নিজের হাতে বানানো নেইলপলিশ আর ফুট স্প্রে

সাজগোজ উপ সম্পাদক · Jul 22, 2013 · 0 min read

নিজের হাতে বানানো নেইলপলিশ আর ফুট স্প্রে

বাজারে হাজারও রঙের নেইলপলিশ পাওয়া যায় তারপরও এমনটা হয় যে আপনি যে রঙটা খুঁজছেন সেটা হয়ত পাচ্ছেন না। তাছাড়া নিজের হাতে বানানো জিনিসের মূল্যই অন্যরকম। অনেকে হয়ত চাইবেন আইশ্যাডোর সাথে ম্যাচিং নেইলপলিশ লাগিয়ে সবাইকে চমকে দিতে তাদের জন্য আজ আমি ঘরে কিভাবে নেইলপলিশ বানাবেন সেই গোপন রহস্য বলবো। আজ আপনাদের জন্য আর একটা উপহার আছে সেটা হল সু স্প্রে অথবা ফুট স্প্রে বানানোর পদ্ধতি। অনেকেই হয়ত এটার সাথে পরিচিত না। কিন্তু মনে পড়ছে সেদিনটির কথা? যেদিন অফিস থেকে সোজা চলে গিয়েছিলেন বন্ধুদের আড্ডায় আর সেখানে আপনার ঘামে ভেজা পায়ের দুর্গন্ধে সবাই মুখটা কেমন বিষিয়ে তুলেছিল। কি বিব্রতকর অবস্তায় না পড়েছিলেন সেদিন। তাই আপনাকে আর কখনও যেন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সেই ব্যবস্থাও আজ করে দেবো।

নেইলপলিশঃ

যা যা লাগবে – নিজের পছন্দের রঙের আইশ্যাডো, ফানেল, প্লাস্টিক ব্যাগ, ক্লিয়ার নেইলপলিশ, রুটি বেলার বেলুনি।

কিভাবে বানাবেন – নিজের পছন্দ মত কোন পুরানো অথবা নতুন আইশ্যাডো নিন।

যদি শ্যাডো পাউডার হয় তাহলে তা গুঁড়ো করার দরকার নেই আর সলিড ব্লক হলে সেটি একটি প্লাস্টিক ব্যাগে ভরে রুটি বানানোর বেলুনি দিয়ে গুঁড়ো করুন ততক্ষণ পর্যন্ত যতক্ষন না ফাইন পাউডারে পরিনত হয়। কোন রকম লাম্পস যেন না থাকে। তাহলে কিন্তু ফাইনাল প্রোডাক্ট দেখতে অনেক খারাপ দেখাবে।

ভালো ভাবে গুঁড়ো হয়ে গেলে একটি ফানেলের সাহায্যে গুঁড়ো গুলো ক্লিয়ার নেইলপলিশের মধ্যে ভরে দিন।

যদি কিছু ষ্টীল বল বিয়ারিং খুঁজে পান তাহলে সেটা নেইলপলিশে দিয়ে দিন। এতে করে নেইল পলিশ তাড়াতাড়ি এবং সহজে মিক্স হবে। বোতলটা ভালো ভাবে নাড়ুন যতক্ষণ পর্যন্ত না রঙ সমভাবে মিশে যায়।

powgep93swcyvv

টিপস

০১. যদি আইশ্যাডো কিনতে হয় তাহলে সস্তা দেখে কিনুন। তাহলে আপনি অনেকগুলো নেইলপলিশ বানাতে পারবেন।

০২. সহজে বানানোর জন্য লিকুইড আইশ্যাডো ব্যবহার করুন।

০৩. যদি আপনার কাছে ক্লিয়ার নেইলপলিশ না থাকে তাহলে ২টি নেইলপলিশের সংমিশ্রণেও নতুন নেইলপলিশ বানাতে পারেন। যেমন সবুজ নেইলপলিশ বানাতে হলে হলুদ আর নীল নেইলপলিশ এক সাথে মিশিয়ে নিন।

ফুট স্প্রে বা সু স্প্রেঃ

অনেকক্ষণ জুতা পরে থাকলে অনেকেরই পা ঘেমে যায়। ফলে যখন জুতা খোলা হয় তখন পা থেকে আসা ঘামের দুর্গন্ধ অন্যদের বিরক্তির কারণ হয়। তাই এবার আসুন আমরা ফুট বা সু স্প্রে বানানো শিখবো।

যা যা লাগবে – পেপারমিনট অয়েল, বেবি পাউডার, পানি, একটি স্প্রে বোতল।

কিভাবে বানাবেন – একটি পাত্রে ১/২ চা চামচ বেবি পাউডার নিন। এর সাথে ২ ফোঁটা পেপারমিনট অয়েল আর পানি মিশান। পানির পরিমাণ আপনার স্প্রে বোতল ভরার জন্য যতটা লাগবে ঠিক ততটায় দিবেন। সব উপকরণ দেয়া হলে এই মিশ্রণটি ফানেলের সাহায্যে স্প্রে বোতলে ভরে নিন। তারপর খুব ভালো ভাবে বোতলটিকে ঝাঁকিয়ে তৈরি করে নিন আপনার ফুট স্প্রে। এবার যখন ইচ্ছা তখন পায়ে অথবা জুতায় স্প্রে করে আপনার পা দুটিকে করে তুলুন সুরভিত।

images

ShoeSpray-Intro

লিখেছেনঃ রোজেন

ছবিঃ উইকিহাও.কম, ক্যাফেমম.কম

সম্পর্কিত লেখা

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?
মেকআপ

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?

