টুনা পাস্তা সালাদ

শিফাত আরা সঞ্চা · May 02, 2019 · 1 min read

টুনা পাস্তা সালাদ

ইফতার বা সেহরির জন্য হেলদি ও কুইক রেসিপি খুঁজছেন? সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ আমার বেশ পছন্দের। এই পছন্দের খাবার টুনা আর পাস্তা দিয়ে যদি একটি সালাদ আইটেম বানানো যায়, তাও কিন্তু বেশ মজার হবে! আর এই সালাদ হেলদিও বটে। আজ দেখে নিন তবে এই হেলদি ও টেস্টি টুনা পাস্তা সালাদ রেসিপি!

টুনা পাস্তা সালাদ বানানোর নিয়ম

উপকরণ

১. পছন্দের যে কোনো পাস্তা সেদ্ধ- ২ কাপ

২. টুনা মাছ- ১ টিন (সুপারশপে পেয়ে যাবেন)

৩. পেঁয়াজ কুচি- ১/২ কাপ

৪. মরিচ কুচি- ১টি

৫. গোল মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ

৬. অলিভ অয়েল- ৩ টেবিল চামচ

৭. শসা কুচি- ১/২ কাপ

৮. টমেটো কুচি- ১/৪ কাপ

৯. আদা কুচি- ১ চা চামচ

১০. লবণ- স্বাদমতো

১১. বেবি কর্ন- ১ টেবিল চামচ

প্রণালী

টুনা পাস্তা সালাদ রান্নার প্রণালী - shajgoj.com

১) সবার আগেই একটি কড়াইতে ক্যান-এর টুনা মাছ অল্প ১ চা চামচ পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে হালকা ভেজে নিতে হবে।

২) এবার একটি পরিষ্কার বড় বাটিতে টমেটো কুচি, মরিচ, শসা কুচি, আদা কুচি, বেবি কর্ন, গোল মরিচ গুঁড়া, বাকি পেঁয়াজ কুচি, লবণ ও অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মাখাতে হবে।

৩) এখন এতে সেদ্ধ পাস্তা ও ভেজে রাখা টুনা মাছ যোগ করে আবার মাখাতে হবে। তারপর এটি ফ্রিজ-এ এক ঘন্টা রেখে দিন।

ব্যস! আপনার টুনা পাস্তা সালাদ হয়ে গেল! চাইলে এই সালাদে আপনি একটু মেয়োনেজও ব্যবহার করতে পারেন।

 ছবি - সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

মজাদার মেয়ো পাস্তা
২০ মিনিটের রান্না

মজাদার মেয়ো পাস্তা

অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে পাস্তা খেতে ইচ্ছে করছে? আমরা রেস্টুরেন্ট কিংবা ঘরে কত ধরনের পাস্তা-ই তো খেয়ে থাকি। যেমন- বেকড পাস্তা, চিজ পাস্তা, হোয়াইট...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ
চা – নাস্তা

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ

যখনই আমরা সালাদের নাম শুনি, আমাদের মাথায় আসে লতাপাতা আর কিছু স্বাদহীন সবজির সমন্বয়। হেলদি খাবার হিসেবে সালাদের নাম অনেক, কিন্তু আমাদের অনেকেরই অনীহা এ...

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন
চা – নাস্তা

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন

ওভেনে বেশি সময় রান্না হয় বলে ভাববেন না। যেদিন আমার রান্না করতে ভালো লাগে না সেদিন আমি ওভেনে এভাবে রান্না করি। ওভেন সেট করে আলু দিয়ে আমি আমার মত ঘরের ক...

আরও পড়ুন

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা
চা – নাস্তা

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা

আজকাল রেস্টুরেনট গুলোর মেনুতে হোয়াইট সস পাস্তা প্রায়ই দেখি, সবার পছন্দের এই ইটালিয়ান খাবারটি যেমন পুষ্টিকর তেমনি ঝটপট কিন্তু বানিয়েও ফেলাও কঠিন না। দে...

টুনা দিয়ে আলুর চচ্চড়ি!
৩০ মিনিটের রান্না

টুনা দিয়ে আলুর চচ্চড়ি!

টুনা দিয়ে আলুর চচ্চড়ি দুপুরে ভাতের সাথে বা সকালে রুটির সাথে খেতে দারুণ! সবচেয় মজার ব্যাপার হলো এই রেসিপিটি তৈরি করতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। তাহলে আ...

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

গ্রিন ম্যাংগো প্রন সালাদ
রেসিপি

গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শসা, গাজর, টমেটোর সালাদতো আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় থাকে। কিন্তু স্পেশাল দিনগুলোতে অবশ্যই স্পেশাল কিছু চাই, তাই না? তাই বলে বিদেশি এমন কোন সালাদে...

চিকেন পেনে পাস্তা 
চা – নাস্তা

চিকেন পেনে পাস্তা 

যা যা লাগবেঃ পেনে পাস্তা- ৫০০ গ্রাম মুরগির ছোট টুকরা- ২ কাপ জলপাই তেল- ২ টেবিল চামচ পেঁয়াজ মিহি কুচি- ১ টি রসুন কোয়া কুচি- ৬ টি পার্সলে গুঁড়া- ১...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

…