পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব

নাইমা আক্তার · Jun 12, 2019 · 1 min read

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব

নিত্যদিনের এই ব্যস্ততম জীবনে নিজের প্রতি আলাদাভাবে খেয়াল রাখাটা যেন হয়েই ওঠে না। যদিও বা অল্পস্বল্প যত্নআত্তি করা হয় সেটাও বেশিরভাগ ফেইস কেয়ার। কতজনই বা তাদের পায়ের দিকে একটু খেয়াল রাখে? অথচ এই পায়েরই কিন্তু অতিরিক্ত যত্ন প্রয়োজন। কারণ শীত, গ্রীষ্ম বা বর্ষা সময়টা যাই হোক না কেন আমাদের পায়ের উপর দিয়েই বেশিরভাগ ধকলটা যায়। হ্যা, এটা সত্যি যে ঘনঘন পার্লারে যেয়ে ফুট স্পা বা পেডিকিউর করানো সম্ভব নয়। কিন্তু এমন হলে কেমন হয় যদি ঘরে বসেই খুব অল্প সময়ে এবং হাতের কাছে থাকা সহজলভ্য কিছু উপকরণ দিয়ে স্ক্রাব তৈরি করে আপনি আপনার পদযুগলের খুব ভালোভাবে স্পা করতে পারেন? খুব ভালো হয় তাই না?

তাই আমি এই আর্টকেলে আপনাদের দেখাবো ৫টি ফুট স্ক্রাব রেসিপি। এই স্ক্রাবগুলো ইউজ করার ফলে আপনার পায়ের ত্বক হয়ে উঠবে কোমল ও চকচকে।

পায়ের যত্ন নেয়ার ক্ষেত্রে ফুট স্ক্রাব ব্যবহারের উপকারিতা

ফুট স্ক্রাব ব্যবহারের উপকারিতা 

১) ফুট স্ক্রাব পায়ের ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে পা সচল রাখতে সহায়তা করে।

২) স্ক্রাবের সাহায্যে ফুট ম্যাসাজের ফলে আপনার শরীর ও মন রিফ্রেশ হয় এবং কাজের গতি বাড়িয়ে তোলে।

৩) ফুট স্ক্রাবের ফলে পায়ের ত্বকের ময়লা দূর হয় এবং মৃত কোষ রিমুভ হয়।

৪) এটি দীর্ঘক্ষণ হাটা বা দৌড়ানোর ফলে পায়ের পেশিতে টান লাগা বা ব্যথা হওয়া থেকে আরাম দেয়।

৫টি ফুট স্ক্রাব

১) ব্রাউন সুগার ও অলিভ অয়েল এক্সফোলিয়েটিং ফুট স্ক্রাব

পায়ের যত্ন নিতে ব্রাউন সুগার ও অলিভ অয়েল স্ক্রাব - shajgoj.com

এই ফুট স্ক্রাবের জন্য আপনার যা যা প্রয়োজন হবে তা দেখে নেই চলুন-

১.  ব্রাউন সুগার- ১ টেবিল চামচ

২.  অলিভ অয়েল- ১ টেবিল চামচ

৩. অ্যাসেনশিয়াল অয়েল- কয়েক ফোটা

৪. বেকিং সোডা- ১ চা চামচ

পদ্ধতি 

একটি পাত্রে চিনি, অলিভ অয়েল, বেকিং সোডা এবং প্রয়োজনীয় তেল একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এবার আপনার পায়ের গোড়ালি থেকে আঙ্গুল পর্যন্ত ভালোভাবে স্ক্রাব করুন। ২০ মিনিটের জন্য ছেড়ে দিন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলতোভাবে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এই স্ক্রাব-টি অন্য সব স্ক্রাবের তুলনায় খুবই সহজ কিন্তু এতে থাকা ব্রাউন সুগার এবং অ্যাসেনশিয়াল অয়েল আপনার পায়ের ত্বককে নমনীয় করে এবং আপনাকে রিলাক্স মুড এনে দেয়।

 

২) বেকিং সোডা ফুট স্ক্রাব 

পায়ের যত্ন নিতে বেকিং সোডা ফুট স্ক্রাব - shajgoj.com

আপনার প্রয়োজন হবে -

১. বেকিং সোডা- ৩ টেবিল চামচ

২. পানি- ১ টেবিল চামচ

পদ্ধতি

বেকিং সোডার সাথে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। প্যাকটি আপনার পায়ে লাগিয়ে ১০ মিনিট যাবৎ ম্যাসাজ করুন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা স্ক্রাবটি খুব সহজেই তৈরি করা যায় এবং এটি ব্যবহারে পায়ের ব্যথা উপশম হয়। এটি পায়ের ফাঙ্গাল ইনফেকশন-এর বিরুদ্ধে কাজ করে। এটি পায়ের ক্লান্ত ভাব দূর করে সতেজ ভাব ফুটিয়ে তোলে।

