সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

সাজগোজ উপ সম্পাদক · Jul 31, 2013 · 1 min read

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ টাই হয়ে আছে এবড়ো- থেবড়ো তাহলে তো পুরো সাজটাই মাটি। তাছাড়া সুন্দর করে নেইল পলিশ দেয়াটাও কিন্তু একটি গুণের মধ্যে পড়ে, আর যারা নিজের সাজগোজ নিয়ে একটু খুঁতখুঁতে তাদের তো একটি পারফেক্ট ম্যানিকিউর দরকারই। এছাড়াও সব সাজগোজের জিনিসেই কিছু না কিছু কেমিকেল থাকে সেই মতে নেইল পলিশেও কিছু কেমিকেলের উপস্থিতি রয়েছে। সঠিক ভাবে এর প্রয়োগ না করলে সেটা আপনার নখকে ক্ষতিগ্রস্থ করে তুলতে পারে। তাই আসুন জেনে নেই নেইল পলিশ দেওয়ার সঠিক পদ্ধতি এবং কিছু এক্সট্রা টিপস -

০১. পুরনো পলিশ রিমুভার দিয়ে উঠিয়ে ফেলুন। নখের শেপ ঠিক না থাকলে ফাইলার দিয়ে ঘষে ফাইল করুন। এক্ষেত্রে কাগজের ফাইলার ব্যবহার করা উত্তম।

file your nails

০২. ক্লিপার দিয়ে নখের চারপাশের বাড়তি চামড়া কেটে নিন এবং কিউটিকল পুশার দিয়ে নখের কিউটিকল গুলো ঠেলে ভেতরে ঢুকিয়ে দিন। চাইলে এই স্টেপে নখের একটু যত্ন নিয়ে ফেলতে পারেন। হালকা গরম পানিতে একটু শ্যাম্পু আর লবণ দিয়ে ৫ মিনিট ভিজিয়ে ব্রাশ দিয়ে ঘষলেই নখটা বেশ পরিষ্কার হয়ে যাবে অথবা হাতটা ধুয়ে একটু লেবু ঘষে নিতে পারেন।

cut extra nail by clipper

০৩. হাত ভালো করে শুকিয়ে গেলে যে কোন জীবাণুনাশক লাগিয়ে নিন একটু তুলোতে করে। আমি লাগাই হেক্সাসল। এতে করে নখের বাড়তি তেলও চলে যাবে।

০৪. ভালো মানের একটি বেইস কোট থাকতে হবে। আমরা অনেকেই বেইস কোটের প্রয়োজনীয়তা জানি না বা জানলেও ব্যবহার করি না। নিয়মিত নেইল পলিশ ব্যবহারের ফলে আমাদের নখে হলুদাভ একটি বর্ণ ধারন করে। বেইস কোটের একটি প্রলেপ থাকলে কিন্তু সেই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এছাড়া পলিশের কেমিকেলটাও সরাসরি নখে লাগে না। তাই ১ পরত বেইস কোট লাগান এবং ভালো ভাবে শুকান।

০৫. বেইস কোটের পরে পাতলা করে ২ কোট পছন্দের কালারের পলিশ লাগাবেন। ছবির মত করে প্রথমে ব্রাশে পলিশ নিয়ে নখের মাঝ বরাবর স্থাপন করে একটি স্ট্রোক টানুন এবং পর্যায়ক্রমে ডানে ও বামে দুইটা স্ট্রোক দিয়ে পলিশ দেয়া শেষ করুন। এক-ই পদ্ধতিতে ২ বার লাগান। খেয়াল রাখবেন খুব বেশি ঘন করে যেন পলিশ লাগানো না হয় তাতে করে পলিশ শুকাতে সময় লাগবে এবং স্মাজ হয়ে যেতে পারে।

apply system

০৬. নেইল পলিশ দেওয়ার পরে নখের প্রান্তটি পলিশ দিয়ে লক করে দিন (দেখে নিন ছবিতে) তাতে করে পলিশ সুরক্ষিত থাকবে অনেকদিন।

wrap your nail polish

০৭. এখন চাইলে আপনি করতে পারেন সুন্দর একটি নেইল আর্ট, না করলেও সমস্যা নেই।

০৮. ২ পরতের পলিশ ভালো ভাবে শুকানোর পরে একটি ভালো মানের টপ কোট লাগান। অনেকেই মনে করেন শুধু নেইল আর্ট করলেই টপ কোট লাগাতে হয়। আসলে নেইল পলিশ দেওয়ার ফিনিসিং টাই হোল টপ কোট। এতে আপনার নেইল পলিশ হাতে টিকবে বেশিদিন আর পারফেক্ট ম্যানিকিউরের উজ্জ্বলতা পাবেন। ছবিতে টপ কোট দেয়ার আগের এবং পরের ছবি দেয়া হলো -

before & after top coat

০৯. নখের চারপাশে পলিশ লেগে গেলে সেগুলো কটন বাড দিয়ে রিমুভারের সাহায্যে তুলে ফেলুন।

১০. এবার নখ শুকানোর পালা। মোটামুটি ৪ পরত পলিশ আপনার হাতে। এখন এটা কিন্তু এত সহজে শুকাবেনা। শুকানোর জন্য আপনি নিচের পদ্ধতি গুলো চেষ্টা করে দেখতে পারেনঃ

