পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার

sub-editor · Feb 01, 2016 · 1 min read

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার

আমাদের সাজার জিনিসগুলো যেমন- চুড়ি, ছোট ছোট কানের দুল এসব পুরনো হয়ে গেলেই সেগুলো ফেলে দেই। কোনটার রঙ নষ্ট হয়ে যায় অথবা কোনটার একটু ভেঙ্গে যায়। এগুলো ফেলে না দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন পেন্সিল বা ক্যান্ডেল হোল্ডার। প্রথমে চলুন জেনে নেই ক্যান্ডেল হোল্ডার কীভাবে বানাবেন-

ক্যান্ডেল হোল্ডার বানাতে আপনার যা যা লাগবে –

  • কয়েকটি চুড়ি
  • ছোট ছোট পুরনো কানের দুল
  • মোমবাতি
  • আঠা
  • গ্লাস ঢাকার জন্য যেসব প্লাস্টিকের গ্লাস ম্যাট বা ঢাকনা পাওয়া যায় সেগুলো। অথবা চারকোণা/গোলাকৃতির গ্লাস।

[picture]

প্রথমে একটি একটি করে চুড়ি নিয়ে একটার উপর আরেকটা আঠা দিয়ে লাগান। রঙিন হলেও হালকা রঙের চুড়ি হলে ভালো হয়। এতে আলো ছড়াবে। এরপর শুকিয়ে গেলে তার নিচে একটি প্লাস্টিকের গ্লাস ম্যাট বা গ্লাস আঠা দিয়ে আটকিয়ে দিন। পুরনো কানের দুলের পুথি বা পাথরগুলো গ্লাস ম্যাটের চারপাশে সাজিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিন। চাইলে রঙ দিয়ে হাল্কা ডিজাইন করে নিতে পারেন।

এরপর একটি মোমবাতি বানিয়ে রাখা হোল্ডারটির সমান বা একটু ছোট করে কেটে এর ভেতর বসিয়ে দিন।

আগুন ধরানোর পর দেখবেন যে নরম আলো ফুটে উঠছে। নিচের ছবিগুলো তাই বলে দেয়—

holder 1 holder 2

শুখিয়ে গেলে আপনার যেমন-টেবিল,ওয়ারড্রব অথবা শোকেসে সাজিয়ে রাখুন!

এবার চলুন জেনে নেই পেন্সিল হোল্ডার কীভাবে বানাবেন-

পেন্সিল হোল্ডার বানাতে আপনার যা যা লাগবে –

  • কয়েকটি চুড়ি। কাঠের বা প্লাস্টিকের চুড়ি হলে ভালো হয়
  • রঙ
  • মোমবাতি
  • আঠা
  • মোটা কাগজ বা বোর্ড পেপার অথবা প্লাস্টিক গ্লাস ম্যাট

কয়েকটি চুড়ি নিয়ে একটার উপর আরেকটা আঠা দিয়ে লাগিয়ে নিন। শুকানোর পর বোর্ড পেপার গোল করে কেটে তার নীচে আটকিয়ে দিন। বোর্ড পেপারের বদলে চারকোণা প্লাস্টিক গ্লাস ম্যাট নিতে পারেন। আপনার ইচ্ছা মতো কয়েকটি রঙ নিয়ে ডিজাইন করে ফেলুন। বড় বড় ডিজাইন করতে চাইলে কাঠের বা প্লাস্টিকের চুড়ি গুলো বেশ চওড়া দেখে বেছে নিবেন।

holder 3 holder 4

শুকিয়ে গেলে সাজিয়ে রাখুন আপনার টেবিলে।

দেখলেন তো! কতো সহজেই বানিয়ে ফেলা যায় আকর্ষণীয় আর সুন্দর সব পেন্সিল/ক্যান্ডেল হোল্ডার। শুধু নিজের ঘরের জন্যই না, কাউকে কোনো উপহার দিতে চাইলে নিজ হাতে এসব বানিয়ে দেয়াটা কিন্তু খারাপ না। বরং যাকে দিবেন সে আরও বেশি খুশি হবেন!

তাই আপনার ঘরে পুরনো চুড়ি থাকলে তা ফেলে না দিয়েই বানিয়ে ফেলুন এই পেন্সিল বা ক্যান্ডেল হোল্ডার!

