প্লাস্টিকের জিনিস | কতটা নিরাপদ জানেন কি?

নিকিতা বাড়ৈ · Oct 03, 2018 · 1 min read

প্লাস্টিকের জিনিস | কতটা নিরাপদ জানেন কি?

'প্লাস্টিক' আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে মিশে আছে। প্লাস্টিকের ব্যবহার ছাড়া আমাদের জীবন এখন চিন্তাই করতে পারি না। কম বেশি সব রকম কিছুতেই প্লাস্টিকের ব্যবহার লক্ষ্য করা যায়। প্লাস্টিকের ভাল-মন্দ দুটি দিকই আছে। কিন্তু চিকিৎসকরা বেশিরভাগ সময়ই প্লাস্টিকের বক্সে খাবার রাখতে নিষেধ করেন। কারণ এর থেকে এক ধরনের রাসায়নিক বের হয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবুও গৃহস্থালীর নানা কাজে নিত্য প্রয়োজনীয় এই প্লাস্টিকের জিনিস ব্যবহার করা হয় বহুল পরিমাণে।

হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙে না, পরিষ্কার করাও সহজ- ব্যবহারের এমন সুবিধার জন্য প্লাস্টিকের জিনিস এখন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। পানি রাখা থেকে শুরু করে- তেল, রান্নাঘরের মশলার কৌটা, টিফিন বক্স, শ্যাম্পু ও বাচ্চার খাবার রাখাসহ সব জায়গাতেই প্লাস্টিকের ছড়াছড়ি।  কিন্তু অনেকেই জানেন না, দিনের পর দিন একই প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর।

প্লাস্টিকের জিনিস ব্যবহারের বিধিনিষেধ

তাই প্লাস্টিকের জিনিস ব্যবহার করলেও মেনে চলুন এই বিধি নিষেধগুলো

১. প্লাস্টিকের বক্সে ১ দিনের বেশি খাবার ফ্রিজে রেখে খাওয়া একদমই উচিত নয়। ২. বাসায় যতটা সম্ভব কাচের বোতলে পানি রাখুন, কাচের জগ ব্যবহার করুন। প্লাস্টিকের জিনিস ব্যবহার করলেও মেনে চলুন কিছু বিধি নিষেধ - shajgoj.com

৩. প্লাস্টিক কন্টেইনারে কখনোই খাবার গরম করবেন না।

৪. এমনকি তা মাইক্রোওয়েভ সেফ হলেও প্লাস্টিকের জিনিস ব্যবহার করা ঠিক নয়।

৫. প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখাও ঠিক নয়। প্লাস্টিকের পাত্র যতটা সম্ভব গরম পানির থেকে দূরে সরিয়ে রাখা উচিত।

৬. অনেকেই কন্টেইনার বা বোতল জীবাণুমুক্ত করার জন্য গরম পানিতে তা ধুয়ে নেন। অনেকে আবার পানি গরম রাখতে এয়ারটাইট প্লাস্টিকের বোতল ব্যবহার করেন। কিন্তু এই অভ্যাস থেকে দূরে থাকাই ভালো।

৭. কাঁচ বা স্টিলের বাসনের মতো প্লাস্টিক কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় না। পুরনো প্লাস্টিকের ব্যবহার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক।

৮. একবার পলি মলিকিউল (অণু) তৈরি করলে তা আর বিনাশ হয় না। পুড়ে ভস্ম হয় না। ডোবে না। মাটিতে মেশে না। মাটির স্তর পৃথক হয়ে থাকে। মাটির অক্সিজেন শোধনের ক্ষমতা হারায়। মাটির মধ্যে অসংখ্য জৈব পদার্থের কার্যকারিতা নষ্ট করে দেয়। নগরীতে ড্রেইন বদ্ধ করে দেয়। জলাশয় দূষিত করে ফেলে। এই অণু অজয় অমর অক্ষয়। এই অমর শত্রুকে আমরা ঘরে তুলেছি।

৯. চিকিত্‍সকেরাও বলছেন, পানীয় জল বা নরম পানীয়ের এই ধরনের প্লাস্টিকের বোতলে জল ভরে বার বার খাওয়া মানুষের শরীরের জন্য যথেষ্টই ক্ষতিকারক। নরম পানীয় বা প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের বোতলগুলির ফাঁকা হওয়ার পরে সেগুলো নষ্ট করে দেওয়ার কথা বোতলের গায়েই লেখা থাকে। কার্যক্ষেত্রে আমরা করি ঠিক উল্টোটা।

প্লাস্টিকের বোতলে জল ভরে বার বার খাবেন না - shajgoj.com

১০. দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান চিকিত্‍সক গৌতম ঘোষের কথায়, যত সময় যায়, এই ধরনের বোতলগুলোর প্লাস্টিকের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়া ঘটে। একে বলা হয় 'লিচিং'। এতে প্লাস্টিকের মধ্যে মিশে থাকা রাসায়নিক অংশ জলের সঙ্গে মিশতে থাকে। আর সেই জলই পান করেন মানুষ। সরাসরি যোগাযোগের প্রমাণ না পাওয়া গেলেও এই লিচিং-এর ফলে মানুষের দেহে ক্যানসারের মতো রোগ হওয়ার আশঙ্কা থাকে।

