টুনা দিয়ে আলুর চচ্চড়ি!

sub-editor · Apr 24, 2017 · 1 min read

টুনা দিয়ে আলুর চচ্চড়ি!

টুনা দিয়ে আলুর চচ্চড়ি দুপুরে ভাতের সাথে বা সকালে রুটির সাথে খেতে দারুণ! সবচেয় মজার ব্যাপার হলো এই রেসিপিটি তৈরি করতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক আলু ও টুনা দিয়ে ঝটপট কীভাবে এই চচ্চড়িটি তৈরি করবেন তার পুরো রন্ধন পদ্ধতি।

টুনা দিয়ে আলুর চচ্চড়ি

উপকরণ

  • টুনা মাছের টিন- ১ টা
  • আলু কুঁচি- ৪ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ 
  • রসুন কুঁচি- ১ চা চামচ 
  • পাঁচফোড়ন- ২ চা চামচ
  • হলুদ গুঁড়া- হাফ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া- হাফ চা চামচ
  • ধনিয়া গুঁড়া- হাফ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • তেল- ২ টেবিল চামচ
  • ধনিয়া পাতা কুঁচি- ২ টেবিল চামচ 
  • লেবুর রস- ১ চা চামচ

প্রণালী ১. প্রথমে প্যানে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিন।

২. পাঁচফোড়ন ফুটে উঠলে এতে পেঁয়াজ কুঁচি দিয়ে একে একে সব গুঁড়া মশলা আর রসুন কুঁচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়ে এতে আলু কুঁচি দিয়ে দিন।

৩. হাফ কাপ পানি দিয়ে সাথে টুনা মাছ দিন। সাথে লবণ স্বাদমতো দিবেন। নাড়াচাড়া করে কম আঁচে রান্না করুন ১২ থেকে ১৫ মিনিট। পানি শুকিয়ে আসার সাথে আলুও সিদ্ধ হয়ে আসবে।

৪. নামানোর আগে লেবুর রস আর ধনিয়া পাতা কুঁচি ছিটিয়ে দিন।

ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে এই চচ্চড়িটি। ট্রাই করে দেখতে পারেন!

রেসিপি –  রোমান্টিক কিচেন স্টোরিজ

ছবি - সংগৃহীত:

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

টুনা পাস্তা সালাদ
চা – নাস্তা

টুনা পাস্তা সালাদ

ইফতার বা সেহরির জন্য হেলদি ও কুইক রেসিপি খুঁজছেন? সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ আমার বেশ পছন্দের। এই পছন্দের খাবার টুনা আর পাস্তা দিয়ে যদি একটি সালাদ...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

পাঁচফোড়ন সবজি
২০ মিনিটের রান্না

পাঁচফোড়ন সবজি

ঈদ এর কয়েকদিন রিচ ফুড খাওয়ার পর ভর্তা, সবজি এসব খাবারই বেশি ভালো লাগে, তাই না? ফ্রিজের টুকটাক সবজি দিয়ে রান্না করে নিন একটি মজাদার ডিশ। পাঁচফোড়ন সবজি...

কিমা দিয়ে মিষ্টি কুমড়ার সবজি
৩০ মিনিটের রান্না

কিমা দিয়ে মিষ্টি কুমড়ার সবজি

মিষ্টি কুমড়া সবজিটি আমার ভীষণ প্রিয়! এই তরকারি ভাতের সাথে কিংবা রুটির সাথে একটু লেবুর রস চিপে খেতে ভীষণ মজার, অফিসের লাঞ্চ বক্স এর জন্য প্রায়ই এই সবজি...

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন
চা – নাস্তা

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন

ওভেনে বেশি সময় রান্না হয় বলে ভাববেন না। যেদিন আমার রান্না করতে ভালো লাগে না সেদিন আমি ওভেনে এভাবে রান্না করি। ওভেন সেট করে আলু দিয়ে আমি আমার মত ঘরের ক...

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

…