স্পাইসি ফিশ খিচুড়ি !

sub-editor · Dec 12, 2015 · 1 min read

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই।

উপকরণ 

  • পোলাও/বাসমতী চাল ১ কাপ
  • কোরাল / বাছা মাছের কাঁটা ছাড়া ফিলে টুকরা ২ কাপ
  • মুগ ডাল ২ টেবল চামচ
  • মটরশুঁটি হাফ কাপ
  • পেঁয়াজ কুচি করা ১ কাপ
  • রশুন কুচি করা ২ চা চামচ
  • আদা মিহি কুচি ২ চা চামচ
  • শুকনো মরিচ ফাকি করা ১ চা চামচ (কম বেশি করা যাবে )
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ২ চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • আস্ত জিরা হাফ চা চামচ
  • তেল ২ টেবল চামচ
  • লবণ পরিমাণ মত
  • ঘি হাফ চা চামচ ( ইচ্ছা )
  • ধনিয়া পাতা মিহি কুচি ২ টেবল চামচ

প্রণালী 

- প্রথমে মাছের ফিলে গুলিকে ২ টেবল চামচ লেবুর রশ ,হাফ চা চামচ লেবুর মিহি খোসা,অল্প অলিভ অয়েল আর অল্প লবণ দিয়ে মাখিয়ে রাখুব ১ ঘণ্টা।

- একটি পাত্রে চাল আর ডাল একসাথে নিয়ে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন!

- এখন হাড়িতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এতে আস্ত জিরা দিন , ফুটে উঠলে এতে পেয়াজ কুচি দিন, বাদামী করে ভেজে নিন এবার এতে আদা মিহি কুচি,রশুন কুচি,শুকনো মরিচ ফাকি , হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া ,জিরা গুঁড়া ,লবণ পরিমাণ মত আর অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন , এবার পানিয়ে ভিজিয়ে রাখা চাল,ডাল , দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ৩ থেকে ৪ মিনিট ।

- এখন এতে ২ কাপ গরম পানি , মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে এতে ধনিয়া পাতা মিহি কুচি, মেরিনেট করে রাখা মাছের টুকরা গুলি আলতো করে ছড়িয়ে দিন ।ধাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন চাল সিদ্ধ হবার আগ পর্যন্ত , এতেই মাছ সিদ্ধ হয়ে যাবে এবং পানি পরিমাণ দিলে খিচুড়ি ঝরঝরে হবে।

মনে রাখবেন, মাছ দেবার পর নাড়াচাড়া করলে মাছ ভেঙ্গে যাবে । খিচুড়ি হয়ে আসলে নামানোর আগে অল্প ঘি ছিটিয়ে দিতে পারেন ( না দিলেও হবে) হয়ে আসলে টমেটো ,পেয়াজ ,ধনিয়া পাতা দিয়ে বানানো সালাদ এর সাথে গরম গরম পরিবেশন করুন সাথে রাখতে পারেন একটা সিদ্ধ ডিম ও !

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories 

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

স্পাইসি ফিশ খিচুড়ি
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি

বৃষ্টির সময় হোক কি যে কোন সময়, খিচুড়ি খাওয়ার ইচ্ছা কার না জাগে? আজ মাংসের নয়, বরং মাছের খিচুড়ি নিয়ে এলাম আপনাদের জন্য। এখন রেসিপি-টি বরং দেখে নিন। [...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

…