১১. পলিব্যাগ ও পলি প্লাস্টিকের পাত্রে দীর্ঘ সময় তরল ও শুকনো যে কোন খাদ্যদ্রব্য বা কোন জিনিস রাখা হলে ট্রেস অ্যামাউন্ট-এ ঢুকে পড়ে। ট্রেস অ্যামাউন্ট বলতে বোঝায় এমন রাসায়নিক যৌগ যা খালি চোখে দেখে বোঝার উপায় নেই। সূক্ষ্ম পরীক্ষায় কেবল শনাক্ত করা যায়। মনে করা হয় পলি প্লাস্টিকের ভেতরে যা রয়েছে তা অবিকৃত। এই ধারণা সম্পূর্ণ ভুল। পলি ব্যাগে মাছ-গোশত ভরে ফ্রিজে রেখে দেয়ার পর অনেকটা সময় ধরে একটু একটু করে রান্না করে খেলে কিছুটা টের পাওয়া যায়। স্বাদের পরিবর্তন ঘটায়। যে পরিবর্তন বিষাক্ত টক্সিক।

১২. কিন্তু প্লাস্টিকের বোতল থেকে ফুড কন্টেইনার সব জায়গাতেই থাকে কিছু চিহ্ন, যে চিহ্নতে নির্দিষ্ট করে বলা থাকে কোন বোতল কতদিন ব্যবহার করা উচিত। আর কোন বোতল স্বাস্থ্যের পক্ষে হানিকারক। তবে অজ্ঞতার কারণে বেশিরভাগ সময়ই সেই সব চিহ্নের দিকে আমাদের খেয়াল থাকে না। গ্যালারি থেকে জেনে নিন, কোন চিহ্নের কী অর্থ? প্রতিটি প্লাস্টিকের বোতল বা কন্টেইনারের নীচে ত্রিভুজের মধ্যে কিছু নম্বর দেওয়া থাকে, এই নম্বর-গুলোই নির্দেশ করে কতদিন বা কতবার ওই কন্টেইনারটি ব্যবহার করা বিজ্ঞানসম্মত।

১৩. প্লাস্টিকের বোতল হোক বা কন্টেইনার, কেনার আগে ভালো করে দেখে নিন সেটি আপনার স্বাস্থ্যের জন্য সুরক্ষিত কিনা। প্লাস্টিকের কন্টেইনারের গায়ে বিভিন্ন নম্বর খোদাই করা থাকে। ২, ৪ এবং ৫ নম্বর থাকলে বুঝবেন তা সুরক্ষিত। অন্যদিকে ৩ বা ৭ নম্বর এড়িয়ে চলাই ভালো।

১৫. প্লাস্টিকের বোতলের নিচের বিভিন্ন ত্রিকোণচিহ্নের অর্থ

এটি আসলে প্লাস্টিক বোতলের চারিত্রিক ইনডেক্স। এ চিহ্নটি থাকলে বোঝা যায় বোতলটি বিধিসম্মতভাবে তৈরি। কিন্তু, বোতলটি ব্যবহার কতটা নির্ভরযোগ্য বা কী ধরনের জিনিস তাতে রাখা যাবে, তা ত্রিকোণ চিহ্নের মধ্যে থাকা সংখ্যা দ্বারা বোঝা যায়।

প্লাস্টিকের জিনিস ব্যবহারে বোতলের নিচের চিহ্নের অর্থ জেনে রাখুন - shajgoj.com

১) ত্রিকোণের মধ্যে ১

এর মানে বোতলটি একবারই মাত্র ব্যবহার করা যাবে এবং বোতলটিতে পলিথিলিন টেরেপথ্যালেট প্লাস্টিক ব্যবহার হয়েছে। এ ধরনের বোতল বহু ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

২) ত্রিকোণের মধ্যে ২

এ ধরনের প্লাস্টিক বোতলে ঘন পলিথিন ব্যবহার করা হয়েছে। মূলত শ্যাম্পু বা ডিটারজেন্ট রাখার ক্ষেত্রে এ ধরনের বোতল ব্যবহার হয়।

৩) ত্রিকোণের মধ্যে ৩

এ ধরনের বোতল বেশি ব্যবহার করা উচিত নয়। কারণ, এ বোতল তৈরি হয় ‘পোলিভিনিল ক্লোরাইড’ বা ‘পিভিসি’ থেকে। এতে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। ‘পিনাট বাটার’ রাখতে এ বোতল ব্যবহার করা হয়।

৪) ত্রিকোণের মধ্যে ৪

এ ধরনের প্লাস্টিক বহু ব্যবহারের উপযোগী। বিশেষ করে, প্লাস্টিকের প্যাকেটে এ চিহ্ন প্রচুর দেখা যায়। খুব দামি বোতলে এই চিহ্ন থাকে।

