ওয়ান-পট শ্রিম্প পাস্তা

তানিজা ইসলাম · Jan 12, 2020 · 1 min read

ওয়ান-পট শ্রিম্প পাস্তা

ব্যস্ত জীবনে বিভিন্ন পদ রান্নার জন্য এত আয়োজন করার সময় কোথায়? আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না। এমনই একটি ডিশ হচ্ছে “ওয়ান-পট শ্রিম্প পাস্তা”। অফিসের লাঞ্চের জন্য, ঘরোয়া অনুষ্ঠানের মেন্যুতে কিংবা প্রতিদিনের গদবাধা খাবার থেকে মুখের স্বাদ পরিবর্তনে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার এই ডিশটি। চলুন, চট করে জেনে নেই ওয়ান-পট শ্রিম্প পাস্তার পুরো রেসিপিটি!

ওয়ান-পট শ্রিম্প পাস্তা তৈরির প্রণালী

উপকরণ

১. সেদ্ধ করে পানি ঝরানো পাস্তা- ২৫০ গ্রাম

২. বাগদা চিংড়ি- ১ কাপ

৩. রসুন কুঁচি- ৩ কোয়া (মিহি করা)

৪. সয়া সস- ১ চা চামচ

৫. সেদ্ধ করা ব্রকলি- ১ কাপ

৬. সেদ্ধ করা মটরশুটি- ১/২ কাপ

৭. সেদ্ধ করা বরবটি- ১/২ কাপ

৮. বেসিল- ২/৩টি

৯. টমেটো- ১টি

১০. গোলমরিচ গুঁড়ো- ১চা চামচ

১১. লবণ- স্বাদ অনুযায়ী

১২. লেবুর রস- ১ চা চামচ

১৩. বাটার- ২ চা চামচ

১৪. পারমেজান চিজ- ১০০ গ্রাম

১৫. কাঁচা মরিচ ফালি- ৩-৫টি

১৬. চিলি ফ্লেক্স- সামান্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে খোসা ছাড়ানো চিংড়িগুলো লবণ, লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখুন।

২) অন্যদিকে চুলা জালিয়ে কড়াইয়ে বাটার দিয়ে দিন, বাটার গলে গেলে প্রথমে রসুন কুঁচি ও বেসিল দিতে হবে।

৩) এরপর মেরিনেট করা শ্রিম্প দিয়ে ভেঁজে নিন। একে একে কাঁচা মরিচ ফালি, টমেটো কুঁচি, সেদ্ধ করা ব্রকলি, বরবটি ও মটরশুটি দিয়ে হালকা করে ভেঁজে নিতে হবে।

৪) চুলার আঁচ কমিয়ে সেদ্ধ করে রাখা পাস্তা, সামান্য লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, পরিমাণমতো লবণ ও সয়া সস দিয়ে নাড়তে থাকুন। যেহেতু সয়া সসে লবণ থাকে, আবার চিংড়ি মেরিনেট করার সময়ও লবণ দেওয়া হয়েছিল, তাই লবণের ব্যাপারে একটু সতর্ক থাকবেন।

৫) সবশেষে পারমেজান চিজ ও চিলি ফ্লেক্স ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

দেখলেন তো, কত সহজে ভেজিটেবল আর চিংড়ি দিয়ে হেলদি ও টেস্টি ওয়ান-ডিশ পাস্তা বানিয়ে নেওয়া যায়। এই ডিশে একই সাথে আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার ও ভিটামিনস পেয়ে যাচ্ছেন। অনেক মায়েরা বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য নতুন নতুন রেসিপি খোঁজেন। তাদের জন্যও এটি কিন্তু একদম পারফেক্ট। তাহলে আজই বাসায় বানিয়ে ফেলুন ওয়ান-পট শ্রিম্প পাস্তা।

 

সংগৃহীত: সাজগোজ, এপিকিউরিআস.কম

সম্পর্কিত লেখা

মজাদার মেয়ো পাস্তা
২০ মিনিটের রান্না

মজাদার মেয়ো পাস্তা

অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে পাস্তা খেতে ইচ্ছে করছে? আমরা রেস্টুরেন্ট কিংবা ঘরে কত ধরনের পাস্তা-ই তো খেয়ে থাকি। যেমন- বেকড পাস্তা, চিজ পাস্তা, হোয়াইট...

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা
চা – নাস্তা

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা

আজকাল রেস্টুরেনট গুলোর মেনুতে হোয়াইট সস পাস্তা প্রায়ই দেখি, সবার পছন্দের এই ইটালিয়ান খাবারটি যেমন পুষ্টিকর তেমনি ঝটপট কিন্তু বানিয়েও ফেলাও কঠিন না। দে...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!
মেহমানদারী

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!

রেস্টুরেন্টে গিয়ে নিশ্চয়ই সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প খাওয়া হয়! ফ্রাইড রাইস বা চাওমিন দু'টোর সাথেই দারুণ লাগে খেতে। আচ্ছা মজার এই আইটেমটি ঘরে বানালে ক...

পাস্তা উইথ হোয়াইট সস
চা – নাস্তা

পাস্তা উইথ হোয়াইট সস

উপরে চীজের লেয়ার ভেতরে মাংস আর পাস্তার মেলবন্ধন দেখলেই জিভে জল চলে আসার উপক্রম।এই খাবারটি খেতে প্রায়ই রেস্টুরেন্টে যাওয়া হয়। তবে চাইলেই কিন্তু রেস্টুর...

আরও পড়ুন

চিকেন পেনে পাস্তা 
চা – নাস্তা

চিকেন পেনে পাস্তা 

যা যা লাগবেঃ পেনে পাস্তা- ৫০০ গ্রাম মুরগির ছোট টুকরা- ২ কাপ জলপাই তেল- ২ টেবিল চামচ পেঁয়াজ মিহি কুচি- ১ টি রসুন কোয়া কুচি- ৬ টি পার্সলে গুঁড়া- ১...

কাঁচা আম এবং চিংড়ি মিশেলে থাই স্টাইলে সালাদ!
রেসিপি

কাঁচা আম এবং চিংড়ি মিশেলে থাই স্টাইলে সালাদ!

মুখের স্বাদ বদলে নিয়ে চাইলে ট্রাই করে দেখতে পারেন মজাদার এই সালাদ আইটেমটি। এই সালাদটি সাধারণত ড্রাই শ্রিম্প/ ফ্রেশ শ্রিম্প দিয়ে করা হয়ে থাকে। তবে অনেক...

টুনা পাস্তা সালাদ
চা – নাস্তা

টুনা পাস্তা সালাদ

ইফতার বা সেহরির জন্য হেলদি ও কুইক রেসিপি খুঁজছেন? সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ আমার বেশ পছন্দের। এই পছন্দের খাবার টুনা আর পাস্তা দিয়ে যদি একটি সালাদ...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শ্রিম্প উইথ ক্রিম চীজ
মেহমানদারী

শ্রিম্প উইথ ক্রিম চীজ

চীজের সাথে চিংড়ি! খেয়েছেন কখনও? পশ্চিমা দেশে কিন্তু এটি খুবই জনপ্রিয় একটি খাবার। রেস্টুরেন্টে তো শ্রিম্পের কত রকম আইটেমই খেয়ে থাকেন। আজকে নিজেই ঘরে তে...

…