নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?

মুনিয়া ইসলাম · May 02, 2023 · 1 min read

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?

কালারফুল নেইলস কার না পছন্দ? কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যারা ভালোবাসেন, তাদের কালেকশনে কয়েক শেইডের নেইল পলিশ তো মাস্ট থাকবেই! আপনার পারসোনালিটি ও বিউটি সেন্সকে নতুন মাত্রা দেয় এটি। ফ্যাশন ট্রেন্ডে কোন কোন শেইডস বা কেমন নেইল আর্ট এখন হাইপড, সেটা নিশ্চয়ই জানতে চান। নেইল কালার সিলেকশন নিয়ে আজকের ফিচার। চলুন বিস্তারিত জেনে নেই এখনই।

নখের যত্ন সবার আগে

সুন্দর ও আকর্ষণীয় নখ পেতে হলে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। নখের যত্ন নেওয়া সেলফ কেয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। নেইলসে আপনি যে এক্সপেরিমেন্টই করুন না কেন, প্রথম শর্তই হলো নেইলস স্ট্রং ও হেলদি হতে হবে! সেজন্য-

  • ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার ডায়েট চার্টে ইনক্লুড করুন
  • নেইলস ও কিউটিকল ময়েশ্চারাইজড রাখতে হ্যান্ড ক্রিম ও অয়েল ব্যবহার করুন
  • ক্ষার জাতীয় প্রোডাক্ট বা হার্শ কেমিক্যাল যতটা সম্ভব এড়িয়ে চলুন
  • শাইনিভাব ধরে রাখতে লেবুর টুকরো দিয়ে নেইলসে রাব করে নিতে পারেন
  • মাসে অন্তত একবার মেনিকিওর, পেডিকিওর করে নিন

মেনিকিওর

নেইল কালার সিলেকশন

আউটফিট, অকেশন, ট্রেন্ড অনুযায়ী নেইল পলিশের শেইডে আসে ভিন্নতা। এটা আসলে পারসোনাল টেস্টের উপরও কিছুটা ডিপেন্ড করে। যেমন আমি সব সময় ম্যাট ফিনিশের নিউট্রাল শেইডসের নেইল এনামেল প্রিফার করি! অনেকে গ্লসি ইফেক্ট পছন্দ করেন। ফ্যাশন ট্রেন্ড যেমনই হোক, নেইল আর্টে বিভিন্ন কালার আর ডিজাইন নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে।

১) সামার লুকের সাথে নিওন ও প্যাস্টেল শেইডস বেশ ভালো মানিয়ে যায়। রেইনি সিজনে ব্লু, গ্রিন বা অরেঞ্জিশ টোনের নেইল কালার বেশ ভালো লাগে। উইন্টারে সিলেক্ট করুন ভাইব্রেন্ট শেইডস।

 

২) এলিগেন্ট ও ক্ল্যাসি লুক প্রিফার করলে পিক করুন গোল্ডেন, সিলভার কিংবা ব্রোঞ্জ এর মতো মেটালিক কালার।

৩) ঘরোয়া অকেশনে ন্যুড বা নিউট্রাল শেইডের নেইল কালারই বেশি ভালো লাগে। ব্রাইডাল বা ট্র্যাডিশনাল আউটফিটের সাথে রেড, ম্যাজেন্টা, মেরুন এই ধরনের নেইল কালার পিক করতে পারেন।

৪) আবার ড্রামাটিক মেকওভারে ডার্ক ও ব্রাইট শেইড যেমন- ফরেস্ট গ্রিন, নেভি ব্লু, মেরুন এই কালারগুলো বেছে নিতে পারেন। ফ্যাশন ট্রেন্ডে এই কালারগুলো বেশ হাইপড।

নেইল কালার সিলেকশন

৪) টিনেজারদের ল্যাভেন্ডার, বেবি পিংক, ব্রাইট রেড, পিচ, কোরাল এই শেইডগুলো বেশ স্যুট করে।

নেইল কালারে এক্সপেরিমেন্ট

এখন ফ্যাশন ট্রেন্ডে অম্ব্রে নেইলস বেশ পপুলার। মাল্টিপল শেইডসের নেইল পলিশ দিয়ে খুব সহজেই এই নেইল স্টাইলিং করতে পারেন। বেইজ কালারের নেইল পলিশের উপর স্টোন বসিয়ে, ডিফারেন্ট কালারের নেইল পলিশ দিয়ে আর্ট করে নেইলসকে দিন গ্ল্যামারাস লুক। এছাড়া একেক নখে একেক শেইড এর নেইল পলিশ দিয়ে কালারফুল ভাইব আনতে পারেন ইনস্ট্যান্টলি।

