নখ রাঙানো নিয়ে যত কথা

সাজগোজ উপ সম্পাদক · Sep 30, 2014 · 1 min read

নখ রাঙানো নিয়ে যত কথা

নখ রাঙাতে রঙ এখন সীমানা অতিক্রম করেছে। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, রেডিয়াম, কালো-সাদা প্রায় সব রঙ শোভা পায়। রাঙানোর পাশাপাশি নখ ও হাতের যত্নের দিকেও এখন অনেকেই বেশ সচেতন। বাজারেও রয়েছে নানান ব্র্যান্ডের এবং বিভিন্ন দামের নেইল পলিশের সমাহার।

তবে নখ রাঙানোর আগে এবং পরে বেশ কিছু বিষয় লক্ষ রাখতে হয়-

১. নেইল পলিশ লাগানোর আগেই বাছাই করতে হবে নেইল পলিশের রঙ। প্রথমেই নিজের ত্বকের সঙ্গে কী ধরনের রঙ মানানসই সে বিষয়ে সচেতন থাকতে হবে। উজ্জ্বল ত্বকে প্রায় সব ধরনের রঙই মানিয়ে যায়। তবে কিছুটা শ্যামলা রঙ এর ক্ষেত্রে বেশি হাইলাইট বা উজ্জ্বল রঙ বেছে না নেওয়াই ভালো।

২. বর্তমানে পোশাকের রঙ এর সঙ্গে মিল করার জন্য নেইল পলিশ পাওয়া যায়। লাল, গোলাপি, কমলা, খয়েরি, বেগুনি ছাড়াও নীল, হলুদ, সবুজ, রেডিয়াম কালার এবং সাদা-কালো নেইল পলিশ পাওয়া যাচ্ছে যেকোনও কসমেটিকসের দোকানেই। তবে নীল, সবুজ, হলুদ কারও পছন্দের তালিকায় না থাকলে পোশাকের রঙ এর সঙ্গে মানিয়ে যায় এমন যেকোনোও রঙই নখে ব্যবহার করা যায়।

৩. নখের রং নির্বাচনের আগে কোথায় যাচ্ছেন, অবশ্যই সে বিষয়টি মাথায় রাখবেন। পার্টি বা অনুষ্ঠান হলে ভিন্ন বিষয়। অফিস, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বেশি হাইলাইটিং বা উজ্জ্বল রং ব্যবহার না করাই ভালো।

৪. নতুন নেইল পলিশ ব্যবহারের আগে অবশ্যই আগের নেইল পলিশ ভালো করে তুলে ফেলতে হবে। এর জন্য প্রথমে ভালো রিমুভার তুলায় ভিজিয়ে নখে ঘষে রঙ তুলুন। তারপর হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে হাত ধুয়ে ফেলুন। হাত শুকিয়ে তবেই নতুন করে নেইল পলিশ লাগাতে হবে। সবসময় ভালো ব্র্যান্ডের নেইল পলিশ বেছে নিন। যা বেশি টেকসই হওয়ার পাশাপাশি নখেরও ক্ষতি করবে না।

৫. অনেক সময় নখে সাদা সাদা দাগ পড়ে। এগুলোর অন্যতম একটি কারণ হতে পারে নেইল পলিশের কেমিকেল। এই কারণে ভালো ব্র্যান্ডের নেইল পলিশ বেছে নেওয়া জরুরী। একটানা নেইল পলিশ ব্যবহার করবেন না। নতুন নেইল পলিশ ব্যবহারের আগে অন্তত কিছুদিন নেইল পলিশ ছাড়াই থাকুন।

৬. অনেকের ক্ষেত্রে দেখা যায়, নখ কিছুটা বড় হলেই ভেঙে যায় বা ফেটে যায়। এর প্রধান কারণ শরীরে ক্যালসিয়ামের অভাব। তাই ক্যালসিয়াম-জাতীয় খাবার এবং ‘ভিটামিন সি’ যুক্ত ফলমূল খেতে হবে। বেশিক্ষণ পানি নিয়ে কাজ করার পর নারিকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে, এর মধ্যে কিছুক্ষণ নখ ভিজিয়ে রাখুন। এরপর হাত ধুয়ে লোশন লাগিয়ে রাখলেও উপকার পাওয়া যায়।

