সহজ এবং চমৎকার তিনটি নেইল আর্ট

sub-editor · Dec 05, 2015 · 1 min read

সহজ এবং চমৎকার তিনটি নেইল আর্ট

নেইল আর্ট আজকাল সবারই পছন্দ। কিন্তু সব সময় টিউটোরিয়াল দেখে ঠিক মতো করা যায় না। তাই শুরু শুরুতে সহজ নেইল ডিজাইনগুলো করাই ভালো। আবার যাদের নখ খুব বেশি বড় নয়, তাদের সব রকমের ডিজাইন মানায় না আর ফুটেও ওঠে না।

[picture]

তাই আজকে খুব সহজ তিনটি নেইল আর্টের পদ্ধতি নিয়ে আলোচনা করবো। ডিজাইনগুলো করতে খুব কম সময় লাগবে।

১.

n1

প্রথমে আঙ্গুলে যে কোন রঙের একটি লেয়ার দিয়ে নিন।

  • লেয়ারটি শুকানোর পর একটি ফোমের তৈরি মেকআপ স্পঞ্জে অথবা পাতলা করে কাটা ফোমে আপনার পছন্দ মতো দুটি নেইল পলিশ পাশাপাশি লাগিয়ে নিন। ৩/৪ টি রঙের নেইল পলিশও নিতে পারেন।
  • তারপর নেইল পলিশ মাখা স্পঞ্জটি আঙ্গুলের নখে চেপে ধরে তুলে ফেলুন। এভাবে সব আঙ্গুলের নখে করুন। দেখবেন নখে রংগুলো শেডের মতো হয়েছে।
  • চামড়ায় লেগে গেলে একটি কটনবারের সাহায্যে চামড়ায় লেগে থাকা নেইল পলিশ উঠিয়ে নিন।অথবা আঙ্গুলে নখ বাদে বাকিটা স্কচটেপ দিয়ে পেছিয়ে নিতে পারেন। এতে নখের বাইরে নেইল পলিশ লাগবেনা।
  • পুরো নেইল পলিশ ভালো করে শুকিয়ে ফেলার পরে স্বচ্ছ নেইলপলিশ দিয়ে টপ কোট লাগিয়ে নিন।

২.

n2 

  • প্রথমে আঙ্গুলে যে কোন রঙের একটি লেয়ার দিয়ে নিন।
  • গ্লিটার নেইলপলিশ ছাড়াও বাজারে অনেক রকমের গ্লিটার পাউডার পাওয়া যায়,সেগুলো নেইলপলিশের উপর ব্যবহার করলে অনেক আকর্ষণীয় লাগে। এখন প্রথম লেয়ার শুকানোর আগেই তার উপর হাত দিয়ে অথবা ফোমের তৈরি মেকআপ স্পঞ্জ দিয়ে অল্প অল্প করে গ্লিটার পাউডার লাগিয়ে নিন। আপনার যেভাবে খুশি, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে লাগিয়ে নিন।
  • এরপর একটু শুকিয় আসলে আর উপর স্বচ্ছ নেইল পলিশ দিয়ে টপ কোট লাগিয়ে নিন।
  • আপনি চাইলে ৩/৪ রঙের গ্লিটার পাউডার ব্যবহার করতে পারেন।

৩.

n3

  • প্রথমে স্কচটেপ আপনার মন মতো ছোট ছোট ২/৩টি ডিজাইনে কেটে নিন। স্টার, হার্ট অথবা সোজা যেভাবে আপনার নখে ভালো লাগবে কেটে রেখে দিন।
  • এরপর নখে আগে যেকোন একটি রঙের নেইলপলিশ লাগিয়ে নিন। স্বচ্ছ নেইলপলিশ দিলে ভালো হয়, তাহলে ডিজাইনটি ফুটে উঠবে।
  • এখন যেকোনো দুটি বা আপনার যেভাবে ভালো লাগবে সেভাবে স্কচটেপগুলো নখের মাঝে লাগিয়ে নিন।
  • এবার অন্য যেকোন আরেকটি রঙের নেইলপলিশ লাগায় শুকিয়ে নিন।
  • স্কচটেপগুলো তুলে ফেলুন। তারপর স্বচ্ছ নেইলপলিশ দিয়ে টপ কোট লাগিয়ে নিন।

এভাবেই খুব সহজে আর খুব বেশি ঝামেলা ছাড়াই করে ফেলুন নেইল আর্ট গুলো !

লিখেছেন – সোহানা মোরশেদ

ছবি – সিম্পলনেইলআর্টডিজাইন.কম

সম্পর্কিত লেখা

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!
নেইলস

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার...

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

আরও পড়ুন

নখ রাঙানো নিয়ে যত কথা
নেইলস

নখ রাঙানো নিয়ে যত কথা

নখ রাঙাতে রঙ এখন সীমানা অতিক্রম করেছে। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, রেডিয়াম, কালো-সাদা প্রায় সব রঙ শোভা পায়। রাঙানোর পাশাপাশি নখ...

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?
স্টাইল

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?

কালারফুল নেইলস কার না পছন্দ? কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যারা ভালোবাসেন, তাদের কালেকশনে কয়েক শেইডের নেইল পলিশ তো মাস্ট থাকবেই! আপনার পারসোনালিটি ও ব...

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।
নেইলস

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

চলতি ফ্যাশনের সাথে তাল মিলাতে সবাই উদগ্রীব। নখ রাঙ্গানো নতুন কিছু না হলেও নেইল পলিশ হালের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ। নেইল আর্ট এর সংযোজন শুধু মাত্...

ফ্রেঞ্চ ম্যানিকিউর
বিউটি টিপস

ফ্রেঞ্চ ম্যানিকিউর

নখের স্বাভাবিকতা ধরে রেখে অর্থাৎ প্রাকৃতিক রঙটাকে একটু উজ্জ্বল করাই হল ফেঞ্চ ম্যানিকিউর। এক্ষেত্রে নখের সামনের দিকে সাদা বা অন্য কোনো কালার লাগানো হয়।...

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস
নেইলস

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস

পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়। কিন্ত...

…