মজাদার মেয়ো পাস্তা

বীনায়ারা বীনা · Feb 20, 2023 · 1 min read

মজাদার মেয়ো পাস্তা

অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে পাস্তা খেতে ইচ্ছে করছে? আমরা রেস্টুরেন্ট কিংবা ঘরে কত ধরনের পাস্তা-ই তো খেয়ে থাকি। যেমন- বেকড পাস্তা, চিজ পাস্তা, হোয়াইট সস পাস্তা ইত্যাদি। তবে কখনো কি বাসায় মেয়ো পাস্তা ট্রাই করা হয়েছে? যদি না হয়, তাহলে আজই ট্রাই করুন! মজাদার মেয়ো পাস্তা খুব অল্প সময়ে কীভাবে ধাপে ধাপে তৈরি করা যায়, চলুন জেনে নেই।

উপকরণ

পাস্তা সেদ্ধ করার জন্য-

  • পাস্তা - ২ থেকে ৩ কাপ
  • হাফ চা চামচ লবণ
  • সামান্য তেল

মেয়ো মিক্সচার তৈরির জন্য-

  • মেয়োনিজ – ৫ টেবিল চামচ
  • টমেটো সস – ৩ টেবিল চামচ

পাস্তা রান্নার জন্য-

  • চিকেন/মাশরুম/চিংড়ি - ইচ্ছেমতো
  • তেল/বাটার – ২ টেবিল চামচ
  • পছন্দের সবজি (পেঁয়াজ, কাঁচা মরিচ, ক্যাপসিকাম ইত্যাদি)
  • লবণ – স্বাদ অনুযায়ী
  • গোল মরিচের গুঁড়ো – সামান্য
  • টেস্টিং সল্ট – সামান্য

চিকেন কিউব করে কেটে আগেই অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেরিনেট করে ফ্রিজে রেখে দিন। আপনি মাশরুম বা প্রন দিয়েও মেয়ো পাস্তা তৈরি করতে পারেন।

কীভাবে তৈরি করবেন মজাদার মেয়ো পাস্তা?

১/ প্রথমে একটি বড় প্যানে পানি (সামান্য তেল ও লবণসহ) গরম করে নিন। এবার এই গরম পানিতে পাস্তা সেদ্ধ করে নিন। পাস্তা সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নিন ও ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে রাখুন।

২/ এবার চুলায় আরেকটি প্যানে তেল বা বাটার গরম করে তাতে মেরিনেট করা মাংস/প্রন/মাশরুম ভালোমতো ভেজে নিন এবং তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম ও পছন্দমতো সবজি অ্যাড করে ভাজতে থাকুন। সামান্য লবণ দিতে ভুলবেন না।

৩/ এ পর্যায়ে ছেঁকে নেওয়া সেদ্ধ পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করুন এবং স্বাদমতো টেস্টিং সল্ট ও গোল মরিচের গুঁড়ো ছড়িয়ে দিন।

৪/ এবার পাস্তার মধ্যে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে তৈরি করা মেয়ো মিক্সচার দিয়ে ভালোমতো নেড়ে নিন। তারপর চুলা বন্ধ করে নামিয়ে ফেলুন।

৫/ উপরে আরও একটু মেয়োনিজ ছড়িয়ে পরিবেশন করুন মজাদার মেয়ো পাস্তা।

এইতো খুব সহজেই তৈরি হয়ে গেলো মেয়ো পাস্তা, যা ছোট বড় সবারই দারুণ পছন্দের। আপনারা চাইলে অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই পাস্তা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা
চা – নাস্তা

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা

আজকাল রেস্টুরেনট গুলোর মেনুতে হোয়াইট সস পাস্তা প্রায়ই দেখি, সবার পছন্দের এই ইটালিয়ান খাবারটি যেমন পুষ্টিকর তেমনি ঝটপট কিন্তু বানিয়েও ফেলাও কঠিন না। দে...

চিকেন পেনে পাস্তা 
চা – নাস্তা

চিকেন পেনে পাস্তা 

যা যা লাগবেঃ পেনে পাস্তা- ৫০০ গ্রাম মুরগির ছোট টুকরা- ২ কাপ জলপাই তেল- ২ টেবিল চামচ পেঁয়াজ মিহি কুচি- ১ টি রসুন কোয়া কুচি- ৬ টি পার্সলে গুঁড়া- ১...

পাস্তা উইথ হোয়াইট সস
চা – নাস্তা

পাস্তা উইথ হোয়াইট সস

উপরে চীজের লেয়ার ভেতরে মাংস আর পাস্তার মেলবন্ধন দেখলেই জিভে জল চলে আসার উপক্রম।এই খাবারটি খেতে প্রায়ই রেস্টুরেন্টে যাওয়া হয়। তবে চাইলেই কিন্তু রেস্টুর...

ওয়ান-পট শ্রিম্প পাস্তা
রেসিপি

ওয়ান-পট শ্রিম্প পাস্তা

ব্যস্ত জীবনে বিভিন্ন পদ রান্নার জন্য এত আয়োজন করার সময় কোথায়? আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না...

আরও পড়ুন

টুনা পাস্তা সালাদ
চা – নাস্তা

টুনা পাস্তা সালাদ

ইফতার বা সেহরির জন্য হেলদি ও কুইক রেসিপি খুঁজছেন? সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ আমার বেশ পছন্দের। এই পছন্দের খাবার টুনা আর পাস্তা দিয়ে যদি একটি সালাদ...

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ
চা – নাস্তা

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ

যখনই আমরা সালাদের নাম শুনি, আমাদের মাথায় আসে লতাপাতা আর কিছু স্বাদহীন সবজির সমন্বয়। হেলদি খাবার হিসেবে সালাদের নাম অনেক, কিন্তু আমাদের অনেকেরই অনীহা এ...

ভেজিটেবল পাস্তা
চা – নাস্তা

ভেজিটেবল পাস্তা

বিকেলটা হলেই ক্ষুধাটা একটু চাড়া দিয়ে ওঠে। এই সময়টাতে তৈরি করে ফেলতে পারেন মজাদার ভেজিটেবল পাস্তা। দেখে নিন এটি তৈরি সহজ একটি রেসিপি। উপকরণ...

কোল্ড পাস্তা সালাদ
১ ঘণ্টার রান্না

কোল্ড পাস্তা সালাদ

এক কাপ ধোঁয়া ওঠা গরম চায়ের সাথে কোল্ড পাস্তা সালাদ বিকেলের নাস্তা হিসেবে কিন্তু মন্দ হয় না। এই সহজ রেসিপিটি বানাতে তেমন কিছুই লাগে না, উপকরণগুলো টুকরা...

চিকেন পাস্তা উইথ চিজ!
চা – নাস্তা

চিকেন পাস্তা উইথ চিজ!

বিকেলের নাস্তায়, ঘরোয়া আড্ডায়, অফিসের লাঞ্চে কিংবা বাচ্চাদের টিফিনে, খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন চিজি চিকেন ব্রকলি পাস্তা। চিক...

…