লিখেছেন -  সোহানা মোরশেদ

ছবি - বেষ্টআউটঅফওয়েস্ট.অর্গ

সম্পর্কিত লেখা

শখের রঙিন অলংকার – চুড়ি
এক্সেসরিজ

শখের রঙিন অলংকার – চুড়ি

সবসময় কি আর একঘেয়ে সাজ ভালো লাগে? কানের দুল, কপালের ছোট্ট টিপের পাশাপাশি একটু রিনিঝিনি শব্দে না হয় হাত দুটোও সাজিয়ে নেই, আর এর জন্য একগুচ্ছ চুড়ির কোনো...

প্লাস্টিকের জিনিস | কতটা নিরাপদ জানেন কি?
সুস্থতা

প্লাস্টিকের জিনিস | কতটা নিরাপদ জানেন কি?

'প্লাস্টিক' আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে মিশে আছে। প্লাস্টিকের ব্যবহার ছাড়া আমাদের জীবন এখন চিন্তাই করতে পারি না। কম বেশি সব রকম কিছুতেই প্লাস্টি...

ক্লথপিন দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ক্যান্ডেল হোল্ডার
ক্র্যাফট

ক্লথপিন দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ক্যান্ডেল হোল্ডার

[topbanner] ঘরের ব্যবহৃত টুকিটাকি প্রয়োজনের বেশি থেকে যায় অনেক সময়। সেই বাড়তি জিনিসগুলো ফেলে না রেখে ঘর সাজাতে ব্যবহার করে ফেলুন। যেমন- কাঠের ক্লথপি...

কানের ওয়াক্স বা খৈল কেন হয় এবং কীভাবে এর প্রতিকার করবেন?
সুস্থতা

কানের ওয়াক্স বা খৈল কেন হয় এবং কীভাবে এর প্রতিকার করবেন?

ত্বক, চুল বা চোখের সমস্যা সরাসরি বোঝা যায় বলে ডাক্তারের কাছে গেলে চিকিৎসাও নেওয়া যায় সহজেই। কিন্তু কানের সমস্যা গুরুতর না হলে চিকিৎসার কথা কেউ তেমন এক...

আরও পড়ুন

মার্বেল ক্যান্ডেল হোল্ডার
ক্র্যাফট

মার্বেল ক্যান্ডেল হোল্ডার

ছোট বেলায় কম বেশি সবাই হয়ত মার্বেল দিয়ে খেলেছি। না খেললেও মার্বেল চিনি সবাই। আজ সেই মার্বেল দিয়ে সহজেই মার্বেল ক্যান্ডেল হোল্ডার বানানো যায়। ভাবছ...

নিজেই তৈরি করুন ফোন হোল্ডার
ক্র্যাফট

নিজেই তৈরি করুন ফোন হোল্ডার

ফোনের হোল্ডার কিনতে আমরা অনেক টাকা খরচ করি।কিন্তু চাইলে আমরা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারি নিজের পছন্দ অনুযায়ী ফোন হোল্ডার।তাহলে হোল্ডার বানাতে কি কর...

সাজ মানে নয় রাজ্যের আয়োজন!
বিউটি টিপস

সাজ মানে নয় রাজ্যের আয়োজন!

সাজগোজে তেমন মন নেই আপনার। খুব একটা মাথা ঘামান না নিত্যদিনের তৈরি হওয়া নিয়ে। নিতান্তই দরকারের প্রসাধন বাদে আর কিছু নেই আপনার ড্রেসিং টেবিলে। সবসময় অলঙ...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!
ক্র্যাফট

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!

সাধের গয়না, আলমারিতে তুলে রাখা আছে ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে হারিয়েছে ব্যবহারের উপযোগিতা। ভাবেন আবার যদি এই গয়নাটা পরতে পারতেন কখনো! প্রিয় জিনিষ বলে...

টয়লেট পেপার টিউব দিয়ে দারুণ পেন্সিল হোল্ডার!
ক্র্যাফট

টয়লেট পেপার টিউব দিয়ে দারুণ পেন্সিল হোল্ডার!

বাড়িতে খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারেন পেন্সিল কাপ হোল্ডার। সামান্য কিছু জিনিসে, অল্প সময়ে এবং কম খরচে তৈরি পেন্সিল কাপ হোল্ডার কীভাবে বানানো যায় আস...

…