৮. সপ্তাহে একদিন অন্তত হাত এবং নখ পরিষ্কার করা উচিত। এর জন্য ভালো কোনো পার্লারে গিয়ে মেনিকিউর করানো যায়। আবার এ কাজটি ঘরে বসেই চট জলদি সেরে নিতে পারেন। হালকা গরম পানিতে কিছুটা লেবুর রস ও লবণ গুলিয়ে এর মধ্যে শ্যাম্পু মিশিয়ে হাত কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর হাত পরিষ্কারের ব্রাশ দিয়ে হাত এবং নখের গোড়ায় ঘষে পরিষ্কার করতে হবে।

৯. অনেক সময় কিউটিকলস বা মরা চামড়া নখের উপর জমে। এই সমস্যা থাকলে কিউটিকলস কাটার দিয়ে কেটে পরিষ্কার করে হাতে লোশন লাগিয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত ১ দিন এই পদ্ধতিতে হাত পরিষ্কার করলেই যথেষ্ট।

মার্কেটে এখন বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের এবং ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের নেইল পলিশ পাওয়া যাচ্ছে। সেখান থেকে নিজের পছন্দসই রং বেছে নেওয়াটাই আসল। ছোট কসমেটিকসের দোকান থেকে শুরু করে সুপার শপগুলোতে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের নেইল পলিশ। এখন রঙ এর পাশাপাশি নেইল পলিশের ধরনেও রয়েছে পার্থক্য। কোনোটা বেশি চকচকে, কোনোটা আবার ম্যাট। আবার রেডিয়াম কালার এবং ম্যাগনেটিক নেইল পলিশও রয়েছে বাজারে। সহজলভ্য ব্র্যান্ডগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জ্যাকলিন, ফারমাসি, জরডানা, লা ফেম, ফ্লোরমার, ইজাবেল, সি আর, ভিওভি এবং আরও ভিন্ন ভিন্ন নামের ব্র্যান্ড। এই নেইল পলিশগুলির দামেও রয়েছে রকমভেদ। ভিওভি-এর প্রতিটি নেইল পলিশের দাম ৪০ থেকে ৫০ টাকা। জ্যাকলিন এবং ফারমসি’র দাম ১০০ থেকে ১২০ টাকা। ফ্লোরমারের বিভিন্ন ধরনের নেইল পলিশ রয়েছে। প্রিটি, সুপারশাইন, ম্যাট, নিওন, নেইল আর্ট, ম্যাগনেটিক এবং গ্রাফিটি। রকমভেদে দাম ৯০ টাকা থেকে ২৮০ টাকা। বিদেশি ভালো ব্র্যান্ডের নেইল পলিশের মধ্যে রয়েছে ম্যাক, এলফ ও লরিয়াল।

আশা করছি আসন্ন পূজা এবং ঈদে আমার এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে। সবাইকে ঈদুল আযহা এবং শারদীয় দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ ফ্যাভস্টাইলআইডিয়াস.কম

সম্পর্কিত লেখা

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!
নেইলস

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার...

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

আরও পড়ুন

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?
স্টাইল

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?

কালারফুল নেইলস কার না পছন্দ? কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যারা ভালোবাসেন, তাদের কালেকশনে কয়েক শেইডের নেইল পলিশ তো মাস্ট থাকবেই! আপনার পারসোনালিটি ও ব...

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।
নেইলস

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

চলতি ফ্যাশনের সাথে তাল মিলাতে সবাই উদগ্রীব। নখ রাঙ্গানো নতুন কিছু না হলেও নেইল পলিশ হালের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ। নেইল আর্ট এর সংযোজন শুধু মাত্...

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস
নেইলস

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস

পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়। কিন্ত...

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

ফ্রেঞ্চ ম্যানিকিউর
বিউটি টিপস

ফ্রেঞ্চ ম্যানিকিউর

নখের স্বাভাবিকতা ধরে রেখে অর্থাৎ প্রাকৃতিক রঙটাকে একটু উজ্জ্বল করাই হল ফেঞ্চ ম্যানিকিউর। এক্ষেত্রে নখের সামনের দিকে সাদা বা অন্য কোনো কালার লাগানো হয়।...

…