো ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে
  • শুষ্কতা কমিয়ে পায়ের ত্বক কোমল করে তোলে
  • পায়ের অপ্রীতিকর গন্ধ কমিয়ে আনতে সহায়তা করে

৩টি হোমমেইড DIY ফুট স্ক্রাব

কিছুদিন পরপর পার্লারে যেয়ে পেডিকিওর করাটা খরচের ব্যাপার। ঘরে বসে সাধারণ কিছু উপকরণ দিয়ে পায়ের যত্ন নেওয়া যায়। আজ আমরা কিছু ফুট স্ক্রাবের রেসিপি জেনে নেই চলুন-

১. ব্রাউন সুগার স্ক্রাব

যা যা লাগবে
  • ২ চা চামচ ব্রাউন সুগার
  • ৩ চা চামচ মধু
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল
ব্রাউন সুগার স্ক্রাব
পদ্ধতি

একটি পাত্রে ব্রাউন সুগার, মধু ও অলিভ অয়েল নিন। ভালোভাবে মিক্স করে ফেলুন এবং পায়ে স্ক্রাবটি অ্যাপ্লাই করে হালকা হাতে ম্যাসাজ করুন। প্রয়োজন মনে হলে পানি যোগ করতে পারেন। ১ মিনিট ম্যাসাজ করে নিন এবং এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পছন্দের বডি লোশন অ্যাপ্লাই করে নিন। মধুর ময়েশ্চারাইজিং প্রোপারটিজ পায়ের ত্বককে কোমল রাখতে সাহায্য করে। এতে আছে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপারটিজ, যা পায়ের ত্বকে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এবং দুর্গন্ধ ও সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনে। ব্রাউন সুগার ডেড সেলস রিমুভ করে। অলিভ অয়েল রুক্ষ-শুষ্ক ত্বককে প্রাণবন্ত করে তোলে।

২. কফি ও আমন্ড অয়েল

যা যা লাগবে
  • ১/২ কাপ কফি
  • ৩ টেবিল চামচ বাদাম তেল বা আমন্ড অয়েল
পদ্ধতি

একটি ছোট পাত্রে কফি ও বাদাম তেল মিশিয়ে নিন। পা, গোড়ালি, পায়ের পাতা সব জায়গাতে স্ক্রাব করুন এক মিনিট। এবার ১৫ মিনিট অপেক্ষা করুন এবং এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পা ভালোভাবে মুছে নিয়ে পছন্দের লোশন অ্যাপ্লাই করে ফেলুন। কফিতে আছে প্রাকৃতিক এক্সফোলিয়েটিং প্রোপারটিজ। আমন্ড অয়েল ময়েশ্চারাইজার হিসেবে দারুণ কার্যকরী। যাদের পায়ের ত্বক অনেক বেশি রুক্ষ, তারা সপ্তাহে ২ বার এই ফুট স্ক্রাব ব্যবহার করে দেখতে পারেন, ভালো ফলাফল পাবেন আশা করি।

৩. ওটস ও টক দই

যা যা লাগবে
  • ১/২ কাপ ওটস পাউডার
  • ২ টেবিল চামচ টক দই
  • ১ টেবিল চামচ মধু
পদ্ধতি
ওটস ও টক দই

একটি পাত্রে ওটস পাউডার, টক দই ও মধু ভালোভাবে মিক্স করে নিন। পায়ে স্ক্রাবটি লাগিয়ে আলতো হাতে এক মিনিট ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং বডি লোশন অ্যাপ্লাই করে নিন। ওটস প্রাকৃতিক ক্লেনজার হিসেবে কাজ করে। এটি পায়ের ত্বকের ময়লা, ঘাম, পল্যুশন, অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। অন্যদিকে, দইয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে জেন্টলি এক্সফোলিয়েট করে। সেই সাথে ত্বকের মলিনতা দূর করে। এই স্ক্রাবটি শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে উপকারী।

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব কীভাবে তৈরি করা যায়, তা আমাদের জানা হয়ে গেলো। পা আমাদের সারা শরীরের ভার বহন করে। তবুও অন্যান্য অঙ্গের তুলনায় পা সবচেয়ে উপেক্ষিত। আর তাই বেশিরভাগ সময় পায়ে ব্যথা, পা ফাটা, রুক্ষ- শুষ্ক হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাই আপনার যা দরকার তা হলো একটি রিল্যাক্সিং ফুট স্ক্রাব। এর মাধ্যমে পা পরিষ্কার থাকবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, আপনি আরামবোধও করবেন। সেলফ প্যাম্পার কিন্তু নিজেকে ভালোবাসারই একটি অংশ। যারা ব্যস্ততার কারণে DIY প্যাক তৈরি করতে পারছেন না, তারা যেকোনো বডি স্ক্রাব দিয়েই কিন্তু কাজটি সেরে নিতে পারেন। আর হ্যাঁ, সপ্তাহে ১/২ বারের বেশি স্ক্রাবিং করার প্রয়োজন নেই। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।

  ছবি- সাটারস্টক

Products in this article

RIBANA Olive Oil

RIBANA Olive Oil

(4)
200ml
৳ 450.00

সম্পর্কিত লেখা

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব

নিত্যদিনের এই ব্যস্ততম জীবনে নিজের প্রতি আলাদাভাবে খেয়াল রাখাটা যেন হয়েই ওঠে না। যদিও বা অল্পস্বল্প যত্নআত্তি করা হয় সেটাও বেশিরভাগ ফেইস কেয়ার। কতজনই...

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি
ত্বকের যত্ন

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি

নিজের মুখ, চুল আর অন্যান্য অংশগুলো সুন্দর করে তোলার চক্করে পড়ে আমরা প্রায় ভুলেই যাই যে সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আপনার সুস্থ আর সুন্দর পা। বিশ...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

আরও পড়ুন

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

ব্রাউন সুগার স্ক্রাব |  চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!
চুলের যত্ন

ব্রাউন সুগার স্ক্রাব | চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!

চুলের যত্নে বিভিন্ন ব্যয়বহুল হেয়ার স্ক্রাব ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আশাজনক ফলাফল পান নি এমন কি কখনো হয়েছে? যদি আপনার উত্তরটি হ্যাঁ...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

…