৫) ত্রিকোণের মধ্যে ৫

এ ধরনের প্লাস্টিক একদম নিরাপদ এবং ব্যবহারযোগ্য। আইসক্রিম কাপ বা সিরাপ-এর বোতল অথবা খাবারের কন্টেইনারে এ ধরনের চিহ্ন দেখা যায়।

৬) ত্রিকোণের মধ্যে ৬

প্লাস্টিকের রেড কার্ড বলা হয় একে। এ ধরনের প্লাস্টিক মারাত্মক ক্ষতিকর। কারণ, এ ধরনের প্লাস্টিক তৈরি হয় পলিস্টিরিন এবং পলিকার্বনেট বিসপেনল-এ। এটি মানুষের মধ্যে হরমোন সমস্যা তৈরি করে। ক্রমাগত এ ধরনের প্লাস্টিকের ব্যবহার ক্যানসারের প্রবণতা বাড়ায়।

আসুন সচেতন হই, নিজের স্বাস্থ্যের জন্য, ভবিষ্যতের জন্য। সামান্য অবহেলা ডেকে আনে মারাত্মক ক্ষতি। প্লাস্টিকের জিনিস ব্যব্যহার করে আমরা নিজেরাই নিজেদের দেহে বিষ ঢুকিয়ে দিচ্ছি। আসুন, প্লাস্টিক পণ্য যতটা সম্ভব উপেক্ষা করে চলি। কাচের বা মাটির জিনিসপত্রের ব্যবহার করা শুরু করি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ঘরে তৈরি জেল আই লাইনার
বিউটি টিপস

ঘরে তৈরি জেল আই লাইনার

কাজল বা আইলাইনার দিতে কে না পছন্দ করে? সবারই নিশ্চয়ই খুবই পছন্দ চোখ আঁকতে, তাই না? আর বাঙালী মেয়েদের চোখ এমনিতেই সুন্দর, সামান্য কাজলের স্পর্শে তা হ...

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!
চুলের যত্ন

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে খুব এস্থেটিক যে পণ্যটির উপস্থিতি মোটামুটি সব হেয়ার কেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যায়, সেটা হলো কাঠ...

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার
ক্র্যাফট

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার

আমাদের সাজার জিনিসগুলো যেমন- চুড়ি, ছোট ছোট কানের দুল এসব পুরনো হয়ে গেলেই সেগুলো ফেলে দেই। কোনটার রঙ নষ্ট হয়ে যায় অথবা কোনটার একটু ভেঙ্গে যায়। এগুলো ফে...

আরও পড়ুন

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন
ক্র্যাফট

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন

আমাদের সবার বাসায় কোক, সেভেন আপ, পানি বা অন্যান্য অনেক বোতল থাকে। যা ঘরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ভেবে আস্তাকুঁড়ে ফেলে দিই। চলুন দেখা যাক সেই ফেলনা জিনিস...

বাচ্চাদের জন্যে পরীক্ষার নাম্বার কতটা গুরুত্বপূর্ণ ?
মা ও শিশু

বাচ্চাদের জন্যে পরীক্ষার নাম্বার কতটা গুরুত্বপূর্ণ ?

স্কুল ছুটির পর ছেলেকে আনতে গিয়েছি । মুখ যতটা সম্ভব কালো করে সে এসে আমার হাত ধরলো। এই মুখ কালোর কারণ আমি জানি তাই কিছু জানতে চাইলাম না। অবশ্য এখন কিছু...

পুরনো বোতল দিয়ে তৈরি করুন দারুণ ল্যাম্পশেড
ক্র্যাফট

পুরনো বোতল দিয়ে তৈরি করুন দারুণ ল্যাম্পশেড

প্রতিনিয়ত কোল্ড ড্রিংক খাওয়া হয় এমন আছেন অনেকেই।বিভিন্ন সময়ে খাওয়া এই প্লাস্টিক বোতলগুলো স্টোররুমে জমতে জমতে অনেকসময় বড় স্তুপ হয়ে দাঁড়ায়।সেই পরে থাকা...

প্লাস্টিকের বোতল দিয়ে ফ্লাওয়ার ভাস তৈরী
ক্র্যাফট

প্লাস্টিকের বোতল দিয়ে ফ্লাওয়ার ভাস তৈরী

আমরা প্রতিদিন অনেক জিনিস ফেলে দিয়ে থাকি। আজকে আমরা কিছু ফেলে দেয়া জিনিস থেকে মজার কিছু তৈরী করব। আমাদের সবার বাসায় প্লাস্টিকের বোতল আছে। সেগুলো সাধারণ...

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!
গৃহসজ্জা

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!

ফ্রিজ! চলার পথে সাংসারিক জীবনে এক আরাধ্য বস্তু। বাস্তবতা, আবহাওয়া সব মিলিয়ে সময়টাই এখন এমন, অনেকেরই সদ্য শুরু করা সংসারে অর্থ জমানো শুরু হয় ফ্রিজকে কে...

…