পুরনো গয়নায় আনুন নতুন রূপ!

sub-editor · Feb 14, 2016 · 1 min read

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!

সাধের গয়না, আলমারিতে তুলে রাখা আছে ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে হারিয়েছে ব্যবহারের উপযোগিতা। ভাবেন আবার যদি এই গয়নাটা পরতে পারতেন কখনো! প্রিয় জিনিষ বলে কথা, মায়া কাটানো মুশকিল। খানিক কৌশল খাটিয়ে পুরনো বা বাতিল গয়নার চেহারা পাল্টে নিচ্ছেন না কেনো তবে? নতুন রূপে ঠিকই আবার পরতে পারবেন সেই জিনিষগুলো। দরকার কেবল একটু বুদ্ধি, কিছুটা সময় আর আপনার ধৈর্যের।

পুরনো কাঠের চুড়িকে ঘরে থাকা নেইলপলিশ দিয়েই রাঙিয়ে নিন।চুড়িগুলো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে ফেলুন আগে। তারপর নেইলপলিশের রঙে ইচ্ছে মতো রাঙাতে থাকুন। নেইলপলিশের ব্রাশটাই ব্যবহার করতে পারেন রঙের চওড়া স্ট্রোক বা প্রলেপ দেয়ার সময়। চুড়িতে সূক্ষ্ম নকশা করার ইচ্ছে থাকলে চিকন তুলি কাজে লাগান।

il_340x270.554782027_lnch

চুড়ির রঙের বিপরীত রঙ বাছুন নেইলপলিশে। অল্প দামের নেইলপলিশ কিনেও নিতে পারেন, তাতে পুরোপুরি মনের মতন রঙের নকশা করতে পারবেন চুড়িতে। সবুজ রঙের চুড়ি হলে নেইলপলিশে বেছে নিন গোলাপি, কমলা, লাল এসব রঙ। তেমনি গোলাপি রঙের চুড়িতে হলুদ, বেগুনি, সবুজ এমন রঙগুলো ভালো মানাবে। সহজ উপায়ে নকশা করতে চাইলে কিছু প্যাটার্ন বা ধরন ঠিক করে নিতে পারেন। যেমন, পুরো চুড়িতে পাশাপাশি একেকটা রঙ দিয়ে গেলেন। এমন দাগকাটা নকশা হতে পারে অনেক রঙের। আবার ছোপছোপ করেও নেইলপলিশটা লাগানো যায় চুড়িতে। যেমন খুশি তেমন একেকটা নেইলপলিশ এলোমেলো করে লাগিয়ে নিন পুরো চুড়িতে।স্বছ নেইলপলিশ দিয়ে কাজের শেষে পুরো চুড়িতে সমানভাবে রঙ করে নিন স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ানোর জন্য।

মাটির বা কাঠের মালা, কানের দুলেও ঠিক এমন করেই নেইলপলিশের নকশা করা যায়। খুব সাদামাটা কোন গয়নার গায়ে মানানসই একটা রঙের নেইলপলিশে ছোট্ট নকশা এঁকে দিতে পারেন। একরঙা কোন পুতির মালায় অন্য রঙ যোগ করতেও কাজে লাগাতে পারেন পুরনো নেইলপলিশ। মলিন হয়ে আসা পুরনো গয়নাগুলো এমন নতুন চেহারায় খারাপ লাগবে না অবশ্যই।

yellow_millefiori_pendant

রেশমি সুতোর গাছিতে পুরনো ধাতব চুড়ি মুড়িয়ে নিয়ে ভিন্ন মাত্রা আনা যায়। ইচ্ছে অনুযায়ী রঙের কয়েক গাছি রেশমি সুতো লাগবে কেবল। চুড়ি সম্পূর্ণ ভাবে একগাছি সুতোয় পেঁচিয়ে নিন, চাইলে কয়েক রঙের কয়েক গাছি সুতো মিলিয়ে নিতে পারেন আপনি। গিঁটটা দিন সাবধানে, খুব নিপুণ ভাবে যাতে বাড়তি অংশের সুতো দেখা না যায়। অব্যবহৃত পুরনো চুড়ি এবার নতুন করে পরা হবে নিশ্চয়ই!