ক) পলিশ দেয়ার ৫ মিনিট পরে নখটা যখন হাত দিয়ে ধরার উপযোগী হবে তখন বরফ ঠাণ্ডা পানিতে কিছুক্ষণ নখ ডুবিয়ে রাখুন। দ্রুত পলিশ শক্ত হয়ে যাবে।

খ) ব্লো ড্রায়ার যেটাতে ঠাণ্ডা বাতাসের অপশন আছে সেটা ব্যবহার করতে পারেন, তবে গরম বাতাসে নয় তাতে পলিশে বাবল হতে পারে অথবা উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে।

১১. ব্যস হয়ে গেলো একটি পারফেক্ট ম্যানি। এবার বেড়িয়ে পড়তে পারেন মনের আনন্দে যেখানে খুশি।

তবে তার আগে আপনাদের জন্য রয়েছে আরও কিছু টিপসঃ

• নেইল পলিশ কখনই ফ্রিজে রাখবেন না তাতে পলিশে কেমিকেল গুলো আলাদা হয়ে যায়। আলো ছাড়া ঠাণ্ডা জায়গায় রাখুন, পলিশ অনেকদিন ভালো থাকবে।

• পলিশ দেওয়ার আগে ঝাঁকাবেন না । দুই হাতের তালুর মধ্যে নিয়ে রোল করে ওয়ার্ম আপ করুন। তাতে করে পলিশে বাবল হবে না এবং মসৃন হবে।

rub your polish1

• পলিশ দেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না, হাতে ৩০ মিনিট সময় নিয়ে পলিশ দিতে বসুন।

• যারা নিয়মিত পলিশ লাগান তাদের জন্য ৭ দিনের বেশি এক পলিশ নখে না থাকাই ভালো। সপ্তাহে এক বার চেঞ্জ করুন। মাঝে মাঝে নেইল আর্ট করলে সেটা চাইলে ২ সপ্তাহ রাখা যায়।

• পলিশের গন্ধটা কিন্তু শরীরের জন্য ভালো না তাই দেয়ার সময় দরজা-জানালা খুলে বা খোলা কোন জায়গায় দেয়া ভালো।

• যাদের পলিশ দিতে গেলে হাত কাঁপে এবং ম্যাসি হয়ে যায় তারা পলিশ দেওয়ার আগে একটু ভ্যাসলিন লাগিয়ে পলিশ দেয়া শুরু করুন তবে নখে যেন না লাগে লক্ষ্য রাখতে হবে। এতে করে পলিশ লেগে গেলেও ভ্যাসলিনের কারণে চামড়ায় লাগবে না।

আশা করি পলিশ দেয়ার পদ্ধতি ও টিপস গুলো আপনাদের ভালো লেগেছে।

লিখেছেনঃ ফোয়ারা ফেরদৌস

ছবিঃ ম্যাগাজিন.লিকুইডাইট, এলসিবিনেইলঅ্যাকয়ার.ওয়ার্ডপ্রেস.কম, ক্লাসিপিওয়াইটি.ব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!
নেইলস

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার...

নখ রাঙানো নিয়ে যত কথা
নেইলস

নখ রাঙানো নিয়ে যত কথা

নখ রাঙাতে রঙ এখন সীমানা অতিক্রম করেছে। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, রেডিয়াম, কালো-সাদা প্রায় সব রঙ শোভা পায়। রাঙানোর পাশাপাশি নখ...

আরও পড়ুন

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।
নেইলস

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

চলতি ফ্যাশনের সাথে তাল মিলাতে সবাই উদগ্রীব। নখ রাঙ্গানো নতুন কিছু না হলেও নেইল পলিশ হালের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ। নেইল আর্ট এর সংযোজন শুধু মাত্...

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?
স্টাইল

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?

কালারফুল নেইলস কার না পছন্দ? কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যারা ভালোবাসেন, তাদের কালেকশনে কয়েক শেইডের নেইল পলিশ তো মাস্ট থাকবেই! আপনার পারসোনালিটি ও ব...

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস
নেইলস

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস

পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়। কিন্ত...

ঈদের জন্য হেনা নেইল আর্ট টিউটোরিয়াল
ফ্যাশন

ঈদের জন্য হেনা নেইল আর্ট টিউটোরিয়াল

হুম... ঈদের কেনাকাটা তো প্রায় শেষ এখন কেনাকাটার জিনিসপাতি দিয়ে কিভাবে সাজবেন তা ঠিক করেছেন? ত্বকের যত্নের সাথে সাথে কিন্তু হাতে পায়ের যত্নও আবশ্যক। তা...

ফ্রেঞ্চ ম্যানিকিউর
বিউটি টিপস

ফ্রেঞ্চ ম্যানিকিউর

নখের স্বাভাবিকতা ধরে রেখে অর্থাৎ প্রাকৃতিক রঙটাকে একটু উজ্জ্বল করাই হল ফেঞ্চ ম্যানিকিউর। এক্ষেত্রে নখের সামনের দিকে সাদা বা অন্য কোনো কালার লাগানো হয়।...

নিজেই করুন পেডিকিওর ৬টি সিম্পল ও ইজি স্টেপসে
বিউটি টিপস

নিজেই করুন পেডিকিওর ৬টি সিম্পল ও ইজি স্টেপসে

সারাদিন আমরা যত কাজ করি তার প্রায় সব ধকল যায় আমাদের দুই পায়ের ওপর দিয়ে। কাজের জন্য রেগুলার বাইরে যেতে হচ্ছে। রাস্তার ধুলোবালির কথা আর না-ই বা বললাম! স...

…