বিশ্বকাপ নেইল আর্ট করার সহজ উপায়

সাজগোজ উপ সম্পাদক · Jul 08, 2014 · 1 min read

বিশ্বকাপ নেইল আর্ট করার সহজ উপায়

বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। তাতে আমরাই বা বাদ যাই কী করে ? সবাই সবার মতো করে এই খেলাটা উপভোগ করছে। দেখতে দেখতে  ফাইনালের দিনও একেবারে  কাছে এসে গেলো। এবার চলে এল সেমি ফাইনালের ম্যাচ। আর্জেন্টিনা, ব্রাজিল, নেদারল্যান্ড আর জার্মানি এই চারটে দেশ এবার মুখোমুখি হতে চলেছে। এই সবকটা দেশই এবার নিজের নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য মাঠে নামবে। কিন্তু এই বিশ্বকাপে আপনি নিজেকে ঠিক কীভাবে প্রস্তুত করেছেন? আরে বাবা আমরা অনেকেই খেলা দেখি না, আবার অনেকেই দেখি কিন্তু খবরতো একটু আধটু সবাই রাখিই আর আপনি যদি হন আধুনিক নারী তাহলে আপনি যে নিজেকে আপডেটেড রেখেছেন তা কিন্তু আপনার সাজ পোশাকেই প্রকাশ পাবে। কিভাবে? আমরা সবাই নেল পালিশ পরি। এবার রোজ রোজ একঘেয়ে এক রঙের নেল পালিশ না পরে চলুন করি কিছু নতুন। কলেজ বা কাজের জায়গা যেখানেই যান সবাইকে একদম চমকে দিয়ে আপনি হয়ে উঠুন মধ্যমণি। তাই করে ফেলুন বিশ্বকাপ নেইল আর্ট বিভিন্ন দেশের পতাকা দিয়ে। তাই এখানে চারটি দেশের চার রকমের নেইল আর্ট টিউটোরিয়াল দেওয়া হলো।

আর্জেন্টিনা নেইল আর্ট

চলুন দেখে নেয়া যাক কী কী উপকরণ লাগবে আর্জেন্টিনা নেইল আর্ট করতে-

উপকরণঃ সাদা নেইল পালিশ, নীল ও কালো এক্রাইলিকপেইন্ট, বেইস কোট, তুলি ।

1 2

১) সবার প্রথমে সাদা রঙের একটা নেইল পালিশ পরে নিন সব আঙুলে। এরপরে বুড়ো আঙ্গুল, তর্জনী আর রিং ফিঙ্গারে নীল রঙ দিয়ে সাদার উপরে স্ট্রাইপ কেটে নিন ঠিক যেমন ছবিতে আছে।

3 4

২) এবার মধ্যমা আঙুলে মাঝখানে একটা কালো মোটা বিন্দু দিন। তারপরে আরও চারটে বিন্দু দিন ছবির মত করে। তারপরে ওই বিন্দু গুলো সরু লাইন দিয়ে জুড়ে দিন।

5 6

৩) এবার কনে আঙুলে উপরের ছবির মতো করে দুটো মোটা নীল দাগ দিন।

a

হয়ে গেলো আর্জেন্টাইন নেইল আর্ট। এই নেইল আর্টটা করতে আনুমানিক ১৫ মিনিট সময় লেগেছে।

নেদারল্যান্ড নেইল আর্ট

উপকরণঃ  কমলা, লাল, সাদা ও নীল নেইল পালিশ।

n1

১) সবার প্রথমে রিং ফিঙ্গার ছাড়া সব আঙুলে কমলা রঙের নেইল পালিশ পরুন ঠিক ছবির মতো করে।

n2

২) এরপরে রিং ফিঙ্গারে একদম উপরের দিকে নীল রঙ্গের নেল পালিশ লাগান একটু  কোণাকুণি ভাবে।

৩) সাদা রঙের একটা ত্রিভুজ বানান ঠিক নীলের পরেই।

৪) এরপর বাকিটুকু লাল রঙ দিয়ে ভরে দিন তাহলেই হয়ে গেলো এই নেইল আর্টটি।

ব্রাজিল নেইল আর্ট

উপকরণঃ সবুজ নেলপালিশ, সাদা, নীল ও কালো এক্রাইলিকপেইন্ট, তুলি,বেইস কোট।

১) সবার প্রথমে সব নখে সবুজ নেল পালিশ পরে নিতে হবে।

b1

২) তারপরে মধ্যমা ও তর্জনী এই দুটো আঙুলে হলুদ রঙ কে ত্রিভুজ আকারে আঁকতে হবে ঠিক ছবির মতো করে।

b2

৩) এরপরে ওই ত্রিভুজ গুলোতে একটা করে নীল গোল আঁকতে হবে তুলি দিয়ে উপরের ছবির মতো করে।