টিনেজ থেকে শুরু করে সব মেয়েরাই গ্লিটারি বা শিমারি নেইল এনামেল বেশ পছন্দ করে। সলিড কালারের উপর শিমারি নেইল এনামেল বা নেইল পলিশ দিয়ে নিমিষেই আপনি নেইলসকে গর্জিয়াস লুক দিতে পারেন। বিশেষ করে ব্ল্যাক আউটফিটের সাথে শিমারি টপকোটেড নেইলস বেশ কমপ্লিমেন্ট করে।

নিরভানা কালার নেইল এনামেল

খেয়াল রাখুন কিছু বিষয়

মাল্টিপল কোটিং অ্যাপ্লাইয়ের সময় গ্যাপ দিন। প্রথমে থিন কোট অ্যাপ্লাই করে ঠান্ডা বাতাসে শুকিয়ে নিন, এরপর আবার অ্যাপ্লাই করুন। যদি নেইল পলিশ অ্যাপ্লাই করার সময় ছড়িয়ে যায়, তাহলে পরে একটি কটন বাডে নেইল পলিশ রিমুভার নিয়ে কিউটিকল ক্লিন করে ফেলুন।

আমার ফেবারিট নেইল এনামেল

কালার কসমেটিকস নিয়ে আমার অন্য রকম একটা ফ্যাসিনেশন আছে। সুন্দর সুন্দর শেইডসের নেইল এনামেল বা নেইল পলিশ ট্রাই করতে আমার বেশ ভালোই লাগে! জানি, আমার মতো অনেকেই আছেন। নিরভানা কালার নেইল এনামেল রেঞ্জে পেয়ে যাবেন ব্রাইট, নিউট্রাল, প্যাস্টেল সহ ডিফারেন্ট শেইডস। ম্যাট ও শিমার, দু’ধরনের ভ্যারিয়েশনই আছে।

নেইল কালার সিলেকশন

আমার সবথেকে ভালো লাগে এর প্যাকেজিং, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এর স্মুথ অ্যাপ্লিকেশন ও লং লাস্টিং ফর্মুলা আপনাকে দিবে পারফেক্ট নেইলস! এই আই ক্যাচি শেইডগুলো থেকে বেছে নিন আপনার পছন্দের কালারটি।

‘নিরভানা কালার’ এর প্রোডাক্ট আমি পারচেজ করেছি সাজগোজ থেকে। নেইল এনামেল ছাড়াও এই কালার কসমেটিকস ব্র্যান্ডে পেয়ে যাবেন আইশ্যাডো, ফেইস প্যালেট, বুলেট লিপস্টিক, ক্রেয়ন, আই লাইনার, ফাউন্ডেশন, প্রাইমার সহ আরও অনেক মেকআপ আইটেম। অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!
নেইলস

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার...

নখ রাঙানো নিয়ে যত কথা
নেইলস

নখ রাঙানো নিয়ে যত কথা

নখ রাঙাতে রঙ এখন সীমানা অতিক্রম করেছে। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, রেডিয়াম, কালো-সাদা প্রায় সব রঙ শোভা পায়। রাঙানোর পাশাপাশি নখ...

আরও পড়ুন

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।
নেইলস

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

চলতি ফ্যাশনের সাথে তাল মিলাতে সবাই উদগ্রীব। নখ রাঙ্গানো নতুন কিছু না হলেও নেইল পলিশ হালের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ। নেইল আর্ট এর সংযোজন শুধু মাত্...

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

নিজেই করুন পেডিকিওর ৬টি সিম্পল ও ইজি স্টেপসে
বিউটি টিপস

নিজেই করুন পেডিকিওর ৬টি সিম্পল ও ইজি স্টেপসে

সারাদিন আমরা যত কাজ করি তার প্রায় সব ধকল যায় আমাদের দুই পায়ের ওপর দিয়ে। কাজের জন্য রেগুলার বাইরে যেতে হচ্ছে। রাস্তার ধুলোবালির কথা আর না-ই বা বললাম! স...

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস
নেইলস

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস

পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়। কিন্ত...

…