২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

তাহসিন অর্না · Oct 06, 2019 · 1 min read

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার অনেকেই একটুখানি নখের সাজের জন্য ছুটে যাচ্ছেন পার্লারে। কিন্তু খুব সহজেই স্পেসিফিক টুলস ছাড়াও আমরা নিজেরাই করতে পারি নেইল আর্ট। আজকে আমরা আপনাদের জানাবো ২টি ইজি নেইল আর্ট সম্পর্কে যা খুব সহজে স্পেসিফিক টুলস ছাড়া ঘরে বসেই করতে পারবেন।

২টি ইজি নেইল আর্ট করার পদ্ধতি 

১ম পদ্ধতি

যা যা লাগবে

  • ওয়াটার কালার নেইল পলিশ- ১টি
  • সিলভার কালার নেইল পলিশ- ১টি
  • পার্পল কালার নেইল পলিশ- ১টি
  • টুটপিক- ১টি
  • নেইল পলিশ রিমুভার- ১টি

পদ্ধতি

১) প্রথমে নখ পরিষ্কার করে নিতে হবে। আগে কোন নেইল পলিশ দেওয়া থাকলে তা রিমুভার দিয়ে ভালোভাবে তুলে নিতে হবে।

ইজি নেইল আর্ট করতে সিলভার কালার নেইল পলিশ - shjagoj.com

২) এবার ওয়াটার কালার নেইল পলিশ সবগুলো নখে ভালোভাবে লাগিয়ে নিন।

৩) ওয়াটার কালার নেইল পলিশ শুকিয়ে গেলে তার উপর আবার সিলভার কালারের নেইল পলিশ লাগিয়ে নিতে হবে।

৪) শুকিয়ে গেলে এবার পার্পল কালারের নেইল পলিশ দিয়ে নখের সাইডে ২টি লাইন টেনে নিন।

ইজি নেইল আর্ট করতে নেইল পলিশ দিয়ে নখে লাইন টেনে নিতে হবে - shajgoj.com

৫) এবার একটি টুটপিক দিয়ে লাইনগুলো মিলিয়ে নিন।

৬) তারপর টুটপিক দিয়ে লাইনগুলোর উপরে ফোঁটা দিয়ে দিন।

নেইল আর্ট করতে টুটপিক দিয়ে লাইনগুলোর উপরে ফোঁটা দিতে হবে - shajgoj.com

৭) শুকিয়ে গেলে আবারও ওয়াটার কালার নেইল পলিশ নখে ভালোভাবে লাগিয়ে শুকিয়ে নিন।

৮) এবার রিমুভার দিয়ে নখের সাইডে লেগে যাওয়া বাড়তি নেইল পলিশ পরিষ্কার করে নিন।

কমপ্লিট নেইল আর্ট - shajgoj.com

২য় পদ্ধতি 

যা যা লাগবে

  • ওয়াটার কালার নেইল পলিশ- ১টি
  • গোল্ডেন কালার নেইল পলিশ- ১টি
  • মেরুন কালার নেইল পলিশ- ১টি
  • ফোমের তৈরি স্পঞ্জ- ১টি
  • নেইল পলিশ রিমুভার- ১টি

পদ্ধতি

১) প্রথমে নখ ভালোভাবে পরিষ্কার করে তাতে ওয়াটার কালার নেইল পলিশ লাগিয়ে নিতে হবে।

অমব্রে নেইল আর্ট করতে গোল্ডেন কালার নেইল পলিশ - shajgoj.com

২) শুকিয়ে গেলে তাতে আবারও গোল্ডেন কালার নেইল পলিশ লাগিয়ে শুকিয়ে নিবো।

৩) এবার ফোমের তৈরি স্পঞ্জে মেরুন কালারের নেইল পলিশ লাগিয়ে নখের নিচের দিকে হালকা করে চেপে চেপে দিতে হবে।

অমব্রে নেইল আর্ট করতে ফোমের স্পঞ্জ ব্যবহার - shajgoj.com

৪) শুকিয়ে গেলে আবারও ওয়াটার কালার নেইল পলিশ নখে ভালোভাবে লাগিয়ে শুকিয়ে নিন।

৫) এবার রিমুভার দিয়ে নখের সাইডে লেগে যাওয়া বাড়তি নেইল পলিশ পরিষ্কার করে নিন।

অমব্রে নেইল আর্ট - shajgoj.com

দেখলেন তো কিভাবে খুব সহজেই ঘরে বসেই স্পেসিফিক টুলস ছাড়াই সুন্দর করে নিজের নখগুলোকে রাঙিয়ে তুলতে পারেন। তো নিজেই করুন ইজি নেইল আর্ট এবং সাজিয়ে তুলুন নিজের হাত দু'টিকে।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!  

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

নখ রাঙানো নিয়ে যত কথা
নেইলস

নখ রাঙানো নিয়ে যত কথা

নখ রাঙাতে রঙ এখন সীমানা অতিক্রম করেছে। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, রেডিয়াম, কালো-সাদা প্রায় সব রঙ শোভা পায়। রাঙানোর পাশাপাশি নখ...

আরও পড়ুন

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?
স্টাইল

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?

কালারফুল নেইলস কার না পছন্দ? কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যারা ভালোবাসেন, তাদের কালেকশনে কয়েক শেইডের নেইল পলিশ তো মাস্ট থাকবেই! আপনার পারসোনালিটি ও ব...

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।
নেইলস

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

চলতি ফ্যাশনের সাথে তাল মিলাতে সবাই উদগ্রীব। নখ রাঙ্গানো নতুন কিছু না হলেও নেইল পলিশ হালের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ। নেইল আর্ট এর সংযোজন শুধু মাত্...

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস
নেইলস

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস

পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়। কিন্ত...

ফ্রেঞ্চ ম্যানিকিউর
বিউটি টিপস

ফ্রেঞ্চ ম্যানিকিউর

নখের স্বাভাবিকতা ধরে রেখে অর্থাৎ প্রাকৃতিক রঙটাকে একটু উজ্জ্বল করাই হল ফেঞ্চ ম্যানিকিউর। এক্ষেত্রে নখের সামনের দিকে সাদা বা অন্য কোনো কালার লাগানো হয়।...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

…