৪) এবারে ওই নীল গোলের মাঝখানে একটা সাদা দাগ দিতে হবে।

৫) একই সময়ে রিং ফিঙ্গারে একটা আধা গোল আঁকতে হবে উপরের ছবির মতো করে।

b3

৬) এবারে ঐ সাদা গোলের ভিতরে কালো রঙ দিয়ে মাঝখানে একটা আর তার চারপাশে আরও চারটি গোল করে হবে উপরের ছবির মতো করে।

৭) এখন ওই গোলগুলোকে একে অপরের সাথে লাইন দিয়ে জুড়ে দিন। আর হয়ে গেলো একটা দারুন কিউট ফুটবল। ঠিক এভাবেই হয়ে গেলো ব্রাজিল নেইল আর্ট।

জার্মানি নেইল আর্ট

উপকরণঃ বেইস কোট, লাল, হলুদ আর কালো রঙের নেল পালিশ।

jr

১) সবার প্রথমে বেইস কোট লাগাতে হবে। তারপরে নখের একটু নিচের দিকে কালো রঙের স্ট্রাইপ দিন পরের ছবির মতো করে।

jr2

২) এবার কালোর উপরে লাল রঙের স্ট্রাইপ দিতে হবে খুব ধীরে। নাহলে একটা রঙ আরেকটার গায়ে লেগে যাবে। তাই ভালো হয় একটা রঙ শুকোলে আরেকটা দিন।

৩) এবারে লাল রঙটা শুকোলে হলুদ রঙের নেল পালিশটা লাগিয়ে ফেলুন। পুরোটা  শুকালে আরও একবার বেইস কোট লাগিয়ে নিন। এইভাবে হয়ে গেলো জার্মানি নেইল আর্ট।

g3

এই সহজ অথচ দারুণ নেইল আর্ট গুলো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাই আর দেরি না করে ঝটপট করে ফেলুন আর জানাতে ভুলবেন না এগুল কেমন লাগলো।

লিখেছেনঃ নন্দিনী পোদ্দার

ছবিঃ নন্দিনী পোদ্দার

সম্পর্কিত লেখা

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।
নেইলস

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

চলতি ফ্যাশনের সাথে তাল মিলাতে সবাই উদগ্রীব। নখ রাঙ্গানো নতুন কিছু না হলেও নেইল পলিশ হালের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ। নেইল আর্ট এর সংযোজন শুধু মাত্...

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!
নেইলস

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার...

আরও পড়ুন

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?
স্টাইল

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?

কালারফুল নেইলস কার না পছন্দ? কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যারা ভালোবাসেন, তাদের কালেকশনে কয়েক শেইডের নেইল পলিশ তো মাস্ট থাকবেই! আপনার পারসোনালিটি ও ব...

নখ রাঙানো নিয়ে যত কথা
নেইলস

নখ রাঙানো নিয়ে যত কথা

নখ রাঙাতে রঙ এখন সীমানা অতিক্রম করেছে। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, রেডিয়াম, কালো-সাদা প্রায় সব রঙ শোভা পায়। রাঙানোর পাশাপাশি নখ...

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

ঈদের জন্য হেনা নেইল আর্ট টিউটোরিয়াল
ফ্যাশন

ঈদের জন্য হেনা নেইল আর্ট টিউটোরিয়াল

হুম... ঈদের কেনাকাটা তো প্রায় শেষ এখন কেনাকাটার জিনিসপাতি দিয়ে কিভাবে সাজবেন তা ঠিক করেছেন? ত্বকের যত্নের সাথে সাথে কিন্তু হাতে পায়ের যত্নও আবশ্যক। তা...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

নিজেই করি নেইল আর্ট | নীল ফুলের নখসজ্জা
নেইলস

নিজেই করি নেইল আর্ট | নীল ফুলের নখসজ্জা

নেইল আর্ট করতে হলে যে সবসময় পার্লারেই যেতে হবে এমন কোন কথা নেই, সামান্য আঁকাআঁকির দক্ষতা থাকলেই ঘরে বসে নিজেই করে ফেলা যায় সুন্দর একটি নেইল আর্ট। আজ...

…