দাওয়াত বা আউটিং এ যাওয়ার আগে আউটফিটের সাথে মিলিয়ে মেকআপ করলেন। কিছু সময় পর স্কিন বেশি গ্রিজি অথবা ড্রাই লাগা শুরু হলো। ভাবছেন, 'সব প্রোডাক্টই তো ঠিকঠা...

দীর্ঘস্থায়ী মেকআপের জন্য e.l.f. মেকআপ মিষ্ট অ্যান্ড সেট স্প্রে
মেকআপ

দীর্ঘস্থায়ী মেকআপের জন্য e.l.f. মেকআপ মিষ্ট অ্যান্ড সেট স্প্রে

চিন্তা করছিলাম নেক্সট প্রোডাক্ট রিভিউটা কী নিয়ে লিখব। তারপর মনে করলাম যেহেতু ঈদের সিজন এখনও তাজা আর সামনে আরও অনেক সেলিব্রেশনের অকেশন আসছে (ঈদ উল আযহা...

আইশ্যাডো কি শুধুমাত্র চোখ সাজানোর জন্যেই?
মেকআপ

আইশ্যাডো কি শুধুমাত্র চোখ সাজানোর জন্যেই?

মেকাপের মধ্যে অন্যতম অংশ যেটি তা হলো আই মেকাপ। আর আই মেকাপের মাধ্যমেই কিন্তু পুরো লুক চেঞ্জ করে ফেলা যায়। আর এক্ষেত্রে যে প্রোডাক্টটি বড় ভুমিকা রাখে,...

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!
ক্র্যাফট

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!

সাধের গয়না, আলমারিতে তুলে রাখা আছে ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে হারিয়েছে ব্যবহারের উপযোগিতা। ভাবেন আবার যদি এই গয়নাটা পরতে পারতেন কখনো! প্রিয় জিনিষ বলে...

আরও পড়ুন

স্কিন ডিনাভিয়া সেটিং স্প্রে
বেইজ মেকআপ

স্কিন ডিনাভিয়া সেটিং স্প্রে

মেকআপ সেটিং স্প্রে সম্পর্কে আমরা কম বেশি এখন সবাই জানি। আমাদের দেশের আবহাওয়াতে বেশি সময়ের জন্য মেকাপকে লাস্ট করাতে হলে মেকআপ সেটিং স্প্রে-এর কোন বিকল্...

সহজ এবং চমৎকার তিনটি নেইল আর্ট
নেইলস

সহজ এবং চমৎকার তিনটি নেইল আর্ট

নেইল আর্ট আজকাল সবারই পছন্দ। কিন্তু সব সময় টিউটোরিয়াল দেখে ঠিক মতো করা যায় না। তাই শুরু শুরুতে সহজ নেইল ডিজাইনগুলো করাই ভালো। আবার যাদের নখ খুব বেশি ব...

নানা গুণের ভ্যাসলিন
বিউটি টিপস

নানা গুণের ভ্যাসলিন

খুব তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময়ই আমরা নিজের যত্নটা নিতে পারি না। আর বাইরে যাওয়ার সময় কেউ বা ব্যাগ এ লোশন, তেল বা ময়েশ্চারাইজার নিয়ে ঘুরতে পছন্দ করে। ক...

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!
মেকআপ

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!

সুন্দরভাবে আই মেকআপ করার জন্য আইশ্যাডো প্যালেট একটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। কম বেশি সবার কালেকশনেই বিভিন্ন কালার ও ফর্মুলার আইশ্যাডো প্যালেট থাকে। তবে...

ডিজইনফেকট্যান্ট স্প্রে ব্যবহার করে জীবাণুমুক্ত থাকুন ৭টি উপায়ে!
রিভিউ

ডিজইনফেকট্যান্ট স্প্রে ব্যবহার করে জীবাণুমুক্ত থাকুন ৭টি উপায়ে!

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনজীবন যেন থমকে গিয়েছে প্রায়! এমন পরিস্থিতিতে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। কিছু...

মেকআপ সেটিং স্প্রে | ৩টি পদ্ধতিতে খুব সহজে ঘরে বসেই তৈরি করুন!
বেইজ মেকআপ

মেকআপ সেটিং স্প্রে | ৩টি পদ্ধতিতে খুব সহজে ঘরে বসেই তৈরি করুন!

মেকআপের জগতে মেকআপ সেটিং স্প্রে একটি পরিচিত নাম। অনেকেরই অভিযোগ থাকে- মেকআপ সারাদিন লাস্টিং করে না, দেখতে পাউডারি লাগে ইত্যাদি ইত্যাদি। এইসব সমস্যা সম...

…