নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

সাজগোজ সম্পাদক · May 31, 2013 · 1 min read

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

চলতি ফ্যাশনের সাথে তাল মিলাতে  সবাই উদগ্রীব। নখ রাঙ্গানো নতুন কিছু না হলেও নেইল পলিশ হালের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ। নেইল আর্ট এর সংযোজন শুধু মাত্র মাত্রাটা একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। তাই এখন আর শুধু নেইল পলিশ নয় এর সাথে কিশোরী এবং তরুণীরা আগ্রহী হয়ে উঠছে বিভিন্ন ধরনের নেইল আর্ট এর প্রতি।

নেইল আর্টকে ফ্যাশনের একটি আধুনিক ধারা মনে করা হলেও এই ফ্যাশনটি কিন্তু অনেক পুরাতন। ৩০০০ খ্রিঃ পূঃ এ চাইনিজরা নখ রাঙাতে মৌমাছির চাঁকের অংশ, ডিমের সাদা অংশ, জেলাটিন ও ভেজিটেবল ডাই মিশ্রিত এক ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করতো। এই পদার্থ কয়েক ঘন্টা নখে রেখে দিলে গোলাপি এক ধরনের রঙের বিন্যাস দেখা যেত।একই সময়ে ইনডিয়ানরা হেনা দিয়ে নখ রাঙ্গানো শুরু করে যা কিনা মাঝে মাঝে সামাজিক গুরুত্বকেও নির্দেশ করা হতো।আর এই ব্যাপারে মিশরীয়রাই বা বাদ যাবে কেন? মিশরীয় সমাজে নারীরা সামাজিক উচ্চতার ভিত্তিতে নখ রাঙাতো।উঁচু মহলের নারীরা গাঢ় রঙ এবং নিচু মহলের নারীরা অপেক্ষাকৃত হালকা রঙ ব্যবহার করতো।আরেকটা সমাজকে যদি আমরা নেইল আর্ট এর জনক হিসেবে বলতে চাই তাহলে ইনকাদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে যারা কিনা শুধুমাত্র ঈগলের প্রতীক চিহ্নিত নখসজ্জায় বিখ্যাত ছিল।ইনকা নারীরা ঈগলের প্রতিকৃতি আঁকতে ভীষণ পারদর্শী ছিল।

নেইল পলিশ এর আধুনিক যুগ শুরু হয় ১৯ শতকে।প্রথম জনপ্রিয় নেইল আর্ট হলো মুন ম্যনিকিউর - চাঁদের মতো একটা অংশ নখের শুরুতে আলাদা করে থাকে এরকম নেইল আর্ট এর উদ্ভব হয়।এরপরে বাজারে নতুন ধরনের নেইল এনামেল নিয়ে আসে রেভলন কোম্পানি এবং ১৩৪০ থেকে এখন বর্তমান কাল পর্যন্ত এর জনপ্রিয়তা রয়েছে। আর বর্তমানে এই আর্ট হয়ে উঠছে আর ক্রিয়েটিভ এবং ফ্যাশনেবল।শুধুমাত্র রঙ তুলি ছাড়াও এয়ার ব্রাশ, এ্যক্রেলিক নেইল, জেল নেইল ইত্যাদি নেইল আর্টকে উন্নত বৈশিষ্ট্যময় করে তুলেছে।নেইল আর্ট পুরাতন হলেও গ্লামারাস ওয়ার্ল্ড একে ওতপ্রোত ভাবে জড়িয়ে রেখে এর দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করেছে।