পছন্দের ঝুমকো জোড়ার একটা হারিয়ে গেছে, বা নষ্ট হয়ে গেছে। পরা যাবে না আর। দুল থেকে তবে অন্য গয়নাই বানিয়ে ফেলুন! একটা দুলের ঝুমকোর অংশটা খুলে নিন। এবার গলার কোন মালা বা চেইনে সেটাকে লকেট বানিয়ে ফেলুন, আর কী লাগে! চাইলে সুতোর মাঝে ঢুকিয়েও হার বানাতে পারেন। সাদা, লাল, সবুজ এমন গাঢ় রঙের পাথরের ঝুমকো হলে কালো সুতোর হারে চমৎকার লাগবে কিন্তু। একই জিনিষ কাজে লাগাতে পারেন টিকলি হিসেবে। টিকলির উপযোগী চেইন কিনে এক মাথায় ছোট দুলের ঝুমকো জোড়া লাগিয়ে নিজের টিকলি তৈরি করে নিতে পারেন চাইলেই।

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

ছবি - ফ্লিকার.কম

সম্পর্কিত লেখা

শখের রঙিন অলংকার – চুড়ি
এক্সেসরিজ

শখের রঙিন অলংকার – চুড়ি

সবসময় কি আর একঘেয়ে সাজ ভালো লাগে? কানের দুল, কপালের ছোট্ট টিপের পাশাপাশি একটু রিনিঝিনি শব্দে না হয় হাত দুটোও সাজিয়ে নেই, আর এর জন্য একগুচ্ছ চুড়ির কোনো...

নিজের হাতে বানানো নেইলপলিশ আর ফুট স্প্রে
নেইলস

নিজের হাতে বানানো নেইলপলিশ আর ফুট স্প্রে

বাজারে হাজারও রঙের নেইলপলিশ পাওয়া যায় তারপরও এমনটা হয় যে আপনি যে রঙটা খুঁজছেন সেটা হয়ত পাচ্ছেন না। তাছাড়া নিজের হাতে বানানো জিনিসের মূল্যই অন্যরকম। অন...

সহজ এবং চমৎকার তিনটি নেইল আর্ট
নেইলস

সহজ এবং চমৎকার তিনটি নেইল আর্ট

নেইল আর্ট আজকাল সবারই পছন্দ। কিন্তু সব সময় টিউটোরিয়াল দেখে ঠিক মতো করা যায় না। তাই শুরু শুরুতে সহজ নেইল ডিজাইনগুলো করাই ভালো। আবার যাদের নখ খুব বেশি ব...

আরও পড়ুন

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!
ব্রাইডাল

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে...

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস
বিউটি টিপস

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস

আজকালকার দিনে কোনোকিছু পুরনো হয়ে গেলেই চট করে ফেলে দেই আমরা। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন পুরনো জিনিস রিসাইকেল করে এমন সব জিনিস তৈরি করা যায় যা দিয়ে...

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন
মেকআপ

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তা...

খাদি | ফ্যাশনে শেকড়ের টান
ফ্যাশন

খাদি | ফ্যাশনে শেকড়ের টান

জমকালো সন্ধ্যা। চারদিকের নিয়ন আলোর ছটায় ম্লান হতে বসা বাংলাদেশের ঐতিহ্য নতুন রূপে আবারো সামনে এলো। দেশ বিদেশের অসংখ্য ফ্যাশন ডিজাইনার। আর কয়েক’শ খাদির...

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার
ক্র্যাফট

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার

আমাদের সাজার জিনিসগুলো যেমন- চুড়ি, ছোট ছোট কানের দুল এসব পুরনো হয়ে গেলেই সেগুলো ফেলে দেই। কোনটার রঙ নষ্ট হয়ে যায় অথবা কোনটার একটু ভেঙ্গে যায়। এগুলো ফে...

নানা গুণের ভ্যাসলিন
বিউটি টিপস

নানা গুণের ভ্যাসলিন

খুব তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময়ই আমরা নিজের যত্নটা নিতে পারি না। আর বাইরে যাওয়ার সময় কেউ বা ব্যাগ এ লোশন, তেল বা ময়েশ্চারাইজার নিয়ে ঘুরতে পছন্দ করে। ক...

…