প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন

রোজেন · Oct 28, 2013 · 0 min read

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন
আমাদের সবার বাসায় কোক, সেভেন আপ, পানি বা অন্যান্য অনেক বোতল থাকে। যা ঘরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ভেবে আস্তাকুঁড়ে ফেলে দিই। চলুন দেখা যাক সেই ফেলনা জিনিস কীভাবে আমাদের ঘরের চেহারা পাল্টে দেয়। আজকে আমরা আপনাদের দেখাবো প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট বানানোর পদ্ধতি।

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট তৈরির পদ্ধতি 

প্রয়োজনীয় উপকরণ

০১. একটি ছুরি

০২.পছন্দ মত রং

০৩. আর্ট পেপার

০৪. যেকোনো রঙের বো

০৫. সাদা রঙ

পদ্ধতি

০১. যেকোনো মাপের বোতল নিন তবে চেষ্টা করবেন ১.৫ অথবা ২ লিটারের বোতল নিতে তাহলে পটটি দেখতে সুন্দর লাগবে। এবার বোতলের মাঝ বরাবর থেকে ছুরি দিয়ে বোতলটি কাটুন। এক্ষেত্রেও উচ্চতা আপনার পছন্দ অনুযায়ী। ছবিতে দেখানো পটের উচ্চতা ৫ ইঞ্চি অপরটি ৭ ইঞ্চি।

POT01

 ০২. এবার আর্ট পেপার থেকে দুটি বানি বা মিকি মাউস বা কার্টুনের মুখের শেপ কেটে নিন। যদি এক জোড়া ফ্লাওয়ার পট তৈরি করতে চান সেক্ষেত্রে একটি ছেলে আরেকটি মেয়ে কার্টুনের মুখ কেটে নিতে পারেন। তারপর কাটা বোতলের সাথে আঠা দিয়ে জুড়ে দিন ছবির মত করে। কান দুটোকে বোতলের কাটা মুখের বাইরে রাখবেন। এবার রঙ করার পালা। কার্টুনের মুখ সহ পুরো বোতলটি সাদা রঙ করুন। রঙ নির্বাচন করার ক্ষেত্রে টব রঙ করার রঙ বা আমাদের বাসার দেয়াল করার রঙ নিতে পারেন।

POT02

০৩. রঙ দিয়ে মিকি মাউসের মুখে চোখ, ঠোট, নাক এঁকে দিন। পুরো পটটি জুড়ে আপনার মনের মত রঙ আর নকশা দিয়ে সাজিয়ে দিন। ছেলে পটটির সাথে একটা কাপড়ের তৈরি বোও আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন। এরপর পটের খোলা মুখের ভেতর ফুলের গাছ বা পাতা বাহার লাগিয়ে দিন।

POT03

 ০৪. আর আপনি যদি চান পট গুলো দেয়ালে হ্যাং করতে তাহলে লোহার শিক গরম করে নিন তারপর সেই গরম শিক প্লাস্টিকের পটের ২ পাশে ধরতেই দেখবেন প্লাস্টিক গলে ফুটো হয়ে যাচ্ছে। এরপর এই ফুটোর মধ্যে দিয়ে রঙিন ফিতা বা সুতা চালিয়ে দিয়ে দেয়ালে ঝুলিয়ে দিন কিউট পট ২টি।

POT04

এই সহজ, সাধারণ কিন্তু আকর্ষণীয় পট ২টি বানিয়ে তার ছবি আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

তথ্যসূত্র এবং ছবিঃ শেয়ারহোমডিজাইন.কম

সম্পর্কিত লেখা

প্লাস্টিকের জিনিস | কতটা নিরাপদ জানেন কি?
সুস্থতা

প্লাস্টিকের জিনিস | কতটা নিরাপদ জানেন কি?

'প্লাস্টিক' আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে মিশে আছে। প্লাস্টিকের ব্যবহার ছাড়া আমাদের জীবন এখন চিন্তাই করতে পারি না। কম বেশি সব রকম কিছুতেই প্লাস্টি...

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

ঘরে তৈরি জেল আই লাইনার
বিউটি টিপস

ঘরে তৈরি জেল আই লাইনার

কাজল বা আইলাইনার দিতে কে না পছন্দ করে? সবারই নিশ্চয়ই খুবই পছন্দ চোখ আঁকতে, তাই না? আর বাঙালী মেয়েদের চোখ এমনিতেই সুন্দর, সামান্য কাজলের স্পর্শে তা হ...

নিজের তৈরী ফ্লাওয়ার ভাস
ক্র্যাফট

নিজের তৈরী ফ্লাওয়ার ভাস

ফুল যেমন সুন্দর তেমনি এটি ঘরে রাখলে ঘরের সৌন্দর্যও বাড়িয়ে দেয় অনেকখানি। তবে ফুল যাতে রাখবেন সেটাও তো সুন্দর হওয়া চাই। কেমন হবে যদি আপনার মনের মত বানিয়...

আরও পড়ুন

ম্যাক প্রো লংওয়্যার পেইন্ট পট
মেকআপ

ম্যাক প্রো লংওয়্যার পেইন্ট পট

কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে রিভিউ দিব ম্যাকের পপুলার চারটা পেইন্ট পটের। এগুলো আইশ্যাডো বেইজ হিসেবে, প্রাইমার হিসেবে আবার কখনো বা সিঙ্গেল আই কাল...

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!
গৃহসজ্জা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!

ছোট বাসা কীভাবে রঙ করবেন, সাজাবেন সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা অনেকেই নিশ্চয়ই ভাবেন? নেক্সট কয়েকটা লেখায় একটুখানি জায়গায় কীভাবে জিনিসপত্র গোছগাছ করে...

ঘরের ফেলনা জিনিস দিয়েই বানিয়ে ফেলুন প্ল্যান্ট হোল্ডারস
গৃহসজ্জা

ঘরের ফেলনা জিনিস দিয়েই বানিয়ে ফেলুন প্ল্যান্ট হোল্ডারস

গাছ আমাদের পরম বন্ধু। গাছের প্রতি ভালোবাসা তাই আমাদের প্রকৃতিগত। বাইরে বাগান করার পাশাপাশি ঘরেও গাছ লাগিয়ে শোভাবর্ধনের সাথে সাথে অনেকরকম উপকারও পাওয়া...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

উচ্চতা ভীতি বা অ্যাক্রোফোবিয়া! এই অযৌক্তিক ভয় কীভাবে কাটাবেন?
সুস্থতা

উচ্চতা ভীতি বা অ্যাক্রোফোবিয়া! এই অযৌক্তিক ভয় কীভাবে কাটাবেন?

নির্দিষ্ট বস্তু, বিষয় বা পরিস্থিতিতে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ভয় গ্রহণযোগ্য। কিন্তু এই ভয়ের অনুভূতি যদি স্বাভাবিকতার সীমা অতিক্রম করে তখন তা একটি...

ওয়ান-পট শ্রিম্প পাস্তা
রেসিপি

ওয়ান-পট শ্রিম্প পাস্তা

ব্যস্ত জীবনে বিভিন্ন পদ রান্নার জন্য এত আয়োজন করার সময় কোথায়? আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না...

…