পুরো বিশ্ব ঘুরে আসলেও আমাদের বাংলাদেশে বিষয়টা একেবারেই নতুন। তবে দিন দিন এর চাহিদা বাড়ছে ।ধীরে ধীরে হলেও ফ্যাশনের এই ধারাটি এদেশের তরুণীদের মন জয় করে নিচ্ছে, অনেকেই এখন ভীষণভাবে আগ্রহী নেইল আর্টে।এ সময়ে বাংলাদেশে দুই ধরনের নেইল আর্টের ধারা দেখা যাচ্ছে— ফ্রি হ্যান্ড পেইন্টিং ও স্ট্যাম্পিং। ফ্রি হ্যান্ড পেইন্টিং শুধু চিকন ব্রাশের মাধ্যমে পেইন্ট করা আর স্ট্যাম্পিং মূলত স্টিলের প্লেটের ওপর খোদাই করা নকশা রাবার স্ট্যাম্পের মাধ্যমে নখে ফুটিয়ে তোলা ।কোনো অভিজ্ঞতা ছাড়াই যে কেউ মার্কেট থেকে প্লেট ও স্ট্যাম্প কিনে এনে বাসায় বসেই করতে পারবে। এ ছাড়া নেইল ডেকোরেশনে অনেক কিছু ব্যবহার করা যায়। যেমন স্টিকার, বিডস,স্টোন,ফয়েল পেপার প্রভৃতি।

নেইল আর্টের পূর্বশর্ত হলো নখের ভালো শেপ, পরিচ্ছন্ন নখ এবং ভালো মানের নেইল পলিশ; অন্যথায় নখে ইনফেকশন হতে পারে। তাই নেইল আর্ট অনুরাগীদের অবশ্যই নখের ব্যাপারে যত্নশীল হতে হবে। শুধু নেইল পলিশ হোক বা নেইল আর্ট হোক— সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নখের স্বাস্থ্য। তাই প্রতিটি মেনিকিউরের আগে বা পরে ২ দিন গ্যাপ দেয়াটা জরুরি। যারা রেগুলার নেইল আর্ট করেন তাদের ৭ দিনের বেশি একটি ডিজাইন না রাখাই ভালো। যারা অকেশনালি করেন তারা চাইলে ১৫ দিন রাখতে পারেন। এ ছাড়া যাদের নখের গ্রোথ ভালো না বা ভঙ্গুর, তারা চাইলে অ্যাক্রেলিক নেইলস করিয়ে নিতে পারেন যেকোনো ভালো পার্লার থেকে। তারপর যেমন খুশি তেমন সাজিয়ে নিতে পারেন নখকে। তবে নরমাল নখের তুলনায় অ্যাক্রেলিক নেইলসের প্রতি যত্নবান হতে হবে একটু বেশি, না হলে মূল নখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।তাহলে আর দেরি না করে নেইল পলিশ অনুরাগীরা তৈরি হয়ে যান। নখ সাজিয়ে নিজেকে করে তুলুন সবার মাঝে অন্যরকম।

  লিখেছেনঃ ফোয়ারা ফেরদৌস ছবিঃ নেইলপেইন্টার বিডি  

সম্পর্কিত লেখা

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!
নেইলস

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার...

নখ রাঙানো নিয়ে যত কথা
নেইলস

নখ রাঙানো নিয়ে যত কথা

নখ রাঙাতে রঙ এখন সীমানা অতিক্রম করেছে। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, রেডিয়াম, কালো-সাদা প্রায় সব রঙ শোভা পায়। রাঙানোর পাশাপাশি নখ...

আরও পড়ুন

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?
স্টাইল

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?

কালারফুল নেইলস কার না পছন্দ? কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যারা ভালোবাসেন, তাদের কালেকশনে কয়েক শেইডের নেইল পলিশ তো মাস্ট থাকবেই! আপনার পারসোনালিটি ও ব...

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?
বিউটি টিপস

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?

সুন্দর নখ তো আমরা সবাই চাই। ভেঙে যাওয়া বা দাগ পড়া নখ পুরো হাত-পায়ের সৌন্দর্যকে নিমিষেই ম্লান করে দেয়। একবার নিজের নখের দিকে তাকিয়ে দেখুন তো, সেগুলো কি...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

…