৩) আনারস এবং দইয়ের ফুট মাস্ক

পায়ের যত্ন নিতে আনারস ও চিনির স্ক্রাব - shajgoj.com

আপনার প্রয়োজন হবে-

১. আনারস পেস্ট- ১/২ কাপ

২. মোটা চিনি- ১/২ কাপ

৩. টক দই- - ২ টেবিল চামচ

পদ্ধতি 

একটি বাটিতে আনারস পেস্ট, চিনি এবং টক দই ভালোভাবে মিশ্রিত করুন। প্যাকটি আপনার পায়ে ১০-১২ মিনিট ধরে ম্যাসাজ করুন। তারপর আরো ১০ মিনিট রেখে দিন। সবশেষে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আনারসে থাকা প্রচুর পরিমানে ভিটামিন সি এবং এনজাইম ত্বক এক্সফোলিয়েট করে ত্বকের মরা কোষ দূর করে এবং ত্বকের চামড়া উজ্জ্বল করে ও টেক্সচার উন্নত করে।

 

৪) কফি ও নারকেল তেলের ফুট স্ক্রাব

পায়ের যত্ন নিতে কফি ও নারকেল তেলের স্ক্রাব - shajgoj.com

আপনার প্রয়োজন হবে -

১. কফি পাউডার- ২ টেবিল চামচ

২. চিনি- ২ টেবিল চামচ

৩. নারকেল তেল- ১ টেবিল চামচ

পদ্ধতি 

কফি, নারকেল তেল ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। এবার পায়ে ১০ মিনিট যাবৎ ম্যাসাজ করুন। তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কফি স্ক্রাব পায়ের রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের টেক্সচার উন্নত করে। কফিতে আছে এন্টি-ইনফ্লামেটোরি প্রোপার্টিস যা পায়ের ব্যথা উপশম করতে খুব কার্যকরী।

 

৫) সুগার অ্যান্ড মিল্ক ফুট স্ক্রাব 

পায়ের যত্ন নিতে সুগার অ্যান্ড মিল্ক স্ক্রাব - shajgoj.com

আপনার প্রয়োজন হবে -

১. কাঁচা দুধ- ২ কাপ

২. হালকা গরম পানি- ২ কাপ

৩. দানাদার চিনি- ৩ টেবিল চামচ

৪. নারকেল তেল- ১ টেবিল চামচ

পদ্ধতি 

হালকা গরম পানি এবং দুধ মিশিয়ে নিন। এবারে আপনার পা দুটি পরিষ্কার করে এই মিশ্রণ এ ভিজিয়ে রাখুন প্রায় ১৫-২০ মিনিট।১৫-২০ মিনিট চিনি ও নারকেল তেল মিশিয়ে পায়ে ১০ মিনিট ধরে স্ক্রাব করুন। তারপর ধুয়ে ফেলুন।

দুধে আছে ল্যাকটিক এসিড যা পায়ের ত্বককে ভেতর থেকে এক্সফোলিয়েট করে এবং স্কিনের ডেড সেলকে দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। মিল্ক ফ্যাট ও নারকেল তেল আপনার পাকে ময়েশ্চারাইজড করে তোলে।

উপরিউক্ত স্ক্রাবগুলো বাসায় বসে ট্রাই করতে পারেন। সহজ উপকরণে তৈরি এই ফুট স্ক্রাবগুলো আপনার পায়ের ত্বকের মৃত কোষগুলিকে রিমুভ করে পাকে করে তুলবে নরম, কোমল ও উজ্জ্বল। তাহলে আর দেড়ি না করে আজই ট্রাই করুন! আর আপনি পায়ের যত্নে অথেনটিক প্রোডাক্ট খুঁজে থাকলে সাজগোজ আপনাকে দিতে পারে আপনার সেই প্রোডাক্টগুলো! সাজগোজের দুইটি ফিজিক্যাল শপ রয়েছে যার একটি যমুনা ফিউচার পার্ক অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে যেতে পারেন শপ.সাজগোজ.কম এ। ভালো থাকুন, সুস্থ থাকুন!

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব

"নিজের পায়ে দাঁড়ানো" এই কথাটা দিয়ে আত্মবিশ্বাসী হওয়া বোঝায়, আমরা সবাই জানি। আর আত্মবিশ্বাসী হতে হলে মানসিকভাবে শক্তি সঞ্চয় করার পাশাপাশি বাহ্যিকভাবেও...

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি
ত্বকের যত্ন

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি

নিজের মুখ, চুল আর অন্যান্য অংশগুলো সুন্দর করে তোলার চক্করে পড়ে আমরা প্রায় ভুলেই যাই যে সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আপনার সুস্থ আর সুন্দর পা। বিশ...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

আরও পড়ুন

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?
ফিটনেস

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?

আজকাল আমরা সবাই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত আর তা হল ডায়েট। সবাই শুধু ডায়েট করতে চায়। আচ্ছা আপনি কি জানেন যে আপনার আদর্শ ওজন কত? আপনার এখন যে ওজন...

ব্রাউন সুগার স্ক্রাব |  চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!
চুলের যত্ন

ব্রাউন সুগার স্ক্রাব | চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!

চুলের যত্নে বিভিন্ন ব্যয়বহুল হেয়ার স্ক্রাব ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আশাজনক ফলাফল পান নি এমন কি কখনো হয়েছে? যদি আপনার উত্তরটি হ্যাঁ...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

…