বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন

sub-editor · Dec 14, 2015 · 1 min read

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন
ওভেনে বেশি সময় রান্না হয় বলে ভাববেন না। যেদিন আমার রান্না করতে ভালো লাগে না সেদিন আমি ওভেনে এভাবে রান্না করি। ওভেন সেট করে আলু দিয়ে আমি আমার মত ঘরের কাজ করতে থাকি মাঝে উল্টে দেই। এর পর টপিং দিয়ে পরিবেশন করি সালাদ এর সাথে বিকেলে চা এর সাথে কিছু ভাজা ভুজি খেতে চান ? তাহলে বানাতে পারেন বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ণ! পুরো রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। যা লাগবে
  • বড় সাইজের ২টা আলু 
  • টুনা মাছের টিন ১ টা
  • সুইট কর্ন হাফ কাপ
  • পেয়াজ কুচি মিহি ৪ টেবিল চামচ 
  • মরিচ কুচি অল্প
  • গোল মরিচ টালা গুড়া ১ চা চামচ
  • লবন স্বাদমত
  • টমেটো কেচাপ ৩ টেবিল চামচ 
  • সালাদ ক্রিম বা মেয়নিজ ৪ টেবিল চামচ 
প্রণালী - প্রথমেই আলুগুলোকে খুব ভালো ভাবে ধুয়ে পরিস্কার করে মুছে নিন।এর মধ্যে আপনার ওভেন ২২০ ফ্যান / ২০০ এ আগে প্রি হিট করে নিবেন।আলুগুলোকে অল্প তেল লাগিয়ে আলুর মাঝখানে অল্প আড়াআড়ি ভাবে কেটে নিবেন। বেকিং ট্রেতে দিয়ে ওভেন এ বেক করুন ২০ মিনিট। ২০ মিনিট পর উল্টে দিবেন।এখন ওভেন এর তাপ ১৯০ ফ্যান/ ১৭০ এ সেট করে দিন দিয়ে আবার বেক করুন ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা। দেখবেন আলুর স্কিনটা মচমচে আর ভিতরটা নরম হয়ে গেলেই বুঝবেন এটা হয়ে এসছে। - এখন টুনা মাছ হালকা করে মাইক্রো ওভেনে ২ মিনিট গরম করে নিন। এরপর টুনা মাছ, সুইট কর্ন হাফ কাপ, পেয়াজ কুচি মিহি ,মরিচ কুচি ,গোল মরিচ টালা গুড়া,লবন স্বাদমত, টমেটো কেচাপ ,সালাদ ক্রিম বা মেয়নিজ সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মিশ্রনটা গরম আলুর ঠিক মাঝ খানে স্প্রেড করে দিন। সালাদ এর সাথে পরিবেশন করুন এই জেকেট পটেটো। 12347724_1663824363856658_2163446965460152647_n ব্রেডেড মাশরুমস বানাতে যা লাগবে
  • বাটন মাশরুম( ফ্রেশ) ১০ থেকে ১২ পিস ( ধুয়ে পানি ঝরিয়ে নেয়া )
  • বাটার ১ টেবল চামচ 
  • রশুন মিহি কুচি ২ টেবল চামচ
  • গোল মরিচ ফাকি করা ১ চা চামচ
  • লবন স্বাদমত
  • ডিম ১ টি
  • ময়দা ২ টেবল চামচ
  • ব্রেড ক্রাম্ব পরিমান মত 
  • তেল ভাজার জন্য
- প্রথমে একটি বাটিতে বাটার ( যা কিনা রুম টেম্পারেচার এ রেখে নরম করা ) , রশুন মিহি কুচি আর লবন স্বাদমত খুব ভালোভাবে মাখিয়ে নিন।এখন ধুয়ে পানি ঝরিয়ে নেয়া আস্ত মাশরুম এর সাথে মাখিয়ে নিন( হাতে নিয়ে একটি একটি করে মাখিয়ে নিলে ভাল) - আরেকটি পাত্রে ২ টেবল চামচ ময়দার সাথে গোল মরিচ ফাকি করা , ২ টেবল চামচ পানি দিয়ে একটু থিক ব্যাটার বানিয়ে নিন। - এখন আরেকটি পাত্রে ডিম ফেটে নিন, আর একটি পলিথিন ব্যাগ এ পরিমান মত ব্রেড ক্রাম্ব নিন। - এখন এই বাটার মাখানো মাশরুম প্রথমে থিক ব্যাটারে ডুবিয়ে সাথে সাথে আবার ফেটানো ডিম এ ডুবিয়ে ব্রেড ক্রাম্ব এ কোটিং করে নিন - এভাবে কোটিং করার পর মাশরুম গুলি ফ্রিজে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিট - খাবার আগে গরম তেলে মিডিয়াম আঁচে বাদামী করে ভেজে তুলুন , যে কোন সস এর সাথে গরম গরম পরিবেশন করুন।   ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories 

সম্পর্কিত লেখা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

টুনা পাস্তা সালাদ
চা – নাস্তা

টুনা পাস্তা সালাদ

ইফতার বা সেহরির জন্য হেলদি ও কুইক রেসিপি খুঁজছেন? সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ আমার বেশ পছন্দের। এই পছন্দের খাবার টুনা আর পাস্তা দিয়ে যদি একটি সালাদ...

আরও পড়ুন

চুলের যত্নে মেয়নিজ | ৮টি মাস্কে হেয়ার কেয়ার হবে দারুণভাবে
চুলের যত্ন

চুলের যত্নে মেয়নিজ | ৮টি মাস্কে হেয়ার কেয়ার হবে দারুণভাবে

মেয়নিজের সাথে আমরা সবাই পরিচিত। এটি যেমন দেহের স্বাস্থ্যের জন্য ভালো তেমনি চুলের সাস্থের জন্যও ভালো। এটি ড্যামেজড চুলেকে মোলায়েম, মসৃণ আর রিজুভিনেট কর...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?
সুস্থতা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

মাশরুম ক্লোরোফিল (Chlorophyll) বিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরণের সবজি যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর ও উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপ...

মাশরুম মাসালা অমলেট
চা – নাস্তা

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে...

ভেজিটেবল মাশরুম সালাদ
২০ মিনিটের রান্না

ভেজিটেবল মাশরুম সালাদ

ফিট থাকতে আজকাল আমরা অনেক ধরনের ডায়েট খাবার খেয়ে থাকি। এইসব খাবার হেলদি তো হয় কিন্তু সুস্বাদু তেমন একটা হয় না। অথচ আমরা চাইলেই কিন্তু ডায়েট খাবারগুলো...

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

…